নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দাওয়াতুলহক মাল্টিমিডিয়া

দাওয়াতুলহক মাল্টিমিডিয়া › বিস্তারিত পোস্টঃ

সুন্নাহর অনুসরণ,সংকলনেঃ ড মুহাম্মাদ সাইফুল্লাহ

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৫

সংখ্যাঃ০০২
রাসূলের কথা সুন্নাহ হওয়ার প্রমাণ:

আবু হুরাইরা রাদিআল্লাহু আনহু বলেন-
﴿أن النبي عليه السلام قال له رجل أوصني ، قال: " لا تغضب فردد مرارا ، قال: لا تغضب﴾

“এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি আমাকে নসিহত করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি রাগ করো না। লোকটি আবারও বলল, আমাকে নসিহত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন, তুমি রাগ করো না। (বুখারি, হাদিস: ৬১১৬)
এভাবে কয়েকবার সে নসিহত করার কথা বললে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বার বার একই উত্তর দিলেন এবং বললেন, তুমি রাগ করো না।‌‍

অনুরূপভাবে সাঈদ খুদরী রাদিআল্লাহু আনহু বলেন,
﴿من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان﴾
“আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি তিনি বলেন, তোমাদের কেউ যখন কোন অন্যায় কর্ম সংঘটিত হতে দেখে, সে তাকে হাত দ্বারা প্রতিহত করবে, যদি সম্ভব না হয়, মুখ দ্বারা প্রতিহত করবে, আর তাও যদি সম্ভব না হয়, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে, আর এটি হল ঈমানের সবচেয়ে দুর্বল অবস্থা”। (মুসলিম, হাদিস: ৪৯)
উল্লেখিত হাদিস-দ্বয়ের প্রথম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সাহাবীকে একটি নির্দেশ দিলেন, যা পালন করা এবং রাসূলের অনুসরণ করা তার জন্য ওয়াজিব। আর তা হল, রাগ নিয়ন্ত্রণ করা। আর দ্বিতীয় হাদিসে অন্যায়ের প্রতিবাদ করার নির্দেশ দিয়েছেন এটিও রাসূলের কথা। তবে তার অনুসরণ করাও ওয়াজিব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.