নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কথা

চাঁদের আলোয়

আমি নিজের সম্পর্কে এখনো উল্লেখযোগ্য কিছু জানতে পারিনি। চেষ্টা করছি, জানা মাত্র জানাব

চাঁদের আলোয় › বিস্তারিত পোস্টঃ

একা

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৫

একলা শব্দটার মধ্যেই কেমন একটা ব্যথা জড়িয়ে আছে, তাই না? যেন বিপুলা এ পৃথিবীতে একমাত্র একলা শব্দটাই সব জীবনবোধের শেষটুকু। সাহিত্য-সিনেমা-অগোছালো চারপাশ, সব কিছুতেই 'একা' কথাটার সঙ্গে মাথা ঝিমঝিমে একটা নেগেটিভিটি জড়িয়ে। দেখুন না, 'হেমলক সোসাইটি' দেখে বেরনোর সময় তেতো মনটা কেমন ভাল হয়ে যায়! কারণটা কী? না, ওই যে কোয়েল মল্লিক সুড়সুড় করে একলার বোহেমিয়ান রাজত্ব ছেড়ে লক্ষ্মী মেয়ের মতো মা-বাবার কাছে ফিরলেন। তবু তো একলা সিংহাসনের নিজস্ব আবেদনকে শাপান্ত করতে মন চায় না। সুনীল গঙ্গোপাধ্যায় তো কবেই শিখিয়ে গেছেন যে, একা আদতে একা নয়, একা মানেই কয়েক জন। যেন চারপাশের ঘূর্ণিপাক থেকে স্বঘোষিত ছুটি নিয়ে চুটিয়ে 'আমিত্ব' উপভোগ করার নামই একলা জীবন কাটানো। স্বেচ্ছা নির্বাসন নিয়ে একলা সিংহাসনে থাকার বাসনা এই প্রজন্মের ক'জনের না আছে? সেই একলা থাকার মধ্যে স্বাধীন থাকার আনন্দ আর সব মিশেল থেকে নিজেকে আলাদা করে চেনা আছে যে।



মনোবিদরা জানাচ্ছেন, এই প্রজন্মের এই যে হুটহাট একলা থাকার বাসনা, তা শুধুই একাকিত্বের বেদনায় নিজেকে নীল করে দেওয়ার ইচ্ছেয় নয়। সবার মাঝে আলাদা হওয়ার এই যে চলতি প্রজন্মের খেলা, সেই খেলায় মজেও কখনও একলা আনন্দোদযাপন বেছে নেয় তারা। হ্যাঁ, কিঞ্চিৎ একাকিত্ব বোধ আছে বইকি। কিন্তু তারও সঙ্গে আছে আপন রাজত্বে রাজার মতো থাকার প্রশ্রয়ও। কিন্তু একা থাকা যে সুখকর নয়? মনোবিদরা জানাচ্ছেন, এই অসুখের মাঝেও চলতি প্রজন্ম নিজের মতো করেই কিছু সুখের চাবিকাঠি পেয়েছে, তাই সেই একলা থাকার অভ্যেসে 'আনন্দ হি আনন্দ কেবলম'।(সংগৃহীত ও পরিমার্জিত )

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৪

লেডি বার্ড বলেছেন: কথা গুলা আসলেই অনেক সুন্দর। কেনো জানি মনে হচ্ছে আপনি নিজে লিখলেও ভাল লিখবেন।

হ্যাপ্পি ব্লগিং। ! :)

২৪ শে জুলাই, ২০১৩ রাত ২:১৭

চাঁদের আলোয় বলেছেন: ধন্যবাদ আপনাকে। ব্লগিং এর এই জগতে এটাই আমার প্রথম পদার্পণ। ভয় হয়, এত ভালো ভালো লেখার ভীরে আমার আনাড়ি হাতের লেখাটি না হাসির গল্পে পরিণীত হয়।

২| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২২

লেডি বার্ড বলেছেন: আরে ভয় পাওয়ার কিছু নেই। সবাইতো আর এক রকম লেখিয়ে হবেন না। কেউ আনাড়ি, কেউ বাহারি, কেউ ভালো আবার কেউ খুব ভালো এই সব মিলিয়েইতো বিকল্প ধারার এই মুক্ত আয়োজন ব্লগিং। সো নো ভয় কিপ রাইটিং। B-)

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:২৪

চাঁদের আলোয় বলেছেন: ধন্যবাদ আপনাকে অসংখ্যবার ।আপনার কথা মনে রাখব অনেক দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.