| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ বিবি কাউছার
আমি শেখ বিবি কাউছার, চট্টগ্রাম কলেজ থেকে অনার্স এবং ঢাকা তেজগাঁও কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করি।বর্তমানে নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে(রাউজান, চট্টগ্রাম) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছি।
কথিত আছে যে,
সুলতান মাহমুদের চেহারা দেখতে ভাল ছিল না। তাঁর মুখ ছিল কুঁচকানো,চামড়া ছিল শুষ্ক, ঘাড় ছিল লম্বা, নাসিকা ছিল উন্নত আর দাড়ি ছিল পাতলা।
পিতা সবুক্তিগিনের মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন।
সিংহাসনে বসার পর তিনি একদিন ভোরবেলা জায়নামাজে বসে নামাজ পড়ছিলেন, তাঁর সামনে ছিল আয়না ও চিরুনি এবং দুজন ভৃত্য ছিল অপেক্ষারত। এমন সময় তাঁর মন্ত্রি শামস আল কুফাত ঘরে প্রবেশ করে সালাম জানালেন।
নামাজের পর তিনি টুপি, ঘড়ি ও জুতো পরে আয়নার দিকে তাকিয়ে মন্ত্রিকে উদ্দেশ্য করে বললেন,
" আমার সন্দেহ হয় যে,লোকে আমায় পছন্দ করে না, কারণ আমার চেহারা সুন্দর নয়।লোকেরা সবসময় সুদর্শন রাজাদের পছন্দ করে। " তখন মন্ত্রি বললেন, " জাহাপনা, আপনি একটা কাজ করলে তারা তাদের স্ত্রী -পুত্র ও তাদের নিজেদের চেয়েও আপনাকে বেশি পছন্দ করবে এবং আপনি যা হুকুম করবেন তাই করবে। সুলতান তখন জানতে চাইলেন ' আমাকে কি করতে হবে? তখন মন্ত্রি বললেন, ' সোনা,হীরা জহরত এগুলোকে আপনি শত্রু মনে করতে থাকুন তাহলে লোকেরা আপনাকে তাদের বন্ধু হিসেবে গণ্য করবে"। শুনে সুলতান মাহমুদ খুব খুশি হয়ে বললেন,
" এই শব্দগুলোর মধ্যে নিহিত আছে হাজারো রকমের অর্থ ও লোভ"। তারপর থেকে তিনি উদার ও দানশীল হয়ে উঠলেন। সমস্ত পৃথিবী তাঁকে ভক্তি করতে লাগলো, তার মাধ্যমে সম্পন্ন হলো অনেক মহান কাজ ও বিরাট বিজয়।
অনেক দিন পর তিনি একদিন তাঁর সেই মন্ত্রিকে বললেন, "সোনাদানাকে ঘৃণা করার সঙ্গে সঙ্গেই ইহকাল-পরকাল আমার হাতের মধ্যে এসে গেল"।
তাঁর পূর্বে 'সুলতান ' পদবিটা ছিল না।ইসলামের ইতিহাসে সুলতান মাহমুদই প্রথম 'সুলতান' বলে পরিগণিত।
নিজাম-উল-মুলক এর 'সিয়াসতনামা' গ্রন্থ থেকে প্রাপ্ত।
শেখ বিবি কাউছার Bibi Kowser Sheikh
প্রভাষক।
Noapara University College
ধন্যবাদ। 
©somewhere in net ltd.