নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

undefined

ভোরের উপমা

ভোরের উপমা › বিস্তারিত পোস্টঃ

বর্ষার ইতিহাস

১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

আকাশের বুকে ভেসে থাকা সেই

সন্ধ্যার কিছু মেঘ,

মুখ ভার করে থমকে আছে

তার ক্ষত বিক্ষত প্রেম।



সন্ধ্যার সেই মাতাল বাতাস

শুধালো মেঘের কাছে

কিসের আঘাত যার ব্যথা তুমি

রয়েছ এমন চেপে।



তবু নিশ্চুপ, নিস্তব্ধ সে মেঘ

বলছে না কোন কথা

মুখ বুজে আর চোখ গুঁজে শুধু

নীরবে সয়েছে ব্যথা।



মৌন সে মেঘ আবার সেদিন

পেল বাতাসের দেখা

আকাশের কোলে বিষন্ন হয়ে

ভাবছিল বসে একা।

থির হয়ে থাকা স্থির সেই

অধীর দগ্ধ মেঘ;

হঠাৎ পেল ঝড় বাতাসের

উল্টানো শত বেগ।



সইতে না পেরে মেঘের বুক যে

উঠছিল কেঁপে কেঁপে,

কষ্টের বাণী শোনায় এবার

কান্নায় ভেসে ভেসে।



পৃথিবীর মাটি, প্রতি ধূলিকনা

সবুজ শ্যামল ঘাস।

মুখরিত হয়ে উঠেছে মেতে

পেয়ে বর্ষার স্বাদ।



তবু জানে না ওরা অবুজ সেসব প্রকৃতির নির্যাস ;

স্নিগ্ধ শীতল রিমঝিম সেই বর্ষার ইতিহাস।



মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

অদৃশ্য বালক বলেছেন: তবু জানে না ওরা অবুজ সেসব প্রকৃতির নির্যাস ;
স্নিগ্ধ শীতল রিমঝিম সেই বর্ষার ইতিহাস।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: খুব ভাল মানের কবিতা এটি পড়ে মুগ্ধ হলাম।

Click This Link

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

ভোরের উপমা বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

ঝোড়া বলেছেন: অনেক সুন্দর লিখেছেন কবি ।l
শুভ কামনা ।l
ভাল থাকুন ।l

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++ সুন্দর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.