নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

........‘বিসমিল্লাহির রহমানের রাহীম’ ......

...... প্রেম করা হারাম ......

ছাগী

ভাড়াটিয়া থেকে পানির পয়সা নেবেন না। বিনা পয়সায় পানি খাওয়ানর ব্যবস্থা করা বিরাট ছাওয়াব । তা মৃত মা-বাবার রুহের উপর ইছালে ছাওয়াবের জন্য ছেড়ে দিন । ভাড়াটিয়া হিন্দু হোক বা খ্রীষ্টান হোক আপনি ছাওয়াব পাবেনই । ডাঃ কাজী মোহাম্মদ হারুনুর রশীদ। মদীনা মোনাওয়ারা, সৌদী আরব।

ছাগী › বিস্তারিত পোস্টঃ

প্রেম করা হারাম

০৪ ঠা এপ্রিল, ২০১০ সকাল ৯:২৫

প্রেম করা হারাম ।



স্কুল-কলেজে, রাস্তাঘাটে ছেলেমেয়েদের বেপর্দায় একসাথে মেলামেশা করা হারাম।

এতে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে, ফলে সমাজে নানাবিধ অঘটন ঘটার সম্ভবনা থাকে। তাই মেয়েদের হিজাব বা বোরকা পরিধান করে বাহিরে বের হওয়া উচিৎ । এ ব্যপারে অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখা একান্ত কর্তব্য ।



আল্লাহ পাক মেয়েদের সম্পর্কে বলেন, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো এবং পূর্বের জাহেলিয়াতের যুগের মত বেহায়াভাবে ঘুরে বেড়ায়ো না । -

(সুরা আহযাব আয়াত ৩৩)

মন্তব্য ৩৯ টি রেটিং +৪/-৬

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১০ সকাল ৯:৪৬

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: প্রেম করা হারাম । এটা মানতে পারলাম না । বিবাহ পরবর্তি প্রেম ও তো হতে পারে ।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১০ সকাল ১১:৩২

নিউটন বলেছেন: আর কি কি করা হারাম, শুন্তাম চাই।

০৪ ঠা এপ্রিল, ২০১০ বিকাল ৫:০১

ছাগী বলেছেন: ইনশাল্লাহ, ধীরে ধীরে যতটুকু সম্ভব জানানোর আশা রাখি ।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৯

লড়াকু বলেছেন: চমৎকার পোস্ট, ছাগী।

০৪ ঠা এপ্রিল, ২০১০ বিকাল ৫:০১

ছাগী বলেছেন: ধন্যবাদ ।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১০ বিকাল ৫:০১

জোবায়ের বলেছেন: ছমৎকার ছাগী। ফুটুকটা দারুন ;)

০৪ ঠা এপ্রিল, ২০১০ বিকাল ৫:০৬

ছাগী বলেছেন: ধন্যবাদ । শরিয়ত মোতাবেক চলুন আপনাকেও ভালো লাগবে ।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ৮:১৭

হুমায়ুন_কবির_হাকিম বলেছেন: আপনার নিক "ছাগল" কিন্তু ব্লগের নাম "ছাগী" কেন??

০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ৯:৪৭

ছাগী বলেছেন: সব কেনর উত্তর জানতে নেই ।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ৮:২০

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

অনেক কিছুই হারাম দেখা যাইতেছে... /:)

৭| ০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪৬

টানজিমা বলেছেন: আসল নিকে আস সাগী........তুমারে দেখতাম্ছাই....

৮| ০৯ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৬

এ সামাদ বলেছেন: আসলে ছাগী না ছাগু

বিস্তারিত জানালে খুশী হব।

৯| ১১ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:০৬

ছাগী বলেছেন: ধন্যবাদ সবাইকে, যাহারা ব্লগ দেখেছেন ও মন্তব্য করেছেন।
প্রাসঙ্গিক মন্তব্য করার জন্য অনুরোধ রইল ।

১০| ১২ ই এপ্রিল, ২০১০ সকাল ৭:৩৮

মিনেসোটা বলেছেন: আমি হালাল প্রেম করিতে চাই, কিভাবে পারিব?

১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:২৯

ছাগী বলেছেন: ভালবাসা সৃষ্টির উত্তম মাধ্যম বিবাহ ।

ধন্যবাদ ।

১১| ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৩৫

ছোট সরকার বলেছেন: প্রেম করা হারাম? প্লিজ একথার যুক্তি দিন? কারণ, যুক্তি না দিতে পারলে সবাই আপনাকে জ্বালাবে?

১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৫০

ছাগী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
সবকিছুর জন্যই যুক্তি চাই ।
পুরো লেখাটা পরলে নতুন করে যুক্তির কোন প্রয়োজন আছে বলে মনে করি না ।
তার পরেও বলছি -
‘হারাম’ শব্দের অর্থ ‘নিষিদ্ধ’ । নিষিদ্ধ কাজগুলো করলে কি হয় ?

- কবিরা গুনাহ ।
যে কাজ করলে কবিরা গুনাহ হয়, ও যে কাজ করলে পরবর্তিতে কবিরা গুনাহ হওয়ার সম্ভবনা থাকে অথবা সূত্রপাত হয়। উভয়ই হারাম ।

বিয়ের আগে নর-নারীর সাথে সম্পর্কর নামই প্রেম ।বর্তমান সমাজের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে দেখা যায় ছেলে মেয়েদের সাথে একটা সম্পর্ক গড়ে উঠে যার নাম প্রেমের সম্পর্ক। যাহা শারীরিক সম্পর্কে রূপ নেয় এবং এক পর্যায় আত্মহুতির মাধ্যমে সমাপ্ত হয় ।

ধরুন, আপনার আর আমার সাথে প্রেম । প্রেম করা দোষের কিছু না ।
একে অপরকে বিভিন্ন কাজে সাহায্য করি, এটাও দোষের কিছুনা ।
বিভিন্ন জায়গায় আমরা দেখা করি চটপতি ফুঁসকা খাই, এটাও দোষের কিছু না ।
আড়ালে অব্দালে ঘুরে বেড়াই মাঝে মাঝে দুয়েকটা চুমো খাই ভালইত লাগে - এটা কি দোষের ? হ্যা দোষের। যৌবন উভয়ের কানায় কানায় এক পর্যায় ......( নাউযুবিল্লা)
এটাই দোষের । হারাম । এখন কি হল - ওই প্রেমের ফসল এই হারাম ।
এর পর একসময় আপনি আমাকে ছেড়ে চলে গেলেন আর বিয়ে করলেন না, আমি সইতে পারলাম না গলায় ওরনা পেঁচিয়ে ঝুলে পড়লাম ফ্যানের সাথে - কি হল ? মহা পাপ । ওই প্রেমের ফসল ।

সরকার সাহেব আরো যুক্তির প্রয়োজন আছে কি ?
ভাল থাকবেন । আল্লাহ আমাদের এই পাপ কাজ থেকে বিরত রাখুন ।

১২| ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৩৬

ছোট সরকার বলেছেন: আরেকটা কথা, আপনি বানানের দিকে একটু নজর দিবেন। ভুল লিখলে মানুষ ভুলটাই জানবে।

১৩| ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৩৬

ছোট সরকার বলেছেন: আরেকটা কথা, আপনি বানানের দিকে একটু নজর দিবেন। ভুল লিখলে মানুষ ভুলটাই জানবে।

১৪| ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৪০

রিয়েলফ্রেন্ড১৯৯২ বলেছেন: আমার মনে একটি প্রশ্ন এই মাত্র উঁকি দিল যে, আপনার ব্লগনাম ছাগী কেন? কিছু মনে না করলে খুশি হব, কিন্তু ছাগী বলতে আপনি কি বুঝিয়েছেন? আমি যতদূর জানি, ছাগী অর্থাৎ ছাগল? কিন্তু কেউ নিজেকে ছাগী বলে, এই প্রথম দেখলাম!

আর, আপনি বলেছেন, প্রেম করা হারাম। জানি না, আপনি কি ঠাট্টা-মস্করা করে তা বলেছেন নাকি সত্যি মন থেকে বলেছেন; কিন্তু আমি আপনার কথাটা সাথে একমত হলেও বলব যে এটা ঠিক নয় যে প্রেম করা হারাম। আপনি বলতে পারেন যে, প্রেম করার বর্তমান পদ্ধতিটা হারাম বা প্রেম করার নামে আজকাল যা হয় তা হারাম। কার‌ণ, আজকাল সমাজের এমন অবস্থা যে, ভালবাসাকে মানুষ টিস্যু হিসেবে ব্যবহার করে ফেলে দেয়, যেন এটা কোন অনুভূতি নয় এটা একটা বস্তু।

যাইহোক, ইসলামে প্রেম কখনই হারাম না। কিন্তু তাই বলে ইসলাম এই অনুমতি দেয় নাই যে, কেউ প্রেমের নামে অবৈধ কাজ করবে।
আর ছেলে-মেয়ে মেলামেশায়ও কোন বাধা নেই যদি তারা ইসলামকে মন থেকে আঁকড়ে ধরে।

আর হিজাব বা বোরকা পরিধান > এটা ঠিক। মেয়েদের তা পরিধান করা বাধ্যতামূলক।

একটু আগেই তো বললাম, ছেলে-মেয়ে মেলামেশায় বা পবিত্র ভালবাসায় কোন বাঁধা নেই যদি তারা ইসলামকে মন থেকে আঁকড়ে ধরে। কিন্তু, বর্তমানে ওয়েস্টার্ন কালচার এমনভাবে মুসলিমদের মনে আঁটকে গেছে যে, তারা ইসলাম থেকে দূরে সরে গেছে আর যাচ্ছে।

তাই একটি কথাই বলব, পবিত্র ভালবাসায় বিশ্বাস করুন, কিন্তু বর্তমান যুগের ভালবাসার নামে ছলনাকে ঘৃনা করুন।

আমার ব্লগে চোখ রাখুন।
ধন্যবাদ।
Click This Link
http://prothom-aloblog.com/users/base/abid2009

১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৫২

ছাগী বলেছেন: প্রথমেই আপনাকে মোবারকবাদ জানাই।

আপনার কৌতূহলের উত্তর দিচ্ছি ।
অনেক দিন থেকে সামুতে ভিজিটর হিসাবে যাওয়া আশা । অনেক ব্লগর বিভিন্ন ধরনের লেখা পড়ি । একটা ব্যপার খেয়াল করলাম গুটিকয়েক ব্লগার যারা ইসলাম নিয়ে লেখে, কিন্তূ টিকতে পারেনা নাস্তিকের তোপের মুখে এবং যারা ইসলাম নিয়ে লেখে তাদেরকে ‘ছাগু’ হিসাবে স্মধন করে প্রথম বুঝতে পরিনি ছাগু কি জিনিষ পরে বুঝলাম ছাগল কেই ছাগু বলা হয় । আমার ইচ্ছা হল সামুতে লেখা এবং আমার প্রিয় ইসলাম নিয়ে । আমি যখন ইসলাম নিয়ে লিখব‘ ত আমাকে অবশ্যই ছাগু/ছাগী হিসাবে স্মধন করবে তাই ঠিককরলাম - ‘ছাগল’ আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতীর কল্যাণে সৃষ্টি করেছেন । সেই ছাগল গালি হিসাবে ব্যবহৃত হচ্ছে মানবের তরে । তাই নিজে ই ছাগল হয়ে অন্যের কল্যাণে কাজ করার চিন্তা করলাম । ছাগল কে ছাগল বলে খারাপ লাগে না । মানব কে ছাগল বললে খারাপ লাগে।

‘পবিত্র প্রেম’ কখনোই হারাম নয় । বর্তমানে ‘পবিত্র প্রেম’ বলতে পবিত্র কিছু নাই ।
প্রেমের ব্যপারে আমি একমত । আপনার লেখ ঠিক আছে । আমি প্রেম করা হারাম ঠাট্টা-মস্করা করে বলিনি । আমিও ঠিকই লিখেছি ।

মদ খাওয় হারাম না নেশা করা হারাম ? নেশা করা হারাম ।
যেহেতু মদ খেলে নেশা হওয়ার সম্ভবনা আছে তাই মদ খাওয়া হারাম ।

বিস্তারিত @ছোট সরকার র জবাব দেখুন ।

ধন্যবাদ আপনাকে । আপনার লেখাও খুব ভাল মানব জাতীর কাজে আসবে । আমার জন্য দোয়া করবেন । আমি আপনার ব্লগে কমেনস করতে পারলাম না বলে দুখিত । ওয়াচস এ আছি ।

আমি ইসলামের দাওয়াতে জন্য লিখব। ইনশাল্লাহ ।


১৫| ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৪৬

রিয়েলফ্রেন্ড১৯৯২ বলেছেন: আর আমি বাংলা ব্লগে খুব একটা আসি না, কিন্তু বাংলাদেশের কেউ ইসলাম নিয়ে চিন্তিত দেখে খুবই ভাল লাগল। যে যাই বলুক, আপনি চালিয়ে যান। হয়তো ৯৯ জন আপনার ব্লগ দেখে খুব বেশি পছন্দ করবে না আর ফালটু মন্তব্য করবে, কিন্তু ১ জন হলেও উপকৃত হবে। তাই ইসলাম বিষয়ক কোন লেখা পোস্টের আগে তা যাচাই ও বিস্তারিত নিজে জানুন আর অন্যকে জানান।

১৬| ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৫০

রিয়েলফ্রেন্ড১৯৯২ বলেছেন: সত্যি বলতে আমার খুবই আশ্চর্য লাগছে যে বাংলাদেশের কেউ বাংলা ব্লগে ইসলাম নিয়ে কথা বলছে। কারণ আমি এর আগে কখনও কাউকে এরকম পাইনি, যদিও আমি বাংলা ব্লগে খুব কমই আসি।। কিন্তু আপু, আপনি বলেছেন যে আরও অনেকের ইসলাম নিয়ে লেখা পড়েছেন!

আর কিছু মনে করবেন না, কিন্তু এটাও সত্যি যে আমি আপনাকে মন থেকে এখনও বিশ্বাস করতে পারছি না। কারণ, এমন অনেক আছে যারা প্রথম প্রথম ইসলাম নিয়ে এত ভাল কথা বলে যে অনেক নির্বোধ মুসলিম অন্ধভাবে তাকে অনুসর‌্ন শুরু করে। আর পরে, সে কৌশলে সেইসব মুসলিমদের ইসলাম থেকে দুরে নিয়ে যায়। আর এসবই পরিচালিত হয় একটি নির্দিষ্ট মহল থেকে; এমনভাবে হয় যে আমরা বুঝতে পারি না। আমি বিস্তারিত বলতে চাচ্ছি না কিছু সমস্যার কারনে।

আর আপনার ছাগী বিষয়টা খুবই ভাল লাগল। আমি বেশি কিছু বলব না, কারণ, আপনি হয়ত আবার আমাকে ভুল বুঝে বসবেন। আপনি শুধু সামুতে না, সব বাংলা ব্লগে লিখেন। http://www.prothom-aloblog.com, http://www.amarblog.com ইত্যাদি। আর সবচেয়ে ভাল হয় আপনি যদি আপনার লেখাগুলো সামান্য বড় করেন। :)
আর কিছু কৌশল অবলম্বন করলে সহজেই ফ্রন্ট পেইজে আপনি চান্স পেয়ে যাবেন।

আপনি বললেন, '‘পবিত্র প্রেম’ কখনোই হারাম নয় । বর্তমানে ‘পবিত্র প্রেম’ বলতে পবিত্র কিছু নাই ।' আপনার কথাটা অর্ধেক সঠিক বলে আমি মনে করি। পবিত্র প্রেম অবশ্যই পৃথিবীতে এখনও আছে। তবে বলতে পারেন যে, বর্তমানের বেশ সংখ্যক মানুষ এই পবিত্র প্রেমকে অপবিত্র করছে। কিছু মৌলবাদী আছে যারা প্রেমকে খারাপ চোখে দেখে আর এর নামে অপবাদ দেয়। অথচ, ইসলামে এই 'পবিত্র প্রেম' এর স্থান শীর্ষে।

আর যখন অনুমূতি পাবেন, তখন কিন্ত আপু আমার ব্লগে মন্তব্য করতে ভুলবেন না। আর আসলে মানব জাতির কল্যাণের জন্য কিছু লিখে খুব একটা লাভ আছে বলে মনে হয় না। কারণ, আপনি হয়তো আমার কোন একটা লেখাটা পড়ে খুবই উপকৃত হলেন বা কিছু সত্য জানতে পারলেন। বেশি হলে, আপনি কিছুক্ষন হয়তো তা নিয়ে ভাববেন। তারপর যখন কম্পিউটার বন্ধ করবেন, আপনি আবার সব ভুলে গিয়ে আপনার মত হয়ে যাবেন। আর এটাই হয় সবার ক্ষেত্রে। কিন্তু সবচেয়ে সমস্যার কথা হল যে, ধরুন, আমি কোন ভাল কথা বললাম, ইসলাম নিয়ে কথা বললাম বা কারও কোন লেখার খুবই প্রশংসা করলাম। লোকে ভাববে আমি ভন্ড আর বলবে আমি টাংকি মারতেছি। আর এভাবে, নিজের অজানতেই নিজের চরিত্র লোকসমাজে খারাপ হয়ে যায়।

আমার '~নারী, ভালবাসা আর সমাজের নিষ্ঠুরতা~ (০০৩)' পড়বেন। আমি এখনও পোস্ট করিনি, কিন্তু কালকের মধ্যেই তা লেখা শেষ করে পোস্ট করব। সব লেখাই যে ভাল হবে বা লোক পছন্দ করবে তা নয়। তাই আমার কোন লেখা আপনার ভাল না লাগলে ডাইরেক্ট বলে ফেলবেন। আর আপনি কিসে পড়া-শুনা করেন?

আপনাকে একটি উপদেশ দিব যে, ধর্ম নিয়ে কথা বলতে বলতে আবার বিশিষ্ট কাউকে, কোন প্রতিষ্ঠানকে বা বিশেষ কিছু নিয়ে আবার আক্রমনাত্মক কথা বলে বইসেন না। এতে আপনার ব্লগ বাতিল হওয়ার সম্ভাবনা রয়ে যায়।

সত্যি বলতে কেউ ইসলাম নিয়ে কথা বলছে দেখলে আমার খুব ভাল লাগে। যদিও এটা দুঃখের বিষয় যে, আমি নিজেও ইসলামকে ১০০% আঁকড়ে ধরতে পারিনি। আসলে, সমাজের সাথে চলতে গেলে যে অবস্থা হয় আর কি!

আপনি কি জানেন, আধুনিক যুগে যেভাবে পহেলা বৈশাখ পালন করা হয় তা ইসলামে সম্পুর্ণ হারাম? আমি জানি, শুধু আপনিই নয়, সবাই আমাকে ধিক্কার জানাবে যদি আমি বলি পহেলা বৈশাখ পালন করা হারাম। তাই বেশি কিছু বলব না।

আর যদি আপনি কিছু মনে না করেন, আপনার ইমেইল এ্যাড্রেস কি তা এই ওয়ান-টাইম ইমেইল [email protected] ঠিকানায় জানাতে পারেন। তাহলে, হ্য়তো অনেক বিষয় নিয়ে আলোচনা করা যাবে। বা এখানেও তা জানাতে পারেন। তবে বলব, অন্য কিছু মনে করবেন না। আসলে আমি অনেক ছোটতো, তাই কখন কি বলে বসি, বুঝে উঠতে পারি না।

আর আমি অনেক কথা বলছিতো, তাই কিছু মনে নিয়েন না। আসলে, একই ধরনের কোন মানুষ পেলে তার সাথে অনেক কথা বলতে ইচ্ছা হয়! আর আমি একটু বেশিই অস্থির। তাই কখনও আমার কোন কথায় নিজে কষ্ট পাবেন না আর আমাকেও ভুল বুঝবেন না।

আর আপনি ইসলাম নিয়ে কথা বলেন ঠিক আছে। কিন্তু, সমাজ, নারী, বাস্তবতা, আত্মহত্যা, কিশোর মন ইত্যাদি নিয়েও বলা উচিত। কারণ, এসবই ইসলামের কথা। আপনার আর আমার মাঝে এই পার্থক্য যে, আপনি সরাসরি ইসলাম নিয়ে আর আমি ইসলামের আলোকে বাস্তবতাকে নিয়ে কথা বলি।

আপনাকে আর অন্য সকলকে স্বাগতম,
@ আমার সামু ব্লগে আর
@ http://www.personallyabid.wordpress.com


আর সাবধান, কেউ সঠিক কথা বললে সবাই তার পিঁছনে লেগে তাঁকে সমাজের চোখে খারাপ বানিয়ে ফেলে।

সর্বনাশ! আপনাকে মন্তব্য দিতে গিয়ে আমার অনেক সময় চলে গেছে! :)

ভাল থাকবেন, আপু,
আমার জন্য দোআ করবেন।

১৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:০১

ছাগী বলেছেন: শব্দ দুইটি বিশ্বাস আর অবিশ্বাস এর মাঝামাঝি অবস্থান করা কি ঠিক ?
আমার এই লেখা তাদের জন্য যাহারা মুসলমান কিন্তূ ধর্ম থেকে বিভিন্ন কারনে সরে পড়ছেন, যাদের ইসলামী বই পড়র একদম সময় নাই ইহকালের জন্য খুবই ব্যস্ত তাহাদের জন্য । যাহারা মুমীন তাহারা তো ইসলামর মূল বিষয়টি জেনেই মুমীন হয়েছেন। তাই যাহারা ইসলাম মানছেন না ঐ সকল ১০০ ভাগ এর ভিতরেই পবিত্র প্রেম বলতে কিছু নেই।তাদেরকেই আমার লক্ষ্য, এ কারণেই বর্তমানে ‘পবিত্র প্রেম’ বলতে পবিত্র কিছু নাই ।

দেখুন সন্দেহ সকলের ভিতরেই থাকতে পরে, তবে ঐ সংগঠন ব্লা ব্লা আমার কোন লক্ষ্য আপাতত নাই। যতক্ষণ সম্ভব লিখব।
আর বড় লেখা অনেকেই পড়তে চায় না । অনেকের হাতে সেই সময় ও ধৈর্য নাই।
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
মেইল খুব একটা পড়া হয়ে উঠেনা ।
আবারও ধন্যবাদ ।

১৭| ১৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫২

আমার কবিতাই বলেছেন: আপনাকে ধন্যবাদ । আসলেই বিবাহ্বহিভূত নারী পুরুষের সকল সম্র্পক সাময়িক আরাম হলেও তা হারাম । এবং তা সকল অনথের মূল । আতত্রব সাবধান ।

কিন্তু আপনি যদি রাজাকার মানে জামাতে ইসলামী হন তবে আপনার লেখা পড়াও হারাম । কেননা যারা ইসলাম নিয়ে ব্যবসা করে তারা মুনাফেক জামাতে ইসলামী ও তাই । আশা করি আপনি তা নন ।

১৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:০৫

ছাগী বলেছেন: ধন্যবাদ আপনাকে। ইসলাম মানেই জামাতে ইসলামী নয় ।

১৮| ১৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩২

রিয়েলফ্রেন্ড১৯৯২ বলেছেন: @ আমার কবিতাই, ভাই, জামায়াত ইসলাম মানেই হারাম নয়। তারা রাজাকার। কিন্তু আপনি তাদেরকে ইসলামের আলোচনার মাঝে কেন আনছেন? ইসলাম ও রাজনীতি সম্পূর্ণই আলাদা। আর তারা ইসলাম নিয়ে ব্যবসা করছে তা আপনি কিভাবে বলতে পারেন? তবে এটা বলতে পারেন যে, হয়ত তারা রাজনীতি নিয়ে, দেশকে নিয়ে এখনও ব্যবসা করছে যেমন করেছিল স্বাধীনতার সময়।

ভাল খারাপ সবকিছুরই আছে। আপনি ভালটা গ্রহণ করুন আর খারাপটা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিন যেভাবে বর্তমানের কিশোররা মায়ের কথা শুনে বের করে দেয়। :)
আর খারাপ আছে বলে তার ভাল দিকটাও আপনি গ্রহন করবেন না, এটাতো ঠিক না।

১৯| ১৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৫১

আমার কবিতাই বলেছেন: রিয়েলফ্রেন্ড১৯৯২ সাপের কাজ থেকে আপনি ভাল কিছু আশা করতে পারেন না । সাপ সাপই । সুযোগ পেলে ঠিকই ছোবল মারবে । জামাত ইসলামী ওর চেয়েও মারন্ত্রক । আপনি কি জাননে - ধর্মকে নিয়ে রাজনীতি বা ব্যবসা করে তারা কতো হাজার কোটি টাকার মালিক ?

মানুষকে ইসলামের নামে ধোকা দিয়ে এরা বলতে পারে - এই জানোয়ার গুলোকে ভোট দেওয়া নাকি ঈমানের অংশ । নিজামি কুত্তাটারে তুলনা করে সবকালের শ্রেষ্ঠ রাসুল (সা:) সঙ্গে । নাউজুবিল্লাহ্ । এদের কথা শুনলেও ঈমান চলে যাবে ।

২০| ১৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:০০

রিয়েলফ্রেন্ড১৯৯২ বলেছেন: তাই যাহারা ইসলাম মানছেন না ঐ সকল ১০০ ভাগ এর ভিতরেই পবিত্র প্রেম বলতে কিছু নেই।তাদেরকেই আমার লক্ষ্য, এ কারণেই বর্তমানে ‘পবিত্র প্রেম’ বলতে পবিত্র কিছু নাই ।

আমি একটি কথাই বলব, এটা আপনি কখনই বলতে পারেন না যে, বর্তমানে 'পবিত্র প্রেম’ বলতে পবিত্র কিছু নাই।
কারণ, পবিত্র ভালবাসার স্থান ইসলামে শীর্ষে। আর ইসলাম এখনও বেঁচে আছে।

তবে এটা ঠিক যে, বর্তমান ওয়েস্টার্ন সমাজ এই পবিত্রতাকে অপবিত্র করছে আর আমাদের মাঝেও তা ঢুকিয়ে দিচ্ছে।

কিন্তু 'পবিত্র প্রেম’ বলতে কিছুই বেঁচে নেই, এটা কখনই ঠিক না। 'কিছুই' আর 'কিছু' - এই শব্দ দুটির মাঝে কিন্তু অনেক পার্থক্য আছে।

'পবিত্র প্রেম’ বেঁচে আছে কিন্তু আমরা তা খাঁচায় বন্দী করে রেখেছি। আপনি যা বুঝাতে চাচ্ছেন তা ঠিক, কিন্তু যেভাবে বলছেন, তা মোটেই সঠিক নয়।

আমায় কথায় কিছু মনে করবেন না, কিন্তু আমি যা বললাম বা যেভাবে বললাম, তা একটু ভেবে দেখবেন। আর লেখা বড় করার বিষয়ে বলব যে, আপনি কোন তথ্য পেলেন, তখনই তা পোস্ট করবেন না, কোন বিষয়ে অনেক তথ্য সংগ্রহ করে তারপর লিখলে সবাই আরেকটু বেশি উপকৃত হবে বলে আমি মনে করি।

আর আপনার 'ছাগী' বিষয়ে বলব যে, ধর্ম নিয়ে কথা বললে ছাগল বলে, এটা আপনি কোথায় দেখলেন?
আপনার 'ছাগী' বিষয়ক কথাটা আমার মজা বা বলতে পারেন যে ইন্টারেস্টিং লাগলেও, এতে আপনার জনপ্রিয়তা বাড়বে না। আপনার উচিত আগে আপনি আপনার ব্লগে অনেক মজার মজার লেখা পোস্ট করুন। আর আপনার 'ছাগী' নাম বাদ দিয়ে কোন মজার বা ইন্টারেস্টিং নাম রাখুন যাতে পাঠক আপনার ব্লগে আবার ফেরত আসে।
তারপর যখন আসতে আসতে আপনার জনপ্রিয়তা বাড়বে, তখন আপনি ইসলামের পতাকা তুলে ধরুন।

আপনি চেষ্টা করুন, কথার ছলে ছলে ইসলামের দাওয়াত দিতে। কারন, এমন অনেক মানুষ আছে যারা ধর্ম বিষয়ক আলোচনায় আগ্রহী না। তাই প্রথমে তাকে কাছে টানুন, এরপর ইসলামের আলোয় তাকে আলোকিত করুন।

আর আপনি এই ভুলে থাকবেন না যে, শুধুমাত্র ইসলামিক আয়াত বা হাদীস বললেই মানুষ আকৃষ্ট হবে। আপনার লেখাকে রসালো করুন। আগে মানুষদের চিনুন, তারপর তাদের স্টাইলে ইসলামের দাওয়াত দিন।
যেমন ধরুন, কোন আরবীয় যদি বাংলার মানুষকে ইসলামের কথা বলে, তাহলে আমরা কিছুই বুঝব না, বরং হাসব। তাই তাকে আমরা যা বুঝি, সেই পদ্ধতিতে বুঝাতে হবে। আশা করি, আপনি বুঝতে পেরেছেন আমি কি বলছি।

আর সেই সাথে আপনি বিভিন্ন ইসলামিক ওয়েবসাইটের ঠিকানাও দিতে পারেন।
আমি একটু বেশি কথা বলি, তাই বিরক্ত হবেন না বলে আশা করি।

আমার জন্য দোআ করবেন আর আমার '~নারী, ভালবাসা আর সমাজের নিষ্ঠুরতা~ (০০৪)' লেখাটি পড়বেন।

ভাল থাকবেন,
ধন্যবাদ,
আল্লাহ হাফেয।

২১| ১৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:২১

রিয়েলফ্রেন্ড১৯৯২ বলেছেন: @ আমার কবিতাই, আপনি মুখ সামলে কথা বললে খুশি হব।
আর আমি বলি নাই যে, জামায়াতে ইসলাম ভাল। তারা অবশ্যই দেশের শত্রু কিন্তু আমি বলেছি যে, এখানে ইসলাম নিয়ে কথা হচ্ছে, কোন রাজনীতি নিয়ে না।

আর আমি জানি না বলেই আপনার কাছে জানতে চেয়েছি যে,আর তারা ইসলাম নিয়ে ব্যবসা করছে তা আপনি কিভাবে বলতে পারেন?

কিন্তু আমি আপনার কাছ থেকে এরকম উত্তর আশা করিনি। আপনার কথার কারণ জানতে চাইলে সে খারাপ হয়ে যাবে?

আপনি তো দেখছি তাদের মত কথা বলছেন। তাদের কাছে কোন প্রশ্ন করলে তারা যেমন করে।

আপনি ইসলামের আলোচনায় রাজনীতি না এনে রাজনীতির আলোচনায় তাদের গালাগালি করেন।

জামাত ইসলামী ওর চেয়েও মারন্ত্রক হতে পারে। তাতে আমার কিছু যায় আসে না।

যাইহোক, আমি এখানে কোন রাজনৈতিক দল নিয়ে কথা বলতে চাই না।

ধন্যবাদ।

২২| ১৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৩৬

আমার কবিতাই বলেছেন: রিয়েলফ্রেন্ড১৯৯২ বলেছেন: @ আমার কবিতাই, আপনি মুখ সামলে কথা বললে খুশি হব - অবাক হলাম !!!

ভাইরে ইসলামের পুরোটাই রাজনীতি এবং পরিবারনীতি বা তন্তের আলোচনা । এ আপনার বুঝতে হবে । রেগে যাবেন না ।

আপনার জ্বললো কোথায় বুঝলামনা ?
নাকি এই বাক্যটি পছন্দ হয়নি -নিজামি কুত্তাটারে তুলনা করে সবকালের শ্রেষ্ঠ রাসুল (সা: ) সঙ্গে । নাউজুবিল্লাহ্ । এদের কথা শুনলেও ঈমান চলে যাবে ।

২৩| ১৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৩৯

আমার কবিতাই বলেছেন: ছাগী আপনাকে ধন্যবাদ । যে নিকেই লিখেন না কেন চালিয়ে যায় সত্য বলুন ও লিখুন । কারো সঙ্গে খেজুরা আলাপে জড়ানোর কোন দরকার দেখিনা । ভাল থাকুন ; সুস্থ থাকুন ।

১৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৭

ছাগী বলেছেন: ধর্য ও সহনশীলতা ইমানের অঙ্গ ।
আপনারা অহেতুক কেন তর্ক করে যাচ্ছেন।
আউযুবিলাহী মিনাসাইতানের রাজিম । বেশি রাগ হলে এই দোয়া পরুন। ধন্যবাদ ।

২৪| ১৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:১৩

রিয়েলফ্রেন্ড১৯৯২ বলেছেন: @ আমার কবিতাই,
আপনি বলেছেন যে, 'রিয়েলফ্রেন্ড১৯৯২ সাপের কাজ থেকে আপনি ভাল কিছু আশা করতে পারেন না। সাপ সাপই। সুযোগ পেলে ঠিকই ছোবল মারবে।'
তাই বলেছি, আমার নামে বাজে কথা বলবেননা। আসলে আমি আমার সম্পর্কে ফাল্টু কথা বললে আমি সহ্য করতে পারি না।
আর আপনি নিজামি নিয়ে কি বলেছেন তাতে আমার মাথা ব্যথা নেই। তবে অকারণে রাজনৈতিক ঝামেলায় কে জড়াতে চায় বলুন?

আর আপনি ব্লগারকে বললেন, "কারো সঙ্গে খেজুরা আলাপে জড়ানোর কোন দরকার দেখিনা।"
কারো বলতে আপনি কি বলতে চান? দয়া করে, অকারনে কারও সাথে খোঁচা-খোঁচি কইরেন না। এমনিতেই অনেক সমস্যা আর কষ্টে আছি। তাই আমার সম্পর্কে কেউ ফাল্টু কথা বা টিটকারি মেরে কথা বললে সহ্য হয় না।

যাইহোক,
ভাল থাকবেন।
আমার ব্লগে স্বাগতেম। :)

১৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৬

ছাগী বলেছেন: ধর্য ও সহনশীলতা ইমানের অঙ্গ ।
আপনারা অহেতুক কেন তর্ক করে যাচ্ছেন।
আউযুবিলাহী মিনাসাইতানের রাজিম । বেশি রাগ হলে এই দোয়া পরুন। ধন্যবাদ ।

২৫| ১৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:২০

রিয়েলফ্রেন্ড১৯৯২ বলেছেন: @ আমার কবিতাই, আপনি বলেছেন, "ভাইরে ইসলামের পুরোটাই রাজনীতি এবং পরিবারনীতি বা তন্তের আলোচনা।"

ইসলাম কখনই রাজনীতি না। আপনি একজন মুসলিম হয়ে কিভাবে এ কথা বলেন? ইসলাম একটি সত্য ধর্ম, আমাদের জীবনবিধান। আর রাজনীতি হল দেশের বিধান যা ইসলামের আইনের আওতায় পড়া উচিত। আপনার কথা মত, ইসলাম মানে রাজনীতি, এটা ঠিক বলে আমি মনে করি না। তবে এটা সত্যি যে, অনেকে ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করে, যা ইসলাম সমর্থন করে না।

আর রাজনীতি নিয়ে আমি কখনও মাথা ঘামাই না, ঘামাতেও চাই না।

২৬| ২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:০৫

িঠকানা বলেছেন: বিবাহ্বহিভূত নারী পুরুষের সকল সম্র্পক হারাম । এবং তা সকল অনথের মূল । আতত্রব সাবধান ।

২৭| ২১ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২৯

চতুষ্কোণ বলেছেন: ৪ নং কমেন্ট আর উত্তরে ব্যাপক মজা পাইছি

=p~ =p~

২৮| ২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪৬

মাথা খারাপ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.