| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিহঙ্গ
আমি বিহঙ্গ। কাব্যের স্বাধীন আকাশে আমার সর্বদা বিচরণ। কখনো আগত কখনো অনাগত পাখির ন্যায় আমার কলতান আপনাদের আনন্দিত কিংবা ব্যথিত করতে পারে।তবে আমাক ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন বলেই আশা করি।
অসীমের কোন প্রান্তরে দাঁড়িয়ে তুমি
কেন মিষ্টি হাসছ- কেন
হাতছানি দিয়ে ডাকছ আমায়??
ছুঁতে গিয়েও যে পারি না ছুঁতে
হারিয়ে যাও কোন অদৃশ্য মায়ায়।।
তোমার অবাস্তব উপস্থিতি-
ছায়ার মতো টানে
কল্পনাকে রাঙায় নতুন রঙে
যেদিকে যাই শুধু তোমার প্রতিচ্ছবি
উঁকি দেয় বারবার নতুন ঢঙে।
বলেছিলে আমায় ছেড়ে যাবে না তুমি
ভুলবেনা কখনো আমায়!
অসাধ্যে অবিশ্বাস দিবা-যামিনী
তুমি হেসেছিলে অধর নিঙাড়ি
ছলনার মধুবাণী তবু বুঝি নি !!
তোমার সে কথার ফুলঝুরি আজ-
নির্লিপ্ত ঝরা পাতার মতো-
পড়ে আছে নিরাকার।
এলোমেলো সেসব দমকা বাতাসে উড়ে
সবুজের জন্য করে হাহাকার।
যে সবুজ আজ মলিন হয়েছে
কুড়িয়ে দেখেছি তা
ধুলি ধূসরিত একাকার!
বর্তমানকে ভুলে অতীতকে ফিরে পাবার অপেক্ষায়
সুখের আবাহনে দুঃখের প্রতিকার।
২|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৯
কাব্য পিপাসু বলেছেন: valo ![]()
৩|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪
shfikul বলেছেন: +++
৪|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭
ফালতু বালক বলেছেন: vallagse....
৫|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
২য় ভাললাগা।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৮
আমি বিহঙ্গ বলেছেন: ২য় কেন??
৬|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৭
আমি বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ সবাইকে। :
৭|
০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালোলাগা রেটিং ঘরের ২য় মাউসটা আমি ক্লিক করেছি ।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৯
কাব্য পিপাসু বলেছেন: valo