নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বংশসূত্রে \"ঘাড়ত্যাড়া!!\"

স্বপ্নবিলাসী আমি

নষ্টদের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার আগেই নিজেই নিজেকে নিয়ে হারিয়ে যাব চিরতরে....।

স্বপ্নবিলাসী আমি › বিস্তারিত পোস্টঃ

DSLR ক্যামেরা কেনার ব্যাপারে পরামর্শ চাই.....!! বাজেট সর্বোচ্চ ৮০,০০০ টাকা.......!! ক্যামেরা-পাগল ভাইয়েরা সাহায্যের হাত বাড়িয়ে দিন.....!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪৯

ভাইরে, গত কয়েকদিন ধরে আমার আদরের পিচ্চি বোন টা বেশ জ্বালাতন শুরু করেছে!! ওর যন্ত্রণায় ফেসবুকে অফলাইনে থাকতে হয়!! X(( X(( কারন একটা ডিজিটাল ক্যামেরা কেনার ব্যাপারে আমার পরামর্শ চাচ্ছে, যেটা আমার পক্ষে দেওয়া কখনোই সম্ভব না!! কারন টেকনোলজিতে আমার দৌড় বড়জোর পিসিতে উইন্ডোজ সেটআপ দেওয়া পর্যন্ত!! :#> :#> টুকিটাকি কাজের জন্য আমি এখন ব্যবহার করছি Sony W350 । আর এইখান থেকেই মনে হয় ধারনা হইছে যে আমি বোধ হয় ডিজিটাল ক্যামেরার ব্যাপারে অনেক কিছুই জানি!! :#> :#> যাইহোক, সত্যি বলছি ডিজিটাল ক্যামেরার ব্যাপারে আমার জ্ঞান শূন্যের কাছাকাছি!! তাই এই ব্লগের ক্যামেরা-পাগল ভাইদের দ্বারস্থ হলাম!! দয়া করে পরামর্শ দিয়ে সাহায্য করুন.......!!









আমার বোনের একটা বাজে অভ্যাস হচ্ছে যে, ফেসবুকের পার্সোনাল ফটো এলবাম গুলো বিভিন্ন অকেশনে আপডেট করতে না পারলে পেটের ভাত হজম হয়না!! :D :D অর্থ্যাৎ ক্যামেরা পার্সোনাল কাজে ব্যবহার হবে!! কিন্তু আউটপুট চায় প্রো-লেভেলের!!! টুকিটাকি ফটো তোলার জন্য ক্যামেরাতে এতটা বাজেট রাখা যদিও আমি মেনে নিতে পারছিনা, তারপরও সখ পূরন বলে কথা!! তাই আপাতত পিচ্চিটার আজাইরা সখকে প্রাধান্য দিতে গিয়ে আপনাদের কাছে পরামর্শের জন্য আসলাম!! দয়া করে ক্যামেরার মডেল, ব্রান্ড এবং আনুসঙ্গিক ব্যাপার স্যাপার গুলো জানালে বেশ উপকার হত!!







আবারো বলছি, আপনারা এমন একজনকে ক্যামেরা কেনার ব্যাপারে পরামর্শ দিতে যাচ্ছেন, যার এ ব্যাপারে জ্ঞান খুব সীমিত!! তাই দয়া করে জটিল টার্মগুলো সহজবোধ্য ভাষায় বুঝিয়ে বলবেন আশা করছি!!



পিচ্চি বোনটা এতদিন সনি ১০ মেগা পিক্সেল কমপ্যাক্ট ব্যবহার করত!! আর তাই কেমন জানি পিচ্চি বোনটা SONY এর ভক্ত!! কিন্তু আমি রেকমেন্ড করেছি CANON......!!







পিচ্চি বোনটা ক্যামেরা কিনবে সিডনী থেকে!! তাই ক্যামেরার যে মডেল আপাতত বাংলাদেশে নেই কিন্তু কিনতে পারলে ভালো হয়, সেসব মডেলের নাম সাজেস্ট করলেও সমস্যা নাই!!! যাইহোক এ ব্যাপারে আপনাদের সুচিন্তিত বিস্তারিত মতামত শীঘ্রই আশা করছি!! ধন্যবাদ আপনাদের.....................!!

মন্তব্য ৪৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৫৮

খেলা বলেছেন: vai apni D90 tai kinen ami nije chalai chi tow tai blchi sei rokm jinish akbar bebhar krlei buj ben

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:০১

স্বপ্নবিলাসী আমি বলেছেন: বাংলাদেশে দাম কত??!! ডি৯০ ব্যবহারে আপনার ব্যাক্তিগত অভিজ্ঞতা একটু বিস্তারিত জানাবেন কি??!!!

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:০২

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: যদি আপনার কোন বন্ধু ক্যানন বা নাইকন ব্যবহার করে থাকে তাহলে তাদের সাথে মিলিয়ে ক্যামেরা কিনুন । আমরা যারা নিয়মিত ফটোগ্রাফী করি তারা একে অপরের জিনিস ব্যবহার করি যেমন লেন্স, ফ্লাস ইত্যাদি ।
আমাদের কয়েকজন নাইকন ডি-৯০ ব্যবহার করে খুব ভাল সার্ভিস । লেন্স-১৮-১৩৫ কেনার চেষ্টা করেন ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:০৮

স্বপ্নবিলাসী আমি বলেছেন: ভাই, ছোট বোনটা ক্যামেরা পার্সোনাল কাজে ব্যবহার করবে!!! টুকিটাকি ফটো তুলবে কিন্তু আউটপুট চায় প্রো লেভেলের!! আর এ ব্যাপারে আমাদের দুইজনের বিস্তারিত জ্ঞান শূন্যের কাছাকাছি!! দেখি ডি৯০ এর কথা মাথায় রাখলাম!! দাম কত এটার??!!!



মন্তব্যের জন্য ধন্যবাদ!! :) :)

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:০৫

শ।মসীর বলেছেন: ডি৯০ চোখ বন্ধ করে........ :)


নিজের পছন্দ তাই বললাম :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:০৯

স্বপ্নবিলাসী আমি বলেছেন: দাম কত??!! এটার সুবিধা-অসুবিধা গুলো সংক্ষিপ্ত ভাবে জানাবেন কি??!!

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:১৩

স্বপ্নবিলাসী আমি বলেছেন: আমি পোস্টে যে সব ক্যামেরার ছবি দিয়েছি, ঐগুলো গুগল থেকে এমনিতেই দিয়েছি!! দয়া করে ঐগুলোকে আমার পছন্দের তালিকা বলে ভাববেন না!! :) :) :)

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:২৩

মেয়র বলেছেন: নাইকন D90, এর নীচে কিছু কিনা ঠিক হবে না যদি পরে প্রোফেশনাল ফটোগ্রাফী শিখার ইচ্ছা থাকে, শুধু বডিটার দাম প্রায় ৯০০ ডলার এর কাছাকাছি ছিল, লেন্স সহ আমার খরচ হয়েছিল ২০০০ ডলার এর কাছাকাছি।

লেন্স কিনার ক্ষেত্রে আমি বলব, একটা মিড রেঞ্জের লেন্স কিনতে পারেন, যেমন ২৪-১২০, তবে ল্যান্ডস্ক্যাপ ফটোগ্রাফীতে আগ্রহ থাকলে ১৬-২৪ লেন্স থাকাটা জুরুরী :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৩১

স্বপ্নবিলাসী আমি বলেছেন: ভাই, লেন্স নিয়ে মনে হয় আমার টুকিটাকি পড়াশুনা করতে হবে!! :) :)


সর্বোচ্চ বাজেট হচ্ছে ১০০০ অস্ট্রেলিয়ান ডলারের চেয়ে একটু বেশী (৮০০০০ টাকা প্রায়)!! তাই লেন্স সহকারে এমন কোন মডেলের নাম বলুন যেটা ঐ বাজেটের মধ্যেই হয়ে যাবে!!! মন্তব্যের জন্য ধন্যবাদ!! :) :)

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৩৮

জাহিদুল হাসান বলেছেন: মেয়েদের হাত ছোট তাই তার হাতের গ্রীপও ছোট হবে, সেক্ষেত্রে ডি ৯০ গ্রীপ করতে অনেক অসুবিধা হবে।শুধু ডি৯০ না, যে কোন নাইকন মেয়েদের জন্য অসুবিধাজনক। সবচেয়ে ভালো হবে ক্যানন ৫৫০ডি। দাম পড়বে ৬৫ হাজার টাকা।

ধন্যবাদ, আর কোন চয়েস নাই।

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৪৩

স্বপ্নবিলাসী আমি বলেছেন: চমৎকার ব্যাপার লক্ষ্য করেছেন!! মন্তব্যের জন্য ধন্যবাদ!!

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৩৮

শ।মসীর বলেছেন: ডি৯০ ১৮-১০৫ লেন্স সহ পাবেন ৭৯-৮০ হাজার টাকায়। অসুবিধা আমার এখনও চোখে পরে নাই, এটা এ্যামেচার & প্রফেশনাল দুই দলের জন্যই ভাল। আর ফিচারগুলো নেটে দেখে নিতে পারেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৪৪

স্বপ্নবিলাসী আমি বলেছেন: ধন্যবাদ ভাই..........লেন্সের ব্যাপারে আমার মনে হয় একটু পড়াশুনা করতে হবে!! :) :)

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৪৬

মেয়র বলেছেন: হুমম, তাহলে বেস্ট অপশন হচ্ছে

Nikon D3100 14.0MP DSLR Camera With AF-S DX NIKKOR 18-55mm VR Lens Kit

ফিউচারশপে দাম দেখাচ্ছে সব মিলিয়ে মাত্র ৬০০ ডলার (ক্যানাডিয়ান), অস্ট্রেলিয়ান কনভার্শন আমি জানিনা, ত যাকগে, দামটা আমার কাছে কমই মনে হচ্ছে, এটা চোখ বন্ধ করে কিনে ফেলতে পারেন:

এখানে লিংক এ ডিটেইলস আছে
View this link

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৫৪

স্বপ্নবিলাসী আমি বলেছেন: Nikon D3100 BODY + 18-55mm VR Lens + Sandisk 16GB AU $569.00 তার মানে বাংলাদেশে প্রায় ৪৫০০০ টাকা...!!!



...............এর চাইতে একটু বেটার কিছু চাইছিলাম!! কারন বলেছিই তো বাজেট ১০০০ অস্ট্রেলিয়ান ডলার!!


মন্তব্যের জন্য ধন্যবাদ!!

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩২

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ডি-৯০ ১২০০(+_)ইউএস ডলার ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩৫

স্বপ্নবিলাসী আমি বলেছেন: বিস্তারিত জানাবেন কি?? ক্যামেরার সাথে কি কি পাব??!!

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৮

ফয়সাল তূর্য বলেছেন: ডি৯০ আমার এক বন্ধু ১ মাস আগে বসুন্ধরা সিটি থেকে কিনছে ৬৪ হাজার দিয়ে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০৮

স্বপ্নবিলাসী আমি বলেছেন: মন্তব্য-১৩ তে দাম বলছে ৪৮০০০ টাকা!!!!!!!!

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২১

স্বপ্নস্রষ্টা বলেছেন: আমি বলবো নাইকন ডি৫১০০ নিতে যদিও আমি নিজে ক্যানন ৭ডি এর ইউজার।

ইমেজ কোয়ালিটি, দাম, আকার, ওজন সব দিক থেকেই আপনার বোনের জন্য পারফেক্ট হবে এটি। পরে আমাকে ধন্যবাদ না দিয়ে পারবেন না :-)

যদি ডি৯০ আর ডি৫১০০ এর মাঝে দ্বিধা থাকে তবেএি লিংকটি দেখতে পারেন - Click This Link

এই হল আমার ফটোস্ট্রিম - http://www.flickr.com/photos/insane_capture/

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২২

স্বপ্নবিলাসী আমি বলেছেন: নাইকন ডি৫১০০ এর কথা মাথায় রাখলাম!!


কিছুক্ষন আগে একটা ব্যাপার হঠাৎ মাথায় আসল!! যদি আমার বোন এত কমপ্লিকেটেড ডিএসএলআর ক্যামেরা ম্যানুয়ালী অপারেট করতে নাই পারে, তাহলে তো আউটপুট এর ক্ষেত্রে কম্প্যাক্ট আর ডিএসএলআর এর মধ্যে তেমন কোন তফাৎ পাওয়া যাবেনা!!!!



............আমার ধারনাটা কি ঠিক আছে??!!

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৮

মাইন রানা বলেছেন: আমার এক কথা ক্যানন !

ক্যানন ৫৫০ ডি আসাধারন !!

চকচকে ছবি আমার অফিসেরটা টা এক আপু জাপান থেকে নিয়ে আসেছিল

খুব ভাল কোয়ালিটি ভিডিও

৬৫,০০০ এ পাবেন বাকি টাকা দিয়ে সাথে এক্সেসরি কিনেন ভাল হবে

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪৪

স্বপ্নবিলাসী আমি বলেছেন:


ক্যানন ৫৫০ ডি কেও নমিনেশন দিলাম!!! :) :)



আচ্ছা, সনির কথা কেমন জানি কেউ বলছেনা.........সনি কি ভালো না??!!

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৯

ৃ্্্মামুন পৃষ্ঠা বলেছেন: NIKON D90 price bangladesh-a, ৪৮০০০ টাকা.original ,

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪৫

স্বপ্নবিলাসী আমি বলেছেন: সত্যিই কি দাম এরকমই??!! মন্তব্য-১০ এ তো দাম বলেছে ৬৪০০০ টাকা!! এ ব্যাপারে বিস্তারিত জানাবেন কি??!!

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৮

রাষ্ট্রপ্রধান বলেছেন: NIKON D90 price bangladesh-a, ৪৮০০০ টাকা.original ,


B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪৬

স্বপ্নবিলাসী আমি বলেছেন: দেখি উনি কি উত্তর দেন!!!

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০১

স্বপ্নস্রষ্টা বলেছেন: মাইন রানা বলেছেন: আমার এক কথা ক্যানন !

ক্যানন ৫৫০ ডি আসাধারন !!


রানা ভাই, ৫৫০ডি অবশ্যই অনেক ভাল একটা ক্যামেরা।

ভাইয়া, আমিও গত ৪বছর ধরে ক্যানন ইউজার কিন্তু ক্যানন ৫৫০ডি কম আলোতে যেমন পারফরম্যান্স দেবে তার থেকে অনেক অনেক ভালো আপনি পাবেন নাইকন ডি৫১০০ তে। আমার ২টা ক্যামেরাই ক্যানন এবং পরেরটাও ক্যাননই হবে কিন্তু এখন যেহেতু নিউট্রালি উনার বোনের জন্য একটা ভালো জিনিস কিনতে চাইছেন সো ভালটাই সাজেস্ট করলাম :-)

ক্যানন ৫৫০ডি আর নাইকন ডি৫১০০ এর মাঝে তুলনা দেখতে চাইলে -

Click This Link

লেখক বলেছেন: নাইকন ডি৫১০০ এর কথা মাথায় রাখলাম!!


কিছুক্ষন আগে একটা ব্যাপার হঠাৎ মাথায় আসল!! যদি আমার বোন এত কমপ্লিকেটেড ডিএসএলআর ক্যামেরা ম্যানুয়ালী অপারেট করতে নাই পারে, তাহলে তো আউটপুট এর ক্ষেত্রে কম্প্যাক্ট আর ডিএসএলআর এর মধ্যে তেমন কোন তফাৎ পাওয়া যাবেনা!!!!



............আমার ধারনাটা কি ঠিক আছে??!!


ঠিক আছেও, আবার নেইও !! আপনার বোন যেমন দরকারে কিনতে চাচ্ছেন তাতে আসলে উনি ভালো ছবি চাচ্ছেন, ব্যাকরণসম্মত পারফেকশন নয়। এখনকার ডিএসএলআর গুলো আসলে এতই ভালো যে অটো মোডেও অনেক ভালো কোয়ালিটি ছবি পাওয়া যায়, তাইতো কাকের থেকে ফটোগ্রাফার এর সংখ্যা বেশি এখন দেশে !! :P

সবদিক বিবেচনা করেই আমি বলছি আপনার বোন কে বলুন এই দুইটি জিনিস কিনতে, ইনশাল্লাহ উনার চাহিদাটা পূরণ হবে।

১। Click This Link

২। Click This Link

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৩৬

স্বপ্নবিলাসী আমি বলেছেন: কিছু ঘটনা বলি.......


কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে পহেলা বৈশাখের অনুষ্ঠানে এক নিউজ এজেন্সির ফটোগ্রাফারের ক্যামেরায় আমার বোনের ছবি উঠেছিল!! পরে ব্যাক্তিগত ভাবে ছবিটা কালেক্ট করার পরে দেখা গেল ছবিটার আউটপুট পুরাই জোস!! আমিও ছবিটা দেখেছি!! যদিও আমি ক্যামেরার তেমন কিছু বুঝিনা, তারপরও ছবিটা দেখে মনে হয়েছিল ডিএসএলআর এ তোলা ছবির মূল ব্যাপার হচ্ছে কালার একুরেসি আর পার্ফেক্ট ফোকাসিং!!! হয়তোবা আমার ধারনা ভুল!!! আমার বোনের চোখেও এই ব্যাপারটা পড়েছিল!! বোনটার কাছে তার ১৪ মেগাপিক্সেল কম্পাক্টে তোলা ফটোর চাইতে ঐটাতে তোলা ছবি অনেক সুন্দর মনে হয়েছে!! আর তাই সেই সময় থেকেই তার মাথায় এই ডিএসএলআর কেনার ভুত চেপেছে!!! :) :)



আমার বোনের সাথে কথা বলে বুঝেছি যে, সে এমন একটা ক্যামেরা খুঁজছে যেটাতে ছবি অনেক সুন্দর উঠবে অর্থ্যাৎ পার্ফেক্ট কালার, পার্ফেক্ট ফোকাস এবং বেটার অপটিকাল জুম থাকবে!! আর তাই বোনটার কাছে মনে হয়েছে একমাত্র ডিএসএলআর ই এরকম কিছু দিতে পারে!! যদিও আজকে কয়েকজন বন্ধুর সাথে কথা বলে বুঝেছি অনেক দামী কম্প্যাক্ট ক্যামেরাতেও এখন বেটার আউটপুট পাওয়া সম্ভব!!


Nikon D5100 কে সিরিয়াসলী মাথায় নিলাম!! নীচের দিকে যে দুটা লিংক দিয়েছেন সেখানে একটাতে ক্যামেরা আরেকটাতে লেন্স এর ইনফো দেখলাম!! আমি লেন্সের ব্যাপারে তেমন কিছু বুঝিনা!! এ ব্যাপারে কি একটু বিস্তারিত বলবেন??!!! সাধারন কাজের জন্য কি টাইপের লেন্স ভালো হতে পারে?? ( আমি অনেক কম জানি, তাই আমার প্রশ্নটা কি বোকার মত হয়ে গেল???!!! :#> :#> )

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৫

তন্ময় ফেরদৌস বলেছেন: ্নাইকন ডি ৯০, ১৮-১০৫ লেন্স। ৭৮০০০/-।

০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০২

স্বপ্নবিলাসী আমি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ!! লেন্সের ব্যাপারে মনে হয় আমাকে একটু পড়াশুনা করতে হবে!! :) :)

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:২৩

স্বপ্নস্রষ্টা বলেছেন: আপনি একদম সঠিক পয়েন্টই ধরেছেন :) এখনকার ডিএসএলআরগুলো ভাল ছবি তোলা অনেক সহজ করে দিয়েছে :)

লেন্স আরেকটা যেটা দিয়েছি, সেটা প্রাইম লেন্স যা অল্প আলোতে ভাল ছবি পেতে আপনাকে সাহায্য করবে। আপনার বোনের পারপাসটা যা বুঝেছি তা ঠিক হলে এই লেন্সটা উনার লাগবে। ইনডোর লো-লাইট পার্টিগুলোতে এই লেন্সটা ভয়াবহ কাজের জিনিস !! আপনি ঐ লিংকে গিয়ে কাস্টোমার রিভিউগুলো পড়লেই বুঝতে পারবেন :) তবে এই লেন্সটা দামী মনে হলে ৫০এমএম এফ/১.৮ লেন্সটা কিনতে পারেন, মাত্র ১০০০০ টাকা দাম !! প্রা্য় একি কাজ দেবে :)

আর আমার মতে সাধারণ কাজের জন্য ১৮-৫৫ এমএম লেন্সই যথেষ্ঠ !! তাও যদি উনি একটু লং রেন্জ চান তাহলে আমি বলবো, শুধু ডি৫১০০ বডি কিনুন, সাথে কিনুন ১৮-১০৫ এমএম লেন্স। ৯০,০০০ টাকার মধ্যে হয়ে যাবার কথা।

দামটা যাচাই করে দেখুন এই সেটআপগুলোর জন্য, তারপরে দরকার হলে জানাবেন, আছি :)

১। D5100 Digital SLR Camera With 18-55mm VR Lens

২। D5100 Digital SLR Camera (Body Only) + AF-S DX NIKKOR 18-105mm f/3.5-5.6G ED VR

৩। D5100 Digital SLR Camera With 18-55mm VR Lens +Nikon Nikkor AF-S 50mm f/1.8G

১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৬:৫১

মেঘের দেশে বলেছেন: আমি নিকন ডি৯০ চালচ্ছি কিছুদিন ধরে , চমৎকার জিনিস। বাকিগুলা জানি না :(

১৮-১০৫mm সহ দাম পড়ছে £৬৯৯। তবে ডি৩১০০ দাম কম কিন্তু কাজের জিনিস।

তবে আমি জার কাছ থেকে শিক্ষিত হচ্ছি সে অবশ্য ডি৯০ , ১৮-১০৫mm লেন্স সহ ই প্রেফার করে অ্যামেচারদের জন্য।

১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:১৯

শয়তান ২০০০ বলেছেন: check Canon 60D.

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২৯

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: এত টাকা লাগে নাকি ক্যামরা কিনতে X((



রাষ্ট্রপ্রধানের পরামর্শ নিতে পারেন। উনিতো ভালো ফটোগ্রাফার।

১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৩৬

স্বপ্নবিলাসী আমি বলেছেন: কি যে বলেন ভাই, কত দামী দামী ক্যামেরা আছে....সেই তুলনায় এই বাজেট তো কিছুই না!!


রাষ্ট্রপ্রধানের পরামর্শ নিব কিভাবে??!!! উনি তো এখানে কোনো পরামর্শই দেননি!!! :) :) :)

রাষ্ট্রপ্রধান যে ভালো ফটোগ্রাফার এটা জানানোর জন্য ধন্যবাদ!!! :) :) দেখি উনার ব্লগে গিয়ে এব্যাপারে একটু প্যাচাল শুরু করতে হবে!! :) :)

২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৪৫

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: হুঙকার ছাড়েন না আইসা পার্বোনা।


গরীব মানুষ /:) এত দামী ক্যামরা কেমতে কিনি । আমি কিনছিলাম ১৭ দিয়া /:) /:)

১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩১

স্বপ্নবিলাসী আমি বলেছেন: আমার নিজের Sony DSC-W350 গিফট পাইছি.....!! :) :) :)

২২| ০৯ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪৪

রাজামশাই বলেছেন:
নাইকন ডি ৫১০০ বাদ দে - যদিও আমি ডি ৫১০০ এর মালিক

নাইকন ডি৯০ রে নমিনেশান দে..............

কারণ

এক. .......... ডি৫১০০ তে সব লেন্সে অটোফোকাস করতে পারে না। (বডিতে যেহেতু মটর নাই তাই মটরওয়ালা লেন্স লাগবো আর এই মটরের কারণে লেন্স এর দাম অনেক বেশী) :( ডি৯০ তে বিল্টইন মটর আচে কমদামী ল্যান্স কাম করে :)

দুই. আইএসও / হোয়াইট ব্যলান্স ......... সব মেনুতে করতে হয়। :( ডি৯০ আলাদা আলাদা বাটন আছে টিপ দিলেই কাম শেষ :)

তিন. এইচ ডি ভিডিও করার সময় মেনুয়েল মুড নাই :(

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২১

স্বপ্নবিলাসী আমি বলেছেন: রাজামশাই, পিচ্চি বোনটাকে জানিয়ে দিলাম আপনাদের মতামত। সে ওখান থেকেও কিছু ইনফো কালেক্ট করেছে। দেখি এখন কোন মডেল কেনে।

মন্তব্য এবং আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ।

২৩| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৮:০৪

নিমচাঁদ বলেছেন: রাজা মশিয়ে , ভাল করে ঘেটে দেখেন, সব পাবেন । আমার ডি৫১০০ তে তো সবি পাইলাম, একটু ই ধার আর ওধার , ১৫ নম্বর কমেন্ট ওকে আছে । ওজন হিসাবে মেয়েদের জন্য ডি৫১০০ ঠিক আছে। আমি এসবি ৭০০ ফ্ল্যাশ নিয়ে দাম বেশী বাড়িয়ে ফেলেছি , অন্যথায় ৫৫ আর ৩০০ এম এম লেন্স সহ দাম ৮০ হাযার এর মধ্যেই পড়ে। দুবাই র রেইট টা বললাম , অজিতে কতো জানি না । তবে কম বৈ বেশী হওয়ার কথা না । কি কি আছে , ফিচার পড়লেই পাওয়া যাবে।

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২৩

স্বপ্নবিলাসী আমি বলেছেন: পিচ্চি বোনটাকে জানিয়ে দিলাম আপনাদের মতামত। সে ওখান থেকেও কিছু ইনফো কালেক্ট করেছে। দেখি এখন কোন মডেল কেনে।


মন্তব্য এবং আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ।

২৪| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০৯

অচেনা পাথর বলেছেন: ভাই কি ক্যামারা কিনতে পারছেন.. আমি নিকন ডি৯০ এবং নিকন ৩১০০ এর মধ্য কনফিউস্ড.. কোনটা যে কিনব বুঝতাছি না....

১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১২:১২

স্বপ্নবিলাসী আমি বলেছেন: এখনো কেনা হয়নি। তবে শীঘ্রই হবে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.