নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অস্থির ভদ্রলোক

আমি খুউব ভদ্রলোক

অস্থির ভদ্রলোক › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ প্রজন্ম চত্বর এবং একজন নতুন মুক্তিযোদ্ধা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯





রাফিউল মুরসালিন খান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করেছেন। পড়াশুনা শেষ করে তিন বছর হলো ঢাকায় এসেছেন একটা চাকরীর খোঁজে। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। চাকরী তার কাছে সোনার হরিণ। অনেক অনেক দিন পর আজ তার একটা ইন্টারভিউয়ের তারিখ পরেছে সকাল ১০ টায়। তো সে পুরা ফরমাল ড্রেসে ফার্মগেট থেকে মতিঝিল যাচ্ছিলো। শাহবাগের কথা সে আগেই জানতো। মাইকের শব্দে সে নেমে গেলো শাহবাগ।

এখন রাত দশ টা। সে যেতে পারেনি ইন্টারভিউ দিতে। দেশের প্রতি এক অদম্য ভালোবাসা তাকে আঁকড়ে ধরেছে। তাকে এই মাত্র বিদায় দিয়ে , আমি আসবো হলে। তার সাথে আমার পরিচয় এই শাহবাগেই। সারাদিন একসাথেই স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখলাম প্রজন্ম চত্বর। আসার সময় তাকে জিজ্ঞেস করলাম, " ভাই চাকরী।" ভাই বলে, " বেঁচে থাকলে আর ভাগ্যে থাকলে হবে। আমার বাবা বেঁচে নেই। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ করেছেন ১৯৭১ সালে। আমি বাবার কবরের পাশে গিয়ে বলতে পারবো যে বাবা তোমার আত্মার শান্তির জন্য আমিও যুদ্ধ করেছিলাম।"

সে ফিরে যাচ্ছে আর দেখছি একজন নব্য মুক্তিযোদ্ধা যাচ্ছে।



একাত্তরে হয়নি সাজা,

মুক্তিযুদ্ধ হয়নি শেষ।

মন্তব্য ৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

নিষ্‌কর্মা বলেছেন: বিশ্বাস রাখুন।
আস্থা রাখুন নিজেদের উপরে।
আজ সবার লক্ষ্য এক।
এই যুদ্ধে কোন পরাজয় বা পিছু হটা নেই।
আজ জনতা জেগেছে। আর কে না জানে, জনতাই ৯৯%

২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৬

আরজু পনি বলেছেন:

দেশ প্রেম হৃদয় থেকেই আসে।

সেই না দেখা যোদ্ধা তরুণের জন্যে শুভকামনা রইল।।

৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ২:০৬

বাংলার হাসান বলেছেন: তার দেশ প্রমেকে শ্রদ্ধা করি, আমি নিজেও একই পথরে পথিক। তবুও এটাকে মুক্তিযুদ্ধার সাথে তুলনা করে নতুন মুক্তিযোদ্ধা বলার পক্ষে আমি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.