| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিশে আছে জনপদে চেতনার সরোবরে ধার্মিক বক -
আর কত মোমবাতি পোড়াবে ধরনী ,আর কত কাগজ প্রসবিত পুরুষ অক্ষরে ,
আইনি পাতায় উন্মাদের ভাস্য পড়ে সারমেয় কুল স্পর্শকাতর আড়াল চাদরে ,
দেখ অক্ষম ক্রোধেরা আজ বানপ্রস্থে ঠেকিয়েছে পিঠ ;
দলে দলে জল কামান চাঁদের দেহ ঘিরে হিমরাতে পোহায় আগুন ,অসফল ব্যারিকেড
তোমার জন্য তল্পিবাহক , সুপক্ক ঘৃত বাছা বাছা চন্দন কাষ্ঠ দেখ পাঠিয়েছে ভেট ।
আড়ালে মুখ লুকায় জারজ কামনার সহস্র কীট ।
মিশে আছে প্রতি বস্ত্রে নিভু আলোর গোপন সঙ্গমে
মিশে আছে জনপদে চেতনার সরোবরে ধার্মিক বক -
ওই দেখ উড়ে যায় একাকী চিলেরা ধর্ষিতার মাংস ঠোঁটে
সে তোমার কেহ নয় তিলোত্তমা , তোমাকে পোড়াবে ক্রীড়নক ।
___________________________________________________
©somewhere in net ltd.