| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিতের সকাল। আরমোড়া দিয়ে রোড উঠল। বাতাশে তখনো কুয়াশার ম্রিদু বিচরণ। অফিসের মাইক্রো ছুটছে শীতলক্ষ্যা নদির তীর ধরে। কুয়াশার চাদরে ঢাকা পরা নদী। আচ্ছা, নদিতে এত কুয়াশা থাকে কেন? পানির সাথে কুয়াশার মিতালি নাকি রীণ?
গাড়ি দাঁড়াল মুরাপারা বাজারের সামনে। ২জন কলিগ নেমে গেল। ফিরল মাঝারি সাইজ এর ২ টা প্যাকেট নীয়ে। অফিস এ এসে যে যার কাজে চলে গেলাম, কারও মনে রইলনা ঐ প্যাকেট এর কথা। দুপুরে ভাত খাওআর পর পিওন আমাদেরকে উপরের হলে যেতে বলল। প্যাকেট খুলে যা বের হল তা ছবিতে দেখুন।
সম্প্রতি ইত্তাদির শুটিং হল এই মুরাপাড়া কলেজ এ। জমিদার মুরারি মোহন এই এলাকার লর্ড ছিলেন। এলাকার প্রাইমারি স্কুল টা ১৯০১ তে এফিলিয়েটেড। নারায়ণগঞ্জ এর রুপগঞ্জ এলাকায় যাওয়ার পথে পরে এই মিষ্টির দোকান। এক একটার ওজন ১'৫ কেজি হয়। এলাকা টা অনেক প্রাচীন। পুরান মসজিদ ও মন্দির আছে অনেক। এক সময় পরতুগিজ ববসায়ীরা এখানে ববশা করতে এসেছিল। আপ্নারা অবশর সময়ে এখানে বেড়াতে আসতে পারেন।
©somewhere in net ltd.