নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্রহ্ম সত্য

সে সব বিশ্বরূপ , শানিত মেধায় লেখা জোনাকির ঘুম

চির জিবী

লেখক

চির জিবী › বিস্তারিত পোস্টঃ

উচ্চাঙ্গ সঙ্গীতের অজ্ঞাতকুলশীল হারমোনিয়াম ---থেকে

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৯

১/

সার্ত্রে সাহেবকে বললাম ---আমাদের গুণগত রাজনীতি থেকে চর্ম রোগের অনুগুলো আলাদা করার কৌশল বলেদিন ।

তখন পিতামহ ভ্যরেন্ডাগাছের তৈল নিস্কাষণের নীলচিত্র হাতে আমার জন্য কসাইখানার মোড়ে কয়েকটা ষাঁড়ের সাথে অপেক্ষা করছে ।

ন্যেওটা গনশাকে বলি---তুই দু’পা এগো ।আমি সার্ত্রে সাহেবের পদসেবা শেষ করে এগোচ্ছি ।

তিনি প্রগতিবাদী ধর্মজটা ছাড়াতে ছাড়াতে লিবিয়ার কামা্নধস্ত এক বালিকার ওড়না দেখিয়ে বললেন ---যে কোন শিল্পপতি তার বউয়ের আব্দার মেটাতে এটাকে নিলামে চড়াবে ।আর বাছা বাছা সাগরেদ লেলিয়ে দেবে ---- দর উঠুক---দর উঠুক ---। অন্তত এই সুযোগে ওরা নোংরা প্রেমপত্র গুলোকে লুকানো পাক্কা বন্দোবস্থ সেরে ফেলতে পারবে ।

আমরা শুধু হারিয়ে ফেলি মায়ের টনিক কিনে ঘরে ফেরার রাস্তা ।

__________________________________________________

২///

ক্ষিতিভূষণ মাষ্টার খুব ভালো ভেঁপু বাজাত ।

স্বরবর্ণ উচ্চারণ করতে না পারা অনুগামী

তার বৈঠকখানায় ধেয়ে আসত জার্সি গরুর গোয়াল সাফ করতে ।

তাদের কোলে কাঁখে মধু ঘড়া আর অসম্পূর্ণ ভাবসম্প্রসারণ ।

আমি তার ঝাপসা চশমার কাঁচ থেকে

ময়ূ্রকন্ঠী সারসকে উড়তে দেখেছি ।

প্রতিগজ্ঞে এক একটি পালক খসে পড়ত ।

‘ল’ কে ‘ন’ বলতে অভ্যস্ত জননীরা তাদের বিনুনিতে ভরে রাখত

যতক্ষণ না বাল-বাচ্ছারা ঠিক ঠিক সাঁতরাতে পারে ।

আমাদের জিভের ভাঁজ থেকে খসে যাওয়া

ভরনীয়বর্গের চমৎকার প্যান্ডোরা বক্স

নমনীয় ফেসবুক হ্যাক করে দোল খায় ফ্রেন্ড রিকোয়েস্টে ।

আমি টের পাইনি ক্ষিতিবাবুর ভেপু

কোন ফেক আই-ডি তে ডিলিট হয়ে গেল ।



--------------------------------------------------------------------

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: আমি টের পাইনি ক্ষিতিবাবুর ভেপু
কোন ফেক আই-ডি তে ডিলিট হয়ে গেল ।
--বাহ! আজকের কবিতা।নতুন ভাষার কবিতা...শুভকামনা রইল।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

চির জিবী বলেছেন: নেক ধন্যবাদ জয়তী!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.