নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দাওয়াতুলহক মাল্টিমিডিয়া

দাওয়াতুলহক মাল্টিমিডিয়া › বিস্তারিত পোস্টঃ

কবর দেখলে মহিলাদের করণীয় কী?,প্রশ্ন উত্তরে ড.মুহাম্মাদ সাইফুল্লাহ

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

প্রশ্ন : আমি জানি,মহিলাদের কবর যিয়ারত করা নিষেধ। কিন্তু কোনো মহিলা যদি কখনো কোনো রাস্তার পাশে থাকা কবরের পাশ দিয়ে হেঁটে যায়, তবে সে কি সেই কবরবাসীর উদ্দেশে সালাম দিতে পারবে? কোনো কবর দেখলে মহিলাদের করণীয় কী?

উত্তর:

মহিলাদের কবর যিয়ারত করার বিষয়ে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন;বরং মহিলাদের কবর যিয়ারত করার বিষয়ে বলেছেন,‘কবর যিয়ারতকারীদের ওপর আল্লাহর অভিশাপ।’এটি শুধু নিষিদ্ধ তা নয়,বরং এ নিষেধ কাজটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর হাদিসের মাধ্যমে অভিশপ্ত কাজ হিসেবে আখ্যায়িত হয়েছে।
আর যাতায়াতের পথে কবরবাসীকে সালাম দেওয়ার কোনো বিধান সাব্যস্ত হয়নি। কবরস্থানে গেলে তার পর সালাম দেওয়ার বিধান সাব্যস্ত হয়েছে। এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মাসআলা রয়েছে, যা স্পষ্ট করা দরকার, যেমন,কেউ যদি কবরের সামনে দিয়ে বাসে করে চলে যান, তাকে বাসে বসে কবরবাসীর জন্য সালাম দেওয়ার প্রয়োজন নেই। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীর জন্য যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন,সেগুলো একজন ব্যক্তি যখন শুধু কবর জিয়ারতের জন্য যাবেন,তখনই পড়বেন। রাস্তা অতিক্রম করার সময় পড়বেন না;বরং সে ক্ষেত্রে যখন কবরবাসীর কথা স্মরণ করবেন,তখন তিনি কবরবাসীর জন্য দোয়া করবেন।

আপনি আপনার প্রশ্নও পাঠাতে পারেন আমাদের ই-মেইলেঃ
[email protected]

আমাদের ফেইসবুক পেইজঃ

https://www.facebook.com/dawatulhaqmultimedia

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৭

জনম দাসী বলেছেন: এই সব হাদীস কোথায় পেয়েছেন আপনি? ভালো ভাবে কোরআন হাদীস জানুন তারপর লিখুন। কোন হাদীসে পেয়েছেন ''মহিলাদের কবর জিয়ারত বিষয়ে...'' কবর জিয়ারত কারীদের উপর আল্লাহ্‌র অভিশাপ'' বা অভিশপ্ত করেছেন?

''হযরত আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সাঃ) একটি কবরের কাছে উপস্থিত এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেনঃ আল্লাহ্‌কে ভয় কর এবং সবুর কর।'' সহীহ্‌ বোখারী শরীফ, হাদীসঃ ১১৭৯

আপনিতো মহান আল্লাহ্‌ নামটি ঠিকমত লিখতে পারেন নি। হাদীসের জায়গায় লিখেছেন হদিস। যে ব্যক্তি আল্লাহ্‌ এবং হাদীস শব্দটিই ঠিক মত লিখতে পারেনা। সে আবার আসল হাদীসের কথা কি জানবে। ওই যে লিখেছেন হদিস, ঠিক তাই নিজের মন গড়া হদিস নিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। মানুষ আপনার মত হদিস পড়া মানুষ না, তারা হাদীস পড়া মানুষ। ভুল শুধরান, ভাল ভাবে কোরআন এবং হাদীস সম্পর্কে জানুন তারপর লিখুন। আর জিয়ারত টা কি মশাই?



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.