নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিহঙ্গের কলতান

সম্ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে অসম্ভবকে নিয়ে বাঁচতে চাই!!

আমি বিহঙ্গ

আমি বিহঙ্গ। কাব্যের স্বাধীন আকাশে আমার সর্বদা বিচরণ। কখনো আগত কখনো অনাগত পাখির ন্যায় আমার কলতান আপনাদের আনন্দিত কিংবা ব্যথিত করতে পারে।তবে আমাক ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন বলেই আশা করি।

আমি বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

বৃথা চেষ্টা।

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৫

তোমার কি আসে যায়

আমি মরলে?

আমার রক্ত না মাংস

চাই তোমার।

আমি সবই দেব শুধু

হৃদয় ছাড়া।



তোমার কি আসে যায়

আমার নিরবতায়?

তোমার এ নকল অশ্রুজলে

আমি কাবু নই।

আমার নিরবতা আমার দুঃখে

তাতে তোমার কি?



তবু তুমি হাসতে বলছ কেন?



তোমার কি আসে যায়

আমি হাসলে?

আমার হাসিতে তোমার

কি লাভ।

এ হাসি সবার জন্য শুধু

তুমি ছাড়া।



তখনি তুমি আমার হবে

হ্যাঁ তখনি---

যখন আমার মৃত্যুতে নয়

আমার কান্নায় কাঁদবে তুমি।

আর সে জল হাত পেতে নেবে;

শুকিয়ে জাবার ভয়ে!!



জানি পারবে না......

তাই তোমার জন্য আমি নই,আছে অন্য কেউ। যে আজ শুধু তোমার জন্য

ফুলের বাগানটি তুলে এনেছে। চেয়েই দেখো একবার!! তোমার সেই যে

প্রিয় ফুলটি। নামটা????? উমমমম............

অপরাজিতা!!!___নীল অপরাজিতা। :)

----তোমার মনে আছে??

----হ্যাঁ মনে আছে নামটা। ভুলিনি কারন এই নীল দিয়েই যে আমাদের শুরু

হয়েছিল। তবে ভুলে যাও। এই মলিন স্মৃতিগুলোকে আর রঙিন মোড়কে

ভরতে যেও না......বৃথা চেষ্টা!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.