নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৃষ্ণধাতু

ব্লগাই না, কমেন্টাই............।।

ব্ল্যাকমেটাল

আমি তর্ক করিতে ভালবাসি। লম্বা কথার প্যাঁচ আমার সাথে মেরে লাভ নাই। আমাকে কমেন্ট করতে না দিলে আমি মাইন্ড করব।

ব্ল্যাকমেটাল › বিস্তারিত পোস্টঃ

সামুর কোয়ালিটি কন্ট্রোল - ব্লগ পোস্ট বনাম স্টেটাস আপডেট

০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৫

সামুকে নানা মতের মেল্টিং পট হিশাবেই দেখতাম। কিন্তু ২০১০ এ জেনারেল হওয়ার পর থেকে দেখছি সামুর পোস্টের কোয়ালিটী 'ফল' করছে। এটা আশা করি কম বেশি সবাই বুঝেছে।



ইদানিং গবেষণা, বিশ্লেষণ, জ্ঞান-বিজ্ঞান নিয়ে পোস্ট কমছেই। অন্যদিকে রাজনীতি নিয়ে পোস্ট বাড়ছে। এর মধ্যে বেশির ভাগ পোস্টই কন্টেন্ট ফ্রি।



১. স্টেটাস আপডেটঃ

কিছু ব্লগার এমন কিছু পোস্ট দেন, যা পড়তে একবারও স্ক্রোল করতে হয় না। এধরনের পোস্ট ফেসবুকে স্টেটাস আপডেট হিশাবে মানায়, বা টুইটারের টুইট হিশাবে। সামু টুইটানো ব্লগারদের জন্য একটি টুইট-বিভাগ রাখতে পারে। যেমন কেউ রক্ত চান, বা দোয়া চান নিজের জন্য। সেটা বিশেষ একটা ব্যানারে উঠলে ভাল হয়। তাছাড়া মূল পোস্টের ব্যাপক সংখ্যার জন্য এ ধরণের পোস্ট চাপা পড়ে যায়।



২.নতুন ব্লগারদের মনো-টপিক ড্রাইভঃ

নতুন ব্লগারদের মাঝে রাজণৈতিক ঘটনা নিয়ে ইন্সাইট নেই এমন পোস্ট দেয়ার প্রবণতা দেখি। কারো ফাঁসি হলে/না হলে সবাই ঝাঁপিয়ে পড়েন দুই-লাইনের পোস্ট দিতে...

আরে ভাই, নিউজের জন্য অনলাইন পত্রিকা তো আছেই।



৩। খবরের লিঙ্কঃ

আরে ভাই, নিউজের জন্য অনলাইন পত্রিকা তো আছেই।



৪। রাজনৈতিক বিষয় ও আবেগের প্রেসার কুকারঃ

রাজনৈতিক আবেগ নিয়ে দুই-লাইনের পোস্ট অত্যন্ত বিরক্তির উর্দ্রেককারী। রাজনীতি ভাল বুঝলে ইন্সাইটফুল পোস্ট দেন। ইন্সাইটফুল দুই লাইনের পোস্ট যে হয় না তা না। তবে একের পর এক রাজনীতিবিদ ব্লগারদের(!) talent-free freak show দেখার জন্য পাঠকরা ব্লগে আসেন না।



৪.১ রাজনৈতিক প্লেটফর্ম

সামু কী রাজনৈতিক নোটিশবোর্ড?? রাজনৈতিক দলের খবর, ব্যাপক প্রাণহানি ছাড়া অন্যকিছুর পোস্ট স্টীকি হয় না কেন?

কিছুদিন আগে এক সাংবাদিক ভাই মিরপুরে হিন্দুদের জমি দখল নিয়ে পোস্ট দিয়েছিলেন। পোস্টটি স্টিকি করার জন্য আবেদন করা হয়।



৫। রিডার না ক্লিকার?

ইদানীং ব্লগে ঢুক্লে "next page" বাটন বেশি চাপা হয়। কারণ একই বিষয়ের উপ্র ২০০ পোস্ট পড়ার মানে হয় না।

আজকাল সামু পোস্টে ২০০/৩০০ বেশি হিট তো পড়েই না।

সস্তা পোস্টের আধিক্যের জন্য বিজ্ঞান, ধর্ম, ইতিহাস ভিত্তিক ব্লগাররা আগ্রহ হারাচ্ছেন। খেটে খুটে একটা পোস্ট লিখে কেউ ২হিট পেলে দ্বিতীয়বার লেখার আগ্রহ কম থাকবে এটাই স্বাভাবিক।



6. গালিবাজি ও গলাবাজিঃ

আপনি যদি নিউ ইয়র্ক পোস্টের অপ-এড পেজে লিখতেন তাহলে নিশ্চয় গালিসমৃদ্ধ পোস্ট দিতেন না। নিজের ভাষায় পোস্ট দিলে গালি কেন দিতে হবে? ক্রোধের প্রকাশও ভদ্র ভাষায় হয়। যদি তা না জানেন তাহলে শিখতে চেষ্টা করুন।



একটি প্রস্তাবনাঃ ভাল গবেষণা সমৃদ্ধ পোশট নিয়ে একটি সাপ্তাহিক আয়োজন থাকতে পারে। এতে ভাল লেখাগুলো হারিয়ে না যায়।



এরকম কিছু ভাল লেখাঃ

চর্যাপদের কবিদের খোঁজে

সুলতান মোহাম্মদের ইস্তাম্বুল বিজয়

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:১০

বিচছু বলেছেন: ঠিক কইসেন /:)৬/৭ মাস আগেও সামু পোস্ট গুলা ভালো লাগত এখন কিসু বলগার বাইর হইসে না এরা সামুরে হেগে মুতে গেসে X(( :-/ এই আবর্জনা না পরিস্কার করলে সামু আর সামু থাকব না :(( :(

০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

ব্ল্যাকমেটাল বলেছেন: এভাবে চলতে থাকলে ভাল ব্লগার/ ভাল পোস্ট কোনোটাই থাকবে না...

২| ০৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

পংবাড়ী বলেছেন: আপনার ইতিহাস:

পোস্ট করেছেন: ১৩টি
মন্তব্য করেছেন: ৪৮৬টি
মন্তব্য পেয়েছেন: ৫৭টি
ব্লগ লিখেছেন: ৪ বছর ৬ মাস



৪ বছরে ৪৮৬ টা মন্তব্য করেছেন, আপনি তো কিছু পড়ছেন বলে মনে হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.