| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজিকে আমার মনের বাসনা
এক শীতল নদীর ঢেউ ;
সৈকতে এসে সিক্ত আবেশে
যেন উন্মনা কেউ।
ঊষার লগনে গোধুলীর সীমা
সেই সীমানাতে আমি গোধূলীমা ;
ইন্দ্রধনু ছুঁয়ে আজ আমি-
নীল আকাশের সেই নীলিমা।
- আজিকে আমার হৃদয়ে মাঝেতে
চঞ্চলা আমি প্রেমের আবেশে ;
আমার মৌন প্রেমের আকাশে..
উদাস আমি যে সেই লালিমাতে।
নদীর জলে চাঁদের আলোর
স্নিগ্ধ রুপালি আভা;
তারই মাঝে আমি উন্মনা চির
সে রাত্রির পূর্নিমা।
পদ্মা, মেঘনা, যমুনার পাড়ে
হেঁটেছি আজ আমি দিশেহারা হয়ে ;
বাঁধ ভেঙে আজ সব কাল ভেঙে
পৌঁছেছি আমি রক্তিম দ্বারে।
সন্ধ্যাগড়ানো আঁধারের বুকে
আজি নক্ষত্রের প্রাপ্তি,
যেন মৌনতা নিয়ে স্নিগ্ধ আমেজে
আমি সে রাত্রির সমাপ্তি ॥
১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২
ভোরের উপমা বলেছেন: :ও আমিই তো লিখলাম...বিশ্বাস হল না কেন?
![]()
২|
১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
জেমস বন্ড বলেছেন: প্লাস দিয়াছি ।
উম্মনা মানে কি ?
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩
জেমস বন্ড বলেছেন:
এইটা আপনি লিখেছেন ।