নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিহঙ্গের কলতান

সম্ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে অসম্ভবকে নিয়ে বাঁচতে চাই!!

আমি বিহঙ্গ

আমি বিহঙ্গ। কাব্যের স্বাধীন আকাশে আমার সর্বদা বিচরণ। কখনো আগত কখনো অনাগত পাখির ন্যায় আমার কলতান আপনাদের আনন্দিত কিংবা ব্যথিত করতে পারে।তবে আমাক ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন বলেই আশা করি।

আমি বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

নির্জনে একদিন

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

সান্ধ্যলগ্নের এক গোধূলি প্রহরে

হাঁটছি এ পথ ধরে চিন্তার বিভরে।

নগরীর ব্যস্ততা ভুলে গেছে পথ ও,

যান নেই বেশি আর আগে ছিল যত।



আকাশেতে আলো নেই ধীরে বায়ু বয়;

গায়ে এসে লেগে সে ফিসফিসিয়ে কয়-

'যেও নাকো বেশিদূর মনে বড় ভয়-

সামনেই পাবে যাকে সে তোমার নয়!'



চলছি তো চলছিই এ পথের শেষ!

থমকে দাঁড়িয়ে দেখি-'প্রকৃতির বেশ'।

যাচ্ছে যে উড়ে ঐ পাখিদের ঝাঁক,

চেয়ে আছি অপলক নেয় তারা বাঁক।

চারপাই গুইসাপ ছুটে চলে বেশ,

হারালেও তবু তার রয়ে যায় রেষ।



আচমকা শ্রুত এক সুনিপুণ সুর

যেন সে মানুষ নয় উজ্জ্বল নূর!

ডাকছ কি আমায় তুমি,নাকি অন্য কেউ?

ব্যতিরেকে কেউ নেই আমি আর ঢেউ!!



সে বলে,'কেউ নয় শুধু যে তুমি,

কাছে এসো মন চায় চরন-চুমি।'

'আমি আজ ভূমিহীন অসহায় পথিক,

চিন্তাতে ডুবে থাকা আমারই বাতিক।'



'তোমাকে তো চিনলাম না,কে তুমি হে?'

'আমি তো তোমারই চেনা অচিনের মেয়ে।'

'যাবে কি আমার সাথে আমাদের গাঁয়ে?

উঠে পরি চল ঐ মনহরি নায়ে।

থাকবে না বিষাদ আর নেই কোন ক্লান্তি,

না গেলে করবে তুমি বড় এক ভ্রান্তি!'



মূর্ছিত আমি তার রূপের মায়ায়

অগ্রাহ্যে সাধ্য নেই-কি করি হায়!

চেয়ে আছি অপলক নির্বাক হয়ে,

নদীও যাচ্ছে একা অবিরাম বয়ে।



চিন্তার বিধিবাম খুঁজি তাঁরে ক্ষণ-

কল্পনায় লুকোচুরি খেলে মোর মন।

অজান্তে হেসে উঠি আমি একা একা

জ্বলছে ঐ তাঁরা আর

হাসছে চাঁদ বাঁকা।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.