নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই সেরা

আমিই সেরা › বিস্তারিত পোস্টঃ

কার জন্য লিখছিনা !

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০৮

বহুদিন ধরে কিছু কথা কাউকে বলা খুব দরকার বলে মনে হচ্ছিল। কিন্তু কথাগুলো হয়তো কারোর জন্য না। কারো সমবেদনা বা সান্তনার জন্য কথা গুলো লিখছিনা। লিখছি নিজের ভেতরের যে মানুষটা আছে তাকে একটু শান্তি দিতে।

অনেক ছেলেবেলা থেকেই আমি উপার্জন করা শুরু করেছি। পরিবারের অসচ্ছলতার জন্য না, নিজের পেট আর পড়াশোনার খরচ যোগানোর জন্য। আমার পরিবার যথেষ্ট সচ্ছল এবং সাবলম্বি একটা পরিবার। বাবা ছিলেন এক বেসরকারী কোম্পানীর উচ্চ পদস্ত কর্মকর্তা। যদিও এখন রিটায়ার্ড, তবে তার চাকরী থাকা কালীন সময়েও সে তার একমাত্র ছেলের পড়াশোনা বা থাকা খাওয়ার খরচ বহনের চেয়ে, ১৭ বছর বয়সে ছেলেকে চাকরির জন্য প্রেসার দেওয়াটায় শ্রেয় মনে করেছিলেন। সেই থেকেই আমার জীবনের দ্বিতীয় চ্যাপ্টার শুরু।

প্রথম প্রথম চাকরী পেতে ভালই বেগ পেতে হল, কিন্তু শেষমেশ একটা ছোট খাট চাকরী জুটেই গেল। তবে এই চাকরী পাওয়ার আগে কত রাত যে কাটাতে হয়েছে ১৩ টাকার চাল, ৭ টাকার ডাল সেদ্ধ করে খিচুড়ি মনে করে খেয়ে ফেলে। তবুও রক্তে কোথাও একটা জিদ কাজ করেছে মনে হয়, যার কারনে বাসায় কখনও ফোন করে জানায়নি কি খেয়ে আছে, কেমন আছি। তবে মায়ের মন তো সবই বোঝে। সে না খেয়ে আমাকে ফোন দিত কি খেয়েছি জানতে। আর আমি হাসতে আসতে বলতাম এইটা খেয়েছি, সেইটা খেয়েছি। শুনে মা হাসতো। আমিও বুঝতাম, আজ হয়তো মায়ের মুখেও আর খাবার উঠবেনা। যাইহোক বাবারা মনে হয় এমনই হয়। নিজেকে সান্তনা দেওয়া আর কি! :)

চাকরী করতে করতে বেশ কয়েক বছর পেরিয়ে গেলো, খুব ভাল একটা জায়গায় পৌছে গেছি এখন। এক সময় স্বপ্ন দেখতাম, ২০-২৫০০০ টাকার একটা চাকরী পেলে ভাল হত। আর এখন আমার বউয়ের মনে হয় ৩-৪ লাখ টাকা না কামালে ঢাকার শহরে সংসার চালান কষ্ট। দিনরাত এক করে ফেলতে হয় একটু সুখ খোজার জন্য। কিন্তু আমার সুখ কোথায় আছে, তা হয়ত কেউ জানে না, বা জানার দরকারও নেই। শুধু সবার সুখের হদিসটা আমাকে দিয়ে যায় আর আমি ঘরে সিলিংএ বেধে যাওয়া গ্যস বেলুনের মত তাদের সুখ গুল ধরে এনে দেওয়ার চেষ্টা করি। এর মদ্ধ্য সতিই আমি কোথাও নেই।

বাবার প্রতি একটা অভিমান অবশ্যিই জন্ম হয়েছে, তবুও বাবা, মা আর ছোট বোনের সাথে সেই আগের মত থাকার লোভটা সামলাতে পারিনা। কি করার, ঢাকার বাইরে গেলে নাকি আমাদের সকলের ভবিষ্যৎ অন্ধকার। আমার এক ওয়েল উইশারকে একদিন বলেছিলাম আমার ইচ্ছের কথা, সে বলেছিলো, "সবাই তো উপরে উঠতে চাই, আর তুই দেখি নিচের দিকে চোখ দিয়ে আছিস"। তাদের কাউকে বুঝাতে পারিনি সেইদিন, যে ঐ নিচেই আমার বেহেশ্ত। আমার মা, বাবা আর ছোট বোন।

আমার স্ত্রীর কথা একটু বলতে ইচ্ছে হচ্ছে। অসাধারন সামাজিক এবং ভাল একটা মেয়ে। আমার পরিবার, বন্ধু-বান্ধব সব মহলেই সে খুব পছন্দের একজন মানুষ। কিন্তু, আমি এমন কাউকে আমার জীবনে চেয়েছিলাম যেকিনা আমাকে ভালবাসে বলে বিয়ে করবে, বিয়ে করেছে বলে ভালবাসবেনা। কিন্তু আমার কেন যেন মনে হয় আমাদের ক্ষেত্রে দ্বিতীয়টাই হয়েছে আর আশ্চর্যজনকভাবে আমাদেরটা ছিল লাভ ম্যারেজ।

কথাগুলো অনেক এলোমেলো হয়ে গেছে। এত রাতে চিন্তা ভাবনা এলোমেলো হওয়ারই কথা। যাই হোক, এই পোস্ট কারোর পড়ার জন্য আমি লিখিনি, কিন্তু ভুল করে যদি কেউ পড়েও থাকেন, মাফ করে দিয়েন আপনার সময় নষ্ট করার জন্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:১৯

চাঁদগাজী বলেছেন:



ভালো বউ পেয়ে, ঘোড়া রোগে ধরেছে আপনাকে?

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২

বিজন রয় বলেছেন: অঅমাদের জন্য লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.