| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিহঙ্গ
আমি বিহঙ্গ। কাব্যের স্বাধীন আকাশে আমার সর্বদা বিচরণ। কখনো আগত কখনো অনাগত পাখির ন্যায় আমার কলতান আপনাদের আনন্দিত কিংবা ব্যথিত করতে পারে।তবে আমাক ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন বলেই আশা করি।
চারিদিকে শুনি সত্যের আর্তনাদ!
মিথ্যা তুমি করছ ভুল;
চারিদিকে যে ছড়িয়ে আছে
সত্যের নানা ফাঁদ।
চারিদিকে শুনি সত্যের আর্তনাদ!
মিথ্যার জয় ক্ষণস্থায়ী;
থাকবে মিথ্যার সব পুরনেও
কিছুটা হলেও খাঁদ।
পুরনে এ খাঁদ সান্ত
পারবেনা তুমি করতে কারন-
মিথ্যা বলতে কখনো তুমি
হওনি আজও ক্ষান্ত।
মিথ্যায় যে আজ নৈতিকতা
হয়েছে ধূলিসাৎ!
দুর্নীতিতে ছেয়ে আজ তারা
করছে বিশ্বমাত!!
কেউ না জানুক কেউ না দেখুক
দেখছে তোমার স্রষ্টা;
তারপর ও কি রয়ে যাবে তুমি
চিরকাল পথভ্রষ্টা??
পথের দেখা পথের দিশা
পাবে তুমি ঠিকই।
নিরুপায়ি তোমার যখন
দোযখ হবে দিঠি!!!
সব বিপদই মুছে যাবে যদি
চল সঠিক পথ;
সত্যের এ আর্তনাদ আজ
থামবে আলবত!
সত্যের জয় হবেই হবে
একথা আমরা জানি;
সত্য বলবো সর্বদা হেতু
ধর্ম সবাই মানি।।
(২৭-০৩-২০১২)
~~~~বিহঙ্গ~~~~
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৮
স্বপনবাজ বলেছেন: সত্যের জয় হবেই হবে