নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মনে প্রানে বাংলাদেশী

চন্দন

আমার বুকে অনেক ক্ষত তবুও আমি বিক্ষত নই ভর দুপুরে একলা কত খুঁজে বেড়াই হৃদয়টা কই। জন্ম এবং বেড়ে উঠা চট্টগ্রামে এখন একটি কর্পোরেট হাউসে কামলা দেই ভালবাসি ঘুরে বেড়াতে

চন্দন › বিস্তারিত পোস্টঃ

ফিরে দাও, ফিরে দাও সেই স্টেনগান মোহন রায়হান)

০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০০





ফিরে দাও, ফিরে দাও সেই স্টেনগান

দাউ দাউ আগুনের শিখা সারি সারি লাশ

আর হায়েনার শ্যেনদৃষ্টির ভেতর থেকে

গোপনের সরিয়ে নেয়া কালো ইস্পাত।



ফিরে দাও, ফিরে দাও সেই স্টেনগান

ঝাউতলা হাট লুট করে ফিরে যাবার সময়

ইছামতির তীরে হানাদার বাহিনীকে নৌকা সমেত

ডুবিয়ে দেয়া ক্ষুদ্ধ সাবমেশিনগান।



ফিরে দাও, ফিরে দাও সেই স্টেনগান

উজাড় গ্রামের পলায়না কিষানীকে ধানক্ষেতে

শুইয়ে উপূর্যপরি ধর্ষনে উম্মত্ত খানসেনাদের বুক

গর্জে উঠা প্রতিশোধের আগুন।



ফিরে দাও, ফিরে দাও সেই স্টেনগান

শত্রু হননে উম্মত্ত নেশায় গ্রামে গঞ্ছে

শহরে বাজারে অগ্নি ফুল ফোটানো সে বৃক্ষ।



মন্তব্য ৫ টি রেটিং +৩/-২

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৬

ধইঞ্চা বলেছেন: সব কবিতারে মাইনাস

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১৭

নজরুল কবীর বলেছেন: চন্দন, কবিতা পছন্দ করেন: ভালো কথা। কবির নাম রোমেন রায়হান নয়, মোহন রায়হান। রোমেন রায়হান নামে আরেকজন ছড়াকার রয়েছেন।
আর মোহন রায়হান স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দেলনের রাজপথের যোদ্ধা কবি।
ব্লগে কোনো লেখা পোষ্ট করার আগে, তথ্যগত ত্রুটির ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে পারলে সবার জন্যই মঙ্গলকর।

০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩১

চন্দন বলেছেন: ধন্যবাদ ভাই অনিচ্ছাকৃত ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য...


ছাত্রজীবনে তার কবিতা গুলো রাজপথের আন্দোলনে আমাদের প্রেরনা জোগাত।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৬

সবুজ বলেছেন: বন্দুক!!! পিস্তল!!!

বাপরে!

হটাৎ !

+

১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৩

চন্দন বলেছেন: আরে বস কি খবর ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.