নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাঙ্গা কুলার আবেগের অরণ্য রোদন

সাহিত্যে ব্যাপক আগ্রহ, আমি কবিতা পড়তে (কদাচিৎ লিখতেও) পছন্দ করি। ইতিহাস আমাকে আলোড়িত করে... আর রাজনীতি আমাকে দর্শন শেখায়।

বিসর্‌গ

বিসর্‌গ › বিস্তারিত পোস্টঃ

কষ্টের আর্তনাদ

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০

কষ্টগুলো যেন উদ্যত রাইফেল ।

বারুদগুলো বালুর মাঝে, ঝড় হয়ে উড়ছে । তলোয়ারের স্তূপে ডুবে যেতে যেতে ভাবি, আহা, কেউ যদি বলতো , অন্য কোন একটা পরজন্মে, তুমি পাবে রক্তের দাগ বিহিন, পেরেক বিহিন , প্রিয়তর কোন মানুষের সাথে, প্রিয় খুনসুটির জীবন !

একটা জীবন তো আর, সামান্য কোন মুহূর্ত নয় যে, কয়েক সেকেন্ডের কান্নার ভিতর দিয়ে অতিবাহিত হলেও , ক্ষতি কি !
এই ধ্বংস , এই মৃত্যু , এই আগুন ও কষ্ট তত্ত্ব , এ সব কি পুরোপুরি ই আমার মনোবৈকল্য !

আমি জানি, এ সব সহ্য করার মাঝে কোন কৃতিত্ব নেই মহাপুরুষদের মতো কোন মহিমান্বিত হবার ইচ্ছে ও আমার নেই !

পয়েন্ট টু বি নোটেড-- দণ্ডায়মান পর্বতের মতোই , সুখেরা ভীষণ দাম্ভিক আর জেদি , অহংকারী ও হয় । তাই ওরা চিরকাল ই শাসক, আর কষ্টরা যাবৎজীবন সাজাপ্রাপ্ত ,কিংবা ফাঁসির আসামি !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.