নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দাওয়াতুলহক মাল্টিমিডিয়া

দাওয়াতুলহক মাল্টিমিডিয়া › বিস্তারিত পোস্টঃ

তাবলিগ কাদের জন্য?প্রশ্নটির উত্তর দিয়েছেন ড.মুহাম্মাদ সাইফুল্লাহ

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬


প্রশ্ন : নবী করিম (সা.) ধর্ম প্রচারের জন্য কি কোনো চিল্লা দিয়েছেন? শিক্ষার মাধ্যম কি তাবলিগ? মূলত তপ্রশ্নটির

উত্তর : ধর্ম প্রচারের জন্য চিল্লা দেননি। কিন্তু ধর্ম প্রচারতো করেছেন। তাবলিগ করেছেন এবং তাবলিগ করতে বলেছেন। বাকি রাসুল (সা.) চিল্লা দেননি, এটি কোনো সন্দেহ নেই। চিল্লা আবিষ্কার করেছেন তো ১৯৪০ সনে। সুতরাং রাসুল (সা.) তো ১৯৪০ সনে ছিলেন না। তাই এটি রাসূল (সা.) দেননি। তাতে কোনো সন্দেহ নেই।
এখানে আমাদের একটি জিনিস জানতে হবে। সেটা হলো এই দাওয়াতের যে পদ্ধতি আছে, সেই পদ্ধতির মধ্যে রাসূল (সা.)যে কর্মনীতি দেখিয়েছেন সে কর্মনীতির মাঝে কোনো ধরনের পার্থক্য আছে কি না। যদি পার্থক্য থাকে তাহলে সেটা সুন্নাহ অনুযায়ী পালন করতে হবে। আর যদি কোনো পার্থক্য না থাকে, সেটা সুন্নাহর পরিপন্থি কাজ না হয়ে থাকে, তাহলে সে কাজটি করতে শরিয়তে কোনো বাধা নেই বা নিষেধ নেই।
বাকি তাবলিগের সাথে সবচেয়ে বড় যে পলিসিটি (নীতি) এর সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তাবলীগের জন্য পূর্বশর্ত, সেটা হচ্ছে রাসুল (সা.) কোরআনের মধ্যে আল্লাহ তায়ালার পক্ষ থেকে বলে দিয়েছেন আপনি বলুন, ‘এটিই হচ্ছে আমার পথ। আমি আল্লাহর দিকে আহ্বান করি জ্ঞানের ভিত্তিতে এবং আমার যারা অনুসারী আছে এদের দাওয়াতি কাজ হচ্ছে মূলত জ্ঞানের ভিত্তিতে।’ মূলত তাবলিগ এবং দাওয়াত যেটাই আপনি বলুন না কেন, এর জন্য জ্ঞান অপরিহার্য। যদি জ্ঞান না থাকে, তাহলে এই তাবলিগ ভুল হবে। আমরা অনেকে মনে করি যে শুধু বের হয়ে গেলেই তাবলিগের কাজ হয়ে গেল, তা নয়।
শিক্ষার মাধ্যম তাবলিগ নয়। তাবলিগ কোনো কিছু পৌঁছানো। দিনের কথা মানুষের কাছে পৌঁছানো। দিনের কথা মানুষের কাছে বলতে হলে নিজেকে জানতে হবে। কিন্তু না জেনে জানানোর চেষ্টা করলে সেটা ভুল হবে। সব মুসলিমের ওপর এ তাবলিগের দায়িত্ব রয়েছে।
আপনিও আমাদেরকে প্রশ্ন করতে পারেন ই-মেইলেঃ-
[email protected]
আমাদের ফেইসবুক পেইজঃ
https://www.facebook.com/dawatulhaqmultimedia

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.