নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিহঙ্গের কলতান

সম্ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে অসম্ভবকে নিয়ে বাঁচতে চাই!!

আমি বিহঙ্গ

আমি বিহঙ্গ। কাব্যের স্বাধীন আকাশে আমার সর্বদা বিচরণ। কখনো আগত কখনো অনাগত পাখির ন্যায় আমার কলতান আপনাদের আনন্দিত কিংবা ব্যথিত করতে পারে।তবে আমাক ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন বলেই আশা করি।

আমি বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

বিধু

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৯

আমার আমিকে তোমাতে হারিয়ে

খুঁজছি আমি শুধু।

জানো কি আমার নাম কি?

আমিই যে তোমার বিধু!



আঁধার পথের পাথেয় আমি

তোমার চলার সই;

সারাটি রজনী জেগে একা শুধু

তোমার কথাই কই।



তোমার মনের অথৈ বনে

হারিয়ে যাওয়া চিঠি-

খুঁজছি কারণ সেথায় আছে

তোমার প্রেমের দিঠি।



অবিশ্বাসে প্রমাণ মেলে

দেখো হৃদয় চিঁরে

যেথায় আছে হাজার স্বপ্ন-

বোনা তোমায় ঘিরে।



প্রেমগঙ্গার জল হলে আমি

তুমি যে তার তীর;

তোমায় নিয়ে বাঁধবো আমি

সবুজ সুখের নীড়।।





~~~বিহঙ্গ~~~

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.