নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামাদ

আহ্‌মেদ সামাদ

আসুন আমরা দেশ ও দেশের মানুষকে ভালবাসি।

আহ্‌মেদ সামাদ › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবাণী-----আবদুল হাকিম

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৬









কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস।



সে সবে কহিল মোতে মনে হাবিলাষ।।



তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন।



নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।।



আরবি ফারসি শাস্ত্রে নাই কোন রাগ।



দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ।।



আরবি ফারসি হিন্দে নাই দুই মত।



যদি বা লিখয়ে আল্লা নবীর ছিফত।।



যেই দেশে যেই বাক্য কহে নরগণ।



সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন।।



সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানী।



বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী।।



মারফত ভেদে যার নাহিক গমন।



হিন্দুর অক্ষর হিংসে সে সবের গণ।।



যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।



সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।



দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়।



নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।।



মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি।



দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০

অচিন্ত্য বলেছেন: শিরোনামটা কোন কারণে দীর্ঘ-ঈ কারটা মিস করেছে। ঠিক করে দিলে সুন্দর হয়।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

আহ্‌মেদ সামাদ বলেছেন: ধন্যবাদ। বাংলা টাইপিং এ অদক্ষতার কারনে ঈ কার বাদ পরায় দুঃখিত। ঠিক করে দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.