| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।আমি নেহাত একজন সাধারন মানুষ। আর দশ জন মানুষের মত আমিও থাকি পরিবার নিয়ে। বাবা ছোট একটা চাকুরি করে, মা একজন স্কুল শিক্ষিকা, ছোট বোন আর আমি কোন একটি বিশ্ববিদ্যালয়ে পড়ি।
আমার মনেও এখন আর দশটা মানুষের মতই একটা প্রশ্ন জাগে। আমরা কি নিরাপদ হাতে আছি? সকালে মা-বাবা কর্মখেত্রে চলে যায়। বোন চলে যায় তার শিক্ষাপ্রতিষ্টানে। চিন্তায় থাকি তারা কি নিরাপদে বাসায় ফিরবে? আর মা-বাবা সব সময় চিন্তায় থাকে যে ছেলেটা যেভাবে "বদন বই" তে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে লিখছে তাতে ওর কোন ক্ষতি হবে না তো?
আমার অনেক দুঃখের সাথে বলতে হয় যে আমরা এমন একটি দেশের বাসিন্দা যে দেশে বলা হয় " জনগন সকল ক্ষমতার উৎস" কিন্তু এই জনগনের জীবনের কোন মূল্য নেই। আজ দেশের স্বার্থে আরো কিছু লাশ চাওয়া হয়। সেই লাশটা যে আমার হবে না তার কি কোন নিশ্চয়তা আছে? না নেই। যদি আমার লাশ পড়ে থাকে রাস্তায় তাতে কি দেশের, গনতন্ত্রের প্রকৃত কোন উপকার হবে? যদি হয় তো আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি। আরো অনেক দেশপ্রেমিক প্রস্তুত আছে। কিন্তু আমরা জানি তাতে দেশের, গনতন্ত্রের কোন উপকার হবে না। তাহলে কেন আমদের সাধারন জনগন এর লাশ চাওয়া হল? আমাদের জীবন কি তাদের ক্ষমতায় যাওয়ার সিড়ি? আমরা কি কিছুই করব না? হাত গুটিয়ে বসে থাকব?
৪২ বছর আগে আমার মত কত তরুণ তাদের রক্তে লাল করেছে এই দেশের পবিত্র মাটি। কিছু হায়েনার থাবায় ক্ষতবিক্ষত হয়েছিল আমার দেশের পবিত্র মাটি। আর ওই হায়েনাদের সাহায্য করেছিল আমাদের দেশের কিছু বেঈমান।
৪২ বছর পর আজ তাদের বিচারের দাবিতে ফুসে উঠেছে তরুণ প্রজন্ম। এই তরুণ রা একদিন স্বাধীনতা ছিনিয়ে এনেছিল প্রবল শক্তিশালী একটি বাহিনীর হাত থেকে। আজকের তরুণ প্রজন্ম কি পারবে আবার সেই চেতনা বুকে ধারণ করতে? তারা কি পারবে রক্তে রঞ্জিত খুনীর হাত ভেঙ্গে দিতে? পারবে। কারন বাংলা মায়ের তরুণরা হার মানতে শিখেনি। ভেঙ্গে গুড়িয়ে দিব ওই আশুভ লাল হাত। অনেক রক্তের হোলি খেলেছো বাংলার রাজনীতিবীদরা। তোমরা তোমাদের আদর্শ থেকে ছিটকে পড়েছো ক্ষমতায় যাবার নেশায়। কিন্তু আমরা তরুণ সমাজ আমাদের আদর্শ থেকে সরে দাড়াব না।রক্ত দিতে হলে দিব কিন্তু আর তোমাদের বঞ্চনা সহ্য করব না। বেঈমানদের ফাঁসি হবেই। কেউ তা থামাতে পারবে না।
মা তুমি ভয় করো না। আজ কিছু ডানাহীন মরবে। কিন্তু দেখো কাল কিছু মুক্ত পায়রা আকাশে উড়ে বেড়াবে। ওদের মাঝেই খুজে পাওয়া যাবে আমার মত ডানাহীনদের। ওদের মুক্ত জীবন দিতে হলে ওদের স্বাধীনতার প্রকৃত স্বাদ দিতে হলে আজ আমার মত ডানাহীন দের জেগে উঠতে হবেই। ওরা জীবন চায়। আমরা দিব কিন্তু আর ওদের স্বার্থে নয়। আবার জীবন দিব দেশ এর স্বার্থে।
©somewhere in net ltd.