নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

undefined

ভোরের উপমা

ভোরের উপমা › বিস্তারিত পোস্টঃ

জানিনা আরও কত জীবন লাশের স্তূপের আনাচে কানাচে টুকরো টুকরো হয়ে আছে এখনও!

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫

জানিনা আরও কত জীবন লাশের স্তূপের আনাচে কানাচে টুকরো টুকরো হয়ে আছে এখনও! চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি মানুষের অসহায়ত্বের ভয়ঙ্কর আর্তনাদ! বাতাসেও যেন ওদেরই গন্ধ পাচ্ছি!



ওরা দরিদ্র, নি:স্ব, অসহায়, ভূমিহীন শ্রমিক।শুধু এতটুকুই পরিচয়??? না; কখনই না। ওরাও তোমার আমার মত রক্তে মাংসে একজন মানুষ। দারিদ্রতার মর্মান্তিক দাবানলে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ওদের হেটে আসা এতটা পথ, প্রিয়জনদেরকে দিয়ে আসা প্রতিশ্রুতি!!!প্রেম ছিল যাদের কাছে একটু গরম ভাতের গন্ধ! আজ বিবেক, মনুষ্যত্বের যাতাকলে পিষ্ঠ ওরা...তবুও তুমি আমি অন্ধ!!!



আজকে জাতিসংঘ এবং যুক্তরাজ্যের সহায়তা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার।আর আমাদের প্রতিপক্ষ দলগুলোও হুমড়ি খেয়ে দৌড়াচ্ছে ক্ষমতার পিছে; কখনও স্বাধীনতা, জাতি কিংবা ধর্মকে পুঁজি করে।এরা হলো আমাদের নেতা! ধিককার জানাই আমি এইসব মানুষরূপী খোলসদের;প্রতিনিয়ত দাউদাউ করে জ্বলছে যাদের ভিতরে ‘মুনাফালোভী হিংস্রতা’। হায়রে পাশবিকতা! আসলেই তুমি শিরোনামহীন আজ!!!



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

নতুন বলেছেন: দেশের জনগন যে রাজনিতিকদের মতন অমানুষ হয়ে যায়নাই তার প্রমান সাভারেই সবাই দেথেছে..

মানুষকে দেশের জন্য... দূনিতির বিরুদ্ধে এক হতে হবে....

যেই সব অমানুষ এই ভবন তৌরির পেছনে কাজ করেছে তাদের কিন্তু ১টি করে লাসও ভাগ করে দেওয়া উচিত...

যেই সব কম`কতা` ঘুষ নিয়ে নিয়ে কাজে গাফলতি করে এই দূঘটনাতে সাহাজ্য করেছেন তাদের ভাগেও ১টি করে লাশ দিয়ে দিয়া উচিত...

আজকের সাভারের লাশের দায়ভার কি শিক্ষিত আমলারা/ কোটি টাকার ব্যবসায়ীরা এড়াতে পারবেন?

সময় এসেছে দূনিতির বিরুদ্ধে যুদ্ধ শুরু করার...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.