নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।

তাসনুভা সাখাওয়াত বীথি

"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল"

তাসনুভা সাখাওয়াত বীথি › বিস্তারিত পোস্টঃ

ডাক্তারদেরকে কেন সম্মান করা উচিৎ ??

০২ রা জুন, ২০১২ রাত ১২:৩৫

ইন্ডিয়ান টিভি চ্যানেল স্টার প্লাস এ আমির খানের একটা শো দেখায় 'Satyamev Jayate'। এটা একটি রিয়েলিটি শো।আমির খান আমার খুব প্রিয় একজন অভিনেতা । অভিনেতা হিসেবে তার প্রতি আমার কোন অভিযোগ নেই । কিন্তু তিনি এই শো টিতে ডাক্তারদের নিয়ে যে এপিসোড টি প্রেজেন্ট করেছেন একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে সবার মত আমিও প্রতিবাদ করছি । তার অনুষ্ঠান টি মূলত দর্শক দের কে নিয়ে । মানে তিনি তার অনুষ্ঠানে কিছু দর্শকদের আমন্ত্রণ জানান । ওই দর্শক রা তাদের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা গুলো ঐ শো এর মাধ্যমে সবার সাথে শেয়ার করেন । কয়েকদিন আগে তিনি এরকম কয়জন গেস্টকে ইনভাইট করেন যারা একজন অসৎ ডাক্তার কাছ থেকে ট্রিটমেন্ট নেন । কিন্তু একজন ডাক্তার এর জন্য সব ডাক্তার তথা পুরা ডাক্তারি পেশাটাকেই খুব জঘন্য ভাবে হেয় করে । শো টি তে এমন ভাবে ডাক্তারদের প্রেজেন্ট করছে যে শো টি যারা দেখছেন তারা সারা জীবন ডাক্তার দের কে ঘৃণা করবে । এক কথায় ডাক্তারদের প্রতি অভিযোগ এর শেষ নেই। শো টি মূলত ডাক্তাররা কত খারাপ সেই বিষয় নিয়ে । আমির খানের কাছে ও এই দেশে যারা ডাক্তার দের ঘৃণা করে তাদের কাছে কিছু প্রশ্ন।একজন ডাক্তার কি কোন পণ্য কেনার সময় বিশেষ কোন ডিসকাউন্ট পান ?



১.কোন স্কুল কি ডাক্তার দের বাচ্চা দের কে ফ্রি তে পড়ায় ??

২.ডাক্তাররা কি ইনকাম ট্যাক্স দেন না ??

৩.সরকার কি ডাক্তারদের কে গ্রামে স্থায়ী ভাবে চাকুরী দেন ??

৪.প্রশাসন কি কর্তব্যরত অবস্থায় ডাক্তারদের কে নিরাপত্তা দেন ??

৫.ডাক্তাররা কি রেল বিমান পেট্রোল এর উপর কোন স্পেশাল ডিসকাউন্ট পায় ??

৬.আপনি যখন অসুস্থ থাকেন তখন আমির খান কি আপনার ট্রিটমেন্ট করেন ??

৭.আপনার জীবন বাঁচানোর জন্য একজন ডাক্তার কে যথাযথ ফি দিতে এত সমস্যা কেন ?? আচ্ছা আপনার জীবনের মূল্য কত ??

৮.আমির খান কোকাকোলার এড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে । আচ্ছা এই টাকা দিয়ে তিনি কয়জন মানুষ কে চিকিৎসা সেবা দিয়েছেন ??

৯.আমির খান কোকাকোলার এড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন । আচ্ছা এই টাকা দিয়ে তিনি কয়জন মানুষ কে চিকিৎসা সেবা দিয়েছেন ??

১০..আপনার জন্য কেন একজন ডাক্তারকে তার জীবনের সকল সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হবে ?? আপনি তার এমন কি উপকার করছেন যে সে আপনার জন্য তার সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে বাধ্য ??



একজন ডাক্তার তার নিজের যোগ্যতায় ডাক্তার হয় কারো করুণায় নয় । সে তার নিজ মেধা গুনে মেডিকেল এ চান্স পায় কেউ তাকে নির্বাচিত করেনা । সুতরাং মিঃ আমির খান যতক্ষণ পর্যন্ত আপনি এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার মুখটা বন্ধ করুন । ডাক্তারদের সমালোচনা না করে বরং ভাল হয় যদি আপনার আপনার নিজের কাজে ব্যস্ত থাকেন । আপনার অসাধারণ অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করুন । একটি পরামর্শ আপনি আপনার রিয়েলিটি শো তে নেক্সট এপিসোড ডিবোর্স হয়ে যাওয়া মা বাবার অধিকার বঞ্চিত শিশুদের কে নিয়ে করতে পারেন । এ জন্য আপনাকে বেশি দূর যেতে হবেনা । এটা আপনার নিজের বাচ্চাদের নিয়ে রিসার্চ করার মাধ্যমে শুরু করতে পারেন।



ডাক্তাররা আপনাকে সুস্থ করার জন্য, আপনার ব্যথা কমানোর জন্য সারারাত ঘুমান না ।

একজন ডাক্তার কে আপনার জীবন বাঁচানোর জন্য সারা জীবন পড়াশোনা করতে হয় আর এক্সাম দিতে হয় ।

তাকে সারাজীবন রোগ জীবাণু সাথে নিয়ে থাকতে হয় তাই তারই ইনফেকশান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

একজন ডাক্তার ৯-৫ চাকুরী করেন না বরং তার ডিউটি মৃত্যুর আগ পর্যন্ত দিনে রাতে চব্বিশ ঘণ্টা ।

সে আপনার সেবায় এতটায় ব্যস্ত থাকে যে নিজের ফ্যামিলির সাথে ভাল ভাবে কখন টাইম স্পেন্ড করছে সে নিজেই হয়ত ভুলে যায় ।

একজন ডাক্তার সারাজীবন পড়াশোনা করে শুধুমাত্র আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। so RESPECT DOCS



sir we dont say u are wrong there are bad doctors out there as well but u projected whole medical fraternity as fake corrupts and evils..WE DONT DESRVE THIS.ITS NOT A FIGHT SIR BUT YOU OWE US AN APOLOGY FOR SHOWING HALF TRUTH.WE ARE HEALERS NOT KILLERS OR DEVILS.

মন্তব্য ১৫৯ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১৫৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১২ রাত ১২:৪৬

পাঞ্জেরি বলেছেন: একজন ডাক্তার সারাজীবন পড়াশোনা করে শুধুমাত্র আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। so RESPECT DOCS ++

০২ রা জুন, ২০১২ রাত ১২:৪৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২| ০২ রা জুন, ২০১২ রাত ১২:৫৬

গেমার বয় বলেছেন: শো টি মূলত ডাক্তাররা কত খারাপ সেই বিষয় নিয়ে ।

শোতে মনে হয় না এমন কিছু ছিল, আপনি মনে হয় পুরা দেখেন নাই। যাই হোক কিছু যখন দেখেছেন আমার কথা ধরতে পারবেন।

ব্যাপার হল, ঐ ক্লিনিকে কিডনি ট্রান্সপ্লান্ট করার মত কোয়ালিফাইড কেউ ছিল না, কিন্তু শুধুমাত্র লোভে পড়ে ঐ ক্লিনিকে ঐ মহিলার কিডনি ট্রান্সপ্লান্ট করা শুরু হয়। কোন ত্রুটির ফলে ব্লিডিং শুরু হয় এবং তাতেই মহিলা মারা যান।

আমি তো দেখলাম না ডাক্তার জাতিকে কোনভাবে গালাগালি করা হয়েছে। খারাপ মানুষ সব প্রফেশনেই আছে, তাদের খারাপ বললেই পুরো প্রফেশনকে খারাপ বলা হয় না।

০২ রা জুন, ২০১২ রাত ১:০৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: গালাগাল করা হয়নি । কিন্তু এমন ভাবে শো টি প্রেজেন্ট করা হয়েছে যাতে সব ডাক্তার দের প্রতি সাধারন মানুষের ঘৃনা জন্ম নেয় ।
"sir we dont say u are wrong there are bad doctors out there as well but u projected whole medical fraternity as fake corrupts and evils..WE DONT DESRVE THIS.ITS NOT A FIGHT SIR BUT YOU OWE US AN APOLOGY FOR SHOWING HALF TRUTH.WE ARE HEALERS NOT KILLERS OR DEVILS."

৩| ০২ রা জুন, ২০১২ রাত ১:০৬

মেঘেরদেশ বলেছেন: একজন ডাক্তার সারাজীবন পড়াশোনা করে শুধুমাত্র আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। so RESPECT DOCS এটা শুধু কথার সীমাবদ্ধ, একজন ডাক্তার সারাজীবন পড়াশোনা করে শুধুমাত্র বেশী টাকার বিনিময়ে আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। X( আমার এক ফ্রেন্ড প্রাইভেট মেডিকেল এ পড়ে এক দিন কথায় কথায় ও বলতেছিল ,এত টাকা করছ করে মানুসের সেবা কি বাল করমু,টাকা দিয়া পড়তাছি যাতে ভাল টাকা ইঙ্কাম করা যায়,আমরা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম,বেসিরভাগ মেডিকেল স্টুডেন্ট এই রকম ই চিন্তা করে,হাতে গুনা কয়েকজন বাদে,কয়েকদিন আগে ইত্তেফাক এর একটা রিপোর্টে দেখলাম ঔষুধ কোম্পানির দেয়া গাড়ি বাড়ি ফ্লাট এর বিনিময়ে কিভাবে ঐ কোম্পানির ঔষুধ রেফার করে।বাংলাদেশ মেডিক্যাল এ গিয়েছিলাম ব্যথার কারনে, টেস্ট এ কিসুই ধরা পরে নাই তারপর ও ঔষুধ দিল প্রায় ২ হাজার টাকার,পরে অন্য এক ডাক্তার কে দেখালাম বলল বেসিরভাগ ই ভিটামিন,যার কোন দরকার ছিল না, বাংলাদেশ মেডিক্যাল এর ডাক্তারের চেম্বার থেকে বের হবার সাথে সাথেই এক লোক প্রেসক্রিপশন দেখল যে ডাক্তার ঐ কোম্পানির ঔষুধ দিল কিনা,বেসিরভাগ ডাক্তার ই এমন,একবার পাস করতে পারলেই হল,নতুন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আইডিয়া নিতে আগ্রহি না,যা পড়ে খালি ডিগ্রি আর ফি বারানোর জন্য,অনেক ডাক্তার কে দেখেছি টেক্স দিবে তাও রোগির ফি র সাথে সেটা যোগ করে।কিছু সংখক ভাল ডাক্তার আছে বলেই এখন আমরা ডাক্তারদের সম্মান করি।

আর আপনি যদি মেডিকেল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমার চেয়ে আপনার আরো ভাল জানার কথা,জানিনা এপ্রন পরে ডাক্তার ডাক্তার ভাব টা আপ্নিও নেন কিনা :((

০২ রা জুন, ২০১২ রাত ৯:৩৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: প্রথমতঃ
১.কোন স্কুল কি ডাক্তার দের বাচ্চা দের কে ফ্রি তে পড়ায় ??
২.ডাক্তাররা কি ইঙ্কাম ট্যাক্স দেন না ??
৩.সরকার কি ডাক্তারদের কে গ্রামে স্থায়ী ভাবে চাকুরি দেন ??
৪.প্রশাসন কি কর্তব্যরত অবস্থায় ডাক্তারদের কে নিরাপত্তা দেন ??
৫.ডাক্তাররা কি রেল বিমান পেট্রোল এর উপর কোন স্পেশাল ডিস্কাউন্ট পায় ??
৬.আপনি যখন অসুস্থ থাকেন তখন আমির খান কি আপনার ট্রিটমেন্ট করেন ??
৭.আপনার জীবন বাঁচানোর জন্য একজন ডাক্তার কে যথাযত ফি দিতে এত সমস্যা কেন ?? আচ্ছা আপনার জীবনের মূল্য কত ??
৮.আমির খান কোকাকোলার এড করে লক্ষ লক্ষ টাকা ইনকম করে । আচ্ছা এই টাকা দিয়ে তিনি কয়জন মানুষ কে চিকিৎসা সেবা দিয়েছেন ??
৯.আমির খান কোকাকোলার এড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন । আচ্ছা এই টাকা দিয়ে তিনি কয়জন মানুষ কে চিকিৎসা সেবা দিয়েছেন ??
১০..আপনার জন্য কেন একজন ডাক্তারকে তার জীবনের সকল সুখ সাচ্ছ্যন্দ বিসর্জন দিতে হবে ?? আপনি তার এমন কি উপকার করছেন যে সে আপনার জন্য তার সুখ সাচ্ছ্যন্দ বিসর্জন দিতে বাধ্য ??
১১।একজন ডাক্তার কি কোন পন্য কেনার সময় বিশেষ কোন ডিসকাউন্ট পান ?

২য়ঃ
আপনি টাকার জন্য চাকুরি করলে অপরাধ না আর আমি ডাক্তারি করে টাকা ইনকাম করলে অপরাধ ??

৩য়ঃ
আপনার ফ্রেন্ড এর মেন্টালিটির সাথে আমি একমত নয় । আপনার ফ্রেন্ড কেন এই কথা বললেন আমি বুঝতে পারছিনা ।
৪থঃ
আপনি যদি আড়ং থেকে এক্তা শার্ট কিনেন তাহলে ঐটার দাম ২০০০ টাকা । আর নরমাল কোন শপিং মল থেকে কিনলে ৫০০ টাকা ।

সব জায়গায় ব্র্যান্ড এন্ড কোয়ালিটি আছে । প্রাইজ যেমন ব্রান্ড এর উপর ডিপেন্ড করে তেমনি ট্রিটমেন্ট ও কোয়ালিটির উপর ডিপেন্ড করে ।

ফাইনালি প্রাইভেট মেডিকেল আর সরকারী মেডিকেল এর মধ্যে পার্থক্য আছে । আপনার টাকা থাকলে প্রাইভেট মেডিকেল এ পড়তে পারবেন কিন্তু টাকা দিয়ে সরকারি মেডিকেল এ এডমিট হওয়া যায় না ।

৪| ০২ রা জুন, ২০১২ রাত ১:১১

গেমার বয় বলেছেন: কয়েকদিন আগে তিনি এরকম কয়জন অথিতিকে ইনভাইট করেন যারা একজন অসৎ ডাক্তার কাছ থেকে ট্রিট্মেন্ট নেন । কিন্তু একজন ডাক্তার এর জন্য সব ডাক্তার তথা পুরা ডাক্তারি পেশাটাকেই খুব জঘন্য ভাবে হেয় করে । শো টি তে এমন ভাবে ডাক্তারদের প্রেজেন্ট করছে যে শো টি যারা দেখছেন তারা সারা জীবন ডাক্তার দের কে ঘৃনা করবে । এক কথায় ডাক্তারদের প্রতি অভিযোগ এর শেষ নেই। শো টি মূলত ডাক্তাররা কত খারাপ সেই বিষয় নিয়ে ।

এমন কিছুই হয় নাই ভাই, শুধু শুধু নিজেদের পঁচান কেন ???

০২ রা জুন, ২০১২ রাত ১:২৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপনি একটু আগে বলেছেন " ঐ ক্লিনিকে কিডনি ট্রান্সপ্লান্ট করার মত কোয়ালিফাইড কেউ ছিল না, কিন্তু শুধুমাত্র লোভে পড়ে ঐ ক্লিনিকে ঐ মহিলার কিডনি ট্রান্সপ্লান্ট করা শুরু হয়। কোন ত্রুটির ফলে ব্লিডিং শুরু হয় এবং তাতেই মহিলা মারা যান।

আমি তো দেখলাম না ডাক্তার জাতিকে কোনভাবে গালাগালি করা হয়েছে। খারাপ মানুষ সব প্রফেশনেই আছে, তাদের খারাপ বললেই পুরো প্রফেশনকে খারাপ বলা হয় না। "

এখানে যে কিডনি ট্রান্সপ্লান্ট করছে তাকে অসৎ ডাক্তার বলা হয়েছে ।

এমন কিছুই হয় নাই ভাই, শুধু শুধু নিজেদের পঁচান কেন ??? এটার মানে কি ??

৫| ০২ রা জুন, ২০১২ রাত ১:১৯

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: মেডিকেল এ পড়ছি । নামি ডাক্তার হতে চাইনা । মানুষের জন্য কিছু করে মহৎ হতে চাই ।


বোঝা গেছে আপনি কি ডাক্তার হবেন ? যে ডাক্তার পড়াশুনা বাদ দিয়ে আমির খানের সিরিয়ালের ডায়গোনসিস করে....... সে যে কি ডাক্তারি করবে..... আল্লাহ মালুম....


আচ্ছা বলতে পারেন -- কখন একজন মানুষ আর একজনের কাছে সন্মান আসা করে? ?

আর শুধু ডাক্তার রাই কি মানুষের জীবন বাঁচায় ? এমন গাধা মার্কা কথা আর জীবনেও কইয়েন না।

যে মানুষের জীবন বাঁচায়- জিনি জীবন দান করেছে সে। ডাক্তার'রা শুধু রোগ সারায়।

* জীবনে কোনদিন আর কইয়েন না, ডাক্তার'রা জীবন বাঁচায়- এইটা তাইলে শিরক হয়ে যাবে।



আপনারা হবু ডাক্তার'রা জোর জবরদস্তি করে সন্মান আদায় করতে না যেয়ে, আপনার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন কইরেন, তাহলে আর সন্মান ভিক্ষা করতে হবে না। মানুষ এমনি দিবে.......!

ডাক্তার হওয়ার আগে, মানুষ হইতে হবে।



০২ রা জুন, ২০১২ রাত ১:৩৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: নাস্তিক ছাড়া একজন পাগল ছাগল ও জানে আল্লাহ ছাড়া মানুষ কে কেউ বাচাঁতে পারেনা । এখানে আল্লাহ কেন আস্ল বুঝতে পারলাম না । আল্লাহ তো সৃষ্টিকর্তা । তিনি যখন মৃত্যুর হুকুম করেন তখন তাকে আর কে বাচঁআতের পারেনা ।

বোঝা গেছে আপনি কি ডাক্তার হবেন ? যে ডাক্তার পড়াশুনা বাদ দিয়ে আমির খানের সিরিয়ালের ডায়গোনসিস করে....... সে যে কি ডাক্তারি করবে..... আল্লাহ মালুম....

প্রথমত পারসোনাল এট্যাক । আমি কখন পড়াশোনা করব আর কখন সিরিয়াল দেখব সেটা একান্তই আমার ব্যাক্তিগত ব্যাপার । আপনি এখানে নাক গলালেন কেন বুঝতে পারছিনা ।

একজন গাধা ও জানে সম্মান ভিক্ষা করার জিনিষ নয় । আমি পস্ত এ বুঝাতে চেয়েছি খারাপ ডাক্তার অবশ্যই আছে । ভাল খারাপ তো সব জায়গায় থাকবে ।
ডাক্তাররা আপনাকে সুস্থ করার জন্য, আপনার ব্যাথা কমানোর জন্য সারারাত ঘুমান না ।
একজন ডাক্তার কে আপনার জীবন বাঁচানোর জন্য সারা জীবন পড়াশোনা করতে হয় আর এক্সাম দিতে হয় ।
তাকে সারাজীবন রোগ জীবানু সাথে নিয়ে থাকতে হয় তাই তারই ইনফেকসান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
একজন ডাক্তার ৯-৫ চাকুরি করেন না বরং তার ডিউটি মৃত্যুর আগ পর্যন্ত দিনে রাতে চব্বিশ ঘণ্টা ।
সে আপনার সেবায় এতটায় ব্যাস্ত থাকে যে নিজের ফ্যামিলির সাথে ভাল ভাবে কখন টাইম স্পেন্ড করছে সে নিজেই হয়ত ভুলে যায় ।
একজন ডাক্তার সারাজীবন পড়াশোনা করে শুধুমাত্র আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। so RESPECT DOCS।
উক্ত কারন গুলোর জন্য আপনার দাক্তার দের সম্মান করা উচিৎ ।

৬| ০২ রা জুন, ২০১২ রাত ১:২২

বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: আদ্যোপান্ত পাঠ করলাম..... কিন্তু নিজের অনেকদিনের আকাংক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার প্রথম দুই বছরের ছেলেমানুষি ইমোশানের মত লাগলো।
মানুষ ডাক্তারদেরকেই সমাজে সবচেয়ে বেশি সম্মানের চোখে দেখে , কখন জানেন ? যখন চরম অসহায় মুহুর্তে চিকিৎসক একটু হেসে বলেন, আপনার কিছুই হয়নি , ঠিক হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হল , এই ছোট্ট কথাটা বলার মত লোক খুব কম আছে। শিক্ষাগত ও পেশাগত জীবনে সব পেশার মানুষকেই কস্ট করতে হয় , আপনি কত পড়ে ডাক্তার হয়েছেন কিংবা কত পরিশ্রম করছেন সেটা মানুষের দেখার ঠেকা পড়েনি।মানুষ এটা দেখবে সমাজে একজন ডাক্তার , ইনজিনিয়ার কিংবা কৃষকের কাছে সে যে প্রয়োজনে যাচ্ছে সেটা তিনি সঠিকভাবে মিটাচ্ছেন কিনা। মানুষ যদি আপনার কাছে সঠিক সার্ভিস না পায় , তাহলে এসব বাতুল কথাবার্তা দিয়ে তো আসলে কোন লাভ নেই।

আর রিয়েলিটি শোতে যেটা দেখানো হয়েছে সেরকম ঘটনা আমাদের চারপাশে অহরহই ঘটে , কাজেই সেখান থেকে যদি ডাক্তার নামধারী কিছু ঘাতক নোংরা কীটকে সনাক্ত করা যায় সেটা কার্যত আপনার আমার , গোটা সমাজের জন্যই ভালো।

রেসপেক্ট জিনিসটা জোর করে আদায় করার জিনিস না , এটার জন্য যে মূলত জিনিসগুলো লাগে সেগুলো আপনার পোস্টে নেই। এটা নিতান্তই আমার ব্যক্তিগত অনুভুতি ।

০২ রা জুন, ২০১২ দুপুর ১২:১৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমি তো আদায় করিনি । ডাক্তার দের প্রাপ্য সম্মান তা দিতে বলেছি । খারাপ ডাক্তার যেমন আছেন ভাল ডাক্তার ও আছেন , খারাপ অর্থলোভী ডাক্তার দের জন্য সব ডাক্তার দের ঘৃনা করা কতটা মানবিক ??

০২ রা জুন, ২০১২ দুপুর ১২:২০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: sir we dont say u are wrong there are bad doctors out there as well but u projected whole medical fraternity as fake corrupts and evils..WE DONT DESRVE THIS.ITS NOT A FIGHT SIR BUT YOU OWE US AN APOLOGY FOR SHOWING HALF TRUTH.WE ARE HEALERS NOT KILLERS OR DEVILS.

৭| ০২ রা জুন, ২০১২ রাত ১:২৮

স্বপ্নচারী সুমন বলেছেন: আপু, এসব টপিক নিয়ে কথা না বলাই শ্রেয়। এসব নন মেডিকেল স্টুডেন্ট রা এসব কথা বুঝবে না। বাঙালি হুজুগে জাতি। যুক্তির ধার ধারে না। এদের কাছে ডাক্তারের শ্রমের মূল্য নেই। এরা শুধু কতিপয় ডাক্তারের অর্থ দেখে লুল ফেলতে ব্যস্ত। আর তারা ক্রমাগত মাথা চাপড়ায়। পুষ্টে পেলাস

০২ রা জুন, ২০১২ রাত ১:৪৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: একজন ইঞ্জিনিয়ার ৯-৫ টা অফিস করে ২০০০০০ টাকা ইনকাম করলে অপরাধ না । একজন ডাক্তার সারাজীবন পড়াশোনা করে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ কে ২৪ ঘন্ঠা সেবা দিয়ে ইনকাম করাটা অপরাধ । সত্যি সেলুকাস । বিচিত্র এ দেশের মানুষের মেনটালিটি । ধন্যবাদ ভাইয়া ।

৮| ০২ রা জুন, ২০১২ রাত ১:৩৪

বায়োস্কোপ বলেছেন: যেকোন ডাক্তারি পড়ুয়া কে কেন ডাক্তারি পড় জিজ্ঞেস করলে বলবে মানুষের সেবা করার জন্য|আপনিও লিখেছেন আপনি মহৎ কিছু করতে চান|
যারা মহৎ কিছু করতে চায়,সেবা করতে চায় তাদের কি পয়সার চিন্তা করা উচিত??তাদের কি উচিত সেবার চিন্তা আগে না করে পয়সার চিন্তা করা? দুনিয়াতে যারা মহৎ কিছু করেছেন বা মানুষের সেবা করেছেন তারা কখনো পয়সার জন্য করেননি, করেছেন সেবা করার ইচ্ছা থেকে|আপনারা মুখে মহত্তের কথা বললেও মনের মধ্যে অর্থ উপার্জনের চিন্তাই আগে থাকে (আপনার পোস্ট এও আপনি ডাক্তার 'যথাযথ' ফি এর কথা বলেছেন )|
টাকা উপার্জন ই যদি উদ্দেশ্য হয়, তাহলে উচিত অন্য কোনো পেশাতে যাওয়া|সেক্ষেত্রে অনেক কম পরিশ্রমে বেশি টাকা উপার্জন করা যাবে |
কিন্তু যখন কেউ ডাক্তারি পেশা বেছে নেয় তখন সাথে সেবা করার মানসিকতা ও থাকতে হবে| ডাক্তারি পেশাটা আপনারা যেমন বলেন 'সেবা করার জন্য '-ই হওয়া উচিত, অর্থ উপার্জনের কারখানার জন্য নয়.

০২ রা জুন, ২০১২ রাত ১:৪৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ভাইয়া আমি কিন্তু সকল ডাক্তারদের কথা বলছি । আমার কথা বলিনি । আমার প্রফেসান এর প্রতি আমার তো একটা রেসফেক্ট থাকবে তাইনা । আমার ইনফুতে লেখা বিষয় টি এই পস্ত এ আলোচনা করা সম্পূর্ন অমূলক বলে মনে করছি । আমার মধ্যে সেবার মানসিকতা আছে কি নাই সেটা তো আপনার জানার কথা না ।

৯| ০২ রা জুন, ২০১২ রাত ১:৩৪

সিরাজ সাঁই বলেছেন: তারা তাদের টিভি শো'তে তাদের ভাষায়, তাদের ডাক্তারদের নিয়ে আলোচনা করেছে। ওটা ভারত, এটা বাংলাদেশ। তাদের প্রেক্ষিত আর আমাদের প্রেক্ষিত আলাদা। তাই ঐ অনুষ্ঠানের বিষয়াবলী আমাদের জন্য কিভাবে প্রাসঙ্গিক হতে পারে ?

আমাদের দেশে ডাক্তার রুগীদের মধ্যে অনেক সমস্যা, ভুল বোঝাবুঝি আছে। আশে পাশে অহরহই ঘটছে। ঐ টিভি প্রোগ্রাম নিয়ে আপনার যে কমেন্ট, সেগুলোই আপনি আশেপাশের ঘটনার পরিপ্রেক্ষিতে করুন। সবাই আরও উপলদ্ধি করবে, আলোচনা করবে, বিতর্ক করবে। এভাবেই তো আপনি একটি সামাজিক দায়িত্ব পালন করতে পারেন, একটা সামাজিক ভুল বোঝাবুঝির অবসানের চেষ্টা করতে পারেন।

আমরা একটা সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে আছি, ভারতের চ্যানেলগুলো অবাধে আমাদের দেশে তাদের প্রচার প্রসার যতভাবে সম্ভব করছে, আর আমাদের চ্যানেল তাদের ওখানে প্রবেশাধিকার পায় না। আমাদের জাতি হিসাবে কিছু অহঙ্কার বা আত্মমর্যাদা থাকা দরকার। একটা বিদেশি টিভি প্রোগ্রাম নিয়ে এইধরনের আলোচনা অহেতুক ও অর্থহীন।

০২ রা জুন, ২০১২ রাত ২:০৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম ।

১০| ০২ রা জুন, ২০১২ রাত ১:৩৫

গেমার বয় বলেছেন: স্বপ্নচারী সুমন বলেছেন: আপু, এসব টপিক নিয়ে কথা না বলাই শ্রেয়। এসব নন মেডিকেল স্টুডেন্ট রা এসব কথা বুঝবে না। বাঙালি হুজুগে জাতি। যুক্তির ধার ধারে না। এদের কাছে ডাক্তারের শ্রমের মূল্য নেই। এরা শুধু কতিপয় ডাক্তারের অর্থ দেখে লুল ফেলতে ব্যস্ত। আর তারা ক্রমাগত মাথা চাপড়ায়। পুষ্টে পেলাস

এমনটাই হওয়া উচিৎ ডাক্তারদের বোধবুদ্ধি !!! =p~ =p~ =p~ =p~

১১| ০২ রা জুন, ২০১২ রাত ১:৩৮

গেমার বয় বলেছেন: যাই হোক আমি কোন ক্যাচাল করব না ভাই, যা বলার অন্যরাই বলুক !!! ভাল থাকবেন !!!

০২ রা জুন, ২০১২ রাত ১:৫৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপনিও ভাল থাকুন ।

১২| ০২ রা জুন, ২০১২ রাত ১:৪১

নাফিজ মুনতাসির বলেছেন: নেগেটিভ কিছু আছে বলেই মানুষ সমালোচনা করছে............

এই ব্যাপারটি নিয়ে তর্ক করতে চাচ্ছি না..........করলে খুব বিশাল তর্ক শুরু করে দিতে পারি...............নিজের জীবনের খুব কষ্টের অভিজ্ঞতা জড়িয়ে আছে.............মনমেজাজ খারাপ হয়ে যেতে পারে কথা বলার সময়...........তাই অফ গেলাম...........

০২ রা জুন, ২০১২ রাত ১:৫১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সব কিছুর মধ্যেই মনে হয় নেগেটিভ পজেটিভ আছে :) তর্কে না যাওয়ায় বেটার :)

১৩| ০২ রা জুন, ২০১২ রাত ১:৪৮

তির্থক আহসান রুবেল বলেছেন: ১. আপনি পুরো অনুষ্ঠান দেখেননি বুঝা গেল।
২. বেশীরভাগ ডাক্তার পিচাশ আমাদের দেশে
৩. তারা টাকাটাকেই মূল্য দেয়, সেবাকে নয়
৪. বেশীরভাগ ডাক্তার নিজস্ব ক্লিনিক চালায় রোগীদের জিম্মি করে
৫. সবচেয়ে বড় কথা, মহৎ এই পেশাটি ঘিরে জীবন-মৃত্যুর ব্যবসা চলে বেশী... সেবা কম

০২ রা জুন, ২০১২ রাত ১:৫৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পিচাশ নয় কে ??

টাকাকে মূল্য দেয়না কারা ??

সব প্রফেসান এই নেগেটিভ পজেটিভ আছে ।

জীবন মৃত্যু আল্লাহর হাতে । ডাক্তার উছিলা মাত্র ।

১৪| ০২ রা জুন, ২০১২ রাত ২:০২

নাফিজ মুনতাসির বলেছেন: হালকা তর্ক করে যাই.......

লেখক বলেছেন: ডাক্তাররা আপনাকে সুস্থ করার জন্য, আপনার ব্যাথা কমানোর জন্য সারারাত ঘুমান না ।
একজন ডাক্তার কে আপনার জীবন বাঁচানোর জন্য সারা জীবন পড়াশোনা করতে হয় আর এক্সাম দিতে হয় ।
তাকে সারাজীবন রোগ জীবানু সাথে নিয়ে থাকতে হয় তাই তারই ইনফেকসান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
একজন ডাক্তার ৯-৫ চাকুরি করেন না বরং তার ডিউটি মৃত্যুর আগ পর্যন্ত দিনে রাতে চব্বিশ ঘণ্টা ।
সে আপনার সেবায় এতটায় ব্যাস্ত থাকে যে নিজের ফ্যামিলির সাথে ভাল ভাবে কখন টাইম স্পেন্ড করছে সে নিজেই হয়ত ভুলে যায় ।
একজন ডাক্তার সারাজীবন পড়াশোনা করে শুধুমাত্র আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। so RESPECT DOCS
:D :D

কোন সমাজসেবা করছে না নিশ্চয়ই.........টাকা অবশ্যই নিচ্ছে........আর ২টাকা কম দিয়ে দেখুন.............তখন আরো বেশি আপন মনে করে অপমান করে বিদায় করে দিবে......

সম্মানের কিছু নাই এখানে..............টাকার বিনিময়ে আমরা সেবা পাচ্ছি...............আমরা টাকা দিবো তারা সেবা দিবে.......সিম্পল............যদিও আজকাল টাকা দিয়েও মন গলানো যায় না..........

০২ রা জুন, ২০১২ রাত ২:০৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার আপনার সাথে তর্ক করতে ইচ্ছা করছেনা :( ঠিক আছে , আপনি যা বলছেন তাই ঠিক :)

১৫| ০২ রা জুন, ২০১২ রাত ২:০৮

মেঘেরদেশ বলেছেন: ১.কোন স্কুল কি ডাক্তার দের বাচ্চা দের কে ফ্রি তে পড়ায় ??
২.ডাক্তাররা কি ইঙ্কাম ট্যাক্স দেন না ?? বড় বড় ডাক্তার কে দেখেছি টেক্স দিবে তাও রোগির ফি র সাথে সেটা যোগ কঃ),রোগি কে সেটা দিতে হয়,৫-৬ জন ডাক্তার দেখালাম সব জায়গাতে এই সিস্টেম

৩.সরকার কি ডাক্তারদের কে গ্রামে স্থায়ী ভাবে চাকুরি দেন ??
৪.প্রশাসন কি কর্তব্যরত অবস্থায় ডাক্তারদের কে নিরাপত্তা দেন ??
৫.ডাক্তাররা কি রেল বিমান পেট্রোল এর উপর কোন স্পেশাল ডিস্কাউন্ট পায় ??

যোগ্যতা অনুযায়ি নাগরিক হিসেবে সবাই যা পায় তাই তো পাবে,এর বেশি আশা করবে কেন।

৬.আপনি যখন অসুস্থ থাকেন তখন আমির খান কি আপনার ট্রিটমেন্ট করেন ??
৭.আপনার জীবন বাঁচানোর জন্য একজন ডাক্তার কে যথাযত ফি দিতে এত সমস্যা কেন ?? আচ্ছা আপনার জীবনের মূল্য কত ??

এতে আমার সমস্যা নাই,কিন্তু টাকার লোভ এ অপ্রয়োজনীয় টেস্ট , ঔষুধ দিয়ে টাকা ইঙ্কাম কি ভাল?

বাংলাদেশ মেডিক্যাল এ গিয়েছিলাম ব্যথার কারনে, টেস্ট এ কিসুই ধরা পরে নাই তারপর ও ঔষুধ দিল প্রায় ২ হাজার টাকার,পরে অন্য এক ডাক্তার কে দেখালাম বলল বেসিরভাগ ই ভিটামিন,যার কোন দরকার ছিল না, বাংলাদেশ মেডিক্যাল এর ডাক্তারের চেম্বার থেকে বের হবার সাথে সাথেই এক লোক প্রেসক্রিপশন দেখল যে ডাক্তার ঐ কোম্পানির ঔষুধ দিল কিনা।বেসির ভাগ সরকারি বেসরকারি হাসপাতাল এর একি অবস্থা এটা কে আপনি কি বলবেন?



৮.আমির খান কোকাকোলার এড করে লক্ষ লক্ষ টাকা ইনকম করে । আচ্ছা এই টাকা দিয়ে তিনি কয়জন মানুষ কে চিকিৎসা সেবা দিয়েছেন ??

সেটা তার ব্যক্তিগত ব্যপার,আপ্নি মেডিকেল স্টুডেন্ট, মেধাবী,আপ্নি কয়জন পথ শিশুকে শিক্ষার আলোতে আলকিত করেছেন?


১০..আপনার জন্য কেন একজন ডাক্তারকে তার জীবনের সকল সুখ সাচ্ছ্যন্দ বিসর্জন দিতে হবে ?? আপনি তার এমন কি উপকার করছেন যে সে আপনার জন্য তার সুখ সাচ্ছ্যন্দ বিসর্জন দিতে বাধ্য ??


নির্বোদের মত কথা, উনি আমাকে টাকার বিনিময়ে চিকিৎসা করছেন ফ্রি তো না, অহেতুক ঔষুধ দিয়ে ,টেস্ট দিয়ে কমিশন পাচ্ছেন।কি এমন সুখ বিলিয়ে দিয়েছেন? :D

১১।একজন ডাক্তার কি কোন পন্য কেনার সময় বিশেষ কোন ডিসকাউন্ট পান ? ডাক্তার কি ব্যবসায়ি যে পন্য কিনেন বা সেটা বিক্রি করে ডিস্কাউন্ট পাবেন?? দালাল বা এজেন্ট হলে নাহয় মেনে নিতাম X(

২য়ঃ
আপনি টাকার জন্য চাকুরি করলে অপরাধ না আর আমি ডাক্তারি করে তাকা ইনকাম করলে অপরাধ ??

অবশ্যই অপরাধ না,আমি যদি চাকরি তে ঘুস নেই তাহলে নিস্চই অপরাদ,তেমনি ডাক্তার যখন একজন রোগি থেকে ৫০০ টাকা নিয়ে ২ মিনিট সময় দেবে,তাও ৪ ৫ জন কে এক্সাথে,অপ্রয়োজনিয় ঔষুধ ,টেস্ট,দিবে কমিশনের জন্য ঔষুধ এর মানের দিকে খেয়াল না করেই,ভুল চিকিৎসা সেটা নিস্চই অপরাধ। X(

৩য়ঃ
আপনার ফ্রেন্ড এর মেন্টালিটির সাথে অয়ামি একমত নয় । আপনার ফ্রেন্ড কেন এই কথা বললেন আমি বুঝতে পারছিনা ।

কারন বর্তমান অবস্থা দেখে সরকারি তে জনগনের টাকাতে পড়া ডাক্তারদের রমরমা ইঙ্কাম,আর তাদের পড়ালেখার এত খরচ ,সেটা ভাবাই স্বাভাবিক। :#>


৪থঃ
আপনি যদি আড়ং থেকে এক্তা শার্ট কিনেন তাহলে ঐটার দাম ২০০০ টাকা । আর নরমাল কোন শপিং মল থেকে কিনলে ৫০০ টাকা ।

বড় ডিগ্রী ধারি ডাক্তার এর ফি বেশি হবে এটাই সাভাবিক,কিন্তু এইসব ডাক্তার রা যখন সরকারি হাসপাতাল এ না গিয়ে প্রাইভেট এ চিকিৎসা করে,মোটা ফি নিতে বাধ্য করে সেটা আপনি কিভাবে নিবেন?? গ্রাম এ সরকারি হাস্পাতালে গেলে ডাক্তার নাই,কিন্তু ক্লিনিক গুলোতে তাদের কে পাওয়া যায় বাধ্য হয়ে গরিব মানুস গুলো ওখানে চিকিৎসা করাতে হয়,সেটা কে আপনি কি বলবেন? B-))





ফাইনালি প্রাইভেট মেডিকেল আর সরকারী মেডিকেল এর মধ্যে পার্থক্য আছে । আপনার টাকা থাকলে প্রাইভেট মেডিকেল এ পড়তে পারবেন কিন্তু টাকা দিয়ে সরকারি মেডিকেল এ এডমিট হওয়া যায় না ।

যারা টাকা দিয়ে পড়ে তারা বেশি টাকা নিবে যুক্তি আছে,কিন্তু যারা জনগনের টাকায় পড়ে তাদের মানুসের প্রতি দায়বদ্ধতা থাকা দরকার, মানুস অসুস্থ হলে নানা ভাবে বাধ্য করে নেয়া টা কি আসলেই শোভন। আর বেসিরভাগ ডাক্তার রাই এখন এমন করে,প্রথম প্রথম হয়ত ভালমানুষি থাকে ,কিন্তু অন্যরা বাড়ি করছে,গাড়ি করছে দেখে মাথা ঠিক রাখতে পারে না। আপনি এখন তো স্টুডেন্ট রিয়েল লাইফ এ দেখা যাবে কত টুকু কি করেন।টেস্ট দিলে যে কমিশন পাবেন সেটা নাহয় রোগিকে দিয়ে দিয়েন ,সপ্তাহে বা মাসে ফ্রি ট্রিটমেন্ট করবেন, শুভ কামনা রইল :) :)

০২ রা জুন, ২০১২ রাত ২:১৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বুঝছি । আপনি ডাক্তারদের ঘৃনা করেন । করতে থাকেন ।

১৬| ০২ রা জুন, ২০১২ রাত ২:১৬

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: আপনাকে এট্যাক করিনি...... আপনার ভিতরের ডাক্তার'টাকে এট্যাক করেছি.....






ওয়ার্ডে যখন যাবেন, ওষুধ না দিয়ে, রোগী'র কপালে হাত'টা রেখে শুধু একবার বইলেন-- চাচা, ভাই, বোন.......টেনশান নাই, ভালা হইয়া যাবেন...... পরদিন দেইখেন.....আপনাকে সে একটা সালাম দেয় কিনা ?



আর নাক-মুখ খিইচ্চা খুবই দরকারী দশটা টেষ্ট আর ২ মাসের জন্য কুড়িটা ট্যাবলেট, ক্যাপসুল....... দিয়ে দেইখেন.......




.... দোকানদারের কাছে গিয়ে টাকা দিয়ে মাল কিনে চলে আসেন যখন, তখন তাকে কি সন্মান করেন ?

আর ঐ দোকানদার যখন আপনাকে দেখা মাত্রই একটু হাসি দিয়ে , বলে কি খবর কেমন আছেন ? সবকিছু ভালতো ? বলেন আপনার কি লাগবে......

তখন আপনার এটিচিউট ক্যামন হয় ? আপনার কাছে কেমন লাগবে ?

টাকা আপনি নিন.....আপনি সার্ভিস দিয়েছেন, টাকা নিবেন। এটা নিয়ে কারই কোন আপত্তি নেই, তবে ঐযে বাকি থাকল সন্মান--- ওটা পাওয়ার জন্য সার্ভিসের বাইরে বাকি যেটুকু দিবেন, টিক ততটুকু সন্মান+ ভালাবাসা+ শ্রদ্ধা পাবেন ।

আশা করি মাইন্ড করেননি..... :)


দোয়া করি-- আপনি দেশ বিখ্যাত ডাক্তার হন ।


০২ রা জুন, ২০১২ রাত ২:২৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শুধু একটা কথায় বলব সব মানুষের মেন্টালিটি যেমন একই রকম নয় তেমনি সব ডাক্তার এর মেন্টালিটি ও সেম না । সব প্রফেসানেই ভাল আর খারাপ আছে । দেশ বিখ্যাত ডাক্তার হতে চাইনা মানুষের সেবা করে মহৎ হতে চাই । দোয়া করেন যাতে তাই করতে পারি । আপনাকে ধন্যবাদ ।

১৭| ০২ রা জুন, ২০১২ রাত ২:২৫

বেঈমান আমি বলেছেন: আবারো ক্যাচাল X(

০২ রা জুন, ২০১২ রাত ২:২৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এটা ক্যাচাল পোস্ট ?? :(

১৮| ০২ রা জুন, ২০১২ রাত ২:৩৫

মেঘেরদেশ বলেছেন: লেখক বলেছেন: বুঝছি । আপনি ডাক্তারদের ঘৃনা করেন । করতে থাকেন । হাহাহা :D নাহ এমনটা না,আমি সেই সব ডাক্তারদের ঘৃণা করি যারা মানব সেবা থেকে টাকা টা কেই বড় হিসেবে দেখে

০২ রা জুন, ২০১২ রাত ২:৪৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কি আজব !! একজন ডাক্তার আপনাকে সেবা দিবে আপনি তাকে পেমেন্ট দিবেন না ??

১৯| ০২ রা জুন, ২০১২ রাত ৩:২৩

জামিল আহমেদ জামি বলেছেন: :P :P :P

০২ রা জুন, ২০১২ সকাল ১১:৪১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ???

২০| ০২ রা জুন, ২০১২ সকাল ৭:৪৮

কালীদাস বলেছেন:
জীবন মৃত্যু আল্লাহর হাতে । ডাক্তার উছিলা মাত্র ।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০২ রা জুন, ২০১২ সকাল ১০:৫১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: জীবন মৃত্যু আল্লাহর হাতে এটা আমার বিশ্বাস । একজন অসুস্থকে ডাক্তাররা চিকিৎসা করে ভাল করে তুলে বা বাঁচাতে পারে যদি তার হায়াত থাকে ।

২১| ০২ রা জুন, ২০১২ সকাল ৮:৩৫

ওবায়েদুল আকবর বলেছেন: আপনারা ডাক্তাররা কেন যে এমন মানসিকতার বুঝিনা - সব সময় রাজনীতিবিদদের মত যে কোন সমালোচনাকেই নিজেদের ঘাড়ে টেনে এনে একগাদা ইমোশনাল বান মারতে থাকেন। কখনো কি দুই মিনিটের জন্য আত্মসমালোচনা করছেন? করার দরকার নাই আমরা মনে করি আপনি ভালো ডাক্তার হবেন। কিন্তু চোখের সামনে অহরহ ঘটে যাওয়া অন্যায়গুলিকে যখন জাস্টিফাই করার চেষ্টা করেন তখন কিভাবে আশা করেন যে মানুষ আপনাদের সম্মান করবে? একবার ভাবুন তো কোন রাজনীতিবিদ যদি এখন বলত আমরা রাজনীতিবিদরা দেশের প্রতি দায়ীত্ব ঠিক মত পালন করছিনা - দেশের সবকিছু রসাতলে যাওয়ার জন্য আমরাও দায়ী। তাহলে আপনি আমি কি ঐ লোককে ঘৃণা করব না ভালোবাসব? এইবার নিজে একটু বলে দেখুন যে আমি একজন মেডিকেলের স্টুডেন্ট হয়ে এই দেশের বেশীরভাগ ডাক্তারের লোভী মানসিকতাকে ঘৃণা করি - দেখেন আপনাকে কয়জন মানুষ গালি দিয়ে যায়।

আর যেই দশটা ফালতু প্রশ্ন করছেন, সেই ফালতু প্রশ্ন গুলি আর কাউকে কইরেননা, কারণ আমি বাবা ডাক্তার, মামা-মামী ডাক্তার। চেম্বার থেকে টাকার থলি আনার চেয়ে তাদের কৃত সেবায় কেউ যদি নিজেকে উপকারভোগী মনে করে আমাদের কোন প্রশংসা করে তাহলেই বেশী ভালো লাগে। আর সত্যিকার ভালো ডাক্টারদের সন্তানদের স্কুল ফি হয়ত বাদ দিতে পারবেনা কোন টিচার কিন্তু আস্থা পেলে টিউশন ফি যে টিচাররা নিবেনা এই বিষয়ে আমি নিঃসন্দেহ। কিন্তু কথা হল সেই আস্থার সম্পর্কটা ডাক্টাররা কি চায়? না ঝুলি ভর্তি টাকা কামাতে চায়?

০২ রা জুন, ২০১২ দুপুর ১২:২২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: we dont say u are wrong there are bad doctors out there as well but u projected whole medical fraternity as fake corrupts and evils..WE DONT DESRVE THIS.ITS NOT A FIGHT SIR BUT YOU OWE US AN APOLOGY FOR SHOWING HALF TRUTH.WE ARE HEALERS NOT KILLERS OR DEVILS.

২২| ০২ রা জুন, ২০১২ সকাল ৯:০৬

েসাহাগ২৫কগগ বলেছেন: ডাক্তারদের শুধুই হেইট করা উচিত এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য।

০২ রা জুন, ২০১২ সকাল ১০:৫৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সব ডাক্তার কসাই নয় । ডাক্তার দের প্রতি অতি ঘৃনার কারনে ডাক্তারদের ভাল দিক গুলোও খারাপ মনে হয় । এখানে ডাক্তার এবং রোগী দুইজনেরই মানসিকতা পরিবর্তন করা দরকার ।

২৩| ০২ রা জুন, ২০১২ সকাল ৯:৪৮

বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: @কালিদাস... , মাঝে মাঝে এইটুকু নির্মল বিনোদনের জন্যই সামু ছাড়ি ছাড়ি করে আর ছাড়া হয়নি =p~ =p~ =p~

২৪| ০২ রা জুন, ২০১২ সকাল ১০:৪৮

কামরুল হাসান শািহ বলেছেন: ৮ ও ৯ এ একই কথা বলছেন /:)

আর বাংলার ডাক্তার হইলো আধুনিক কসাই :#) :#) :#)

মাইন্ড খাইয়েন না :-B

০২ রা জুন, ২০১২ সকাল ১০:৫৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সব ডাক্তার কসাই নয় । ডাক্তার দের প্রতি অতি ঘৃনার কারনে ডাক্তারদের ভাল দিক গুলোও খারাপ মনে হয় । এখানে ডাক্তার এবং রোগী দুইজনেরই মানসিকতা পরিবর্তন করা দরকার ।

২৫| ০২ রা জুন, ২০১২ সকাল ১১:০১

শামিল কায়সার বলেছেন: 6 no. comente +++

প্রফেসর আমিরুল হক
হেড অফ নিউরোমেডিসিন এন্ড আই'এম'সি
বারডেম হসপিটাল
চেম্বার: ইবনে সিনা, ৯/এ, ধানমন্ডি, ৫ম তলায় বসেন।

উনাকে দেখাতে নিয়ে গিয়েছিলাম আমার আম্মুকে।
স্যারের পয়লা ভিজিট ১০০০/=
পরবর্তী ১মাসের মধ্যে গেলে ৮০০/=
১মাস পরে গেলে ১০০০/=
রিপোর্ট দেখা (৭দিনের মাঝে) ৪০০/=

উনি তো ম্যালা সিনিয়র ডক। ডকেরা যদি এতোই মানব সমাজের কল্যানে ব্যাকুল হয়, তাহলে উনি এমন কসাইয়ের মত টাকা নেন কেন?
কমেন্টে পিক ক্যামতে দিতে হয়, জানি না।
নইলে এক স্কীনশটেই ঝামেলা খতম হয়া যাইতো।

এই রাক্ষসগুলা নাকি মানুষের সেবক :-B:-B:-B
পুরাই হা হা প গে...
=p~=p~=p~=p~=p~
=p~=p~=p~=p~=p~
=p~=p~=p~=p~=p~

০২ রা জুন, ২০১২ সকাল ১১:৫৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ভাইয়া দেখুন এখানে অনেক কথা বলার আছে । বুয়েট ঠেকে পাশ করা একজন ইঞ্জিনিয়ার এর কোয়ালিটি আর একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এর কোয়ালিটি তো সেম না ঠিক না ?? আমি উপরে কমেন্ট এ বলছি আপনি ওয়েস্টেক্স থেকে যদি একটা শার্ট কিনেন তবে প্রাইজ একরকম আর যদি একটা নরমাল শো রুম থেকে কিনেন তবে প্রাইজ অন্য রকম । এটাই তো রিয়েলিটি । আপনি রিয়েলিটি মানতে পারবেন না কেন ??

ভাল খারাপ সব পেশাতেই থাকে । আপনি খারাপ ডাক্তার দের জন্য সব ডাক্তার দের কের গনহারে খারাপ বলতে পারেন না । ঠিক না ??
একজন ডাক্তার সারাজীবন পড়াশোনা করে শুধুমাত্র আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। so RESPECT DOCS

sir we dont say u are wrong there are bad doctors out there as well but u projected whole medical fraternity as fake corrupts and evils..WE DONT DESRVE THIS.ITS NOT A FIGHT SIR BUT YOU OWE US AN APOLOGY FOR SHOWING HALF TRUTH.WE ARE HEALERS NOT KILLERS OR DEVILS.

২৬| ০২ রা জুন, ২০১২ সকাল ১১:২৯

জনদরদী বলেছেন: আপু একজন ডাক্তারের কথা কপি পেষ্ট করলাম । কিছু অংশ মার্ক করার দরকার থাকলেও করলাম না ।
ডাক্তার যখন চিকিৎসক,ডাক্তার যখন রোগি:

বাংলাদেশি ডাক্তারদের ওপর দেশের আপামর জনগণের বেজায় গোস্বা!আমি নিজে ডাক্তার হয়েও,এই প্রজাতির ওপর বেশ নাখোশ এবং ত্যক্ত বিরক্ত!তবে আনন্দের কথা কি জানেন?এই ডাক্তারকুল যখন নিজে রোগি হন,তখন তারা হন সবচেয়ে অবহেলিত রোগি!সাধারণ অসুখ বিসুখে তারা নিজেরাই ২টি ট্যাবলেট গিলে ফেলেন!মাঝারি ধরণের অসুখে তারা নিজেদের বিশেষজ্ঞ বন্ধুদের একটা ফোন করে ওষুধের নাম জেনে নেন!ডাক্তার বন্ধুটি তাকে কোনরকম পরীক্ষা নিরীক্ষার ঝামেলার মাঝে না ফেলেই,মুখে মুখে ওষুধের নাম বলে দায়সারা গোছের একটা ঝাড়ি মেরে,‘আরে গাধা,তুই বেটা ডাক্তার হইছস কেন?এই মুহূর্তে মেডিসিন শুরু কর।সবকিছুতে খালি অবহেলা!’বলেই ,‘আামার আরেকটা কল এসেছে রে,পরে কথা বলছি,ওষুধপত্র ঠিকমতো খাস কিন্তু।’ফোনটা কেটে দেন!অথচ এই ডাক্তার সাহেবই অন্য রোগিদের বেলায় গাদা গাদা টেস্ট লিখে আগে পাঠান ডায়াগনস্টিক সেন্টারে!এতে অবশ্য ধনী রোগিদের উপকারই হয় বেশি আর গরিব হয় সর্বস্বান্ত!আর যদি কোন ডাক্তার কঠিন রোগে আক্রান্ত হন,তখনই পড়েন বিপদে!বিখ্যাত ডাক্তার সাহেবরা চেম্বারে ডাক্তার রোগি দেখে তাদের মূল্যবান সময় ও অর্থের অপচয় করতে চান না!সোজা ফটক থেকেই পত্রপাঠ বিদায়!তাদের এ্যাসিস্টেন্টরা বলে দেন,‘স্যার চেম্বারে ডাক্তারদের দেখেন না,আপনি হাসপাতালে দেখা করবেন।’বিখ্যাত ডাক্তার সাহেবের ভয়,যদি এই ডাক্তার তাকে ফিজ না দেন!তিনি তো চাইতে পারবেন না!অোর চাইলেও বদনাম হয়ে যাবে!কী দরকার এই ঝামেলায় গিয়ে!কারণ ,মেডিকেল এথিকসে পরিস্কার নির্দেশ আছে,কোন ডাক্তার অন্য কোন ডাক্তার,তাদের বাবা মা,স্ত্রী,সন্তান রোগি হয়ে এলে তাদের কাছ থেকে কোনপ্রকার ফিজ নিতে পারবেন না।যদিও আজকাল বেশিরভাগ ডাক্তারই এসব এথিকস ফেথিকসের ধার ধারছেন না!তাদের মন্তব্য দেশে এতো এতো ডাক্তার,আবার তাদের পরিবার পরিজন সবাইকে বিনে পয়সায় দেখলে,পথে ভিক্ষার ঝুলি নিয়ে নামতে হবে!ব্যতিক্রম অবশ্যই আছে,কিছু কিছু চিকিৎসক এখনও নিয়মটা মেনে চলছেন এবং ভিক্ষাবৃত্তি না করেই জীবনযাপন করছেন!আমার পরিচিতই অনেক ডাক্তার আছেন যারা নিজেদের পরিচয় গোপন করে ঐসব বিখ্যাত চিকিৎসকের সিরিয়াল নিয়ে তাদের কাছে দেখিয়ে ফিজ দিয়ে আসেন এবং সতর্ক থাকেন কোনক্রমেই যেন তার ডাক্তার পারিচয়টি ফাঁস না হয়ে যায়!কথাবার্তায় যেন মেডিকেল টার্ম বেরিয়ে না আসে!কারণ যদি পরিচয় বেরিয়ে আসে তবে তিনি বঞ্ছনা আর অবহেলার শিকার হবেন!তাদেরকে বলা হবে,‘হাসপাতালে আসুন’।কিন্তু হাসপাতালে ঐ চিকিৎসকের টিকির দেখা পাওয়াও দুস্কর!
আমি নিজেও ভুক্তভোগি!তখন আমি ছোট ডাক্তার,মানে মাত্রই পাশ করে বেরিয়ে সরকারি চাকরি করছি।পড়লাম কঠিন অসুখে!নিজেদের চিকিৎসা ফেল।গেলাম বড় প্রফেসর সাহেবের কাছে!তিনি আবার আমার সরাসরি শিক্ষক এবং আমার ডাক্তার বান্ধবীর বাবা!তিনি বোধহয় ভেবেছিলেন আমি কোন টাকাপয়সা দেবো না,তাই কোনরকমে সাধারন পালস,ব্লাড প্রেসার আর বুকে স্টেথো ধরে পরীক্ষা নিরীক্ষা পর্ব শেষ করে প্রেসকিপশন লিখতে বসলেন!আমি করুণ গলায় বললাম,‘স্যার,(ডাক্তার ছাড়া অন্য কেও ডাক্তারদেরকে সাধারনত স্যার সম্বোধন করে না!),আমার তো মনে হচ্ছে নার্ভাস সিস্টেমে গন্ডগোল,আপনি তো ওটা পরীক্ষা করলেন না!’তিনি বিব্রত বোধ করে আমতা আমতা করে বললেন,‘তুমি নিজে ডাক্তার তো,তাই মনে হবে পৃথিবীর যত কঠিন কঠিন রোগ তোমার হয়েছে!’তবে ভুলটা স্বীকার না করে পরোক্ষভাবে সকল রোগের ধন্বন্তরী স্টেরয়েড প্রেসক্রাইব করে দিলেন!আসার সময় তার হাতে ফিজের টাকাটা দিতেই তিনি অন্যদিকে চেয়ে টাকাটা পকেটে পুরলেন!আমি বিস্ময় নিয়ে তার মুখের দিকে একবারও না তাকিয়ে বেরিয়ে এলাম!আমার বিশ্বাস করতেই কষ্ট হচি্ছলো!প্রফেসরের চিকিৎসায় আমার রোগ সারলো না!রোগ আরও বাড়লো,আমি শয্যাশায়ী!এরপরের ঘটনা আরও করুণ!চট্টগ্রাম থেকে বদলী হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে এলেন প্রফেসর ডা.নুরুন্নবী(লোকে বলে তিনি শিক্ষিত হাতুড়ে,সাধারন ম্যালেরিয়া রোগের চিকিৎসাও জানেন না,এ ঘটনা পরে বলবো আরেকদিন),মেডিসিনের বিভাগীয় প্রধান।আমি আর আমার স্বামীও তখন ঐ একই মেডিকেলের ডাক্তার ।ডা.নুরুন্নবী প্রাইভেট কলে বাসায় গিয়ে রোগি দেখেন,তাই আমার স্বামী ও ডাক্তার বান্ধবীরা তাকে অনুরোধ করলেন,আমাকে একবার এসে দেখে যেতে।তিনি অপারগতা প্রকাশ করলেন!আমার স্বামী তারপর আমাকে প্রায় কোলে করে হাসপাতালে তার চেম্বারে নেয়া হলো!তিনি নিতান্ত অবজ্ঞাভরে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে,আমাকে শুনিয়েইএ মন এক রোগের নাম বললেন,যে রোগে মানুষ বাঁচে না!আমার স্বামী এবং অন্য ডাক্তাররা উনাকে বললেন,‘স্যার আস্তে বলুন।’এ কথা শুনে তিনি আরও জোরে জোরে আমার মৃত্যসংবাদ ঘোষনা করতে লাগলেন!সবার মুখ কালো হয়ে গেলো!আমার দ্রুত মৃত্যুর খবরে নয়,একজন মৃতপথযাত্রীর সামনে তার মৃত্যু পরোয়ানা এরকম নগ্নভাবে ঘোষনা করার কুৎসিৎ দৃশ্য প্রত্যক্ষ করে!আমি কিন্তু ঘাবড়াইনি,হাসি হাসি মুখে সবার কালো মুখের দিকে তাকাচ্ছি!এটা দেখে সবাই আরও ঘাবড়ে গেলো,কারণ প্রফেসর সাহেব যে রোগের নাম বলেছেন,সেই রোগে আক্রান্ত রোগিরা সবসময় হাসিখুশি থাকে!আমি দৃঢ়তার সাথে বললাম,‘আমি নিশ্চিৎ,আমার এটা হয়নি!’
তারপর এলাম ঢাকায়,নিওরোমেডিসিনের প্রফেসরকে দেখালাম,তিনি পাঠালেন নিওরোসার্জারীতে।আত্মীয়স্বজনরা বলতে লাগলেন একবার প্রফেসর নুরুল ইসলামকে(পরে জাতীয় অধ্যাপক ও বঙ্গবন্ধুর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন) দেখাতে।তখন তো আর বুঝতাম না প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকরা জাতীয় অধ্যাপক,স্বাধীনতা পুরস্কার,একুশে পদক পেলেও চিকিৎসক হিসেবে ভালো ও মানবিক না ও হতে পারেন!এখনিএসব বুঝি।গেলাম ডা.নুরুল ইসলামের চেম্বারে,তার এ্যাসিস্টেন্ট আমরই মত এক ছোট ডাক্তার ,রাস্তা থেকেই আমাদের বিদায় করলো এই বলে,‘স্যার ডাক্তারদের চেম্বারে দেখেন না,হাসপাতালে দেখাবেন!’অনেক অনুরোধেও নুরুল ইসলামের মুখদর্শন করা গেলো না!এটা একধরনের চালাকি,সে সময় ডাক্তাররা এতোটা চক্ষুলজ্জাহীন হয়ে ওঠেনি,সরাসরি ডাক্তারের কাছ থেকে ফিজ নিতে পারতেন না,তাই এধরনের ভনিতা !হাসপাতালে ডা.নুরুল ইসলামের টিকি বা লেজের দেখা আর পাইনি!সে অনেক অনেক আগের কথা!
এখন বলি ২০০৮ এর কথা,আমি বড় হয়েছি,আমার বন্ধুবান্ধবরাও বড় বড় বিশেষজ্ঞ ডাক্তার,প্রফেসর,আমার স্বামী স্বাস্থ্য অধিদপ্তরের হর্তাকর্তা,তার অধীনে সমস্ত সরকারি ডাক্তার কর্মচারি!আমার প্রথম ২টি বই বের হয়েছে সবেমাত্র ২০০৮ এর একুশে বইমেলায়!সারা রাত জেগে মশার কামড় ভ্রুক্ষেপ না করে,স্ক্রিপ্ট তৈরি,বারবার প্রুফ দেখা,একচুলও যেন ভুল না হয়,সে কী উত্তেজনা!ফলাফল,প্রচুর প্রশংসা আর আনন্দের সাথে হলাম ডেঙ্গু আক্রান্ত!তাও যে সে ডেঙ্গু নয়,প্রাণঘাতি হেমোরেজিক,যমে মানুষে টানাটানি!ঢাকা মেডিকেলের ভি.ভি.আই.পি কেবিনে ভর্তি হলাম!আমার বন্ধুবান্ধবসহ ঢাকার সমস্ত সরকারি ডাক্তাররা ছুটে এলো আমাকে এক নজর শেষ দেখা দেখতে!গম্ভীর মুখে প্রফেসররা বোরড বসালেন,ঘন ঘন মত পাল্টাতে লাগলেন!আমি অজ্ঞান অবস্থায়,মাঝে মাঝে জ্ঞান ফিরে এলে ঘোর লাগা চোখে চেয়ে দেখি কেবিন ভর্তি লোকজন,আমার ডাকসাইটে প্রফেসর ডাক্তার বান্ধবীরা মাথার কাছে বসে কোরআন পড়ছে!অন্তিম অবস্থা আমার!প্রফেসররা কল করলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের(পূর্বতন পিজি হাসপাতাল) মেডিসিনের ডীন,প্রফেসর আবদুল্লাহকে।তিনি ডেঙ্গু বিশেষজ্ঞ,পত্রপত্রিকায় ডেঙ্গুর ওপর বাঘা বাঘা আর্টিকেল লিখছেন!তিনি এলেন না!পিজি তো আর এখন সরকারি হাসপাতাল নয়,তিনিও সরকারি চিকিৎসক নন।সরকারি হলে অবশ্যই আসতেন।আমার প্রফেসর ডাক্তার বান্ধবীরা ছুটে গেলো তার কাছে!তিনি বললেন,‘এই রোগি তো বাঁচবে না,গিয়ে কী লাভ?’ঠোঁটকাটা এক বান্ধবী বলে বসলো,‘মরনাপন্ন রোগিই যদি না দেখেন,বাঁচানোর চেষ্টা না করেন,ভালো রোগি তো সবাই চিকিকৎসা দিয়ে ভালো করতে পারে,তবে আর আপনি কীসের বিখ্যাত ডাক্তার!তাছাড়া এই রোগি একজন ডাক্তার,আপনারই প্রফেশনের মানুষ!”না এলেন না আরব্যরজনীর আবদুল্লাহ্!তবে আরব্যরজনীর আলাদিনের দৈত্যের মতোই কারিশমা দেখালো হাসপাতালের ছোট ছোট ডাক্তার,নার্স,ওয়ার্ডবয় ও অন্যান্য কর্মকর্তা কর্মচারিরা!১৮ ব্যাগ রক্ত মলীরে ঢুকিয়ে আশ্চর্যজনকভাবে বেঁচে উঠলাম আমি!আল্লাহর কী কুদরৎ,অশেষ মেহেরবানী!রাখে আল্লাহ মারে কে?!
কয়েকদিন আগে হঠাৎ করে আবিষ্কার করলাম রক্তে সুগার বেড়েছে!সবাই বললো,‘ব্যাপার না,ডায়াবেটিস কোন রোগই নয়!পরিমিত আহার,নিয়মিত ব্যায়াম,শৃক্খলাবদ্ধ জীবন আর বারডেমের বিশেষজ্ঞ ডক্তিারের নিয়মিত পরামর্শ, গাইড বই,ব্যস!কিন্তু আমার পূর্ব অভিজ্ঞতা বড়ই চিনিহীন(অমধুর),তাই আর অচিনির(ডিায়াবেটিসের ) ডাক্তারের কাছে যাওয়ার ইচ্ছেটাই মরে গেছে!পরিমিত আহার,নিয়মিত ব্যায়াম আর নিজের প্রেসক্রিপশনেই চলছি!দেখা যাক চিনি কতদূর চিনিহীন হয়!তবু মধুহীন মুখ, মনের ডাক্তারদের কাছে এই অব(আমি এখন অবসরপ্রাপ্ত) সময়ে গিয়ে আর অবমাননার গ্লানি পেয়ে মনটা ত্যক্ত বিরক্ত করতে চাইনা!বলেছিলাম না,ডাক্তাররা হলো সবচেয়ে অবহেলিত রোগি!অনেক গ্রাম্য ধনী পরিবারের মহিলা পুরুষ রেগিদের দেখি ডাক্তারের চেম্বারে গিয়ে সম্বোধন করছে,‘এই ডাক্তর’!ডাক্তার সাহেবও সে ডাক শুনে হাসিমুখেই উত্তর ও চিকিৎসা দিচ্ছেন,নগদ নারায়ন পেলেই তো হলো!আর ডাক্তাররা কাঁচুমাচু ভঙ্গিতে ‘স্যার’ বলেও গম্ভীর মুখই দেখেন আর অবহেলার শিকার হন,যদিও রোগি দেখার পর এথিকস বিরোধী ফিজটাও দিয়ে আসেন!হায় রে ডাক্তার যখন রোগি,স্বামী যখন আসামী,স্ত্রী তখন বিচারক!!

সূত্রঃ Click This Link

০২ রা জুন, ২০১২ দুপুর ১২:১০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কি রিপ্লাই দিব বুঝতে পারছিনা । মেম এর জন্য অনেক খারাপ লাগছে । আমার আব্বু একজন ডাক্তার । আমার আপু একজন ডাক্তার (এখন এপোলো হসপিটাল এ আছেন )। ফ্যামিলির অনেকেই ডাক্তার । ডাক্তার দের খুব কাছ থেকে দেখছি তো । তাই সব ডাক্তার কসাই এই কথাটা মানতে পারিনা । আপনাকে ধন্যবাদ কমেন্ট এর জন্য ।

০২ রা জুন, ২০১২ দুপুর ১২:২২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: sir we dont say u are wrong there are bad doctors out there as well but u projected whole medical fraternity as fake corrupts and evils..WE DONT DESRVE THIS.ITS NOT A FIGHT SIR BUT YOU OWE US AN APOLOGY FOR SHOWING HALF TRUTH.WE ARE HEALERS NOT KILLERS OR DEVILS.

২৭| ০২ রা জুন, ২০১২ দুপুর ১:০৯

বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: @লেখিকা , আপনার পোস্টে এখানে একজনও কিন্তু সকল ডাক্তার কিংবা গোটা চিকিৎসক সমাজকে খারাপ বলেননি ও বলবেনও না। কারন সকলেই জানে সবখানে ভালো খারাপ আছে।আপনি নিজে থেকে কেন এটা টেনে নিচ্ছেন সেটা বোধগম্য হল না। ৫০ নং কমেন্টের উত্তরে একটা কথা বলি , আপনি নিজে তো ডাক্তার ফ্যামিলির সদস্য , কাজেই ডাক্তারদের যেমন আপনি বেশি কাছ থেকে দেখেছেন , জেনেছেন ও অনেক ফ্যাক্ট উপলব্ধি করেছেন , তেমনি সেটার উল্টাপিঠের নির্মম বাস্তবতার বেশিরভাগটাও আপনার মাথায় উপর দিয়ে চলে গেছে।এটাও কিন্তু সত্যি। সেগুলো আপনি দেখেননি কিংবা ভালোভাবে বলতে গেলে আপনাকে দেখতে দেওয়া হয়নি। আশা করব যদি কখনও নিজে এগুলোর শিকার হন সেদিনও যেন আপনার এই কথাগুলো অপরিবর্তিত থাকে।

এই ক্যাচাল শেষ হওয়ার নয় , অফ গেলাম।

০২ রা জুন, ২০১২ দুপুর ১:৩৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: যাক আর তর্ক না করি । সব কথার শেষ কথা সব পেশার মধ্যে ভাল এবং খারাপ আছে ।

২৮| ০২ রা জুন, ২০১২ দুপুর ২:২১

অরণ্যে রোদন... বলেছেন: @ লেখিকা- শুনুন ডাক্তারদের নিয়ে এযাবৎ অনেকগুলি পোস্ট সামুতে এসেছে। সবগুলি ঘাঁটলে আপনি দেখবেন কমেন্টগুলি কম বেশি সব একই রকম। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে লেখকরা কমেন্টের উত্তর দেয়াই বন্ধ করে দিয়েছে। এই জন্যেই "বেইমান আমি" বলেছেন "ক্যাচাল পোস্ট"। উনি অনেকদিন ধরে এই ব্লগে। অনেক তর্ক বিতর্কের সাক্ষী উনি।

আপনাকেও বলছি, আমি জানি আপনি কেন এই লেখা দিয়েছেন কিন্তু এটাও জানি যে যোগফল শূন্য। তাই বলছি বাদ দেন এ জাতীয় পোস্ট দেয়া। যেভাবে সব চলছে সেভাবেই চলতে দিন।

সরকারের প্রতি আমার অনুরোধ অন্য সকল ক্ষেত্রের মত চিকিৎসা ক্ষেত্রেও যারা পচা আপেল তাদের খুঁজে বের করুন। যারা রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অন্যায় ভাবে নিজের পকেট ভারি করে তাদেরকে ঝেটিয়ে বিদায় করুন এই সেক্টর থেকে, আর যারা ভাল করার চেষ্টা করছে, মানুষের উপকারে আসতে চাচ্ছে তাদেরকে উৎসাহিত করুন, সহায়তা করুন।।


ডাক্তারদের বিষয়ে অসংখ্য অভিযোগ, সেসবের কিছু কিছু উত্তর আমি একসাথে এখানে দেয়ার চেষ্টা করেছিলাম বেশ কিছুদিন আগে। কারো আগ্রহ হলে একবার পড়ে দেখতে পারেন।

০২ রা জুন, ২০১২ দুপুর ২:৩৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপনাকে ধন্যবাদ । নেক্সট কমেন্ট দেখুন প্লিজ ।

২৯| ০২ রা জুন, ২০১২ দুপুর ২:২৯

ওবায়েদুল আকবর বলেছেন: অরণ্যে রোদন... ভালো বলেছেন। আসলেই পচা আপেল বের করা প্রয়োজন এবং সেগুলোকে ছুড়ে ফেলে দেওয়া উচিৎ। আর তবে প্রাথমিক শর্ত হল ডাক্টার আর শিক্ষকদের জন্য আলাদা পে স্কেল ঘোষনা করে একটা সম্মানজনক জীবিকার সংস্থান করা।

০২ রা জুন, ২০১২ বিকাল ৩:০৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: :)

৩০| ০২ রা জুন, ২০১২ বিকাল ৩:১৫

দুরন্ত সাহসী বলেছেন: কথা হচ্ছিলো ডাক্তারদেরকে সন্মান করা নিয়ে,

আমাদের দেশে কোন পেশার মানুষকে বা কোন পদের মানুষকে আমরা সন্মান করছি বলতে পারেন?
এমন কোন পেশার বা পদের মানুষ কি এই দেশে আছেন যিনি সমালোচিত হননি?
সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্টপতি থেকে শুরু করে রাস্তার মানুষটি পর্যন্ত,মেজর থেকে শুরু করে মেথর পর্যন্ত।কে সমালোচিত হয়নি বা হচ্ছেনা বলতে পারেন?

আমাদের দেশে যে কোন মহৎ কাজের শুরুটা থাকে নিঃষ্পাপ ভাবনা দিয়ে কিন্তু লক্ষ্যে পৌছা পর্যন্ত নানান প্রতিকুলতায় পড়ে সেটা আর নিঃষ্পাপ থাকেনা।রাজনীতি,সমাজনীতি প্রভাব এই দেশের সকল পেশাও ও মানুষের মনে প্রভাব পড়তে শুরু করে।
তা থেকে বায়তুল মোকাররম মসজিদের ইমামকেও স্বাধীন ভাবে চলতে দেয়া হয়না।তাকেও প্রতি ওয়াক্তে সরকার পক্ষ বক্তিতা দিতে হয়।

আপনি অযথাই ঘাম জড়াচ্ছেন।এক কথায় বলুন যেদিন এই দেশের মেধার সঠিক বিচার হবে সেদিন সেবা হবে নিখুৎ।এই দেশের যতদিন অর্থের কাছে মেধা হেরে যাবে ততদিন মনুষত্ব জেগে উঠবেনা।আমার আপনার তাহার সকলের।

এই দেশে সকল পেশার মানুষ নির্মম ভাবে উচ্চ বিলাষের প্রতিযোগীতায় পড়ে,যে কারনে প্রতিটা পেশার মানুষ লক্ষ্যচুত হয়ে যায়।তার মধ্যে থাকা সকল মানবীয় গুন বিলুপ্ত ঘটে,ডাক্তার স্বর্গ থেকে উঠে আসেনি,এমন পরিবর্তন এদের মধ্যেও আসতে পারে,যাদের আসেনি তারা মহান আমি আপনি তাদের মত হতে চেষ্টা করবো।
মন্দদের দায়ভার কাধে নিয়ে ঘাম জড়ানোর কোন কারণ নেই।

শুভ কামনা সব সময়

০২ রা জুন, ২০১২ বিকাল ৩:৪৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্যবাদ । সত্যি অনেক সুন্দর কমেন্ট ।

৩১| ০২ রা জুন, ২০১২ বিকাল ৩:১৭

কিবয়াল বলেছেন: মাছওয়ালাদের কেন সম্মান করা উচিৎ ?? এখানে দেখুন

০২ রা জুন, ২০১২ বিকাল ৪:১৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার পোস্ট টা বিকৃত করা ঠিক হল ?? অন্য পেশার মানুষদেরকে সম্মান দিতে শিখুন । তাহলে আপনাকেও অন্যজন সম্মান দিবে । একটা পোস্ট কে বিকৃত করলেই স্মার্ট হওয়া যায়না । স্মার্ট হওয়ার জন্য অন্যকে সম্মান করতে শিখতে হয় ।

৩২| ০২ রা জুন, ২০১২ বিকাল ৪:০৯

অরণ্যে রোদন... বলেছেন: লেখিকা@ আমার লেখাটি এখানে পরপর দুবার কপি করে ফেলেছেন ভুল করে। পাঠক এত লম্বা লেখা দেখে বিরক্ত হবে। মুছে দিলেই সম্ভবত ভাল করবেন।

আপনি এই পোস্টে আপাদত কমেন্ট নেয়া বন্ধ করে দেন প্লীজ। লেবু কচলে তিতা হবার জোগাড় প্রায়। ধন্যবাদ, ভাল থাকবেন।

০২ রা জুন, ২০১২ বিকাল ৪:১৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম ভূলে হয়ে গেছিল । এখন আবার নতুন করে কমেন্ট করছি । আপনাকে আবার ধন্যবাদ ।

৩৩| ০২ রা জুন, ২০১২ বিকাল ৪:১৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অরণ্যে রোদন... ভাইয়ার পোস্ট টি কপি করলাম । এই পোস্ট এ অনেক প্রশ্নের জবাব আছে,


আজ ফেসবুক এ একটা পোস্ট দেখে এবং কিছু মানুষের কিছু কমেন্ট পড়ে মনটা খুব খারাপ হল তাই লিখতে বসলাম। আজকাল প্রায়ই দেখা যায় পত্রিকা গুলোতে নানা জায়গায় হাসপাতালে ডাক্তার কে মেরেছে রোগির লোকজন। খুব কষ্ট হয় এসব খবর দেখে। আর পত্রিকা ওয়ালারা ও খুব মজা পায় এমন খবর ছেপে... পত্রিকা ভালো চলে। ডাক্তার দের বিরুদ্ধে কিছু লিখলেই হল মানুষ খুব আগ্রহ নিয়ে পড়ে।
প্রতিনিয়ত ডাক্তার সমাজের বিরুদ্ধে যে সব কথা বা অভিযোগ শোনা যায় সেগুলো মোটামুটি এইরকম-
১। এরা কষাই। দুকলম লিখেই ৫০০ টাকা ভিসিট নেয়।
২। এদের কাছে গেলেই একগাদা টেস্ট করতে পাঠায়।
৩। সরকারি হাসপাতালে এদের পাওয়াই যায়না।
৪। গর্ভবতি মহিলা এদের কাছে গেলেই বলে সিজার করতে হবে
৫। সরকারের টাকায় পড়াশোনা করেছেন,পাবলিক কে সার্ভিস দিবেন না?
৬। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু
আপাতত এগুলোর মাঝেই থাকছি.. ভুল হলে ধরিয়ে দিবেন আশা করি।
যেহেতু এই অভিযোগ গুলো খুব বেশি দিনের পুরনো সেহেতু একটু ভাল করে ব্যাখ্যার দাবি রাখে।
প্রথমেই বলে রাখি একটা দেশের সবচেয়ে মেধাবি ছাত্রদের মাঝ থেকেই কেউ কেউ মেডিকেল এ পড়ার সুযোগ পায়... সব পড়াশোনাতেই অনেক চাপ, সেগুলোর প্রতি সম্মান রেখেই বলছি মেডিকেল এর মত এত বেশি পড়ার চাপ আর কোথাও নেই। পাঁচ পাঁচ টা বছরের প্রতিটা মুহুর্ত এই ছাত্ররা অসম্ভব কষ্টের ভেতর দিয়ে পার করে যা শুধু তারাই জানে যারা এর ভেতর দিয়ে গেছে.. অথবা যার পরিবারের কেউ ডাক্তারি পড়েছে বা পড়ছে। এভাবে এত এত পড়ার চাপ মাথায় নিয়ে রাতের পর রাত জেগে তারা মুখোমুখি হয় শত শত ভাইভা এবং লিখিত পরিক্ষার। সেগুলোর মধ্যে আছে হাজার খানেক আইটেম, শখানেক কার্ড ফাইনাল,গোটাবিশেক টার্ম এবং তিনটি ভয়াবহ প্রফ। মজার ব্যাপার হল এসব পরীক্ষায় (বিশেষত ভাইভা) পাশ-ফেল নির্ভর করে অনেকটাই শিক্ষকের মন-মর্জির ওপরে। তাই প্রায়শই দেখা যায় খুব ভাল স্টুডেন্টও খুব ভাল প্রস্তুতি থাকার পর ও একই পরীক্ষা বারবার দেয় পাশ করার জন্য। আমি বলছিনা যে ভাইভা অন্য কোথাও হয়না কিন্তু মেডিকেলের এই অত্যাচারের তুলনায় তা কিছুই নয়। বিশ্বাস না হলে আপনার পরিচিত কোন ডাক্তার বা মেডিকেল ছাত্রের কাছে খোঁজ নিলেই জানতে পারবেন। এভাবে যেতে যেতে একসময় একটি ছাত্র/ছাত্রী পাঁচ বছর কিংবা তারো বেশি সময় পার করে পাশ করে এম.বি.বি.এস। এরপর শুরু হয় ইন্টার্নী কাল। এক বছর ধরে দিন ও রাতের বেশির ভাগ সময় নবীন এই ডাক্তার কাটিয়ে দেয় হাসপাতালে রোগিদের সেবায়। কখনো খাবার সময় মেলেনা, বেশির ভাগ রাতে মেলেনা ঘুমাবার সুযোগ। আর হাসপাতালের নানা কিসিমের লোকজনের মাঝে একজন মহিলা ডাক্তার কে সারা রাত ডিউটি করতে হয় নিরাপত্তার পরিপূর্ণ অভাবের মাঝে । হৃদরোগ বিভাগে থাকাকালিন এক রমযানে বেশির ভাগ দিনই রোযা রেখে আমি সময় মত ইফতার করতে পারিনাই। সার্জারী তে থাকাকালিন এক মাস প্রতিদিন সকালে আমি হাসিমুখে এক রোগীর ড্রেসিং করতাম যার পুরো পেট জুড়ে ছিলো অতি দুর্গন্ধযুক্ত ঘাঁ। যেগুলো পরিষ্কার করার পর প্রায় আধ কেজি পুঁজ বের হত। সপ্তাহে অন্তত তিন রাত না ঘুমিয়ে ডিউটি করার পর সকালে খালি পেটে আমাকে সেগুলো পরিষ্কার করতে হয়েছে। বিনিময়ে জুটেছে দিনের পর দিন রোগীদের অ্যাটেন্ডেন্টের দুর্ব্যাবহার, দফায় দফায় বড় স্যারের ঝাড়ি। অল্প কিছু টাকা যা আমাদের দেয়া হত মাস শেষে তাতে নিজেরই চলতনা, বাড়িতে কি দিব। একদম কিছুই যে পাইনি তা অবশ্যই নয়। আমার তখন সার্জারীতে ডিউটি শেষ। ওখানে কর্তব্যরত বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছিলাম সেই রোগীটা নাকি তার ছুটি হয়ে যাবার দিন ইন্টার্নি ডাক্তার দের রুমের সামনে দুই ঘন্টা দাঁড়িয়ে ছিল আমার সাথে দেখা না করে যাবেনা বলে। সে কথা শুনে আমার চোখে যে জল এসেছিল সেদিন, যে ভাল লাগা অনুভুতি আমাকে ছুঁয়ে গিয়েছিল সেই অনুভূতি টার দেখা সব ডাক্তার ই পেয়েছে কোননাকোন দিন, আর সেজন্যেই এই পেশায় তারা টিকে থাকতে পারছে আজ ও। যাহোক আগের প্রসঙ্গে আসি। এভাবে একটি বছর পর শেষ হয় সেই ছাত্রের অনার্স লেভেল। সে এখন পরিপূর্ণ এম.বি.বি.এস(মা বাবার বেকার সন্তান)। একজন নবীন ডাক্তার। যার কাছে এ দেশের মানুষ সামান্য সর্দি-কাশি সারাতেও যাবে না, খোঁজ করবে বড় প্রফেসরের। এর ঠিক দুবছর আগেই সাথের বন্ধুরা তাদের অনার্স এবং কেউ কেউ এক বছর আগে মাস্টার্স শেষ করে চাকরি বাকরি করছে, বিয়ে করে সংসার শুরু করেছে, মাস শেষে মায়ের হাতে কিছু টাকা তুলে দিতে পারছে। নবীন এই ডাক্তার তখন তার নতুন যুদ্ধ শুরু করেছে। গত পাঁচ বছরের মোটা মোটা বই গুলো নতুন করে নিয়ে বসেছে পোস্ট গ্রেজুয়েশন এ চান্স পাবার জন্যে। আপনাদের ভাষায় নামের শেষে A B C D লাগানোর জন্যে। সেই A B C D যাকে আপনারা ব্যঙ্গ করতে ও ছাড়বেন না আবার সেগুলো না থাকলে তাদের কাছে যাবেন ও না।
মাসের পর মাস দিন রাত খেটে চান্স হলো, এরপর? এরপর তিন বছর বিনা বেতনে কোন একটা মেডিকেল এ দিন রাত খাটুনি, ঘরে ফিরে সোমালিয়ার রাজধানীর নাম, তুর্কেমেনিস্তানের মুদ্রার নাম মুখস্ত করা। কেন? বি.সি.এস পাশ করতে হবেনা? এই সময় গুলোতে প্রতিটি ডাক্তারকেই কোন না কোন ক্লিনিকে অতিরিক্ত কাজ করতে হয় নিজের পেট চালানোর জন্যে। এভাবে পাঁচ সাত বছর আরো কাটল... এফ.সি.পি.এস ফাইনাল পরীক্ষা চলে আসল। এটা এমন ই এক পরীক্ষা যা পাস করতে আট দশ বার ও লেগে যায় কখনো কখনো। প্রতিটি পরীক্ষা হয় ছমাস পর পর। আপনারা কেউ হয়ত বলবেন এতই যদি মেধাবী ছাত্র হয় তবে এতবার কেন লাগবে? তাদেরকে বলছি.. খোঁজ নিয়ে দেখুন - প্রতিবার গড়ে একশ পরীক্ষার্থীর মাঝে পাশ করানো হয় দুই থেকে তিন জন কে। এই দেশের সিস্টেম এমনি অদ্ভুত। অবশেষে একদিন শেষ হয় এই অপেক্ষার প্রহর। লাভ করা হয় পো্স্ট গ্রেজুয়েশন(প্রচলিত অর্থে মাস্টার্স)। ততোদিনে বয়স হয়েছে বত্রিশ। বিয়েশাদির কথা মাথায় আনার সুযোগ হয়নি কখনো। হিসেব করে দেখুন একজন মেডিকেল ছাত্রের পুরো পড়াশোনা শেষ করতে সময় লাগল অন্তত পক্ষে চৌদ্দ বছর। যেখানে অন্যান্য সেক্টরে সেটা মাত্র পাঁচ বছর। এমন একজন চিকিৎসকের কলমের কিছু খোঁচার বিনিময়ে আপনারা তাদের চার কিংবা পাঁচশ টাকা ভিজিট দিয়ে আসেন। আপনারা শুধু কলমের কালিটা ই দেখেন, এর পিছনের এত গুলো বছরের সাধনা টা দেখেন না ! ষ্টার সিনেপ্লেক্সে তিনশ টাকা দিয়ে দেড় ঘন্টার একটা সিনেমা দেখে আসতে পারেন অথবা পাঁচ টাকার আলু ভাঁজা KFC তে যেয়ে আশি টাকায় খেয়ে আসতে পারবেন কিন্তু এই ডাক্তার টা যে কিনা আল্লাহ্‌র ইচ্ছায় আপনার মরণাপন্ন সন্তান কিংবা আপনার জন্মদাত্রি মায়ের জীবন বাঁচিয়ে দিল তাকে পাঁচশ টাকা দিতে গিয়ে এত সহজে তাকে কষাই উপাধি দিয়ে দিতে হবে? তবু ও কেন যান আপনারা এই হারামি কষাই গুলোর কাছে? প্লীজ আর যাবেন না। সারাদিন হাসপাতালে কাজ করে এসে একজন ডাক্তার যখন সামনে খাবার নিয়ে বসে তখনো যদি তার কাছে কোন রোগির খবর আসে সে ছুটে যায় মুখের খাবার ফেলে। আর কোন পেশায় এমন টা করতে হয় একজন মানুষকে? তাছাড়া এমন ডাক্তার কিন্তু অনেক আছে যারা অনেক কম ভিজিট নেন কিন্তু মানুষ তাদের কাছে যা্য়না... কারন আমাদের রুচি আবার অনেক উন্নত, সামান্য পাতলা পায়খানা সারাতেও আমাদের প্রফেসর লাগে।

এবারে পরবর্তী প্রসংগ (একগাদা টেস্ট)-

এই কথাটা সবসময়ই শোনা যায় যে ডাক্তারের কাছে গেলেই একগাদা টেস্ট ধরিয়ে দেয়। মানলাম কিছু পথভ্রস্ট লোক এমন হয়ত করেন। কিন্তু আমার কথা হলো টেস্ট গুলো প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয় তা আপনি কিভাবে জানলেন? কেউ হয়ত বলবে পেটে ব্যাথা নিয়া গেলাম দিল রক্ত পরীক্ষা! এখন কথা হল আপনার পেটে ব্যাথাটা "টাইফয়েড আলসার পারফোরেশন" এর কারনে যে না তা আপনি কিভাবে জানবেন বলুন? যারা বিদেশি চিকিৎসার খুব সুনাম করেন তাদের জন্যে বলছি ঐসব দেশে রোগির পাশের ফাইলটাতে প্রতি ঘন্টায় রক্ত,মূত্র এসবের গোটা বিশেক পরীক্ষার রেজাল্ট আপডেট করা হয়।এদেশে একটা আ্যপেন্ডিক্সের অপারেশনের জন্যে যেখানে হাজার দশ খরচ হয় বিদেশে সেটা প্রায় পঞ্চাশ হাজার টাকা।

প্রসংগ তিন (ডাক্তার পাওয়া যায় না)-


একটা সরকারি হাসপাতাল যদি একশ আসনের হয় তবে সেখানে সরকার থেকে ঐ একশ জনের ই সুযোগ সুবিধা দেয়া হয়। ডাক্তার, নার্স সহ অন্যান্য লোকজন, বিভিন্ন সরনজামাদি এসবের আওতায় পরে... কিন্তু দুর্ভাগ্যের বিষয় এমন একটি হাসপাতালে রোগী ভর্তি থাকে কম করে হলেও দুই থেকে তিনশ জন.. আপনিই বলুন এমন ভয়াবহ যেখানে অবস্থা সেখানে আপনি কিভাবে আশা করেন যে রোগী ভর্তি হওয়া মাত্র ডাক্তার ছুটে আসবে? এই দোষ তো ডাক্তারের না, দোষ দেশের সিস্টেমের। এমন হলে আপনারা ডাক্তার কে ধরে মারতে আসবেন? যদি এই অবস্থা থেকে বাঁচতে চান তবে যান যারা ঐ মণ্ত্রনালয়, সচিবালয়ে বসে আছেন তাদের কে গিয়ে প্রশ্ন করুন।
আমার অভিজ্ঞতা থেকে দেখেছি.... মারামারি করে আহত হয়েছে এমন লোক থানায় যেয়ে তিন চার ঘন্টা বসে থেকে হাজার কয়েক টাকা ঘুষ দিয়ে মামলা করিয়ে তারপর হাসপাতালে এসে পাঁচ মিনিটের মাথায় পুরো হাসপাতাল মাথায় তুলে ফেলেছে, ডাক্তারের দিকে তেড়ে এসেছে মারবে বলে! অথচ যে ওসি কে একটু আগে স্যার বলে বলে মুখের ফেনা বের করে ফেলেছে সেই ওসি যে একজন ডাক্তারের নিচের পোস্টের অফিসার সেটা বেমালুম ভুলে বসে আছে! কেন ভাই? ঐ লোকের হাতে একটা লাঠি আছে আর ডাক্তারের তা নেই বলে?

লেখা বেশি লম্বা হয়ে যাচ্ছে তাই এখন থেকে ছোট করার চেষ্টা করছি।

প্রসংগ ৪ (সিজার অপারেশন)-

উপরে যে কারন গুলোর কথা বলা হল সেই সব কারনেই এখন কোন ডাক্তার আর সামান্য ঝুঁকি নিতে চায়না। যে রোগিটাকে হয়ত চেষ্টা করলে নরমাল ডেলিভারি করানো যেতো তার ক্ষেত্রেও এখন ডাক্তার রা সিজার বেছে নেয় কারন মানুষের সহনশীলতার মাত্রা আর সকল ক্ষেত্রে (রাজনীতি, দ্রব্যমূল্য. ইত্যাদি) অসাধারণ হলেও ডাক্তার বা হাসপাতালের বেলায় তা প্রায় শূন্য। পান থেকে চুন খসলেই লোকে তাদের গা্য়ে হাত তোলার মত অসাধারণ কর্ম করতে একটুও দ্বিধা করে না।

প্রসংগ ৫ (সরকারের টাকায়)-

আচ্ছা শুধু মেডিকেল কলেজ গুলোই কি সরকারি টাকায় চলে? দেশে সরকারি টাকায় কয়টা মেডিকেল কলেজ চলে আর অন্যান্য ভার্সিটি এবং সরকারি কলেজগুলোর সংখ্যা কত হিসেব করে দেখুন একটু? সেখানে যারা পড়াশোনা শেষ করে নানান প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে কিংবা বিদেশে যেয়ে চাকরি করে তাদের কেন এমন কথা শুনতে হয়না? অহরহ কেবল ডাক্তার দেরই এ কথা কেন শুনতে হয়? কেবল ডাক্তার রাই কি এদেশের সন্তান বলুন? শুধু তাদের ই দায় সকলের সেবা করার? আর কারো না? দেশের কোন কাজটা আজাকাল ঘুষ ছাড়া হয় ? কিন্তু কখনো কি কেউ শুনেছে যে একজন ডাক্তার ঘুষ সহ ধরা পরেছেন?

প্রসংগ ৬ (ভুল চিকিৎসা ও রোগীর মৃত্যু)-

এই বিষয় টা আজকাল পত্রিকা ওয়ালাদের কাছে হটকেকের মত। এ বিষয়ে মাননীয় সাংবাদিক ভাইদের প্রতি আমার প্রশ্ন হল- ভাই চিকিৎসা টা ভুল ছিল নাকি সঠিক সেটা আপনি কি করে বিচার করলেন? সাংবাদিকতা- বিষয় টাতে কি আজকাল অপশনাল সাবজেক্ট হিসেবে মেডিকেল সায়ান্স ও পড়ানো হয়? শুধু আপনাদের এই অতি হঠকারিতার কারনে ডাক্তার রা তাদের অনেক দায়িত্ব পালন করতে ভয় পায়.. রোগীরা হয় বঞ্চিত। একটা উদাহরণ না দিলে বিষয় টা পরিষ্কার হবে না । মনে করুন মফস্বলের একটা হাসপাতালে একজন হার্ট অ্যাটাকের রোগী ভর্তি হল..সেখানে হয়ত তার চিকিৎসার ব্যবস্থা নাই। এমতাবস্থায় ডাক্তার তাকে বড় কোন হাসপাতালে রেফার করে দিবে.. কিন্তু তার আগে সে যে কাজটা করলে রোগীটার বেঁচে যাবার সম্ভাবনা বেড়ে যেত তা হল- ১। তাকে অক্সিজেন দেয়া শুরু করা ২। তার রক্তনালীতে একটা স্থায়ী সুঁই(ক্যানুলা) লাগিয়ে দেয়া ৩। রোগীকে মরফিন বা অন্য কোন ঘুমের ইন্জেকশন দিয়ে ঘুম পারিয়ে দেয়ার চেষ্টা করা।
কিন্তু আজকাল প্রিয় সাংবাদিক ভাইরা ডাক্তার দের জন্য পরিস্থিতি এমনি ঘোলাটে করে ফেলেছেন যে ঐ অবস্থায় কোন ডাক্তার ই ঐ কাজ গুলো করতে যাবে না। যেহেতু রোগীটা হার্ট অ্যাটাকের,বাঁচার সম্ভাবনা ক্ষীন সেহেতু বড় হাসপাতালে নেয়ার পথে যদি সে মারা যায় রোগীর লোকজন বলবে ডাক্তার বেটা ইন্জেকশন দিয়ে রোগী মেরে ফেলেছে আর পত্রিকার পাতায় রগরগে খবর বেরোবে "ভুল চিকিৎসায় রোগীর ম্‌ত্যু" এতে ক্ষতি টা কার হলো বলুন? ঐ অসহায় রোগীটার।

অনেক মনোবেদনা আর অভিমান নিয়ে কথাগুলো লিখলাম। কাউকে আঘাত দেয়াটা আমার লক্ষ্য ছিলনা। তবু যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমি দূ্ঃখিত। আমি শুধু চেয়েছি প্রচলিত ধারণা গুলোর একটু ভেতরে সবার দৃষ্টি ফেরাতে। ধৈর্য্য সহকারে লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন আল্লাহ'র কাছে এই প্রার্থণা।

৩৪| ০২ রা জুন, ২০১২ বিকাল ৪:৩৭

অরণ্যে রোদন... বলেছেন: @কিবয়াল-- আপনার পরিণতি কি হবে বলে দিচ্ছি- একদিন গাড়ির ঠুয়া খেয়ে রাস্তায় পড়ে থাকবেন, লোকজন ধরাধরি করে হাসপাতালে নিয়ে দেখবে কোন ডাক্তার নাই। যদি এখনো বিয়ে না করে থাকেন তবে বিয়ের রাতে আপনার অণ্ডকোষে এমন ব্যথা শুরু হবে যে ডাক্তার কে আব্বা আব্বা বলে ডাকবেন কিন্তু কেউ আসবে না আপনার মত লোকের সাহায্যে। কারন কি জানেন? কারন উপরে আল্লাহ বলে একজন আছেন, যিনি সব দেখেন, সব শোনেন।

০২ রা জুন, ২০১২ বিকাল ৪:৫৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: উনার বোন একজন ডাক্তার তাই তিনি ঐ পোস্ট টা লিখছেন :)

৩৫| ০২ রা জুন, ২০১২ বিকাল ৫:০২

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ১.কোন স্কুল কি ডাক্তার দের বাচ্চা দের কে ফ্রি তে পড়ায় ??
২.ডাক্তাররা কি ইঙ্কাম ট্যাক্স দেন না ??
৩.সরকার কি ডাক্তারদের কে গ্রামে স্থায়ী ভাবে চাকুরি দেন ??
৪.প্রশাসন কি কর্তব্যরত অবস্থায় ডাক্তারদের কে নিরাপত্তা দেন ??
৫.ডাক্তাররা কি রেল বিমান পেট্রোল এর উপর কোন স্পেশাল ডিস্কাউন্ট পায় ??
৬.আপনি যখন অসুস্থ থাকেন তখন আমির খান কি আপনার ট্রিটমেন্ট করেন ??
৭.আপনার জীবন বাঁচানোর জন্য একজন ডাক্তার কে যথাযত ফি দিতে এত সমস্যা কেন ?? আচ্ছা আপনার জীবনের মূল্য কত ??
৮.আমির খান কোকাকোলার এড করে লক্ষ লক্ষ টাকা ইনকম করে । আচ্ছা এই টাকা দিয়ে তিনি কয়জন মানুষ কে চিকিৎসা সেবা দিয়েছেন ??
৯.আমির খান কোকাকোলার এড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন । আচ্ছা এই টাকা দিয়ে তিনি কয়জন মানুষ কে চিকিৎসা সেবা দিয়েছেন ??
১০..আপনার জন্য কেন একজন ডাক্তারকে তার জীবনের সকল সুখ সাচ্ছ্যন্দ বিসর্জন দিতে হবে ?? আপনি তার এমন কি উপকার করছেন যে সে আপনার জন্য তার সুখ সাচ্ছ্যন্দ বিসর্জন দিতে বাধ্য ??



=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আচ্ছা কোন পেশার লোকেরা ,এই সুবিধাগুলো পায় ? কেউ না । সব পেশায় খারাপ লোক ভালো লোক আছে , শুধু মাত্র বর্তমান সময়ের ডাক্তাররা মানুষের অসুস্থতার সুযোগ নিয়ে ব্যবসা করে।

ডাক্তারদের সাথে অন্য পেশার লোকদের পার্থক্য শুধু একযায়গায় , অন্য পেশার লোকেরা খারাপ কাজ করলেও চুপ থাকে , আর ডাক্তাররা কসাইয়ের মত মানুষের অসুস্থতা নিয়ে ব্যবসা করলেও , সেটাকে মহৎ বানানোর চেস্টা করে

০২ রা জুন, ২০১২ বিকাল ৫:১২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: প্রথমে আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য ।

২য় তর্ক করলে পক্ষে বিপক্ষে অনেক তর্ক করা যাবে ।

আচ্ছা কোন পেশার লোকেরা ,এই সুবিধাগুলো পায় ? কেউ না । সব পেশায় খারাপ লোক ভালো লোক আছে , এতটুকু একমত ।

"শুধু মাত্র বর্তমান সময়ের ডাক্তাররা মানুষের অসুস্থতার সুযোগ নিয়ে ব্যবসা করে। " এটা ঠিক নয় । অর্থলোভী ডাক্তাররা অতীতেও করত বর্তমানেও করছে ভবিষ্যতেও করবে ।

আমার এই পোস্ট এর মাধ্যমে বলতে চেয়েছি খারাপ ডাক্তার দের জন্য সব ডাক্তারদের খারাপ না বলার জন্য । ভাল ডাক্তার আছে বলেই আমাদের দেশে চিকিৎ বিজ্ঞান এখনো জনপ্রিয়তার শীর্ষে ।

৩৬| ০২ রা জুন, ২০১২ বিকাল ৫:৩৬

চাঁপাডাঙার চান্দু বলেছেন: সবই হইল গিয়া অবক্ষয় বুঝলেন ম্যাডাম। রাজনৈতিকদের মত ডাক্তাররাও নৈতিক অবক্ষয়ের স্বীকার।
তবে প্রথমক্ষত্রে আশার কথা রাজনীতিতে এই সমস্যা উত্তরণের জন্য কিছুটা হলেও চেষ্টা চালানো হচ্ছে, খারাপ কাজের সমালোচনা প্রকাশ্যে উঠে আসছে এখন। কিন্তু ডাক্তারদের মাঝে এই বিষয়টা একেবারেই অনুপস্থিত। কক্সবাজারে মিজানুর রহমানের বক্তব্য নিয়ে ফেসবুকে অনেক প্রতিবাদী পেজ খুলা হল, হয়তো তার জেনারালাইজ করা কথা সবার গায়ে লাগছে কিন্তু যেই ডাক্তারদের কারণে এমন ঘটল; তাদের বিরুদ্ধে একটা বাক্যও বলা হলনা। আপনারাই বলেন কিছু ডাক্তার অসৎ, তো আপনারাই ভালো জানেন কে সেইটা। নিজেরা তো তাদের কিছু বলেনই না, বরং অন্য কেউ যখন তার মুখোশ খুলে দিতে যায়; সবাই মিলে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।

বর্তমানে মানুষের চোখে ডাক্তারদের সম্মান কিছুটা ক্ষুণ্ণ হয়েছে ঠিকই কিন্তু একেবারে বিলীন হয়ে যায়নি। মাসে ২৯দিন রোগী দেখে একদিন সমাজের বিশেষ শ্রেণীর জন্য ফ্রি দেখলে নিশ্চয়ই ডাক্তারদের বাচ্চার ভবিষ্যৎ, বাসাভাড়া আটকে যাবেনা। যাই হোক, আপনাদের পেশা আপনারাই ভালো বুঝবেন, কি করা উচিত। আপনি হবু ডাক্তার, আর আপনার ব্লগের কোণার বাণীটিও ভালো লাগে। আপনার মত অন্যদের নিয়ে চেষ্টা করে দেখুন, নিজেদের সম্মান রক্ষার জন্যই হয়তো ভালো কিছু করতে পারবেন।

০২ রা জুন, ২০১২ বিকাল ৫:৪৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: thanx for nice comment , but please note 1 thing that

is the doctor responsible for
poor health infrastructure or the politicians whom u elect on
the basis of caste,religion or
quota sops?

৩৭| ০২ রা জুন, ২০১২ বিকাল ৫:৩৮

আলোকন বলেছেন: ১.কোন স্কুল কি ডাক্তার দের বাচ্চা দের কে ফ্রি তে পড়ায় ??

>> কোন স্কুল কারো বাচ্চাদেরকে ফ্রি তে পড়ায় না।


২.ডাক্তাররা কি ইঙ্কাম ট্যাক্স দেন না ??

>> ইঙ্কাম ট্যাক্স শুধু ডাক্তাররা না, আরো অনেকে দেন


৩.সরকার কি ডাক্তারদের কে গ্রামে স্থায়ী ভাবে চাকুরি দেন ??

>> না


৪.প্রশাসন কি কর্তব্যরত অবস্থায় ডাক্তারদের কে নিরাপত্তা দেন ??

>>বাংলাদেশের প্রশাসন কোন অবস্থায় কাউকে নিরাপত্তা দেয় না


৫.ডাক্তাররা কি রেল বিমান পেট্রোল এর উপর কোন স্পেশাল ডিস্কাউন্ট পায় ??

>> পায় না। কিন্তু রোগিদের প্রত্যেক নড়াচড়ায় কমিশন পায়


৬.আপনি যখন অসুস্থ থাকেন তখন আমির খান কি আপনার ট্রিটমেন্ট করেন ??

>> না। কিন্তু আমির খান টাকার জন্যে কাউকে বিনা ট্রিটমেন্টে ফেলে রেখে হত্যা করে না



৭.আপনার জীবন বাঁচানোর জন্য একজন ডাক্তার কে যথাযত ফি দিতে এত সমস্যা কেন ?? আচ্ছা আপনার জীবনের মূল্য কত ??

>> যথাযথ বলতে ডাক্তাররা কি বুঝান, তা স্পষ্ট নয়। আমার জীবনের মূল্য বুঝার মতো মন ডাক্তারদের নেই


৯.আমির খান কোকাকোলার এড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন । আচ্ছা এই টাকা দিয়ে তিনি কয়জন মানুষ কে চিকিৎসা সেবা দিয়েছেন ??

>>সেবা করাটা আমির খানের মানবিক দায়িত্ব । কিন্তু, ডাক্তারদের অবশ্যই পালনীয় দায়িত্ব। কারন আমির খান কারো ট্যাক্সের টাকার ভর্তুকি খেয়ে অভিনেতা হয়নি। কিন্তু, সরকার যে এই খাতে গাদা গাদা টাকা ভর্তুকি দেয়, তা কিন্তু দেশের নিম্ন থেকে নিম্নতর লোকদের পকেট থেকেই আসে। তাদের টাকায় ডাক্তার হয়ে, আপনারা জাতে উঠে যাবেন, তাতো মানা যায় না।


১০..আপনার জন্য কেন একজন ডাক্তারকে তার জীবনের সকল সুখ সাচ্ছ্যন্দ বিসর্জন দিতে হবে ?? আপনি তার এমন কি উপকার করছেন যে সে আপনার জন্য তার সুখ সাচ্ছ্যন্দ বিসর্জন দিতে বাধ্য ??

>> আমার জন্য কেন একজন ডাক্তার যদি তার জীবনের সকল সুখ সাচ্ছ্যন্দ বিসর্জন দিতে প্রস্তুত না থাকে, তবে আমার টাকার খেয়ে-পড়ে তাকে ডাক্তারি পড়ার অধিকার তাকে কে দিয়েছে? তার যা ইচ্ছে করুক, তার আগে ১৬কোটি মানুষের ভর্তুকির টাকা ফেরত দিক।

মেডিকেল স্টুডেন্টরা কত কষ্ট করে তা আমি ভাল করে জানি। আমার উনিও একজন ডাক্তার। কিন্তু এখন ডাক্তাররা যা করে, তাকে ডাকাতি বললেও কম বলা হয়ে যায়।
জাতির টাকায় লেখাপড়া করা লোকগুলোর জাতে উঠে যাওয়া, তারপর দেশের পাওনা পরিশোধ না করে, দেশবাসী থেকে পালিয়ে বিদেশে ঘাটি গড়া নিয়ে বন্গবন্ধু ১৯৭৫ সালের জুনে তীব্র কড়া হুশিয়ারী দিয়েছিলেন। তিনি বেচে থাকলে, ডাক্তাররা দেশের টাকায় ডাক্তার হয়ে মন ডাকাতি করতে পারত না।

০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক কিছু বলার আছে । কিন্তু এই মুহুর্তে তর্ক করতে ইচ্ছা করছেনা ।

শুধু এতটুকু বলি , সব প্রফেসানেই তো ভাল খারাপ আছে । কিন্তু অন্যদের গুলো যেন কারো চোখেই পড়েনা । এমন একটা ভাব যেন শুধু ডাক্তাররাই খারাপ ।

হ্যা সত্যিই তো । শুধু ডাক্তাররাই খারাপ । কারন সৃষ্টিকর্তার পরে যদি কেউ মানুষ কে বাঁচাতে পারে তারা হলেন ডাক্তার । আর বাঁচানোর জন্য সে নিজের সুখ বিসর্জন দিয়ে সারা জীবন পরাশোনা করে দিন রাত ২৪ ঘন্থা ডিউটি করে শুধু অসুস্থ রোগীকে ভাল করে তোলার জন্য ।

আর এই নিৎকৃষ্ট কাজটি করার জন্য একজন দাক্তার যদি ফিস নেন তখন তার মত কসাই এই পৃথিবীতে আর একজন ও নায় ।

৩৮| ০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বানান ভুল এর জন্য সরি । আমি বাংলা টাইপ এ এক্সপার্ট না ।

৩৯| ০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৯

চাঁপাডাঙার চান্দু বলেছেন: হুম, সবকিছুর জন্য দায়ী ১৭৫৭সালে পলাশীর প্রান্তরে সিরাজদ্দৌলার পরাজয় |-)

শুনুন, আমাদের দেশের কোন সমস্যাই সমাধান হয় না, কারণ কে কাকে দায়ী করবে তার জন্যই ব্যস্ততা। প্রশ্নটা যখন আপনাদের সম্মানের, নীতি নির্ধারণকারীদের ব্যর্থতা দেখিয়ে সেটা উদ্ধার করা যাবেনা।

আর, বাংলায় উত্তর দিতে সমস্যাটা কি??

০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৬:১২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বাংলা টাইপ এ বানান ভূল হচ্ছে । :(

৪০| ০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৬:২৫

আলোকন বলেছেন: আপু রাগ গেলেন, তো হেরে গেলেন।
আপনি মনে অনেক কষ্ট পেয়েছেন হয়ত। :(
আসল কথা হলো, প্রত্যেকটি পাবলিক ভার্সিটি ও পাবলিক কলেজ এর ছাত্রদের দিকে পুরো জাতি আশা নিয়ে তাকিয়ে থাকে । চাই সেটি সাধারন পাবলিক ভার্সিটি ও পাবলিক কলেজ হোক কিংবা বিশেষায়িত মেডিকেল বা প্রকৌশল পাবলিক ভার্সিটি ও পাবলিক কলেজ হোক ।
কিন্তু তাদের ভাব দেখলে, কষ্টটা কোথায় লাগে, তা বোঝার মত মন ডাক্তার বা প্রকৌশলীদের নেই ।
ডাক্তারদের সমালোচনা বেশি হয়ার কারন হলো, তাদের কাছে সমাজের সর্বস্তরের মানুষের যেতে হয় এবং তখন মানুষের মানষিক অবস্হা খুব নাজুক থাকে ।
কিন্তু অন্য পেশা গুলো এমন নয়।।।

০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ভাইয়া একজন মেডিকেল স্টুডেন্ট ভাব ধরবেনা । যারা মেডিকেলে পরে ভাব নেয় বুঝতে হবে সে কখনো কল্পনাও করেনি মেডিকেলে পড়বে । মেডিকেলে চান্স পেয়ে অহংকার করার কিছু । যারা অহংকার করে তারা কখনো ভাল রেজাল্ট করতে পারবেনা । ভাল ডাক্তার হওয়া তো দূরের কথা । যারা অরজিনালি টেলেন্ট এবং মেডিকেলে পরার যোগ্যতা রাখে তারা কখনো আপনাকে ভাব দেখাবেনা ।

৪১| ০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৬:২৫

মনে নাই তো কি করার বলেছেন: আমি এসব কেছাল এর মধ্যে নাই । শুধু এতোটুকু বলব যে - আমির খান তার ঐ প্রোগ্রাম টা তে ডাক্তার দের মোটেও খারাপ বলেন নাই । তিনি বলছেন একজন ডাক্তার এর ইনটেনশন এর কথা যে সে কি ইনটেনসন নিয়ে একটা রোগী কে চিকিৎসা দিচ্ছে । আর প্রোগ্রাম টাতে আমির খান শুধু ডাক্তার দের দিকেই আঙ্গুল তুলে নাই বরং সমাজ, গভর্নমেন্ট , ক্লিনিক , প্যাথলজি , পাবলিক হসপিটাল , প্রাইভেট হসপিটাল , ফারমাসেউতিকাল ইন্ডাস্ট্রি সব কিছুর কথাই বলসে । আপনি যে প্রোগ্রাম তা ভাল মত দেখেন নাই বা দেখলেও আপনের ঘেলু তে ঢুকে নাই তা বুঝতে পারছি। ভাল খারাপ সব জায়গাতেই আছে তিনি এটা তুলে ধরার চেষ্টা করসেন।এবং সব শেষে ইয়াং জেনারেসন ডাক্তার দের মোটিভেট করার চেষ্টা করসেন যে তাদের ইনটেনশন যাতে খারাপ না হয়ে যায় বিকয ইট ইজ আ নোবেল প্রফেশন । আপনি শুধু শুধু ব্লগে একটা কেছাল লাগায়া মজা নিতেসেন । আর আপনি এতাকে পারসনালি কেন নিতেসেন তাই ত বুঝলাম না ? আপনি ডাক্তার হইলেও রোগীর প্রতি আপনের ইনটেনসন যে কেমন তা আপ্নের এই লেখা পইরা সন্দেহে ভুগতেসি :| X( ।আর আপ্নের সুবিধার জন্য প্রোগ্রাম এর লিঙ্ক দিয়া দিলাম - Click This Link X( X( X(

০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হ্যা আমি প্রোগ্রাম টা দেখিনি । এতা সত্য । কিন্তু প্রোগ্রাম টির পর ডাক্তার দের কিছু ফেসবুক পেজ আছে । ওই পেজ গুলোতে শো টির অনেক সমালোচনা হয় । Being a Doctor নামে একটি পেজ আছে । এই পেজ টি প্রোগ্রাম টি নিয়ে একটা পোস্ট দেয়। আর সে পোস্ট অবলম্ভনে আমি এই পোস্ট টা লিখি ।

এটা অবশ্যই সত্য যে, তিনি প্রোগ্রাম টিতে একজন রোগীর অভিজ্ঞতার উপর ভিত্তি করে তিনি শ টি তে এমন কিছু দিক প্রেজেন্ট করেন যা পুরা মাডিকেল সায়েন্স কে কলঙ্কিত করছে ।

শো টির কথা বাদই দিলাম । কিন্তু আমাদের দেশের মানুষের মানুষের মেন্টালিটি ডাক্তার দের নিয়ে অলওয়েজ নেগেটিভ । তাই পোস্টটির মাধ্যমে বুঝানোর চেষতা করা হয়েছে , ভাল খারাপ সব প্রফেসানেই আছে ।

অন্য প্রফেসানের মানুষজন যদি প্রসংসিত হোন তাহলে ডাক্তাররা কেন হবেনা । ডাক্তার নাম শুনলেই কেন ঘৃনাময় বানী ছুড়তে হবে ?? ব্লগে কেচাল লাগায় কেউ মজা নেয় জীবনে প্রথম শুনছি । আমার পোস্টের উদ্দেশ্য কেচাল নয় । উদ্দেশ্য হল ডাক্তার দের যেমন খারাপ দিক গুলো হাইলাইট করা হয় তেমনি ভাল দিক গুলোও হাইলাইট করা হোক । দ্যাটস অল ।

০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ লিঙ্কের জন্য । আমি লিঙ্ক টা খুজতেছিলাম । দেখি প্রোগ্রাম টা ।

৪২| ০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৭:১৬

মনে নাই তো কি করার বলেছেন: প্রোগ্রাম দেখেন নাই আবার সেটা নিয়া এত বড় লেখা দিছেন ???????? =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ আপনারাই পারবেন এই দেশ কে উন্নতির শিখরে তুলতে =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ কি আজব B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) প্রোগ্রাম টা দেখেন । আশা করি ভাল লাগবে । আর একজন ডাক্তারের সম্মান যে কত খানি আর মানুষের হৃদয়ে তার অবস্থান কি তা ভাল মত বুঝতে পারবেন। প্রোগ্রাম টা দেখার পর যদি নিজেকে একজন ডাক্তার হিসেবে গর্বিত কেউ মনে করেন ত দয়া করে এই পোস্ট তা সরায় ফেলেন। ব্লগে এইসব কেছাল দেখতে ভাল লাগে না । আর যদি কিছু মনে না করেন ত আর একটা কথা বলি - যদি সত্যি একজন মহৎ ডাক্তার হতে চান তো সেটা লিখে মানুষের কাছে থেকে আদায় করার কিছু নাই । যে আসলেই মহৎ মানুষ নিজেই তাকে খুজে নেয় । আমার আব্বাও একজন ডাক্তার ।তিনি সবসময় বলেন আল্লাহ তাআলার মেহের বানির পরে একজন ডাক্তার যত সহজে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে তা পৃথিবীর আর কেউ পারেনা । আশা করি আপনিও একদিন আমাদের হৃদয়ে জায়গা করে নিবেন আপনার কাজ দিয়ে ,লেখা দিয়ে নয় । এক মহা সমুদ্র উৎসাহ দিলাম আপনাকে ।শুভ কামনা রইল ।দয়া করে এই ক্যাচাল বন্ধ করেন । সকাল থেকে দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি । :)

০২ রা জুন, ২০১২ রাত ৮:১৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ফুল প্রোগ্রাম টা দেখলাম । ঠিক আছে মানলাম খারাপ ডাক্তার ও হস্পিটাল সমূহের কোরাপ্সান।

কিন্তু অবশ্যই ডাক্তার দের অভিযোগ ঠিক ।

he projected whole medical fraternity as fake corrupts and evils.
which we dont deserve ।

ব্য দ্যা ওয়ে পরামর্শের জন্য ধন্যবাদ । আই উয়িল ডু দ্যাট ।

০২ রা জুন, ২০১২ রাত ৮:২৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: Message to AMIRKHAN - এটা পড়ুন

MEDICOS N DOCTORS.
Dear Mr. Amir Khah,
“NOT ALL DOCTORS ARE GREEDY”
“THERE IS NO PROFESSION THAT IS ABSOLUTELY
CLEAN”
“DOCTORS ARE OBLIGED TO SERVE BY CHOICE, NOT BY
COMPULSION” Sir,
I have been a big fan or your work, life and
principles. I am also a fan of ‘Satyamev Jayate’. But I
was shocked to see the episode on 27th May,
2012. You are an Icon. You should have thought
well and done the homework before doing such a biased show. There are only two people in the film
industry that are being taken seriously by the
thinking class of society, You and Amitabh
Bacchhan. So, when you give such a biased and
one sided version of a story, it hurts. Speaking
about such a thing on a “commercial” TV show is bad. (I am sure you have taken a big amount, only
doctor are supposed to do charity and social work,
not actors!!! Right!) I want to highlight few important points here. And
yes I am qualified to make observations as I am a
medical student. 1. Your guests and audience (the words were
almost put in their mouth) said that private colleges
charge a capitation fee of 40 – 50 Lacs for MBBS,
you should have also produced some evidence of
such practice. Like you call a victim in all your
episodes, why not here? And do the same story Engineering, Architecture, Law and MBA colleges,
do you think they are clean? Why target doctors
alone? 2. You said Since 2001, government opened 31
medical colleges and 106 private institutes were
opened. – Please note that today in India, there are
a total of 181 Private and 152 Govt Medical
colleges. So the number is not as bad s you
projected. Don’t project only the time period which suits your story. Either give a complete picture or
do not give a picture at all!
And also, please find out how many of these
private colleges are owned by politicians? 95% of
Private colleges in India are owned and run by
politicians. It is a bloody nexus between politicians and MCI. The corruption by politicians is to blamed
for the mess, not doctors!!! 3. One of your guest (Dr. Gulhati) said that doctors
ask for 30% commission from Pharma companies
to write their drugs. That is baseless, over-the-roof
and sensationalizin g the matter. That is as true as
“Most Leading actors ask newcomers to sleep with
them” or “Lawyers take money from both the sides in a legal battle” or “Most chartered
accountants teach their clients how to save tax and
also pass info to taxman on where his client saved
tax”. I know all of you will shout “Where is the
proof?”. So are doctors!!! I am not trying to sensationalize things as you did
on your show by shading those fake tears, but just
trying to project that allegations are easy to make. I
know you will say that this was the opinion of our
guest, and not yours. But you provided a platform
for these fake allegations. 4. You compared the numbers of Licenses cancelled
in England and in India. I must say your team is
quite resourceful and please collect and compare
following details also –
a.Number of doctors beaten on duty by goons
from various political outfits in government hospitals in UK and India in last 10 years, and also
the number of people convicted for such crime.
b.The Stipend (Salary a post-graduate trainee
doctor/intern gets) or Salary and accommodation
facilities provided to the doctors of the two
countries. c.The duty hours and working conditions of the
doctors of the two countries.
d.The academic and research infrastructure being
provided to the medical students. 5. You said that the most brilliant students who
take up medicine, should take it only for service to
mankind, they should go to other fields if they
want to earn. Why? Are we living in imperialism?
Are doctors not allowed to earn and spend a good
life? You were asking Dr. Devi Shetty whether he can do humanitarian work and Earn at same time?
This is like asking Amirkhan or Shahrukh-khan
their income and generalizing it for every actor in
the industry (Even junior artists). Sir, just as there
are only few Khans and Kapoors, There are even
fewer Devi Shetty and Naresh Trehan who run their chain of Multi-specialty hospitals spread all
over the country. See what it takes to become a
doctor and then give such “Geeta-Gyan”.
a. 5 and half year of MBBS training and 1 more year
of Compulsory Rural Internship at Rs. 15000 -
20000 per month. (Any other field eg. Engineering, Management, a person would become
Postgraduate in this much time and start earning
double the amount.)
If one doesn’t study further, the pay at this step is
22,000 per month.
b. After above 6 and half years of Graduation, 3 more years of Postgraduation, followed again by
compulsory rural / Government job for 1 year or
pay Rs. 25Lac bond.
If one doesn’t study further, the pay at this step is
40,000 per month.
c. After this above 10 and half years, 3 more years of Superspeciality , followed by 1 year of Govt job
or a Bond of Rs. 2 Crore. And the seats are so few with tough competition,
there tends to be a gap of a year or two in
preparing for various entrance exams. 6. Why only Doctors are being forced to work in
rural and government hospitals after their study?
Why only we should pay government if we don’t
want to do it? The rural/Govt sector needs help of Engineers,
Lawyers, Chartered Accountants and MBAs also. Why aren’t the Engineers sent to rural areas to
design and monitor roads and industrials
development?
Why aren’t the Lawyers forced to work as Public
prosecutors before they can join some big foreign
corporate firm? Why aren’t the CAs asked to work in CAG office
and various other government financial sectors
before joining Multinational Giants? Now government wants that doctors should not
immigrate to other countries without asking them.
Why? Are the IIT/IIM students stopped before they
flee to foreign countries for big fat salaries? So,
why us? What is it that government of society has
done for doctors that they should repay? They bloody can’t even protect them from goons while
on duty. 7. You say that doctors are writing unnecessary
and costly medications. Do we decide the price of a
drug? Do we manufacture or give license to drug
manufacturers? Controlling the price of essential
drugs is a government job. We are helpless. Sir, its easy to point fingers. We don’t say that all is
well. But all is not well anywhere. Its a different
thing creating awareness about dowry or female
feticide. But its entirely different to comment on
such a technical and complicated issue without
getting into the details of it. You have maligned the entire medical fraternity.
For every 10 doctors who are doing wrong, there
are more than 1000 healers. You owe us an
apology!!! This issue is not as simple as you think it
is! Please show stories which are unbiased and
straight-forwar d. You cannot do justice to such an issue, especially after charging a whooping
amount for creating awareness!!! (We hear that Amir has charged 3 crores for
episode of satyamevjayate in which he spreads
the message to doctors that they should not make
money and do social service!!! How sacred!!! I
don’t know if its true, but well, it’s the season of
allegations!) “We Doctors may be doing little social service, But
at least we are not charging for it!”

০২ রা জুন, ২০১২ রাত ৮:৩১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: উপরের মেসেজ টা যিনি পাঠাইছেন তিনি নিশ্চয় দেখছেন প্রোগ্রাম টা । নয় কি ??

৪৩| ০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩১

মনে নাই তো কি করার বলেছেন: আর শুনেন শোনা কথায় সব সময় কান দিবেন না ।নিজে ভালমত শুনে বুঝে তারপর কাজ করবেন । না হলে নিজের মান সম্মান নিজে খোয়াবেন । কারো কিছু জায় আসবেনা । মাঝখান থেকে সুধু আপনিই পচবেন /:) /:) /:) /:)

০২ রা জুন, ২০১২ রাত ৮:০৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এই কমেন্ট টা একেবারে আজাইরা কমেন্ট । অহেতুক করলেন ।

শোনা কথায় কান দেইনি । ঐ প্রোগ্রাম নিয়ে অনেক পোস্ট আসছে । ফেসবুকে । তর্ক বিতর্ক ও হয়েছে ঐখান থেকে দিছি । আর এখানে মান সম্মান যাওয়ার বা পঁচার কি আছে ?? আমি একজন ব্লগার হিসেবে লিখছি । আমার লেখা আপনার পছন্দ হলে পড়বেন না হলে এড়িয়ে যাবেন । যা একান্তই আপনার ব্যাক্তিগত ব্যাপার ।

৪৪| ০২ রা জুন, ২০১২ রাত ৮:২০

নাফিজ মুনতাসির বলেছেন: আমিও তর্ক করতে চাই :( :(

০২ রা জুন, ২০১২ রাত ৮:৩৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ওকে কিন্তু বকা টকা দিয়েন না :(

৪৫| ০২ রা জুন, ২০১২ রাত ৮:৪০

এস বাসার বলেছেন: দুঃখিত।

বর্তমানে ডাক্তার নামক জন্তুটাকে আমি কেবলিই ভয় পাই, প্রচন্ড রকমের ভয়।

আল্লাহর কাছে প্রার্থনা করি, মৃত্যুর আগে যেন কোনভাবেই আমাকে ডাক্তার নামক জন্তুদের কাছে যেতে না হয়।

০২ রা জুন, ২০১২ রাত ৮:৪৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: I don't sleep at night
I study to have knowledge about your pain

My college is just books and tests
I have to save your life in future

My job is not built and break things
I save lives and the stakes are much high

Im always exposed to infections coz im always around the sick

My job is not from 9 to 5
My job is 24 X 7...till i die

My family life is mess
Because i don't give them time instead i treat you

I study all my life
Diseases evolve and so should i.

SO HATE YOUR DOCTOR
HE DESERVES IT !!!

৪৬| ০২ রা জুন, ২০১২ রাত ৮:৫২

কালোকাক বলেছেন: একটু পিছন ফিরে দেখি।

ব্লগে ডাক্তার নিয়ে আজকের সারাদিনের ক্যাচালের সারমর্ম

০২ রা জুন, ২০১২ রাত ৯:০৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঐ পোস্টের একটা পয়েন্ট ও আমার এই পোস্ত এর সাথে ম্যাচ করেনা ।

৪৭| ০২ রা জুন, ২০১২ রাত ৯:০৮

গাজী খায়রুল হাসান বলেছেন: আপু মাফও চাই দোয়াও চাই।ভুল করে ঢুকে পরেছিলাম।দু:খিত। B:-) B:-)

০২ রা জুন, ২০১২ রাত ৯:১০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হে হে :)

৪৮| ০২ রা জুন, ২০১২ রাত ৯:৩৩

তাসনুভা বিপা বলেছেন: আমি নিজেও ডাক্তার পরিবারের সদস্য। আমি শুধু এটাই বলতে চাই যে ভালো মন্দ সবখানেই আছে। আমাদের এটা মেনে নিয়েই চলতে হবে। আপনার জন্য শুভকামনা। :)

০২ রা জুন, ২০১২ রাত ৯:৪৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার মিতা :) আপনাকেও অনেক ধন্যবাদ :)

৪৯| ০২ রা জুন, ২০১২ রাত ৯:৪৫

এস বাসার বলেছেন: Again sorry!

Not all , but most of Doctors ( In Bangladesh) treat us not patient , they treat us as customer!!!

Initially may be all (doctors) are think as like you that they serve the people, but day by day , they lose their humanity and converted as an Animal.

I think u r a new comer, so, just wait for some days............ Then.......... Sorry!!!

০২ রা জুন, ২০১২ রাত ৯:৫০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: I think u r a new comer, so, just wait for some days............ Then..........

i didn't get it ....

৫০| ০২ রা জুন, ২০১২ রাত ৯:৫২

আপেল বেচুম বলেছেন:
পুরা কমেন্ট না পড়েই মন্তব্য করছি। আপু, আপনি মেডিকেল এ পড়ছেন, আপনি আপনার আশে-পাশের ডাক্তার দের কথা বলবেন এবং বলছেন। আপনার দেখা, আপনার শোনা ডাক্তারদের কথা বলছেন। আর আমি সহ ব্লগাররা তাদের দেখা, তাদের শোনা অভিজ্ঞতা বলছেন। আপনি দেখেন তো-ডাক্তারের কাছে গিয়ে ভাল অভিজ্ঞতা পেয়েছে আর খারাপ অভিজ্ঞতা পেয়েছে- এই দুইটার মধ্যে কোনটার সংখ্যা এখানে বেশি? খারাপের।
তাহলে কী এটাই বুঝায় না যে খারাপ ডাক্তারের সংখ্যাই বেশি? ভাল ডাক্তার কম? তা না হলে ডাক্তার অভিজ্ঞতা এমন গণহারে খারাপ হবে কেন? যে ভাল ডাক্তারদের কথা আপনি বলছেন, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেন?

আপনার একটা মূল্যায়নের বিপরীত কথা বলি- ডাক্তারদের মধ্যে খুব অল্প সংখ্যকই ভাল,আমরা তাদের প্রতি কৃতজ্ঞই থাকি। আর সঙ্খ্যাগরিষ্ঠই খারাপ, তাদের প্রতি আমরা জিম্মী।


০২ রা জুন, ২০১২ রাত ১০:৫০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: :(

০৩ রা জুন, ২০১২ দুপুর ১২:০৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: I agree that
there are doctors indulging in shameful
malpractices and even i know a few of
them. But i can proudly say i am surrounded by more doctors who work day and
night just to ensure that their patients get the best
possible treatment..The'
BAD' doctors should be punished and we all can
come together to ensure we do
not encourage such malpractices.

৫১| ০২ রা জুন, ২০১২ রাত ১০:৪৫

ক্ষুধার্ত বলেছেন: যেই অনুষ্ঠান নিয়ে এত বিতর্ক সেটা আবার দেখাছে ষ্টার প্লাসে,এখুনি দেখুন ,আমার মনে হয় খুব বেশি খারাপ কিছু বলেনি, সেখানে অনেক ডাক্তার উপস্থিত আছেন।

দেখার পর এই নিয়ে কথা বলতে আপনার সহজ হবে

০২ রা জুন, ২০১২ রাত ১০:৪৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শো টার টোটাল ৪ টা এপিসোড , এই শো নিয়ে ডাক্তার দের পেজ গুল তে অনেক তর্ক বিতর্ক হচ্ছে । আপনি উপরের কমেন্টস গুলো পড়লে বুঝতে পারবেন । আপনাকে ধন্যবাদ ।

৫২| ০২ রা জুন, ২০১২ রাত ১১:১৬

মেঘেরদেশ বলেছেন: মেঘেরদেশ বলেছেন: লেখক বলেছেন: বুঝছি । আপনি ডাক্তারদের ঘৃনা করেন । করতে থাকেন । হাহাহা নাহ এমনটা না,আমি সেই সব ডাক্তারদের ঘৃণা করি যারা মানব সেবা থেকে টাকা টা কেই বড় হিসেবে দেখে
০২ রা জুন, ২০১২ রাত ২:৪৩
লেখক বলেছেন: কি আজব !! একজন ডাক্তার আপনাকে সেবা দিবে আপনি তাকে পেমেন্ট দিবেন না ??


আমি তো পেমেন্ট দেব না সেটা বলিনি,বলেছি কসাই রুপী ডাক্তারদের ঘৃণা করি,যদিও বেশিরভাগ ই এমন। X( ভুল বুঝেন কেন?

আমি যখন ক্লাস ১০ এ পড়ি আমার আম্মুর ফুড পয়সনিং থেকে পেটে ব্যথা,আমি উনাকে এক ডাক্তার এর কাছে নিয়ে যাই,ডাক্তার ই সি জি টেস্ট করতে দেয়,আমি তখন জানতাম না ই সি জি কেন করা হয়,যাই হোক ঐ ডাক্তার আবার বলে দেয় কোন ক্লিনিক থেকে করে আনতে হবে।ঔষধ নিয়ে চলে আসি,অই দিন রাতেই আম্মুর অবস্থা এমন হয় যে রাত ৩ টার দিকে হাস্পাতালে নিয়ে আসতে হয়,পড়ে ডাক্তার জানায় যে ওষুধ দেয়া হয়েছে নেক দামি কিনতু সেতা হার্টের, ভুল ঔষুদ এর কারনে ৭ দিন হাস্পাতালে থেকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, ছোট বেলায় এক ভুল চিকিতসায় আমি প্রায় ২ মাস হাটা চলা করতে পারি নি। :( এখন ডাক্তার দেখালে ২ জায়গাতে দেখাতে হয়। কমিশনের লোভে যারা এমন করা তাদের কে কসাই না ভেবে কি ভাবব? আপনি এক কাজ করতে পারেন আমার সাথে গ্রীন রোড এর সব হাস্পাতালে যাবেন,তাদের কাছে ট্রিটমেন্ট করাবেন,টাকা আমি দিব,১০০ তে ৯০ জন যদি দামি দামি ঔষধ ,টেস্ট ,আর চড়া ফি না নেয় ,তাহলে আমি মেনে নিব আপনি যা বলছেন তাই সঠিক। :-*

৫৩| ০২ রা জুন, ২০১২ রাত ১১:২০

যেড ফ্রম এ বলেছেন: আপনি এখনো যথেষ্ট বাচ্চাগোছের কথাবার্তা বলছেন। আরো বড় হোন।

০৩ রা জুন, ২০১২ সকাল ১০:৩৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বাচ্চাগোছের কথাবার্তা কোনগুলো ??

৫৪| ০৩ রা জুন, ২০১২ রাত ৩:৩০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: সামুর ক্যাচাল টপিকগুলার মধ্যে এইটা একটা। আরো কিছু আছে। যেমন প্রাইভেট ভার্সিটি vs পাবলিক ভার্সিটি। এগুলো নিয়ে কথা বলতে গেলেই সমস্যা।

০৩ রা জুন, ২০১২ সকাল ১০:৩৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম বুঝতে পেরেছি ।

৫৫| ০৩ রা জুন, ২০১২ সকাল ১১:২৬

অজানা এক পথিক বলেছেন: গণহারে সকল ডাক্তারকে কেন সম্মান করতে হবে? যে সম্মান পাবার যোগ্য তাকে অবশ্যই সম্মান করব, কিন্তু যে কসাই এর মত আচরণ কবে তাকে সম্মান করতে হবে কেন?

ডাক্তারের ফি দিতে আমারা সমস্যা নাই, ফি এর বিনিময়ে সার্ভিসটাও সেইরকম হওয়া উচিত, তাই না? ফি নিবে হাজার টাকা কিন্তূ আমার কথা শোনার সময় নাই তার দুই মিনিট তখন কি করা উচিত?

আমার নিজের অভিজ্ঞতাই অনেক ৬ মাস হাসপাতেলে থেকে। ডিটেইল বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। এই সময়ে ভাল, খারাপ দুই রকমেরই দেখেছি। দেশে প্র্যাক্টিস করে এমন ডাক্তার কারও কাছ থেকেই ভাল ব্যাবহার বা সেবা পাই নি, দুজনকে ব্যাতিক্রম দেখেছি। আর যারা বাইরে প্র্যাক্টিস করে এখন শেষ বয়সে দেশে এসেছে তাদের আচরণ, সেবা অনেক ভাল।

ভাল হ্য় একটা জরিপ করেন। দেখেন কত জন ডাক্তারদের থেকে ভাল সেবা পেয়েছে আর কত জন পায়নি। অনুপাতটা তখন বুঝতে পারবেন। ভাল ডাক্তারদের সংখ্যা বেশী হলে ভাল সেবার মান বেশী হবে তাই না?

কোন পেশার বলে সম্মান পাওয়া যায় না, সম্মান নিজের কাজ দিয়ে অর্জন করে নিতে হয়।

আর আপনার অন্য সব প্রশ্নের উত্ত্র অনেকেই দিয়েছেন, আমি আর নতুন করে দিলাম না।

০৩ রা জুন, ২০১২ দুপুর ১২:০৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: I agree that
there are doctors indulging in shameful
malpractices and even i know a few of
them. But i can proudly say i am surrounded by more doctors who work day and
night just to ensure that their patients get the best
possible treatment..The'
BAD' doctors should be punished and we all can
come together to ensure we do
not encourage such malpractices.

৫৬| ০৩ রা জুন, ২০১২ সকাল ১১:৫৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: DOCTORS are being scorned for being late with
diagnosis, yet they are holding their bladder
because they don't have time to use the restroom,
starving because they missed lunch, being peed on,
puked on, bled on & are missing their family while
taking care of yours. They lack sleep yet are willing to stay awake for you and for your families. They
may even be crying for you. In the minute you
read this, doctors all over the world are saving
lives.

৫৭| ০৩ রা জুন, ২০১২ দুপুর ১২:৫৬

সাদাসিধা মানুষ বলেছেন: আপনি এখনো অনেক ছেলেমানুষ। অনেক কিছুই জানেন না বুঝেন না এবং সর্বোপরি প্রচুর আবেগপ্রবন। এই দেশে অনেক কিছুই ঘটে, আমার ১জন পরিচিত মানুষ আছে ১০লাখ দিয়ে ডিএমসি তে ঢুকেছে। আর বুয়েট এর কথাও বলতে চাই না।সব জায়গাতেই দুর্নীতি থাকে। কিন্তু এটা আসল কথা নয়। মানুষ কখনো চেয়ে চেয়ে সম্মান অর্জন করতে পারে না। লোকে যাকে সম্মান করে সেই সমাজে সম্মানীত ব্যাক্তি, সে যে পেশার ই হোক না কেন। ভাল খারাপ সব জায়গাতেই থাকে। মানষ ভাল হলে সবাই তাকে সম্মান করবে। ভাল থাকবেন..

০৩ রা জুন, ২০১২ রাত ১০:৫৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম । আপনিও ভাল থাকুন ।

৫৮| ০৩ রা জুন, ২০১২ রাত ৮:৫৭

রবিন মিলফোর্ড বলেছেন:
ভাল-খারাপ সব পেশাতেই আছে । যারা ভাল তাদেরকে মানুষ এমনিতেই সম্মান করবে , আর যারা খারাপ তাদেরকে ঘৃণা করবে , এটাই স্বাভাবিক ।

০৩ রা জুন, ২০১২ রাত ১০:২৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: তা তো অবশ্যই । আমি ও তো সেটাই বলতে চাচ্ছি ।

৫৯| ০৩ রা জুন, ২০১২ রাত ৯:১৫

বীরেনদ্র বলেছেন: ডাক্তারকে যদি পেশা হিসেবে দেখেন তবে অবশ্যই তা এক মহৎ পেশা। সত্যি বলতে কি সততার সাথে এবং নিষ্ঠার সাথে যদি করা হয় তাহলে কোন পেশাই খারাপ নয়।

মানুষ হিসেবে যে কোন পেশার লোকই খারাপ বা ভাল হতে পারে তার জন্য পেশার কোন দোষ বা কৃতিত্ব নেই।।

ডাক্তারের পেশার সাথে স্বাস্থ্য এবং জীবন মৃত্যুর প্রশ্ন জড়িত থাকে তাই ডাক্তারদের কাছে মানুষের চাওয়া একটু বেশী। এবং সেই কারনেই ডাক্তারদের দায়িত্ব ও বেশী।

আমার বিশ্বাস হল রোগীদের চাওয়া পাওয়া বিবেচনা করেই ডাক্তারদের ধৈর্য্যশীল হওয়া উচিৎ। কেউই সমালোচনার উর্ধে নয় এবং সমালোচনা থেকে শিক্ষা নিয়ে সমালোচোনার কারন শুধরানোর চেস্টা করা উচিত সব ডাক্তারেরই। ডাক্তার যদি মনে করে বসে থাকেন তিনি সব সময়েই ঠিক তা হলে কিন্ত তার সততা নিয়ে প্রশ্ন উঠবেই।

০৩ রা জুন, ২০১২ রাত ১০:৫২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মানুষ হিসেবে যে কোন পেশার লোকই খারাপ বা ভাল হতে পারে তার জন্য পেশার কোন দোষ বা কৃতিত্ব নেই।সহমত । আপনাকে ধন্যবাদ ।

৬০| ০৩ রা জুন, ২০১২ রাত ৯:৪২

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: প্রথমেই হিন্দি সিরিজ নিয়ে বলার জন্য মাইনাস। আমি বলব সম্মান পাওয়ার জিনিস। আমি জোর করে কারও কাছে সম্মান পেতে চাই না। মানুষের সেবা করতে চাইলে, পেশার প্রতি যত্নশীল হলে অবশ্যই সম্মান আপনার পায়ে পড়বে। আমি নিজে একজন হবু চিকিৎসক। সেবার মানসিকতা নিয়ে রোগীদের অনুভূতিকে সম্মান করে অনেক ভালোবাসা এবং সম্মান এখনও পাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য!!

০৩ রা জুন, ২০১২ রাত ১০:২৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ভাইয়া হিন্দি সিরিজ নিয়ে বলিনি । হিন্দি রিয়েলিটি শো এর মাধ্যমে আমির খান ডাক্তার ও মেডিকেল প্রফেসন কে হেয় করছে । তাই বললাম । আপনার জন্য ও শুভকামনা রইল । এবং ধন্যবাদ কমেন্ট এর জন্য ।

৬১| ০৩ রা জুন, ২০১২ রাত ১০:৫৩

মনিং_ষ্টার বলেছেন: সম্মান পেতে হলে সম্মান করতে জানতে হয়। মানুষ তার কাজের দ্বারা সম্মানিত হয়।

০৩ রা জুন, ২০১২ রাত ১০:৫৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: একমত । সম্মান পেতে হলে সম্মান করতে জানতে হয়। মানুষ তার কাজের দ্বারা সম্মানিত হয়। খারাপ ডাক্তার বাদে ভাল ডাক্তাররা কখনো কাউকে অসম্মান করেনা ।

৬২| ০৪ ঠা জুন, ২০১২ সকাল ১০:৪৮

আবু সালেহ বলেছেন: কিছু কিছু ডাক্তার তাদের কাছের জন্যই অসম্মানিত হয়.....যার পরিমানই বর্তমানে বেশী...
তবে তাই বলে যে সব ডাক্তারই ভালো না সেটা বলাও ঠিক হবে না.......

০৪ ঠা জুন, ২০১২ রাত ৯:২২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইয়া । এটাই বুঝাতে পারছিনা । খারাপ ডাক্তার দের জন্য পুরা মেডিকেল সায়েন্স প্রফেসান টাকে ঘৃনা করা হয় । ঘৃনার পরিমান কি রকম উপরের কমেন্টস গুলো পড়েই বুঝতে পারছেন নিশ্চয় ।

৬৩| ০৪ ঠা জুন, ২০১২ সকাল ১১:২৪

উদাসী স্বপ্ন বলেছেন: ১.কোন স্কুল কি ডাক্তার দের বাচ্চা দের কে ফ্রি তে পড়ায় ??

উত্তর: ডাক্তারগন এ যুগে নব্যুওত প্রাপ্ত হইছেন তাই তার আন্ডা বাচ্চাদের ফ্রিতে পড়ালেখা করাতে হবে। আর বাকী সবাই নব্যুওত প্রাপ্ত না তাই তাগো কাছ থিকা টিউশন ফির উপর সুদ আরোপ কইরা দেওয়া উচিত!

প্রশ্ন শুইনা বুঝা যায় কি পরিমানে অহংকারে পতিত হইছেন আপনে!

২.ডাক্তাররা কি ইঙ্কাম ট্যাক্স দেন না ??

উত্তর: ডাক্তারগো ভিজিটের উপর ইনকাম ট্যাক্স এর উপর দুবার দু সরকার ট্রাই মারছিলেন। বাংলাদেশ ডাক্তার এসোসিয়েশন থিকা নেতারা ধর্মঘটের ডাক দেয়, দলে দলে রোগীদের মরতে ফালাইয়া তারা দিন ব্যাপী অনির্দিষ্ট কালের জন্য সিন্ডিক্যাট বানাইয়া চা বিড়ি ফুকতে যায়। স্বভাবতই দুই সরকার আর আর আগায় নাই! ভিজিট নিয়ন্ত্রনের জন্য ট্রাই করা হইছিলো একবার সেইখানে ন গদে ধর্মঘট ডাইকা বসে এই কসাই গুলান! তবে এইটা ঠিকা তাগো বেতনের উপর ট্যাক্স তারা দেন। কিন্তু তাগো বেতনের চাইতে ভিজিটের মাধ্যমেই তো তারা প্রচুর কালো টাকা কামান!

এইখানে বুঝা গেলো উনার বাস্তবতা সম্পর্কে জ্ঞান কম!

৩.সরকার কি ডাক্তারদের কে গ্রামে স্থায়ী ভাবে চাকুরি দেন ??

উত্তর: সরকার নিয়ম করছেন যে পাশ করলে ছাগল হোক ভোদাই হোক সরকারী থিকা পাশ করন আলাগো ইন্টার্ন হিসেবে গ্রামে পাঠাবে যেখানে তাদেরকে মাসিক ৬ হাজার টাকা (অখন কত জানি না) সাথে থাকার জন্য একটা কিছু দেবে। এখন থাকনের জায়গা ভালো না বইলা অনেকেই থাকেন না।

যারা ইন্জ্ঞিনিয়ার হিসেবে পাশ করেন তাগো এমন ইন্টার্নের জন্য সরকার কুনো কাজ করেন না। তো অনেকেরই দেখা যায় এক দুই বছর মাছি মারতে হয়। সেইখান থিকা ডাক্তার গুলান এই সরকারী ইন্টার্ন থিকা যেই গ্রামে থাকেন বেশীরভাগ করিৎকর্মা গুলান শহরে ক্ষ্যাপ মারতে যায়। যেহেতু দেশে চিকিৎসকের চাহিদা বেশী সেহেতু সরকারী গুলান একটু ট্রাই মারলেই কোথাও না কোথাও ঢুইকা যাইতে পারে। পারেন না কিছু অলস প্রকৃতির প্যাথেড্রিন বা মরফিন বা ডাইল এডিক্টেড।

আর বাংলাদেশের সরকারের যেহেতু বিশাল টাকশাল নাই সেহেতু তার কাছে এইটা আশা করা বড় ধরনের বোকামী!

আর প্রশ্নকারীর আসলেই জ্ঞান বুদ্ধি কম, কারন উন্নত দেশ ছাড়া অনেক মধ্যম সারীর উন্নত দেশও সকল ডাক্তারগনের স্হায়ী চাকরী দিয়া তাগো অন্যান্য কমিউনে নিয়োগ দেয়ার হ্যাডম রাখে না!

কি করবো কন, সারাদিন নিজেগো জ্ঞানের ভান্ড ভাবনের বাইরে অন্য কিছু ভাবনের সুযোগ কই!

৪.প্রশাসন কি কর্তব্যরত অবস্থায় ডাক্তারদের কে নিরাপত্তা দেন ??

উত্তর: ডাক্তারগন নব্যুয়ত প্রাপ্ত তাইতাদেরকে নিরাপত্তা দিতে হবে! আমার এক বন্ধু পাওয়ার স্টেশনের ইন্জ্ঞিনিয়ার, সে গত বিএনপির আমল থিকা জান হাতে নিয়া জবে যায়। ভয় পায় কখন মিরপুর বাসী তাগো উপর হামলা চালায়। ঢাকার বাইরে যারা আছে তারাও জান হাতে নিয়া কাজে যায়।

আফসোস কি বাত, তারা নিজেরাও এই কথা কয় নাই! যেইখানে ডাক্তারগন সেবা দিবে সেইখানে মানুষের মাথায় তুইলা নাচনের কথা। মাগার কি পরিমান জন গন খেপলে তাগো পিডাইতে চায়। আর নিরাপত্তা পায় না দেইখা তারা কসাই গিরী করবার চায়!

যদিও এইটা ঠিক গ্রামের ক্ষমতাশালী লোকজন ধর্ষন, হত্যা স হ নানা মামলায় ডাক্তারের কাছে রিপোর্ট নিতে আসে আর তখন ডাক্তাররা সেইটা না করলে জানে মারার থ্রেট দেয়।

এই হিসাবে ঠিক আছে। তাইলে তারা সরকারের কাছে নিরাপত্তার দাবী না কইরা এইটা করলেই পারে যে থানার হেলথের দায়িত্বে যে আছে আর নির্দিষ্ট র‌্যাংকের কিছু ডাক্তার সেইটা দিতে পারবে আর তাদেরকে সুরক্ষিত দুর্গে রাখা হবে! তাইলে মনে হয় নিরাপত্তার অজুহাতে তারা কসাই হতে পারবে না!

যদিও কথা হইতাছে যেইখানে ডাক্তার কেন কসাই সেইখানে এই প্রশ্ন করনের কোনো মানে দেখি না।

৫.ডাক্তাররা কি রেল বিমান পেট্রোল এর উপর কোন স্পেশাল ডিস্কাউন্ট পায় ??

উত্তর: তার মানে ডাক্তারদের এখন এইটাও দিতে হবে! তার চেয়ে এইটা কইলেই ভালো হয়, পুরা বাংলাদেশটা এগো নামেই কইরা দেয়া হোক!

তাইলে জন গন রাজনীতিবিদ, সন্ত্রাসী, পুলিশ গো সাথে ডাক্তার নামেও দোয়া পাঠ করবে!

৬.আপনি যখন অসুস্থ থাকেন তখন আমির খান কি আপনার ট্রিটমেন্ট করেন ??

উত্তর: আমির খান সকল ডাক্তারগো গালি দেয় নাই। যেইসব ডাক্তার আপনেগো মতো অহংবোধে পইড়া পুরা দেশটা নিজের মতো মনে কইরা হাসিনা খালেদা লীগ শিবির দলের চেয়েও খারাপ কাজে লিপ্ত হয় তাগো গালি দিছে!

তো আপনের কোনো স হকর্মী আকাম করলে আপনে তার বিপক্ষে যারা কথা বলবে তাগো কিছু না বইলা কেন উল্টা সেই অপরাধীদের বিপক্ষে কথা কন?

৭.আপনার জীবন বাঁচানোর জন্য একজন ডাক্তার কে যথাযত ফি দিতে এত সমস্যা কেন ?? আচ্ছা আপনার জীবনের মূল্য কত ??

উত্তর: সমস্যা একটাই। ধরেন আমি গেলাম এক চোখের প্রফ টাইপ ডাক্তারের কাছে। পুরা টেস্ট কইরা দিলো প্লাস পাওয়ারের চশমা। মাথা ব্যাথা দিন দিন বাড়লে পরে আরেক প্রফ টাইপ ডাক্তারের কাছে গেলে সেই কইলো প্লাস হইবো না হইবো মাইনাস!

আবার ধরেন ঘুম আসে না, টেনশন হয়। তখন ডাক্তারের কাছে গেলে কড়া ডোজের স্কিৎজোফ্রেনিয়ার ঔষুধ দিলো। ৮ মাস খাওনের পর দেখা গেলো ঘরের থিকা বাইর হওয়া কিডনীর তেরোটা বাজানো সিমটম স হ রক্তের মধ্যে দোষ হইয়া যায় তখন আরেক ডাক্তারের কাছে গেলে বলে লো প্রেশার আর ঘুমের ঔষুধের কারনে এইটা হইছে, তখন কেমুন টা লাগে?

আবার হইছে রিউম্যাটিক ফিভার খাওয়াইলো ছয় মাস টিবির। যখন কিডনী যকৃত সব বেইকা বসলো তখন কইলো এইটাতো রিউম্যাটিক ফিভার। তখন ঔষুধ খাওয়াইলেও লাভ নাই, কারন রোগী যায় যায়!

মাগার সবারই ডিগ্রীর লাইন গুলান ন্যুনতম ২ লাইনের। ইদানিং রোগ হইলে ডাক্তারের কাছে যাইতে মন চায় না, কারন যদি রোগ না ধরতে পারে তাইলে মরতে হবে এর কোনো অল্টারনেটিভ নাই!

আর যদি রোগ ধরতে পারে তাইলে মিলাদ পড়াইতে হবে!

এখন বলেন আমির খান যা করছে তা কি ভুল? ভালো কথা আমির খানের এই অনুষ্ঠানের আরেক পর্ব আছে যেখানে ডাক্তার গন টাকার বিনিময়ে কেমনে মেয়ে শিশুর এম আর করায়? ভালো কথা কয়দিন আগে কি দেখছিলেন একখান মেয়ে শিশুরে এম আর করাইয়া কুকুর দিয়া খাওয়াইছে?

যদি নিজে মাইয়া মানুষ হন তাইলে আপনের একটু শরম থাকা উচিত এই কসাই গুলানের পক্ষে কথা কওনের!

৮.আমির খান কোকাকোলার এড করে লক্ষ লক্ষ টাকা ইনকম করে । আচ্ছা এই টাকা দিয়ে তিনি কয়জন মানুষ কে চিকিৎসা সেবা দিয়েছেন ??

উ্ত্তর: আমির খান সেই টাকার ট্যাক্স দেন এবং আমি যতদূর জানি ব্যাটা অনেকগুলা চ্যারিটি কাজের পিছনে জড়িত যেইখানে আপনের মতোন কয়েক হাজার ডাক্তার কামলা খাটে! তো নিজের কামানো টাকা দিয়া আপনেগো বেতন দেয় যে আপনেগো মতন পাবলিক আপনেগো জ্ঞান দিয়া জন গনের সেবা করেন!

এখন আপনেগো কাছে আমার প্রশ্ন, আপনে যখন ডাক্তার হইয়া ভিজিট নিবেন তখন দিনে কয়টা রোগীরে ফ্রি দেখবেন নিজের আত্মীয় ছাড়া? যদি দেখেন ব্লগে আপনের ঠিকানা দিয়া যাইয়েন! আমি নিজের চেক আপ করাইতে যামু।

ভালো কথা, ব্লগে তো আপনের মতোন অনেক হ্যাডম ওয়ালা আছে, কয়জন নিজেগো চ্যাম্বারের ঠিকানা দিয়া কইছেন যে গরীব দের ফ্রীতে দেখানো হয়? পারলে একখান লিংকু দেন!


১০..আপনার জন্য কেন একজন ডাক্তারকে তার জীবনের সকল সুখ সাচ্ছ্যন্দ বিসর্জন দিতে হবে ?? আপনি তার এমন কি উপকার করছেন যে সে আপনার জন্য তার সুখ সাচ্ছ্যন্দ বিসর্জন দিতে বাধ্য ??

উত্তর: আমাগো ট্যাক্সের টাকায় পড়ালেখা করছে। সো তারা এটা করবে। যদি না করে তাইলে সেইটা নিমক হারামী।

ইন্জ্ঞিনিয়ার গন জন গনের টাকায় পড়ে, জন গনরে সেই সেবা দেয়। যেগুলা দেশের বাইরে যায় তারা দেশে টাকা পাঠায়। সরকার রেমিট্যান্স পায়। অন্যান্য পেশার যারা আছেন তারাও একই কাজ করতেছে। এমনকি কামলা যারা তারাও সেইটা দেয় কোনো রকম প্রশ্ন ছাড়াই! খালি ডাক্তার নামক কসাইগুলান ভিজিট দিয়া লাখ লাখ টাকা কামায় যার একটা টাকা সরকাররে দেয় ন। সরকার সেইখানে নজর দিলে ধর্মঘটের হিড়িক পইড়া যায়!
অখন কন নিমক হারাম কারা?

৬৪| ০৪ ঠা জুন, ২০১২ সকাল ১১:২৫

আমি লিখতে চাই না বলেছেন: 'Satyamev Jayate' অনুষ্ঠানটির এই পর্বটি আমিও দেখেছি। মজার ব্যাপার হলো। ঠিক দুই দিন আগে শুক্রবার ক্লিনিক থেকে আমার একটা অপারেশন হয়ে বাসায় এসে শুয়ে বসে থাকতে লাগলাম। যাহেতু আমার রোগটা ছিলো কোমরের নিচে সেহেতু আমাকে অপারেশন থিয়েটারে বেশ লজ্জাজনক অবস্থায় পরেতে হয়েছিলো। এটা নিয়ে একটা পোস্টও দিয়েছিলাম। পোস্টটা প্রথম পাতা থেকে সরিয়ে আমাকে জেনারেল করে দেওয়া হলো।
আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম আসলে এধরনের পোস্ট কিভাবে শেয়ার করতে হয়। আপনাকে অনুসরনে রাখলাম।

০৪ ঠা জুন, ২০১২ রাত ৯:২০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মানে কি ?? পোস্ট কেন সরিয়ে জেনারেল করছে ??

৬৫| ০৪ ঠা জুন, ২০১২ সকাল ১১:৫০

অজানা এক পথিক বলেছেন: লেখক বলেছেন: I agree that
there are doctors indulging in shameful
malpractices and even i know a few of
them. But i can proudly say i am surrounded by more doctors who work day and
night just to ensure that their patients get the best
possible treatment
..The'
BAD' doctors should be punished and we all can
come together to ensure we do
not encourage such malpractices.


নিজের গন্ডির বাইরে বের হয়ে একটু দুনিয়াটা দেখেন, তাহলে আসল অবস্হা বুঝতে পারবেন। এখানে অনেকেই তাদের অভিজ্ঞতা বলেছেন, এ থেকেও কিছুটা বুঝতে পারবেন আশা করি।

উদসী ভাইরে ঝাঝা।

৬৬| ০৪ ঠা জুন, ২০১২ দুপুর ১:৩৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভাবনাটা বদলে গেছে।
মুখে উচ্চারিত হয়, সেবার জন্য ডাক্তার।
কিন্তু সত্যটা অনেকাংশেই, ভালো রুজির জন্য ডাক্তার।
ব্যতিক্রম তো অবশ্যই আছে।
যারা ব্যতিক্রম, যারা সত্যিকার অর্থেই সেবার মনোভাব রাখেন তাদের স্যালুট।

০৪ ঠা জুন, ২০১২ রাত ৯:১৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: খারাপ ডাক্তার দের ঘৃনা আমিও করি । খারাপ সবসময় পরিতাজ্য । আমি জাস্ট বলছি ডাক্তার দের মধ্যে সম্মান করার মত প্নেক কিছু আছে । তাই খারাপ ডাক্তার দের জন্য পুরা মেডিকেল সায়েন্স প্রফেসান তা কে খারাপ না বলার জন্য । আপনাকে ধন্যবাদ ।

৬৭| ০৫ ই জুন, ২০১২ রাত ১:৫০

অরণ্যে রোদন... বলেছেন: আগেই বলেছিলাম --- পরিণতি ভাল হবে না। এই নিয়ে আর কোন কথা না বলাই ভাল। যার জ্বালা সেই জানে। রোগীরা ভুক্তভোগী তাই তারা এমন বলতেই থাকবে। আপনার আমার মত ইয়ং ডাক্তার রাও ভুক্ত ভোগী তারাও এমন হতাশার কথা বলতেই থাকবে।

ফাঁক তালে পুরো সিস্টেম টা যারা কলকাঠি নেড়ে নিজেদের স্বার্থ মেটানোর মত করে রেখেছে তারাই পুরো মধু একাই ভোগ করে যাচ্ছে।

যারা একদম উঁচু পর্যায়ের ডাক্তার তাদের দেখুন , তারা কি জানে না আমার আপনার মত লোকজন কেন এমন সব হতাশার পোষ্ট দিয়ে যাচ্ছে, সমানে মানুষের গালি খেয়ে যাচ্ছে, তবুও পাবলিককে আসল ব্যাপারটা বোঝানোর চেষ্টা করে যাচ্ছে? জানে ঠিকই। কিন্তু কিছু করতে এগিয়ে আসবে না। চেম্বারে বসে বসে টাকা গুনবে আর গালি খাওয়াবে আমাদের মত নতুনদের।

আর সরকারী আমলাদের কথা কি বলব? হাসপাতালে কেন ডাক্তার নেই, ওষুধ কোথায়? পর্যাপ্ত খাবার নেই কেন রোগীদের? হাসপাতালে গেলে নার্স দের ডাকলেও কেন আসেনা ওষুধ দিতে রোগীকে! পর্যাপ্ত নার্স নেই কেন? --- হাসপাতালের টয়লেট এ পানি নাই কেন? জানালায় কাঁচ নেই কেন? শীতের দিনে রোগীদের কম্বল নেই কেন? এসব উত্তর তো এই হারামিদের জানার কথা! কিন্তু কপাল নিয়ে জন্মেছেন তাই গালাগাল খেতেই হবে! বাদ দেন। নিজের জায়গায় সৎ থেকে লেগে থাকুন, ভাল কিছুর আশা করতে দোষ কি? আর এই জাতীয় পোষ্ট দিয়েন না।

সাধারন পাবলিক বলবেই-- কারন তারা যে সার্ভিস পাবে বলে আশা করে এবং যা পাওয়া উচিতও তারা তো সেটা আসলেই পায় না। গালি তো তারা দিবেই। তারা বাইরে থেকে যা দেখে সেই থেকে বলে। এদের দোষ দিয়ে লাভ নেই, তর্ক না করাই ভাল। অযথা মন মেজাজ খারাপ করে ফায়দা নাই।

০৫ ই জুন, ২০১২ সকাল ৯:১৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম । ওকে , আপনাকে ধন্যবাদ ।

৬৮| ০৫ ই জুন, ২০১২ দুপুর ১২:৩০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

Click This Link


এই লিঙ্কের নিউজ ও মন্তব্য পড়ুন।
কিছু ডাক্তারদের কীর্তির কারণে জনগণ ও দূরে আছে।
ব্যাপারটা এমন, ঠেকায় পড়ে যাওয়া।
অথচ ডাক্তার আর পুলিশ ই হওয়ার কথা সাধারণ মানুষের সব চেয়ে ভালো বন্ধু।

০৫ ই জুন, ২০১২ দুপুর ১২:৫২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আইএমএ একদম ফালতু। নিজেরা ইচ্ছামত দূর্নীতি করার জন্য এই সব সংগঠন সৃষ্টি করে সব ডাক্তারদের বদনাম করাচ্ছে। এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যাবস্থা নিলে খুব ভাল হত ।

বাট টু বি ভেরি অনেস্ট ঐ শো তে বেশ কিছু আপত্তিকর বক্তব্য ছিল । শো টির কিছু কিছু পার্ট পুরা মেডিকেল সায়েন্স প্রফেসান টাকে হেয় করছে। এটা সত্য। না হলে এত প্রতিবাদ উঠত না ।

৬৯| ০৫ ই জুন, ২০১২ দুপুর ১২:৫৮

আমি ছড়াকার বলেছেন:

ভাই খালি ডাক্তারি পাস করে ডাক্তার হওন যায়না। আরো যে বহুবিধ গুনাবলী দরকার ডাক্তারের মত ডাক্তার হইটে গেলে সেইটা আমগো ভোদাই ছাত্রসমাজ আইজ পর্যন্ত বুইঝা উঠতে পারলনা।

০৬ ই জুন, ২০১২ রাত ১১:৪৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: খারাপ ডাক্তারদের শাস্তি দেওয়া হোক । ভাল ডাক্তার দের সম্মান করা হোক ।

৭০| ০৬ ই জুন, ২০১২ রাত ৯:৫৪

যাযাব৮৪ বলেছেন: আমি এসব কেছাল এর মধ্যে নাই ।

০৬ ই জুন, ২০১২ রাত ১১:৪৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কেছাল না করাই ভাল :)

৭১| ০৬ ই জুন, ২০১২ রাত ১১:৫৬

দূর্যোধন বলেছেন: হাহাহাহাহাহাহা ! কোনো লাভ নেই ;)

০৭ ই জুন, ২০১২ রাত ১:৫৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: :)

০৭ ই জুন, ২০১২ রাত ১:৫৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: :)

৭২| ০৭ ই জুন, ২০১২ রাত ১২:০১

দূর্যোধন বলেছেন: হালকা একটা কমেন্ট করেই বের হবো ভাবছিলাম।মনে হলো ,আপনাকেও কিছু বলা দরকার।

বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি ডাক্তারদের সমস্যা নিয়ে কিছু বলতে পারেন না।কারন বাংলাদেশে আর কিছু থাকুক না থাকুক,ডাক্তারের সংখ্যা বেশি।টু বি স্ট্রেইট এনাফ,বাংলাদেশের ডাক্তারের সংখ্যা ১৬ কোটির চেয়ে ৭০-৮০টা কম থাকতে পারে।সুতরাং,আপনি বুঝদার না।

সমঝদারের জন্য ইশারা যথেষ্ট। ;)

০৭ ই জুন, ২০১২ রাত ২:২১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম সমঝদারের জন্য ইশারা যথেষ্ট। :)

৭৩| ০৭ ই জুন, ২০১২ রাত ২:১৩

নোমান মীর বলেছেন: ডাক্তারদের স্যার না বললে মাইন্ড করে কেন

০৭ ই জুন, ২০১২ রাত ২:১৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আর কয় কোটি অভিযোগ আছে আনুমানিক ?? :)

৭৪| ০৭ ই জুন, ২০১২ রাত ৩:৩৮

অন্ধ দাঁড়কাক বলেছেন: আপনি বোঝা যাচ্ছে ইমোশনের বশে ফাইট করে যাচ্ছেন এখনো। তবে মানুষজনকে বুঝানো বেশ কঠিন। অনেকেই তিক্ত অভিজ্ঞতা থেকে সমালোচনা করছেন। তবে কেউ বলছেনা সব ডাক্তার খারাপ। ভালো খারাপ সব পেশাতেই আছে। তবে একজন খারাপ ডাক্তার যেভাবে আমাদেরকে সরাসরি ক্ষতি করতে পারেন, অন্য পেশার খারাপ লোকের পক্ষে তা সম্ভব না। এর উল্টাটাও সত্যি। আমাদের দেশের অনেক ডাক্তার রোবটের মতো চিকিৎসা দিয়ে যান, রোগীর কথাবার্তাও ঠিকমতো শুনেননা, এই টেস্ট করতেই হবে, ঐটা করতেই হবে টাইপের কথা বলেন। অধিকাংশ ক্ষেত্রে রোগীকে ঠিকমতো বলেনও না কি হয়েছে, সবাই মূর্খ এইরকম একটা ভাব নিয়ে থাকেন। অনেক ডাক্তারের এই অহমিকা বা অন্যদেরকে ঠিকমতো পাত্তা না দেয়া বা যত্ন নিয়ে রোগী না দেখার কারণে মানুষের ডাক্তারদের প্রতি ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। সবচেয়ে বড় কথা কোন কথা না শুনে হু হা বলে খস খস করে যখন কয়েকশ টাকা নিয়ে ফেলে তখন কার আর ভালো লাগে বলুন। আমার মনে আছে, একবার আব্বাকে দেখানোর জন্য ভোররাতে লাইন দিয়ে ৩ ঘন্টা পরে এক প্রফেসরের সিরিয়াল পেয়েছিলাম। পরে সেই ডাক্তার ১ মিনিট ও ঠিকমত কথা না শুনেই প্রেসক্রিপশন ধরিয়ে দিয়েছিলো। আবার একবার সরকারী হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি থাকার সময় জুনিয়র ডাক্তারদের দিনরাত খাটনি করতেও দেখেছি। আমার মনে হয়েছে যত বয়স বাড়ে ডাক্তারী বিদ্যা বাড়লেও মানুষ হিসেবে ভালো ডাক্তারের সংখ্যা কমতে থাকে।

এর পিছনে তাকালে হয়তো কিছু কারণ খুঁজে পাওয়া যাবে ডাক্তারদের এই ব্যবহারের। প্রথমত আমার(একান্ত ব্যক্তিগত ধারণা) মতে বাংলাদেশে মেডিক্যালের পড়াশুনাই সবচেয়ে কঠিন এবং মূলত ভালো ছাত্ররাই এইখানে পড়তে যায়। অন্য যে কোন ইউনিভার্সিটি বা সাবজেক্টের চেয়ে এদের কষ্ট ও করতে হয় বেশী। তার উপর পাশ করে দেরীতে, ইন্টার্নশীপ শেষ করতে করতে অন্যরা চাকরী বাকরী করে ভালো বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পেতে ও শুরু করে দেয়। ডাক্তাররা তখনো আসলে কেউ না, মূলত উচ্চশিক্ষার জন্য পড়া শুরু করে। একজন ডাক্তার সত্যিকারের ক্যারিয়ার শুরু করতে পারে ৩৫ এর পরে। ততদিনে বন্ধুবান্ধবরা অনেক প্রতিষ্ঠিত। তার‌ উপর ভালো ডাক্তার হওয়ার জন্য সরকারী চাকরীতে ঢুকে গ্রামে যেতে হয় নতুবা বিনা পয়সায় সরকারী হসপিটালে ট্রেনিং করতে হয়। তার উপর নাইট ডিউটি, ছুটির দিনেও কাজ করা এইসবতো আছেই। যাই হোক, এতে আমার মনে হয়ছে ডাক্তারদের ভিতরে ভিতরে সমাজের প্রতি রাগ, অন্যদের প্রতিষ্ঠিত জীবন দেখে হতাশা তৈরী হয়। অনেকেই মানুষের সেবা করবো টাইপ মানসিকতা থেকে সরে আসে। সো যখন টাকা কামানোর সুযোগ আসে তখন কিভাবে এত বছরের পিছিয়ে পড়া পোষানো যায় সেই চিন্তায় বেশী কাজ করে। এই কারণে অনেক ডাক্তার নিজেকে আস্তে আস্তে মেশিনে পরিণত করে ফেলে। আমার ধারণা সরকারের কিছু পদক্ষেপ হয়তো সাহায্য করবে ডাক্তারদের দানব বানানো থেকে। অস্বীকার করার উপায় নেই, সকল পেশা কোনভাবেই সমান নয়। আমাদের এক জীবনে অনেক পেশাজীবির কাছেই হয়তো যেতে হবেনা, কিন্তু ডাক্তারের কাছে যেতেই হবে, স্বাস্হ্য মৌলিক চাহিদার একটি। মৌলিক চাহিদা পূরণে যারা থাকে তাদের ক্ষেত্রে সরকারের পদক্ষেপের দরকার আছে। [ঠিক যেমন অনেক দেশে চাষবাস করার কারণে চাষীরা আলাদা সুবিধা পায়, আর আমাদের দেশে এরাই সবচেয়ে অবহেলিত।] আমার মতে বাংলাদেশে যারা মেডিক্যাল এবং কৃষি বিষয়ক সাবজেক্টে পড়ে তারাই দেশের সরাসরি সবচেয়ে বেশী উপকারে আসে বা আসতে পারে। [অন্যান্য সাবজেক্টেরও অনেক আবদান আছে, অস্বীকার করছিনা]। অন্যদের অপকার করার ক্ষমতাটাও কম, কিন্তু ডাক্তারদের ক্ষেত্রে সেটাও বেশী। সরকারের একটু নীতিমালার দরকার আছে যাতে আমরা এদের কাছ থেকে উপকারটাই পায়, অপকার নয়। আমাদের দেশেও সরকারের উচিত হবে ডাক্তারদের আলাদা পে স্কেল করা যাতে এরা বেশী টাকার লোভ না করে নিজের পেশার প্রতি যত্নবান হয়। আমার জানামতে অধিকাংশ দেশেই ডাক্তারদের স্যালারী অন্য পেশাজীবিদের থেকে অনেক বেশী। না হলে ঐ যে বললাম, এক সময়ের ভালো ছাত্র সবার থেকে পিছিয়ে যাওয়ার হতাশায় কমার্শিয়াল হওয়ার চেষ্টা বাড়বে বই কমবে না। ডাক্তারদের মধ্যেও কত কম সময়ে কত বেশী রোগী দেখে কত বেশী টাকা কামানো যায় এই প্রতিযোগিতা বাড়তেই থাকবে।

আশা করি, এই অসুস্হ প্রতিযোগিতা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে ভবিষ্যতে ভালো ডাক্তার হবেন। নিজের মতামত দিতে গিয়ে অনেক বড় কমেন্ট করে ফেলার জন্য দু:খিত।

০৭ ই জুন, ২০১২ সকাল ১০:৪৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ । আসলে বললে অনেক কথায় বলা যায় । তাতে কোন লাভ হবেনা । কথা লম্বা হতেই থাকবে । তার চেয়ে ব্যাপারটা এখানেই স্টপ হয়ে যাওয়া ভাল । অহেতুক কেচাল হবে ।

আমার কথা হল সব ডাক্তার খারাপ নয় এবং খারাপ ডাক্তার দের জন্য পুরা মেডিকেল সায়েন্স প্রফেসান টাকে কসাই প্রফেসান বলা উচিৎ নয়।

আমি আমার লেভেল বেস্ট ট্রাই করব ভাল ডাক্তার হয়ে গরীব মানুষ দের ফ্রী তে চিকিৎসা করার । ভাল থাকুন ।

৭৫| ১২ ই জুন, ২০১২ রাত ৩:৪৭

রাখাল ছেলে বলেছেন: #writing from cell

I've watched the show, there were some case studies about both good and bad practises. You can't judge something generally by 1/2 case study.

And about corruption, I want to say, when you'll get in a system, it'll very difficult to keep honesty. Even if you try it'll be not so easy to work opposite to stream.

And about the post and comments, I want to say you've expressed yourself as arrogant person with some illogical points which are not expected.

৭৬| ২৪ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৯

ঔপন্যাসিক সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু বলেছেন:


sadharon manus bijhtei caai na, amra o manus,amra jotoi khatina kano ektur jonno amader na pelei holo,byes juddho bodnaam durnaam galagal shuru.kebol amrai amader somossa bujhi , shudhu amader key bujhte hobe. kawke bujhanur sugug nei.ekhanei shes. tai e peshai dhukar somoy moja lage,kintu dhukar por protita trainer esei bole-e peshar tikto oviggotar kotha.tar wupor sotorko baani-kuno patient k tar attendant chara jeno na dekhi, otite koto jon a peshai ese joor purbok biyer sommukhin hoyeche taar yeotta nei. apnar a post a apni amar moner kotha gului bolechen.jemon -
একজন ডাক্তার কে আপনার জীবন বাঁচানোর জন্য সারা জীবন পড়াশোনা করতে হয় আর এক্সাম দিতে হয় ।
তাকে সারাজীবন রোগ জীবানু সাথে নিয়ে থাকতে হয় তাই তারই ইনফেকসান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
একজন ডাক্তার ৯-৫ চাকুরি করেন না বরং তার ডিউটি মৃত্যুর আগ পর্যন্ত দিনে রাতে চব্বিশ ঘণ্টা । apnake onek dhonnobaad.e kotha ekdom thik, osustho rugider jonno kaaj korte giye jibanu amader akranto hobar somvobona thaka sotte o amra kaaj kori.a duniyai emon kuno dactar nei je some/ severe dehydration er roogi haat diye dhore dekhe akranto hoyni.majhe majhe ami hoi, esob k bujhbe?bakider wuddesse bolchi, amra keble sebok, tobe rokkhakari allah.SO ALL OF U SHOULD RESPECT US.
----writer is an Artist,singer,dancer,author,model,theatre actor,music video maker & former student of bangalore university,india.




৭৭| ২৪ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৬

ঔপন্যাসিক সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু বলেছেন:
prothomtate 1tu vool ache taai abar dilam-

sadharon manus bujhtei caai na, amra o manus,amra jotoi khatina kano ektur jonno amader na pelei holo,byes juddho bodnaam durnaam galagal shuru.kebol amrai amader somossa bujhi , shudhu amader key bujhte hobe. kawke bujhanur sugug nei.ekhanei shes. tai e peshai dhukar somoy moja lage,kintu dhukar por protita trainer esei bole-e peshar tikto oviggotar kotha.tar wupor sotorko baani-kuno patient k tar attendant chara jeno na dekhi, otite koto jon a peshai ese joor purbok biyer sommukhin hoyeche taar yeotta nei. apnar a post a apni amar moner kotha gului bolechen.jemon -
একজন ডাক্তার কে আপনার জীবন বাঁচানোর জন্য সারা জীবন পড়াশোনা করতে হয় আর এক্সাম দিতে হয় ।
তাকে সারাজীবন রোগ জীবানু সাথে নিয়ে থাকতে হয় তাই তারই ইনফেকসান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
একজন ডাক্তার ৯-৫ চাকুরি করেন না বরং তার ডিউটি মৃত্যুর আগ পর্যন্ত দিনে রাতে চব্বিশ ঘণ্টা । apnake onek dhonnobaad.e kotha ekdom thik, osustho rugider jonno kaaj korte giye jibanu amader akranto hobar somvobona thaka sotte o amra kaaj kori.a duniyai emon kuno dactar nei je some/ severe dehydration er roogi haat diye dhore dekhe akranto hoyni.majhe majhe ami hoi, esob k bujhbe?bakider wuddesse bolchi, amra keble sebok, tobe rokkhakari allah.SO ALL OF U SHOULD RESPECT US.
----writer is an Artist,singer,dancer,author,model,theatre actor,music video maker & former student of bangalore university,india.





২৫ শে জুন, ২০১২ রাত ১১:৫৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: -writer is an Artist,singer,dancer,author,model,theatre actor,music video maker & former student of bangalore university,india. মানে কি ??

২৬ শে জুন, ২০১২ রাত ১২:৪৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: by the way thanx for comments :)

৭৮| ২৪ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩০

বিরোধী দল বলেছেন: ''Artist,singer,dancer,author,model,theatre actor,music video maker & former student of bangalore university,india.''



B-) B-) B-) B-) B-) B-)

৭৯| ২৬ শে জুন, ২০১২ রাত ১২:১১

জামিল আহমেদ জামি বলেছেন: লেখক বলেছেন: "-writer is an Artist,singer,dancer,author,model,theatre actor,music video maker & former student of bangalore university,india. মানে কি ?? "

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

;) ;) ;) :P :P :P

৮০| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:০৮

ঔপন্যাসিক সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু বলেছেন: jotil prosno. bujhiye bola somvob noy sorry.
sothik wottor pete hole amar blog ghure aaste hobe.
r kichu poricoy gupon raakhte hoy.public er mathai eksathe onekkichu hojom hoy na bole.
abaro dhonnobad. apnar a post ta amake khub taane.eti kano jani bar bar porte icche kore.moner kothgulu bolechen tu, budhoy taai,moner sontustiy tu boro.bye.

৮১| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:২২

অনিক আহসান বলেছেন: খাইছেরে মজনু ভাই কয়েক দিন ধইরা দেখি বেশ সক্রিয়।

৮২| ২৬ শে জুন, ২০১২ রাত ১০:২৮

কামের কথা কন!! বলেছেন: খাইছে !! মজনু রে তুই কবে দাক্তার হইলি রে। হালার মাথা নষ্ট হইয়া গেল তো।

৮৩| ২৭ শে জুন, ২০১২ রাত ৩:০২

জামিল আহমেদ জামি বলেছেন: এখন তাইলে উনার নাম- ঔপন্যাসিক ডাঃ সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু এমবিবিএস এফসিপিএস এফআরসিপি এমডি.... :-< :-< :-< |-) |-)

৮৪| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ১০:৪৩

নাহুয়াল মিথ বলেছেন: আইচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.