| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা লিখার জন্যে সব থেকে সহজ মাধ্যম অভ্র। অভ্রতে আমরা বাংলিশ ভাষা ব্যবহার করে টাইপ করি। কিন্তু অভ্রোর কিম্যাপ ব্যবহার করে বাংলিশ ভাষার সব ওয়ার্ড লিখা যায় না। যেমন একটা উদাহরনঃ "ক্লিক"। অভ্র রাইটারের কিম্যাপ অনুযায়ী "ক্লিক" লিখতে টাইপ করতে হয় ... "klik"। কিন্তু বাংলিশ ভাষায় আমরা ক্লিক লিখি এভাবে... "click"। এরকম আরো অনেক শব্দ আছে যেগুলা আমাদের লিখতে সমস্যা হয়। যদিও নতুন ভার্শনের অভ্র রাইটারে অটো কারেক্ট অপশন আছে। এটার সুবিধা... আপনি যদি "click" টাইপ করেন তাহলে অভ্র কিম্যাপ অনুযায়ী এটা "চলিচক" হবে। কিন্তু অটো কারেক্ট অপশনটি এটাকে "চলিচক" বদলিয়ে "ক্লিক" লিখে দিবে। এটাই হচ্ছে অটো কারক্টের সুবিধা।
কিন্তু অটো কারেক্ট অপশনটি কিছু ক্ষেত্রে কাজ করেনা যেমন আপনি যখন "ক্লিকের(clicker)" লিখবেন তখন আর অটো কারেক্ট অপশনটি আর কাজ করবেনা। এক্ষেত্রে আপনাকে লিখতে হবে "kliker(ক্লিকের)"। এরকম আরো অনেক ওয়ার্ড আছে যেমন : writer, supporter, clicker, buttoner, correcter, versioner, texter, password, passworder ইত্যাদি ইত্যাদি। এই শব্দ গুলো ব্লগ লিখতে সব সময়ই লাগে। কিন্তু এগুলো লিখে দেখুন অটো কারেক্ট অপশনটি কাজ করবেনা।
password লেখাটাই অটো কারেক্ট কাজই করেনা। পাসওয়ার্ড যদি অভ্র কিম্যাপ ব্যবহার করে লিখেন তাহলে দেখেন কত বড় টেক্সট লিখতে হবে... "পাসওয়ার্ড(pasoOyarrD)"
। সহজ উপায়?
এই সমস্যা সমাধানের উপায় কি?? চলুন দেখি...:
আমরা ইচ্ছা করলে অটো কারেক্ট হওয়ার ওয়ার্ড গুলো ইডিট অথবা নতুন সংযোজন করতে পারবো। এগুলো করতে যা করতে হবে... প্রথমে অভ্র টুলবারের সেটিংস লোগোর উপরে ডান দিকের বাটন প্রেস করে Avro Phonetic options থেকে Edit/Import Auto Correct Entries-এ ক্লিক করুন।
![]()
যাদের সিস্টেম ট্রেতে অভ্র আছে তারা অভ্র লোগোর উপর ডান দিকের বাটন প্রেস করে "Tools" থেকে Avro Phonetic options এরপর Edit/Import Auto Correct Entries-এ ক্লিক করুন।
![]()
এবার দেখুন একটা ফিচার বক্স ওপেন হয়েছে...
এখানে উপরের বাম দিকের কোনায় দেখুন "Replace" এবং তারই ডান দিকে "With" নামে দুটি টেক্সট বক্স আছে । "Replace" এর কাজ এই টেক্সট বক্সে আপনি যেটা লিখবেন সেটা "With" এর টেক্সট বক্সের লেখার সাথে রিপ্লেস হবে। অর্থাৎ অটো কারেক্ট হবে।![]()
তো এবার দেখি নতুন অটো কারেক্ট করার জন্য ওয়ার্ড কিভাবে অ্যাড করা যায়... যেমনঃ পাসওয়ার্ড। "Replace" টেক্সট বক্সে আপনার যে লিখাটা দেয়ার পর "পাসওয়ার্ড" আসলে সুবিধা হবে সেটা লিখুন। যেমন আমার সুবিধা "password" । তাই আমি "password" দিচ্ছি। এবার "With" এর টেক্সট বক্সে পাসওয়ার্ড লিখতে অরজিনালি যে অভ্র কিম্যাপ ব্যবহার করতে হয় সেটা লিখুন। অভ্রতে পাসওয়ার্ড লিখতে "pasoOyarrD" এই কিওয়ার্ড লাগে। এবার "Add/Update" বাটনে ক্লিক করে "Save" বাটনে ক্লিক করুন। হয়ে গেলো পাসওয়ার্ডের জন্য নতুন অটো কারেক্ট সিস্টেম। এবার টাইপ করে দেখুন...
আমি উপরে "clicker(ক্লিকের) এই ওয়র্ডটার ব্যপারে বলেছিলাম তাই দেখিয়ে দিচ্ছি এবং আর বাকি ওয়ার্ড গুলা আপনারা করে নিবেন। "Replace" টেক্সট বক্সে লিখুন "clicker" এবং "With" টেক্সট বক্সে লিখুন "klicker" এবার "Add/Update" বাটনে ক্লিক করে "Save" বাটনে ক্লিক করুন। এরপর থেকে যখন "ক্লিকের" এই ওয়ার্ডটি লিখার দরকার হবে তখন স্বাভাবিক ভাবেই "clicker" লিখুন দেখবেন "ক্লিকের" লেখাটি চলে এসছে।
আপনি একটা ওয়ার্ডের জন্য মাল্টি অটো কারেক্ট কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। কোন সমস্যা নাই।
এছাড়াও আপনার যদি কোন ওয়ার্ডের অটো কারেক্ট কিওয়ার্ড পছন্দ না হয় তবে আপনি এই একই পদ্ধতি ব্যবহার করে তা ইডিট করে নিতে পারবেন। কোন কি ওয়ার্ড ইডিট করতে চাইলে "Replace" টেক্সট বক্সে ওয়ার্ডটি লিখুন... যদি ওয়ার্ডটি থেকে থাকে তাহলে দেখুন নিচে ওয়ার্ডটি শো করছে। এবার অটাকে সিলেক্ট করে ইডিট করে ফেলুন এবং হয়ে গেলে "Add/Update" বাটনে ক্লিক করে "Save" বাটনে ক্লিক করে দিন।। এভাবে একবার কষ্ট করে আপনার সমস্যার ওয়ার্ডগুলো যদি ঠিক করে নেন তাহলে পরের বার থেকে কোন সমস্যা ছাড়াই শান্তিতে লিখতে পারবেন।
আর যারা এখনো অভ্র পরিবারে যোগ দেননি তারা ইচ্ছা করলে এখানে ক্লিক করে লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিতে পারবেন।
আজকে এটা সামুতে আমার অনির্দিষ্ট কালের জন্য শেষ পোস্ট![]()
। জীবিকার তাড়নায় কাল ঢাকায় চাকরিতে ফিরে যেতে হবে। ছুটি শেষ
। আমি রাজশাহীর ছেলে। আপনারা আমার জন্য দোয়া করবেন... সবার জন্য শুভ কামোনা রইলো...
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৪৮
মো: আতিকুর রহমান বলেছেন: ধন্যবাদ... ভালো থাকবেন...
২|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৪৭
অন্ধকারের রাজপুত্র বলেছেন: কাজে লাগবে ।
ভালো লাগলো ![]()
+++
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৫১
মো: আতিকুর রহমান বলেছেন: অনেক ধইন্যা
... ভালো থাকুন...
৩|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৫৪
শোকার্ত উপকূল বলেছেন: +++++++++++
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১:০১
মো: আতিকুর রহমান বলেছেন: ধন্যবাদ ...
শুভকামনা...
৪|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১:০০
জাহিদ ফারুকী বলেছেন: কৃতজ্ঞটা রইল। ট্রাই করে দেখব।
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১:১৮
মো: আতিকুর রহমান বলেছেন: ধন্যবাদ.....
দোয়া রখাবেন আমার জন্য...
৫|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১:০৩
মুরাদ আহমদ (আসাদ) বলেছেন: অভ্র দেয়ার পর থেকে আমার ব্রাউজারে (মজিলা) গুগল ট্রান্সলেট এ বাংলা চলে গেছে। কি করব জানালে উপকৃত হইতাম।
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১:৪৫
মো: আতিকুর রহমান বলেছেন: বাংলা দেখতে সমস্যা হলে এখানে ক্লিক করে ডাউনলোড করুন । এর মধ্যে দুটা ফন্ট আছে। ফন্ট দুটা Extract করে Control Panel -এ গিয়ে "Font" এর মধ্যে পেস্ট করে দিবেন। এরপর ব্রাউজার থেকে solaiman-lipi এই ফন্টটা সিলেক্ট করে দিয়ে রিস্টার্ট দিবেন। দেখুন ঠিক হয়ে গেছে।
৬|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১:০৬
*কুনোব্যাঙ* বলেছেন: ভালো পোষ্ট। আচ্ছা কীবোর্ড থেকে সরাসরি ৎ লিখতে কোন কী প্রেস করতে হয়?
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১:৫১
মো: আতিকুর রহমান বলেছেন: t প্রেস করে Escape বাটনের নিচে যে বাটনটা `` আছে ওটা দুবার প্রেস করেন। দেখুন "ৎ" হয়ে গেছে। ধন্যবাদ...
৭|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১:০৯
বাদশা নামদার বলেছেন: ভাল
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১:৫২
মো: আতিকুর রহমান বলেছেন: থ্যাঙ্কু...
৮|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১:২১
মিনহাজুল হক শাওন বলেছেন: পদ্মা পাড়ের ছেলেকে জানাই শুভকামনা!
যদিও অভ্র ব্যবহার করিনা, একুশে হতে প্রভাত ব্যবহার করি, তবুও পোস্টটি অনেকের কাজে লাগবে। প্লাস!
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১:৫৬
মো: আতিকুর রহমান বলেছেন: হাহা আপনার প্রথম লাইন পড়ে একটা স্মাইল দিলাম...
আগে বিজয় ব্যবহার করতাম এখন আমার কাছে অভ্রই ভালো লাগে... ধন্যবাদ...
এবং আপনার জন্যেও শুভ কামনা...
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ২:০৪
মো: আতিকুর রহমান বলেছেন: আর আমি যদি ভুল না করে থাকি তাহলে মনে হয় আপনিও রাজশাহীর এবং রুয়েটে CSE-তে পড়ছেন?
৯|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১:২২
মিনহাজুল হক শাওন বলেছেন: @কুনোব্যাং, ``t বা একসেন্ট কি দুবার চেপে t
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ২:৩১
মো: আতিকুর রহমান বলেছেন: ধন্যবাদ
১০|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১:২৩
জিয়া চৌধুরী বলেছেন: এত কষ্ট না করে ইউনিজয় লেআউট সেট করলেই ত হয়।
ইউনিজয় লে আউট Click This Link থেকে ডাউনলোড করে তার উপর ডাবল ক্লিক করুন। পরে অভ্রতে দিয়ে কীবোর্ড চেন্জ করে দিন।
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ২:৩০
মো: আতিকুর রহমান বলেছেন: ধন্যবাদ...
১১|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১:২৪
নুর ফ্য়জুর রেজা বলেছেন: ভালো লাগল। ব্লগ ছেড়ে একেবারে চলে যাইয়েন না !! মাঝে মাঝে আইসেন !!
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ২:২২
মো: আতিকুর রহমান বলেছেন: ধন্যবাদ...
ব্লগ ছেড়ে যাবো না... আমি সময় পেলেই ব্লগে ঢু মারি
। রেগুলার আসবো কিন্তু পাঠোক হয়ে...
১২|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১:২৫
জিয়া চৌধুরী বলেছেন: Click This Link
এইখানে লিংক আবার দিলাম
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ২:৩০
মো: আতিকুর রহমান বলেছেন: ধন্যবাদ...
১৩|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১:২৭
আমি তুমি আমরা বলেছেন: কাজে লাগবে । ভালো লাগলো ![]()
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ২:২৯
মো: আতিকুর রহমান বলেছেন: আপনাকে ধইন্যাপাতা ![]()
১৪|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১:৩৫
মোনশেদ শুভ্র বলেছেন: +++
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ২:৩৩
মো: আতিকুর রহমান বলেছেন: অসংখ্য ধইন্যাযোগ...
১৫|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১:৩৬
শার্লক বলেছেন: অভ্র একটা বাজে সফট। আমি বিজয় ব্যবহার করি।
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ২:১৭
মো: আতিকুর রহমান বলেছেন: যারা লেপু ইউজ করে তাদের কাছে অন্তত বাজে না। কারন লেপুর কীবোর্ডে বাংলা লেখা থাকেনা। আর বিজয়ের কীম্যাপ খুব কম সংখ্যক ইউজারের মুখস্ত আছে। আর এখন বিজয়ের থেকে আভ্র ব্যবহারকারী অনেক বেশী । আসল কথা যার কাছে যেটা ভালো লাগে...
১৬|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ২:০৬
কাঠুরে বলেছেন: প্রিয়তে রাখলাম,
++++
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ২:৩৪
মো: আতিকুর রহমান বলেছেন: থ্যাঙ্কু
:#>। শুভ কামনা...
১৭|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ২:৩৩
নিশাচর নাইম বলেছেন: অভ্র ফোনেটিক দিয়ে বাংলা লেখা শুরু করেছিলাম তাই তেমন সমস্যা হয়না এটা নিয়ে।প্রভাতে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু প্র্যাকটিসের অভাবে লেখা হয় না তেমন।দারুন লেখার অনেক ধন্যবাদ।
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ২:৫৪
মো: আতিকুর রহমান বলেছেন: আমি ফোনেটিকই ইউজাই। এটাই ভালো লাগে।
আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ... শুভ কামনা...
১৮|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ২:৩৭
আমি শিশির বলেছেন: আপনারা আছেন বলেই ব্লগে আসি
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৩:০৮
মো: আতিকুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :!> :#>
হ্যাপি ব্লগিং
১৯|
০৭ ই নভেম্বর, ২০১২ ভোর ৪:০৬
বুনো বলেছেন: দারুণ কাজের পোস্ট। অনেক ধন্যবাদ আপনাকে। ![]()
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৩০
মো: আতিকুর রহমান বলেছেন: আপনাকেও অনেক :#> ধন্যবাদ...
২০|
০৭ ই নভেম্বর, ২০১২ ভোর ৫:০৭
কামরান মানছুর বলেছেন: +++
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৩১
মো: আতিকুর রহমান বলেছেন: ধইন্যযোগ...![]()
২১|
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:৫২
অচিন্ত্য বলেছেন: এই সফটওয়্যারটি যেদিন প্রথম হাতে পেয়েছিলাম (সম্ভবত ২০০৭ এ) সেদিন খুবই আনন্দিত হয়েছিলাম। এটি আসলে ইন্দ্রজালে (ইন্টারনেটে) বাংলা ভাষাকে উন্মুক্ত করে দিয়েছে। আপনার পোস্টটি ভাল লাগল। তবে অভ্রতে লিখতে কখনো আমার সমস্যা হয়নি।
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৩৬
মো: আতিকুর রহমান বলেছেন: আমিও প্রথম হাতে পেয়ে অনেক আনন্দিত হয়েছিলাম...
২২|
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:৫২
অচিন্ত্য বলেছেন: +
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৩৬
মো: আতিকুর রহমান বলেছেন: ধন্যবাদ আপনাকে...
২৩|
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:৫৩
অচিন্ত্য বলেছেন: মন্তব্য করতে পারছি না কেন?
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৩৮
মো: আতিকুর রহমান বলেছেন: এইতো পারছেনতো...
২৪|
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:১২
সেই_আমি বলেছেন: +++++++
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৩৯
মো: আতিকুর রহমান বলেছেন: ধইন্যা...![]()
২৫|
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:৫৫
আমি বন্য বলেছেন: ভালো পোস্ট , লেখতে অনেক হেল্প করবে
ধন্যবাদ আপ্নাকে
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৪০
মো: আতিকুর রহমান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ...
২৬|
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:০২
সবুজ সাথী বলেছেন: আরে মামুর ব্যাঠা, জব্বর পোস্ট হইছে। ![]()
০৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪১
মো: আতিকুর রহমান বলেছেন:
ধইন্যা...
২৭|
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৪০
শূণ্যতানিম বলেছেন: শার্লক মিয়া দেখি মোস্তফা জব্বারের বিশাল বড় দালাল..
০৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:০০
মো: আতিকুর রহমান বলেছেন: রাগা রাগি করেনা ভাই...
২৮|
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৪০
শূণ্যতানিম বলেছেন: যাইহোক, প্লাস..
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৪৪
মো: আতিকুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই...![]()
২৯|
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১২
অনেকের মধ্যে একজন বলেছেন: কইরে ভাই আমি তো খুইজ্জা পাচ্ছিনা
:#। আমার অভ্র সিস্টেম ট্রেতে অবস্থিত :-&
। হেল্পান
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৪৫
মো: আতিকুর রহমান বলেছেন: পোস্ট আপডেটেড। রিভাইস দেন... এবার খুজে পাবেন...
৩০|
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৩১
হাসি .. বলেছেন: কয়েকদিন চেষ্টা করেছিলাম, পারিনা। আসলে তেমন একটা আর চেষ্টাও করিনি।
বিজয়ই ভালো লাগে। বিজয় কিবোর্ড আমার কিন্তু মুখস্ত হয়ে গেছে।
++
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৫৪
মো: আতিকুর রহমান বলেছেন: প্রথমে অভ্রতে আমারও উল্টা বাল্টা হয়ে যেতো। তাই রিমুভ করে আবার বিজয়েই ব্যাক যেতাম। বাট অভ্রের আপডেট আসার পর এখন অভ্রই ভালো লাগে। আমি আমার প্রোয়জনীয় সব ওয়ার্ডগুলো নিজের মত করে সাজিয়ে নিয়েছি। তাই এটাই সহজ লাগে।
বিজয় আমারও মুখস্ত ছিলো। কিন্তু এখন না ব্যবহার করে সব হজম করে ফেলছি। এখন বিজয় দিয়ে লিখতে গেলে ম্যাগ্নিফাইং গ্লাস হাতে নিয়ে অক্ষর খুজে বেড়াতে হয়।
তাই অভ্রকে নিয়েই আছি...
অনেক ধন্যবাদ আপনাকে....![]()
৩১|
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৩৫
এস এইচ খান বলেছেন: ++
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৫৫
মো: আতিকুর রহমান বলেছেন: অনেক অনেক ধইন্যযোগ...![]()
৩২|
০৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩১
ফজলুল করিম বলেছেন:
আমার বাসায় অভ্র ব্যবহারে অনেক সমস্যা হয়।
কিন্তু অফিসে সহজেই ব্যবহার করতে পারি।
আমার ল্যাপটপও সমস্যা হয়।
দেখা যাক নতুন এই ভার্সন কোন কাজ হয়কিনা।
০৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:২২
মো: আতিকুর রহমান বলেছেন: এটা ট্রাই মারুন আর সমস্যা থাকবে না...
৩৩|
০৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৭
ইনামুর রহমান তালীম বলেছেন: সবচেয়ে ভালো হয় অভ্রতে বিজয় কি বোর্ড লেআউট ইনস্টল করে নিলে।
০৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:২৪
মো: আতিকুর রহমান বলেছেন: যার কাছে যেটা সহজ... ধন্যবাদ...
৩৪|
০৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:০২
অদ্ভুত স্বপ্ন বলেছেন: কাজের পোস্ট দিলেন। মাঝে মাঝেই অভ্রতে কিছু ইংলিশ ওয়ার্ড টাইপ করতে খুব বিরক্ত লাগে। তখন এটা খুব কাজে দিবে।
অনেক ধন্যবাদ পোস্টের জন্য। শুভ কামনা রইল।
০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৩৬
মো: আতিকুর রহমান বলেছেন:
অসংখ্য ধন্যবাদ... এবং অনেক অনেক শুভকামনা...
৩৫|
০৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৪৯
মাইক্রোস্টেপ বলেছেন: আমিও রাজশাহী সাহেব বাজার থেকে বলছি! ধন্যবাদ আপনাকে চমৎকার পোস্টটির জন্য। বিষেষ করে যারা ফিক্সড লেআউট নিয়ে কাজ করতে চান না।
আবার যারা লে আউটে কাজ করতে চান (বিজয়) সেটি আবার নতুন ভার্সনে নেই। অনেক আগে থেকেই অভ্র ব্যবহার করছি বিধায় আমার কাছে নতুন ও পুরোনো দুই ভার্সনই আছে। লে আউটে কাজ করতে সুবিধার কারণে প্রথমে আগের ভার্সন ইনস্টল করি এর পর নতুন ভার্সনটা ইনস্টল করি। ফলে পুরোনে লেআউটটা নতুন ভার্সনে পেয়ে গেলাম।
ওয়েসিস আইটি - আমার কর্মস্থল। নতুন দের বাঙলা শেখানোর সময় আপনার এই লেখা টি তাদের অনেক উপকারে আসবে । এবং রেফারেন্স হিসেবে ব্যবহার করব ইনশাল্লাহ।
রাজশাহীতে আসলে সময় করে বেড়ীযে যাবেন, পরিচয় ও জানা শোনাও হবে। ধন্যবাদ।
০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১:৪৭
মো: আতিকুর রহমান বলেছেন: অনেক ভালো লাগলো ভাই আপনার লেখাগুলো পড়ে। :#> কৃতজ্ঞতা...।
নেক্সট ছুটিতে আপনার ওখানে যেতে চেষ্টা করবো...
অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভ কামনা রইলো...
আপনার ইমেইল আইডিটা মেইলে জানাবেন এখানে...
...ম্যাসেঞ্জারে কথা হবে...
৩৬|
০৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:০৫
আমিনুর রহমান বলেছেন: পোষ্ট ভালো লাগা রইল।
তবে এখন অভ্রতে এত অভ্যস্ত হয়ে গেছি সহজে আর বানান গুলোতে ঝামেলা হয় না।
০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:০০
মো: আতিকুর রহমান বলেছেন: ধইন্যাপাতা...
। সমস্যা আমারও হয়না তেমন। কিন্তু মোবাইলে বাংলিশে চ্যাট করে অভ্যস্ত তাই দুটার মধ্যে ঝামেলা পেকে যায় আমার। তাই এটা আমার অনেক কাজে আসে...
৩৭|
০৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:২৯
সিলেটি জামান বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: ভালো পোষ্ট। আচ্ছা কীবোর্ড থেকে সরাসরি ৎ লিখতে কোন কী প্রেস করতে হয়?
লেখক বলেছেন: t প্রেস করে Escape বাটনের নিচে যে বাটনটা `` আছে ওটা দুবার প্রেস করেন। দেখুন "ৎ" হয়ে গেছে। ধন্যবাদ।
এভাবে যে "ৎ" লিখতে হয় জানা ছিলনা
সহজভাবে "ৎ" লিখতে হলে Shift+7 ছাপুন
০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩১
মো: আতিকুর রহমান বলেছেন: দুঃখিত ভাই আপনার "ৎ" লিখার সহজ ট্রিকটা কাজ করছেনা। Shift+7 যদি কাজ করেও তবে বলুন এটা t`` এর থেকে কোন দিক দিয়ে সহজ হইলো? কিভাবে আরো সহজে "ৎ" লিখতে হয় আপনাকে দেখিয়েদি..... কমা , চিহ্ন দুবার প্রেস করেন দেখেন "ৎ" হয়ে গেছে। কি হচ্ছেনা? ওকে তাহলে নিচের ইমেজটি ফলো করুন...
উপরে মূল পোস্ট পড়ে ওয়ার্ড অটো কারেক্ট করার বক্সটি ওপেন করুন এরপর Replace এর ঘরে ডাবল কমা ,, চিহ্ন দেন এবং With এর ঘরে t`` দেন। এরপর "Add/Update" বাটনে ক্লিক করে "Save" বাটনে ক্লিক করে দিন। এবার "ৎ" লিখতে দুবার কমা বাটন প্রেস করেন। আশা করি "ৎ" লিখার ঝামেলা আর নাই... ধন্যবাদ আপনাকে...
৩৮|
০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:১৮
কুষ্টিয়ারশুভ বলেছেন: ভাল পোস্ট। তবে আমি অভ্যস্ত হয়ে গেছি। auto correct option লাগে না। ধন্যবাদ।
০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৬
মো: আতিকুর রহমান বলেছেন: আসলে মোবাইলে বাংলিশ ভাষা ব্যবহার করে করে অভ্যস্ত হয়ে গেছি... তাই যখন অভ্রতে বাংলিশ দিয়ে বাংলা লিখি তখন ভুলে যায় কিছু কিছু ওয়ার্ড অভ্রতে বাংলিশ ভাষায় লেখা যায়না। তাই তখন ভুল লিখে ফেলার কারনে ওয়ার্ডটা মুছে ফেলে সঠিকটা আবার টাইপ করতে হয়। এতে সময় নষ্ট হয়। তাই অভ্র কিওয়ার্ড গুলো যদি বাংলিশে পরিবর্তন করে নেয়া হয়... তাহলে এক ভাষাতেই মোবাইলে এবং পিসিতে কোন ভুল ছাড়া সহজেই লিখা যায়। এই জন্য এই প্রচেষ্টা।
অনেক ধন্যবাদ... ![]()
৩৯|
০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:১৮
শহিদুল বলেছেন: চমৎকার কাজের পোষ্ট+++++++
০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৮
মো: আতিকুর রহমান বলেছেন: অনেক ধইন্যযোগ... :#>
৪০|
০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:২৮
অনেকের মধ্যে একজন বলেছেন: পাইচি কাম কইচ্চে
। ধন্যবাদ
০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৯
মো: আতিকুর রহমান বলেছেন:
৪১|
০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫৮
শার্লক বলেছেন: @লেখক আমি লেপু ডেপু দুইটাই বব্যবহার করি। আমার কিবোর্ড দেখে টাইপ করতে হয় না। আমি বিজয় শিখছি ২০০০ সালে তখন বাংলা কিবোর্ডও লাগে নাই বিজয় শিখার জন্য এখনো লাগে না। ইংরেজি টাইপ করতে কয়জন কিবোর্ড দেখে দেখে টাইপ করে?
অভ্র একটা বাজে সফট। ব্লগেই তো দেখছি যারা ফোনেটিক ব্যবহার করে বানানটাও ঠিক করে লিখতে পারে না। বিজয় জানলে বানানটা অন্তত ঠিক করে লিখতে পারতো। আর মোবাইলেও আমি বিজয় দিয়ে টাইপ করি।
০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৯
মো: আতিকুর রহমান বলেছেন: এতসব মানুষ যেটাকে ভালো বলছে আপনি একা সেটাকে বাজে বলছেন কিভাবে??
তো বিজয়ের লিগাল ভার্সন ইউজ করেন নাকি পাইরেটেড? অভ্র সবার জন্য উন্মুক্ত কিন্তু বিজয় কিন্তু উন্মুক্ত না। এই জন্য বিজয়কে পাবলিক পছন্দ করেনা...
০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৭
মো: আতিকুর রহমান বলেছেন: অভ্রকে আপনি কি কারনে খারাপ বলছেন শুনি? আপনি অভ্রতে লিখতে পারেননা মানেই এইনা যে আর সবাইও পারেনা... আমিতো অভ্র দিয়ে সমানে লিখেই যাচ্ছি কই আমার বানানতো ভুল হয়না। আপনার কাছে বিজয় ভালো ওকে ভালো কথা বিজয় ব্যবহার করুন। কিন্তু অভ্রকে খারাপ বলার কোন কারণতো আমি দেখতে পাচ্ছিনা। আপনার বাংলা এবং ইংলিশে WPM কত?
০৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৭
মো: আতিকুর রহমান বলেছেন: মোবাইলেও বিজয়
। লিঙ্ক দেন মোবাইল ভার্শনের আমিও ইউজ করব...
৪২|
০৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০২
ইকরাম বাপ্পী বলেছেন: ভাই এন্ডুর জন্য কি অভ্র পাবো না মায়াবী দিয়স লিখতে সমস্যা হয়।,
০৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৬
মো: আতিকুর রহমান বলেছেন: ভাই আমি সিমবিয়ান ইউজার এন্ডু জগতে এখনো পা বাড়ায়নি।
আমার জানা মতে অভ্রোর কোন মোবাইল ভার্সন নেই।
৪৩|
০৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৮
মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ+++++++++
০৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৭
মো: আতিকুর রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ মিজভী ভাই...
৪৪|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৮:২৮
এম এম ইসলাম বলেছেন: ভাই, ৎ লেখার সহজ সিস্টেম শিখলাম। আগে জানা ছিল না। ধন্যবাদ।
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩০
মো: আতিকুর রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ...
আরো কোন অক্ষর লিখতে সমস্যা থাকলে নিচের কীম্যাপ গুলো দেখে নিতে পারেন...
৪৫|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৩৫
দুঃখ বিলাসি বলেছেন: ++++
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩১
মো: আতিকুর রহমান বলেছেন: ধইন্যা...
৪৬|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১০:১৪
সিলেটি জামান বলেছেন: বড় ভাই আপনি উপরে আমাকে যে টিপস্ দিলেন তাহা দেখিয়া নিজেকে বেকুব বেকুব মনে হইতেছে। কোন অক্ষর লেখার জন্য আমি অটো কারেক্ট অপশন ব্যবহার করিনা। সাধারনত বড় বড় শব্দের ক্ষেত্রে ইহা ব্যবহার করিয়া থাকি। আপনার দোয়ার বরকতে আমি গত ৫ বৎসর যাবৎ ইংলিশ, বাংলা (বিজয়/অভ্র) কি-বোর্ড না দেখিয়া টাইপ করিতে পারি
। আর যাহারা না দেখিয়া টাইপ করিতে পারে তাহাদের খুব ভালো করেই জানা আছে অক্ষর টাইপ করার সহজ পদ্ধতি কি ? তারপরও আপনার জ্ঞাতার্থে অভ্র কি-বোর্ডের লে-আউট দিলাম । একটু দেখেন "ৎ" কোন জাগায় অবস্থান করিতেছে
ভালো থাকুন। ধন্যবাদ।
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৫৩
মো: আতিকুর রহমান বলেছেন: বুঝলাম আপনি গত ৫ বৎসর যাবৎ ইংলিশ, বাংলা (বিজয়/অভ্র) কি-বোর্ড না দেখিয়া টাইপ করিতে পারেন। আর আপনারা যারা না দেখিয়া টাইপ করিতে পারেন তাহাদের খুব ভালো করেই জানা আছে অক্ষর টাইপ করার সহজ পদ্ধতি কি ? আচ্ছা?
তারপরও আমার জ্ঞাতার্থে অভ্র কি-বোর্ডের লে-আউট দিয়েছেন। একটু দেখতেও বলেছেন "ৎ" কোন জাগায় অবস্থান করিতেছে... ওকে দেখি...![]()
কিন্তু এটা কি?
আপনি "Avro Easy" কীবোর্ডের লে-আউট দিয়েছেন কেনো??
আমার এই পোস্টটি তো সম্পূর্ণই ছিলো অভ্রোর ডিফল্ট "Avro Phonetic" কীবোর্ড লে-আউট সম্বন্ধে। আপনি নিজেই দেখে নিন অভ্র ফোনেটিক কীবোর্ড লে-আউটে "ৎ" কোন কীম্যাপে অবস্থিত...
তো কি দেখলেন আমি ভুল বলেছিলাম?
আমি উপরের একটা কমেন্টে বলেছিলাম যে আমার বিজয় কীবোর্ডে লিখতে সমস্যা হয়। হুম তো এজন্য আমাকে আপনার অবুঝ মনে হচ্ছে এইতো
?
আপনার মাত্র ৫ বছরের না দেখে লেখার এক্সপেরিয়েন্সের উপর এতটা কনফিডেন্ট না থাকলেও পারতেন। যাইহোক ব্যাপার না। ভালো থাকুন ধন্যবাদ...
৪৭|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৫৬
তন্ময় ফেরদৌস বলেছেন: +++++++
০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১২:০৮
মো: আতিকুর রহমান বলেছেন: এক বস্তা ধইন্যাপাতা পাঠাই দিলাম...
৪৮|
০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১২:০১
িনদাল বলেছেন: ++++++++++++
০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১২:১৩
মো: আতিকুর রহমান বলেছেন: ১ ট্রাক ধইনাপাতা পাঠাইলাম, টাকা পেইড দিয়া রিসিভ করে নিবেন...
৪৯|
০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১২:২৯
পাকাচুল বলেছেন: প্রিয়তে রাখলাম,
++
০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৪৫
মো: আতিকুর রহমান বলেছেন: ধইন্যযোগ...
৫০|
০৮ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৩৭
মুবতাসিম জামান বলেছেন: ধন্যবাদ
০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৪৯
মো: আতিকুর রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ...
৫১|
০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৭
শিপু ভাই বলেছেন:
আপনার জন্যও শুভকামনা রইল!!!
০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:০৫
মো: আতিকুর রহমান বলেছেন: ধন্যবাদ শিপু ভাই...
ভালো থাকবেন...
৫২|
০৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৬
গ্যালাক্সিটেল বলেছেন:
ধন্যবাদ
০৩ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৮
মো: আতিকুর রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ...![]()
৫৩|
০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০৫
সিলেটি জামান বলেছেন: বেকুব কারো গায়ে লেখা থাকেনা। আমি যে বেকুব আবারো প্রমানিত হলো
ফোনেটিক দিয়ে লেখার অভ্যাস নাই তাই ব্যাপারটা মাথায় আসে নাই। সরি ভাই
০৩ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৭
মো: আতিকুর রহমান বলেছেন: আপনি সরি বলছেন কেনো ভাই? আপনি সরি বলার মত কিছুই করেননি... আর একটু আকটু ভুল সবারই হয়। আমাকে দেখেন আমিতো সব সময় ভুলের উপরেই থাকি
.
আমি কিছুই মনে করিনি... ভালো থাকবেন শুভ কামনা রইলো...
৫৪|
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১২:১০
সিলেটি জামান বলেছেন:
০৩ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৭
মো: আতিকুর রহমান বলেছেন: ![]()
![]()
![]()
৫৫|
২১ শে নভেম্বর, ২০১২ রাত ১০:২৬
বিলাতী পোলা বলেছেন: ++++++
শুভকামনা থাকলো
০৩ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২২
মো: আতিকুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকবেন...
৫৬|
২১ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৪৮
বিলাতী পোলা বলেছেন: স্বাগতম লিখতে পারতেসিনা কেন? প্লীজ হেল্পান।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
মো: আতিকুর রহমান বলেছেন: স্বাগতম লিখতে টাইপ করুন "swagotom" ।
৫৭|
২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১০:০১
তাসজিদ বলেছেন: ঢাকায় স্বাগতম।
০৩ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩২
মো: আতিকুর রহমান বলেছেন: ধন্যযোগ...
![]()
৫৮|
২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১০:১৬
জয়রাজা বলেছেন: চমৎকার ভাই, ধন্যবাদ। আর আপনার জন্যও শুভ কামনা.।.।.।।
০৩ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৩
মো: আতিকুর রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ এবং শুভ কামনা রইলো...![]()
৫৯|
২৬ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:১২
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই আপনি জটিল জিনিশ দিলেন। আপনাকে ধন্যবাদ। প্রিয়তে নিলাম।
০৩ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৬
মো: আতিকুর রহমান বলেছেন:
:#> অনেক ধন্যবাদ... ভাল থাকবেন...
৬০|
০৩ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৮
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: ++++
০৩ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৮
মো: আতিকুর রহমান বলেছেন: ধইন্যা...![]()
৬১|
০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৫
স্বপ্নচারী পথিক বলেছেন: ভাই, রূঢ়, বাস্তবতায়, স্বপ্ন এই তিনটা শব্দ কেমনে লিখব একটু বলবেন প্লিজ?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
মো: আতিকুর রহমান বলেছেন: রূঢ় লিখতে টাইপ করুন "rURh", বাস্তবতায় লিখতে টাইপ করুন "bastobotay", স্বপ্ন লিখতে টাইপ করুন "swopno" ।
৬২|
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
প্রতিভাবান বালক বলেছেন: প্রিয়তে নিলাম
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
মো: আতিকুর রহমান বলেছেন: ধন্যবাদ...
৬৩|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
টেকনিসিয়ান বলেছেন: 'বিজয়' এ রীতিমত ঝড় তুলতে পারি কিন্তু 'অভ্র' নিয়ে কোনদিন মাথা ঘামানো হয়নি.... পোস্ট পড়ে বিস্তারিত জানলাম। ধন্যবাদ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮
মো: আতিকুর রহমান বলেছেন: আমি তেমন একটা লেখা লিখি করিনা। তাই আমার টাইপিং স্পিড কম। তবে আমার অভ্রই ভালো লাগে।
আপনাকেও ধন্যবাদ...
৬৪|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
টমাস আলভা এডিসন বলেছেন: ধন্যবাদ ভাই ,অনেক কাজের একটা পোস্ট দিবার জন্য, ভালো থাকবেন
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯
মো: আতিকুর রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই...
৬৫|
২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৬
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
হলুদ তারা !!!
২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১০
মো: আতিকুর রহমান বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য ধইনাপাতা...
শুভ কামোনা... ![]()
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৪৩
মো রেজাউল করিম বলেছেন: ভালো লাগলো ।