নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদিশা

বিদিশা

আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল......

বিদিশা › বিস্তারিত পোস্টঃ

উন্মাদনায় কাটে প্রেম

০৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৩০

উন্মাদনায় কাটে প্রেম--মাকসুদুল হক (ফিডব্যাক)



স্বপ্ন বিভোর রাতের শেষে তোমার কথা ভেবে

উন্মাদনায় কাটে প্রেম তোমার খোঁজে

ভোরের আলো আর প্রথম রবির কিরণ দেখে

উন্মাদনায় কাটে প্রেম তোমার খোঁজে

আমার বুকের অনুরণন এ এখন অন্যরকম

বল তোমার মনেও কি ছন্দহারা

মাতাল হাওয়া কি দোলা দেয়

উন্মাদনায় কাটে প্রেম তোমার খোঁজে।।

যায় যায় দিন যায় চলে যায়

নেই তার খোজ কোন ঠিকানায়

সে হারালো কোথায়।।



চাঁদের কথা আর প্রাচীন প্রেমের উপমা ছিলনা তো

এই আমার পথ চলায়

দিগন্তবিহীন আমার মনের গোপন বাসনা

ঝরে গেল নিরাশায় তোমায় খুঁজে

তোমার স্মৃতি এক পাখীর ডানায় উড়ে যায়

বল আসবে কি তুমি ফিরে আবার নতুন কোন এক অন্তরায়

উন্মাদনায় কাটে প্রেম তোমার খোঁজে।।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৯

ধূসর মানচিত্র বলেছেন: প্রাপ্ত বয়স্কের নিষিদ্ব অ্যালবামের গান- সম্ভবত প্রথম গান।

১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৪২

বিদিশা বলেছেন: ঠিক জানা নেই....

২| ১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫১

নকীবুল বারী বলেছেন: ফিটব্যাক-মাকসুদ

উল্লেখ কইরা দ্যান

১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৪

বিদিশা বলেছেন: উল্লেখ করা আছে, খেয়াল করেন নাই।

৩| ১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:০২

রাজীব বলেছেন: গানের লিংক থাকলে দেন । আর গানটি থাকলে ই-মেইলে দেন বিনিময়ে আমিও একটি ফাটাফাটি গান দেব। মেইল
[email protected]

১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৫

বিদিশা বলেছেন: লিংক নেই। আপনার ফাটাফাটি গানগুলো কি তা আগে শুনি।

৪| ১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৯

রাজীব বলেছেন: এখন দিন কাল কেমন কাটছে। এখনো উম্মাদনা আছে কি?

১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৪

বিদিশা বলেছেন: কাটছে ভালই। উন্মাদনা কমেনি।

৫| ১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৬

রাজীব বলেছেন: প্রেম শুধু একা থাকা
তুমি কাছে না
তুমি নাই বলেই কি আজো
থামে নাই অশ্রুর জোয়ার
থামে নাই থামে নাই

-মাকসুদ (ফিডব্যাক)

১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৫২

বিদিশা বলেছেন: ধন্যবাদ

৬| ২২ শে আগস্ট, ২০০৯ রাত ১:১৪

কানা-বাবা বলেছেন: প্রাপ্ত বয়স্কের নিষিদ্ব অ্যালবামের প্রথম গান এটা। দুঃখজনক হলেও সত্য যে তখন মাকসুদুল হক আর ফিডব্যাক ব্যান্ডে ছিলেন না। এটি ঢাকা ব্যান্ডেরও প্রথম এ্যালবামের গান।

২২ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৪

বিদিশা বলেছেন: জানি না মাকসুদ তখন ফিডব্যাকে ছিলেন কি না। গানটা ভালো লাগে.....

৭| ২২ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৫

কাব্য বলেছেন:
এ্যলবামের প্রতিটি গানই সুন্দর ছিল।ও রাই জাগো,বাংলাদেশ,তুমি চলে গেলে ....... সব গানই।

সেদিন মাকসুদের কনসার্ট দেখলাম বেশ ভালো লেগেছে।

২২ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩০

বিদিশা বলেছেন: কনসার্ট কোথায় হলো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.