| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐ সৈকত
আমরা সবাই ই সুবিধাবাদী।অসুবিধায় পড়লে আমরা কি সুবিধা খুঁজি না?আমিও তাদের একজন। :)
ধীর পায়ে যেদিন চলে গেলে,
ধীরে ধীরে,
ওই পাড়টায়,ওই বাঁধ ভাঙ্গা পাড়ে।
তুমি গিয়ে দাঁড়ালে।
সব কিছু ছেড়ে,সবাই কে রেখে,
একাকী হাঁটলে নিজের পথে।
ভাবলে না,কেউ আসবে কিনা
থাকবে কিনা তোমার সাথে।
সেই থেকে তোমায় খুঁজি।
যদিও রাগ হয়েছিল,অভিমান করেছিলাম।
কিন্তু তুমি অভিমান বোঝনা
এটা কি বুঝি? বুঝিনা।
দিন শেষ হয়
রাত শেষ হয়
তোমায় খোঁজা শেষ হয় না
শেষ হয়না তোমার রেখে যাওয়া যাতনা।
কবে আসবে তুমি?
নাকি আসবেনা?
হারানো মানুষ কি ফেরে,
নাকি ফেরেনা?
২|
২৮ শে জুন, ২০১৩ সকাল ১০:০৫
ঐ সৈকত বলেছেন: ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৭
শ্রাবণ জল বলেছেন: কবে আসবে তুমি?
নাকি আসবেনা?
হারানো মানুষ কি ফেরে,
নাকি ফেরেনা?
আকুল জিজ্ঞাসা।
ভাল লাগল।
সুন্দর কবিতা।
হ্যাপি ব্লগিং, সৈকত ।
শুভ কামনা।