| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিহঙ্গ
আমি বিহঙ্গ। কাব্যের স্বাধীন আকাশে আমার সর্বদা বিচরণ। কখনো আগত কখনো অনাগত পাখির ন্যায় আমার কলতান আপনাদের আনন্দিত কিংবা ব্যথিত করতে পারে।তবে আমাক ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন বলেই আশা করি।
স্বাধীনতা তুমি বাংলা মায়ের
ভুবন ভোলানো হাসি
এ হাসির টানে তোমার কাছে মোরা
বারবার ছুটে আসি ।
স্নিগ্ধ-কোমল হৃদয়ে তোমার
দিয়েছ মোদের ঠাই,
দিয়েছ মোদের স্বাধীনতা
যা আমরা সবাই চাই।।
স্বাধীনতা যেন মুক্ত আকাশে
অসীম পাখির ডানা,
অসীম পালকে লেখা আছে-
"তুমি মোর চিরচেনা"।
স্বাধীনতা মোদের দিয়েছে অধিকার
সবকিছু করতে-
তবু কেন মোরা এগোতে পারি না
সবকিছু ত্যাগে মরতে?
যতই মোরা করছি নানা
খারাপ-অশ্লীল কার্য,
ততবারই যেন ভুলছি মোদের
স্বাধীনতার তাৎপর্য।
স্বাধীনতা কি এসেছিল দেশকে
পরাধীন করতে??
কেনই বা গেলো রফিক-জব্বার
শকুনের হাতে মরতে??
হয়তা তারা বঝেনি এটা
অর্জনের বিষয় নয়;
রক্ষা করা যে বড়ই কঠিন
এ কথা বলতেই হয়।।
যখন পেয়েছি স্বাধীনতা মোরা-
বুঝিনি এর মর্ম,
করেছি নিজের ইচ্ছেমতো যত
অশালীন সব কর্ম।
দিয়েছি মোরা আপন সত্ত্বাকে
অন্যের হাতে তুলে
করেছি অনেক নিজেদের ক্ষতি
আত্মমর্যাদা ভুলে।
চারদশক পেরিয়ে আজ
বুঝেছি মোদের ভুল,
করছি সবাই হাহাকার আর
টানছি মাথার চুল।
সবাই এখন সমস্বরে
বলছি একই কথা;
বাঁচাতে হবে দেশকে
রক্ষা করে স্বাধীনতা।।
কিন্তু হায়!!......
দুইজনে এগিয়ে গেলে
দশজনে পেছায়,
এভাবে কি স্বাধীনতা
রক্ষা করা যায়!!
এসব দেখে মুখটি বেঁকে
বলছে নানা কথা
যেমনটি হবার ছিল
হচ্ছেও যে তথা।
নিন্দুকেরা নিন্দা করে
ক্রুর চক্ষু মেলে
আমরা জবাব দিতে চাই
অযুত আঁখি জ্বেলে!
বাঙ্গালীরা অলস নয়
সংগ্রামী এক জাতি,
চারিদিকে ছড়াবে আলো
জ্বেলে প্রদীপ ভাতি।
©somewhere in net ltd.