| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষ্যাপা খুজে ফেরে পরশ পাথর
১. গত কয়দিন ধরে "পাক সার জমিন সাদ বাদ" বইটি পড়ছি। তাতে যা কিছু বলা হয়েছে তার সবই জামাতে ইসলামী এবং বিএনপি কে নিয়ে। ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি-জামাত জোট সরকারের মদদে তাদের সমর্থকদের দ্বারা সারাদেশে সংখ্যালঘুদের ওপর চালানো বর্বর নির্যাতনের পটভূমিতে উপন্যাসটি লেখা।
পড়তে পড়তে একটা প্রশ্ন মাথায় এলো। বইটিতে জামাত-বিএনপির কর্মকান্ডের বিবরণ আছে। এতে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের গাত্র দাহ হবার কারণ কি? কেন জামাত-বিএনপির কর্মকান্ড নিয়ে লেখার কারণে ক্ষিপ্ত হয়ে অন্য একটি দল জামাতুল মুজাহিদিন হুমায়ুন আজাদের ওপর হামলা করলো?
আমরা মনে হয় বোকার স্বর্গে বাস করি, না হলে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের সাথে জামাতের কোন সম্পর্ক নাই এ কথা আমাদের কেন বোঝানোর চেষ্টা করা হচ্ছে!
২. দেশজুড়ে সিরিজ বোমা হামলায় একই সাথে ৬৩ টি জেলার প্রায় ৫০০ স্থানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। আমাদের দেখানো হল জেএমবির শীর্ষস্থানীয় সাত-আটজনকে ধরা হয়েছে, এবং কিছুদিন আগে তাদের তড়িঘরি ফাসি দেয়া হল। এছাড়া সারা দেশে কয়েকশ জেএমবি কর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। বর্তমান অবস্থা দৃষ্টে মনে হয় জেএমবি শেষ। এতটুকু একটা দলের পক্ষে ৬৩ টি জেলার ৫০০ স্থানে বোমা বিস্ফোরণ ঘটানোর কাহিনি কতটা বিশ্বাসযোগ্য। বড়ধরণের কর্মীবাহিনী আছে এমন কোন দলের পক্ষেই এ কাজ সম্ভব। তার মানে জেএমবিকে শুধু সামনে রাখা হয়েছে, পেছনে কাজ করেছে এমন কোন দল যাদের সাংগঠনিক শক্তি বেশি। জামাত ছাড়া বাংলাদেশের আর কোন ইসলামী দলের সে ধরণের সাংগঠনিক বিস্তার আছে বলে আমার জানা নেই।
৩. সিরিজ বোমা বিস্ফোরনেরপরপর দেশ জুড়ে বস্তায় বস্তায় বিস্ফোরক, পাওয়ারজেল আর বোমা তৈরির অন্যান্য সরঞ্জাম পাওয়া গেল। সেগুলোর পরিমান এতই বেশি যে মনে হচ্ছিল কোন বড় ধরণের যুদ্ধ করার পরিকল্পনা ছিল ওদের। পত্রিকায় দেয়া তথ্য গুলো একত্রিত করলে দেখা যায় বিএনপির মাঝারি গোছের নেতা যেমন: ব্যারিস্টার আমিনুল, মিনু, বুলু ইত্যাদি এবং অন্যান্য উৎস থেকে জেএমবির জোগাড় করা তহবিলের পরিমান ৫-৬ লক্ষ টাকার বেশি হবে না। এই সামান্য টাকা দিয়ে বস্তায় বস্তায় বোমা তৈরির এত সব সরঞ্জাম কেনা যায় একথা পাগলেও বিশ্বাস করবে না। অথচ আমাদের সেই বুঝ দেবার চেষ্টা চলেছে।
এখন কথা হল এত বিপুল পরিমান বোমা তৈরির সরঞ্জাম কেনার টাকা জেএমবি কোথায় পেল? ইসলামী ব্যাংকের মাধ্যমে জঙ্গীদের টাকা লেনদেন হয়েছে বের হবার পরও কেন একটি মাত্র শাখাকে ১ লাখ টাকা জরিমানা করা হল? কেন জঙ্গীদের অর্থায়নের ব্যাপারে কোন রা নেই? কেনই বা বিষয়টাকে চেপে যাবার চেষ্টা করা হচ্ছে?
৪. বাংলাভাই তার কর্মকান্ড শুরু করার পর খালেদা-নিজামী সেসব মিডিয়ার সৃষ্টি বলে আড়াল করার চেষ্টা করেছিলো কেন?
অনেক প্রশ্ন জমা হয়ে আছে, মাত্র কয়টা এখানে দিলাম। উত্তর পাব কি? আপনারা কি বলেন?
২৪ শে মে, ২০০৮ রাত ১:০৪
বহুরূপী মহাজন বলেছেন: হুম, আমরা বইসা বইসা তাই দেখি খালি
২|
২৪ শে মে, ২০০৮ রাত ১২:১৭
১৯৭১ আমার চেতনা বলেছেন: Hola bilai, shut up
২৪ শে মে, ২০০৮ রাত ১২:১৮
বহুরূপী মহাজন বলেছেন: জায়গামত হাত পড়েছে? কয়টা বোমা ফাটাইছস এই পযর্ন্ত?
৩|
২৪ শে মে, ২০০৮ রাত ১২:২০
রাতমজুর বলেছেন:
মহাজনসাব, চ্যাতনার কথা-বার্তা কেমুন ওয়ামী মার্কা লাগে যে, কাহিনি কি?
২৪ শে মে, ২০০৮ রাত ১২:২৬
বহুরূপী মহাজন বলেছেন: এই রকম ভন্ডামি মার্কা নামতো একমাত্র অরাই রাখতে পারে। তাছাড়া আগের পুষ্টে অর বাপের নাম ঠিকভাবে লিখিনাই দেইখা রাগকরসিলো, মনে নাই?
৪|
২৪ শে মে, ২০০৮ রাত ১২:২৮
রাতমজুর বলেছেন:
মনে নাই আবার? ব্যাটারা সব ছানা-রাজাকার!
২৫ শে মে, ২০০৮ রাত ১০:৫৫
বহুরূপী মহাজন বলেছেন: মনে আছে দেখি!!
৫|
২৪ শে মে, ২০০৮ রাত ১২:৩৪
বিষাক্ত মানুষ বলেছেন: কেন জামাত-বিএনপির কর্মকান্ড নিয়ে লেখার কারণে ক্ষিপ্ত হয়ে অন্য একটি দল জামাতুল মুজাহিদিন হুমায়ুন আজাদের ওপর হামলা করলো?
.. ভালো প্রশ্ন
২৪ শে মে, ২০০৮ রাত ১:২৩
বহুরূপী মহাজন বলেছেন: কঠিন উত্তর ![]()
৬|
২৪ শে মে, ২০০৮ রাত ১২:৩৬
বহুরূপী মহাজন বলেছেন: সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন
* বিষাক্ত মানুষ
* রাতমজুর
* সাঈফ শেরিফ
* এহহামিদা
* ১৯৭১ আমার চেতনা
* মাহিরাহি
* ফাহমিদুল হক
* মাইনুল
* ফ্যাতাড়ুর বোম্বাচাক
* অ্যামাটার
* ভাবারূ
* আলো
* পিচ্চি
* মাবরুকা তোয়াহা
* কষ্ট২০০৮
* রাগিব
* পথিক!!!!!!!
* ইফতেখার ইনান
* বিপ্র
* নমরুদ
২৬ শে মে, ২০০৮ রাত ৯:১০
বহুরূপী মহাজন বলেছেন: বুঝতে পারছি কে কে মাইনাস দিছে ![]()
৭|
২৪ শে মে, ২০০৮ রাত ১২:৫০
কানু বলেছেন: +
২৪ শে মে, ২০০৮ রাত ১:৩৬
বহুরূপী মহাজন বলেছেন: হুম
৮|
২৪ শে মে, ২০০৮ রাত ১২:৫০
কানু বলেছেন: +
২৫ শে মে, ২০০৮ রাত ১০:৪২
বহুরূপী মহাজন বলেছেন: ধন্যবাদ দুইবার পেলাচ দিবার লেগা ![]()
৯|
২৪ শে মে, ২০০৮ রাত ১২:৫৭
অ্যামাটার বলেছেন: হুমমম...
আমাদের এখনই আড়মোড় ভেঙ্গে সতর্ক হতে হবে,
বেশী দেরি করলে কিন্তু পাকিস্তান কিংবা কপাল আরও খারাপ হলে আফগানিস্তান হয়ে যেতে পারে...অশানি সংকেত...
২৪ শে মে, ২০০৮ রাত ২:১৯
বহুরূপী মহাজন বলেছেন: বুঝতে পারছো অবস্থাটা কি?
১০|
২৪ শে মে, ২০০৮ রাত ২:৩৬
দ্বিতীয়নাম বলেছেন: +
২৪ শে মে, ২০০৮ রাত ৩:০৪
বহুরূপী মহাজন বলেছেন: হুম, অনেকেরই আমার কথা ভাল লাগেনাই। তাই চুপেচুপে মাইনাস দিয়া গেছে। কিন্তু আমার প্রশ্নের জবাব কেউ দিতে আইলোনা। কেউ আমার কথার ভুল ধরাইতেও আইলো না। সাহস নাই..........নাকি বলার মত কিছু নাই।
১১|
২৪ শে মে, ২০০৮ রাত ২:৪৬
আরিফুর রহমান বলেছেন: আপনে তো জায়গামতো হাত দিছেন ভাইসাব!
২৪ শে মে, ২০০৮ রাত ২:৫৯
বহুরূপী মহাজন বলেছেন: হাত আছে, তাই এগো সব কুকর্ম দেইখা চুপ থাকবার পারি না। ধন্যবাদ ![]()
১২|
২৪ শে মে, ২০০৮ রাত ৩:০৮
হ্যারি সেলডন বলেছেন: জায়গায় হাত!
৩১ শে মে, ২০০৮ রাত ১১:১৫
বহুরূপী মহাজন বলেছেন: তাই নাকি ! ![]()
১৩|
২৪ শে মে, ২০০৮ সকাল ৯:১২
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: হুম, আমরা সবাই যেইটারে বুঝতাসি আপনি সেই কথাগুলা বলসেন। ভালা কাজ করসেন একটা। সত্য বলার জন্য হুমায়ূন স্যারের উপর হামলা করসিলো এই ধর্মান্ধ রাজনীতিক দলগুলার শুয়োররা। এখন সময় আসছে উল্টা বাটা দেয়ার, শিল পাটায় ফেলে। সব প্রশ্নের উত্তর নিতে হবে। পাঁচবার প্লাস!!
২৪ শে মে, ২০০৮ বিকাল ৪:৩৫
বহুরূপী মহাজন বলেছেন: উত্তর তো নিতেই হবে, ছাড়া যাবে না।
১৪|
২৪ শে মে, ২০০৮ বিকাল ৪:০৮
সামী মিয়াদাদ বলেছেন: পাক সার জমিন সাদ বাদ.....আহারে!!!! কত শখ আছিলো বাংলার বুকে দাড়াইয়া এই সন্গীতখান গামু। কিছুই হইলোনা!!!!
গোয়া আর নিজামীরা আইজ এইভাবে মাথা চাপড়ায়
২৪ শে মে, ২০০৮ রাত ১১:৪৩
বহুরূপী মহাজন বলেছেন:
সমস্যা নাই, অখন জেলে গিয়া মাথা চাপড়াইবো।
১৫|
২৪ শে মে, ২০০৮ বিকাল ৫:০৫
অ্যামাটার বলেছেন: টাইম পাইলে একবার আফনের পদধুলি দিয়েন বিলাই দা,
ইমুন টাইমে পুষ্ডাইসিলাম, দশ মিনিডের মইদে ঝগড়া-ঝাটি মার্কা ফাউল পেচালে আমারডা পরথম পাতা থিক্যা সরাই দিসে...
Click This Link
২৫ শে মে, ২০০৮ রাত ১২:০৫
বহুরূপী মহাজন বলেছেন: হুম, দেখলাম। ভাল হইসে।
১৬|
২৫ শে মে, ২০০৮ রাত ১২:১০
মেন্টাল বলেছেন: হায় হায় একেবারে বিচিতে হাত
২৫ শে মে, ২০০৮ রাত ১২:২৬
বহুরূপী মহাজন বলেছেন: কয় কি?????
নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ!!
হাত কি ধুইয়া আসুম নাকি?
১৭|
২৫ শে মে, ২০০৮ রাত ১২:৩৫
সবাক বলেছেন: উপন্যাসটি আমি ইত্তেফাক পত্রিকায় পড়েছিলাম। সম্ভবত ঈদ সংখ্যায়।
অসম্ভব ভালো......
২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬
বহুরূপী মহাজন বলেছেন: বেশ বেশ.......
১৮|
১৬ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:৩৩
বিষাক্ত মানুষ বলেছেন: ঠেলা
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০০৮ রাত ১২:১৪
রাতমজুর বলেছেন:
ক্ষমতারে ভাই, ক্ষমতার নেশা, এইসব অমানুষদের কে আমাদের দেশপ্রেমিক ন্যতারাই তৈরী করেছে, এখন বিপদে পড়ে যত কমে সারা যায়, তাই করছে।