| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যক্তিগত জানলার পর্দার আড়ালে বৃন্দাবন, দুঃখ মুছার ন্যাকড়া, সুখের মাঝে গুঁজে রাখা ন্যাপথালিন। পর্দার সাথে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকা আকাশ বহুদিন ধরে অপেক্ষমান জানলার পর্দা সরার, কপাট খোলার। কিন্তু দুর্বাঘাসের হৃদয়ে আঁকা শিশিরের স্বাদ ভুলে গ্যাছে যে আকাশ বাতাসের টেলিফোনে তার কি ঘুম ভাঙ্গে, জানলার পর্দা সরে, কপাট খোলে? তাই এ আকাশের কথা চিত্রগুপ্তের জানা নাই। এ আকাশ রোদ্দুরহীন মেঘের দূরগামী, গোপন তারায় নির্বাসিত।
আমার একটা বাংলা লিংক নাম্বার আছে। এ নাম্বার হাতেগোনা দুই একজন জানে। তাই এ নাম্বারে তেমন একটা ফোন আসে না, মেসেজ আসে না। বেশ কয়েকদিন ধরে আমার এ নাম্বারটিতে উলটা পালটা মেসেজ আসছে। অতিশয় কষ্টের বিষয় হইলো, মেসেজগুলো আসতেছে বাংলালিংক এর অফিশিয়াল নাম্বার থেকে। একটা নমুনা মেসেজ তুলে দিলামঃ
Popular singer PORSHIr moner kotha gulo SMSe apnar mobile-e pete akhoni dial korun *789*4*1*11*19*1# . Charge: TK 2.30/SMS. Opt-out: sms porshi stop to 3333.
পড়শির মনের কথা জেনে আমি কি করবো? সে কি আমার প্রেমিকা নাকি? এ মেসেজ প্রতিদিন ৮-১০ বার পাঠায়।
এরকম বহু মেসেজ পাঠায়। সাকিব আল হাসানের সাথে দেখা করানো থেকে শুরু করে চালের দাম কতো সব জানাতে চায় বাংলালিংক।
গ্রাহক অত্যাচারের এ অপচেষ্টা কতোটা দিনবদলের জন্য সহায়ক?
©somewhere in net ltd.