| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ বিবি কাউছার
আমি শেখ বিবি কাউছার, চট্টগ্রাম কলেজ থেকে অনার্স এবং ঢাকা তেজগাঁও কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করি।বর্তমানে নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে(রাউজান, চট্টগ্রাম) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছি।
ভারতবর্ষে ইসলাম নিয়ে এসেছেন সাহাবা ও অলী আকরামগণ।সেই ভারত বা হিন্দুস্থান আবাদ করলেন তিনি হলেন হযরত নূহ(আ) এবং তাঁর নাতি হযরত হিন্দ ইবনে হাম বিন নূহ(আ)।তাঁরই মাজার শরীফ অবস্থিত রয়েছে ভারতের অযোধ্যা নগরীতে।বিস্ময়কর হলেও তথ্যটি সত্য। কারণ নবি রাসূলগনই দুনিয়ার বিভিন্ন প্রান্তে বসতি স্থাপন করেন।নিম্নে লিখার মাধ্যমে তা তুলে ধরার চেষ্টা করলাম।
কি এই ভারতবর্ষের ইতিহাস?
মহাপ্লাবনের পর হযরত নূহ (আ) তাঁর সন্তান হাম,সাম,ইয়াফেস ও কেনানের মধ্যে তিনজন বেঁচে থাকেন।আর কেনান তার পয়গম্বর বাবার সাথে ঔদ্ধত্য দেখিয়ে খোদার কঠিন আজাবে ডুবে মারা যান।
এই মহাপ্লাবনের দুনিয়ায় সকল কিছু ধ্বংস হয়ে যায়। কেউ জীবিত ছিল না। শুধু হযরত নূহ (আ) এর নৌকায় আরোহন করেছিলেন ৮০ জন মহানবি(সাঃ) এর উম্মত। এই ৮০ জন থেকে মানব জাতি আবার যাত্রা করলেও এদের কারো সন্তান হয় নি।শুধুমাত্র হযরত নূহ (আঃ) এর বেঁচে যাওয়া তিন সন্তানের মাধ্যমে নতুন প্রজন্মের যাত্রা শুরু হয়।
হযরত নূহ (আ) এর পুত্র হামকে বললেন, ” তুমি মানব বসতি স্থাপনের জন্য চলে যাও পৃথিবীর দক্ষিণ দিকে”।পিতার নির্দেশ পেয়ে হাম চলে এলেন আমাদের এশিয়া মহাদেশের কাছাকাছি। সেখানে এসে তিনি তাঁর বড় পুত্র হিন্দকে পাঠালেন বর্তমান ভারতের দিকে। হামের পুত্র হিন্দের নামানুসারে ভারতের নাম হয়েছে হিন্দুস্থান এবং হিন্দের পুত্র বঙের নামানুসারে আামাদের দেশের নাম হয় বঙ্গদেশ এবং সেখান থেকে বাংলাদেশ।
লেখক: প্রভাষক,নোয়াপাড়া ডিগ্রী কলেজ,চট্টগ্রাম
শেয়ার করুন
২|
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪২
খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম। শুভ হোক আপনার ব্লগযাত্রা!
প্রথম মন্তব্যকারীর সাথে আমিও একমত- তথ্যসূত্র উল্লেখ করুন!
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৪
ডার্ক ম্যান বলেছেন: তথ্যসূত্র উল্লেখ করুন