| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্ন : তাহাজ্জতের নামাজ প্রত্যেক দিন না পড়ে মাঝেমধ্যে পড়লে কি গুনাহ হবে?
উত্তর :
না। মাঝেমাধ্যে যদি কেউ তাহাজ্জতের সালাত আদায় করে থাকেন তাহলে গুনাহগার হবেন না। কিন্তু তাহাজ্জতের সালাতের সুন্নাহ তরিকা হলো কম করে হলেও নিয়মিত আদায় করা।
এ বিষয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো,আল্লাহর কাছে সবচেয়ে উত্তম বা পছন্দনীয় কাজ কোনটি? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সে কাজটি হচ্ছে যেটি বান্দা সবসময় নিয়মিত করে থাকে,যদিও সেটি কম হয়ে থাকে। সুতরাং কোনো ইবাদত বান্দা যখন করবে,অর্থাৎ নফল ইবাদত,যার মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, চেষ্টা করবে এটা নিয়মিত করার জন্য। তাহলেই আল্লাহর কাছে এই কাজ উত্তম বা পছন্দনীয় হবে।
আপনি আপনার প্রশ্নও পাঠাতে পারেন আমাদের ই-মেইলেঃ
[email protected]
আমাদের ফেইসবুক পেইজঃ
https://www.facebook.com/dawatulhaqmultimedia
©somewhere in net ltd.