নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

undefined

ভোরের উপমা

ভোরের উপমা › বিস্তারিত পোস্টঃ

পরশমনি

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

আমার অমানিশার ঘোর কাটিয়ে

যদি আসে জ্যোৎস্নাময় নিশি;

আঁধারের অবরুদ্ধ বেদনার দ্বীপে

আসে যদি জ্যোৎস্নার রুপালি অতিথি;



হয়তো মনে পড়বে...

রজনীগন্ধা আর গন্ধরাজের ঘ্রাণে;

তুমি আমি মেতেছিলেম

এক পূর্নিমা রাতে ॥



শ্রাবনের সে টুকরো মেঘের দিনে

বেজেছে বৃষ্টির রিমঝিম ধ্বনি

শুনেছি আমিও...

দেখেছি প্রকৃতির অপরূপা সাজ;

সেই ক্ষনে এসে

তবুও মনে পড়ে...



আমার অপরাজিতার বনে;

ঢেউ তোলা প্রেমের ছন্দে

তুমি ছিলে নীল আনন্দ।।



সন্ধ্যাবেলার বিষন্ন অবসাদে

অবলীলায় নীরব ইঙ্গিতে;

মনে পড়ে শুধু...

মৌন সে বসন্ত বাতাসে

দুলেছিলাম আমরা ॥



পরিছন্ন সমাহারের মাঝে

যদি ছড়িয়ে পড়ে কূয়াশার দল;

সেখানেও মনে পড়ে...

সে দলের মাঝখানে এসে

খুঁজেছি আমিও...

সে মুহূর্ত, সে প্রাঞ্জল দিনগুলি...

যখন মোর রঙতুলিতে আঁকা ছবির

তুমি ছিলে পবিত্র পরশমনি ॥



মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চমৎকার।

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

ভোরের উপমা বলেছেন: ধন্যবাদ...

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.