| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামাত শিবির যেমন ধর্ম নিয়ে ব্যাবসা করে,আওয়ামিলীগই তেমনি মুক্তিযুদ্ধের চেতনা ব্যাবসা করে।জামাত যেমন অতিসূক্ষভাবে এই কাজটা করে যাচ্ছে,আওয়ামিলীগও তাই।পাঁঠাসুশীলরা কিন্তু তা বুঝবেনা।জামাত যেমন নিজেদেরকে দেশে নিজেদেরকে একমাত্র সহী ইসলাম চর্চাকারী দল ও রক্ষক বলে মনে করে,ভিন্ন দৃষ্টিভঙ্গির মুসলমানদেরই এককথাতে কাফের মুরতাদ ঘোষণা করে,আওয়ামিলীগ ও তেমনি নিজেদের একমাত্র মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী,ধারক ও রক্ষক মনে করে;তাদের কার্যকলাপ ও নীতির বিরোধিতাকারী সবাইকে রাজাকার মনে করে।সুশীলরাই এই হালে পানি দেয়।
বোঝা গেল ধর্মের তুলনায় সবাই দেশ নিয়া বেশী মাথা ঘামালেও,ধর্ম ব্যাবসার তুলনায় দেশ ব্যাবসা,মুক্তিযুদ্ধ নিয়ে ব্যাবসা পছন্দই করে!
#একমাত্র ভরসা ছিল তরুণ সমাজ।কিন্তু তারাও জেনে বুঝেও বিভক্ত।যারা ব্লগারদের গ্রেফতার করায় এই সরকারের গুষ্টি উদ্ধার করছে,তারাও এই সরকারকেই ভোট দিবে।কারন এটা পরিস্থিতির কারনে সরকার করেছে এবং এই সরকারই তাদের কাছে মন্দের ভাল।আমি জীবনেও বিশ্বাস করবনা আসিফ মহিউদ্দীন আওয়ামিলীগকে ভোট দিবেনা।কারন যতই সে সরকারের বিরুদ্ধে লিখুক,শুধুমাত্র এই সরকারই তারমত ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের স্বপ্ন দেখে।জামাত বিএনপি ক্ষমতায় আসলে তার পরিণতি যে খুব ভাল হবেনা সেটা না বোঝার মত বেক্কল সে না।
বাপজামাইতন্ত্রের এই একঘেয়ে নোংরা রাজনীতি থেকে সহসাই বেরিয়ে আসার কোন পথ নাই।খুবই হতাশ লাগছে জীবনের প্রথম ইলেকশনে এই দুইটা ব্ল্যাকহোল থাকবে অপশন আর আমাকে ভাবতে হবে -"আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব।"
নিকুচি করি এই নষ্ট রাজনীতির।
©somewhere in net ltd.