নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ এক স্বেচ্ছা-নির্বাসন! বলো,আমায় ফেরায় কে!

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

দেবদারু

ইচ্ছে ছিল নীলাকাশে উড়তে থাকা মুক্ত বিহঙ্গ হবো... কিংবা শিশির-ভেজা প্রভাতের চঞ্চল ঘাস-ফড়িং... কখনো হতে চেয়েছি সাদা কাশবন... উদ্দাম বুনো-মেঘ... কখনো বা শান্ত নদীতে ফুটে থাকা কল্পনার নীলপদ্ম... কিন্তু বেঁচে আছি আজো আজন্ম পাপের স্খলন নিয়ে... বোবা বৃক্ষ হয়ে... দেবদারু-র মৌনতা সাথী করে... এক অভিশপ্ত কষ্ট-তরুর ছদ্মবেশে!

দেবদারু › বিস্তারিত পোস্টঃ

যত দূরে যাও...

২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৫

ভালোবাসায় সিক্ত থাকো, আপ্লুত হও নতুন প্রেমে,

আমার আবেগ বিকিয়ে দিলাম সস্তা চোখের-পানির দামে।

হৃদয় পোড়া গন্ধটুকু হারিয়ে যাবে ফুল-সুবাসে,

ফুলেল তোমায় ঢেকে দিতে অচিন পুরুষ আছে পাশে;

রাত জেগে তাই স্মৃতি নাড়াই, স্বপ্ন ভাঙ্গি, স্বপ্ন খুঁজি-

তুমি বোধ হয় সেই সময়ে শিহরণে মাতো রোজই;

ঈর্ষাগুলো বাড়তে থাকে পাল্লা দিয়ে ক্ষেপিয়ে আমায়,

কেড়ে নিলে সকল কিছু... তবু সবই আমার-ই দায়!

আমার বুকে ভাঙ্গন জাগে তোমার চোখের অবহেলায়,

নদীর তোড়ে পাড়ের ভাঙ্গন- নদীর তাতে কি আসে-যায়?

ভেসে থাকো সুখ-জোয়ারে, ক্ষ্ট-বিলাস আমার ভাগে-

বিস্মৃত প্রেম বাঁচবে ঠিক-ই অযাচিত অনুরাগে!



মন্তব্য ৪০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৯

রাশেদ বলেছেন: জটিল।

২| ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:০১

বইপাগল বলেছেন: সেই হতভাগীর প্রতি ঘৃণা ...
অসাধারণ প্রকাশ ... ৫

৩| ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:০৮

দেবদারু বলেছেন: @রাশেদ ভাই, বইপাগল.......... ধন্যবাদ.....

৪| ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:১৮

খোলাচিঠি বলেছেন: যা বলেছেন, যেভাবে বলেছেন . . . খুব ভাল লাগলো।

৫| ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:২০

কালপুরুষ বলেছেন: ভাল লাগলো। বেশ রোমান্টিক!

৬| ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:২১

বিষাক্ত মানুষ বলেছেন: দারুন দারুন !!

ব্যাপক হয়েচে ....৫

৭| ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:২৫

ফারহান দাউদ বলেছেন: তালে তাল,টালমাটাল। তবলা দরকার ছিল ১টা,আর ৫ হইলো অটো।

৮| ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:২৬

দেবদারু বলেছেন: @খোলাচিঠি, কালপুরুষ দা, বিষাক্ত মানুষ......... ধন্যবাদ জানাই........

৯| ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৪৩

শতরূপা বলেছেন: আমি অবাক হোলাম-আমি উদাস হোলাম
আর ৫ দিলাম,য়দিো জানি তার নাই কোনো দাম।

১০| ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৪৪

নূরে আলম বলেছেন: অসাধারণ!

১১| ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৫১

ডিপ্লোম্যাট বলেছেন: ভালা হইচে।

১২| ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৫৬

দেবদারু বলেছেন: @ফারহান দাউদ ভাই, শতরূপা, নূরে আলম... অজস্র ধন্যবাদ......

১৩| ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:০১

দেবদারু বলেছেন: @ডিপ্লোম্যাট, আপনাকেও ধন্যবাদ.......

১৪| ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:০৫

শতরূপা বলেছেন: ধন্যবাদে গলবেনা মন
চাই যে আরো গভীর মনন
হ্ৃদয় মাঝারে গভীর খনন
অলশ শয়ানে তার ঐ নীড়ে

১৫| ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:১০

নিধিরাম সর্দার বলেছেন: নদীর তোড়ে পাড়ের ভাঙ্গন- নদীর তাতে কি আসে-যায়?

১৬| ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:১১

তুষারমানব বলেছেন: বিস্মৃত প্রেম...

১৭| ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:২০

শতরূপা বলেছেন: হি হি তাও জানেননা ? মাথামোটাকে জিগাতে পারেন একবার।তবে আপনাকে দেখে ভিরমী না খায় আবার!

১৮| ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:২৭

অনুভুতি বলেছেন: এত সুন্দর আর এত বলিষ্ঠ লেখা!!!
এসে এসে পড়ে যাই...
মন্তব্য করতে ভয় পাই।
-------------------------------------
রাত জেগে তাই স্মৃতি নাড়াই, স্বপ্ন ভাঙ্গি, স্বপ্ন খুঁজি-
তুমি বোধ হয় সেই সময়ে শিহরণে মাতো রোজই;
ঈর্ষাগুলো বাড়তে থাকে পাল্লা দিয়ে ক্ষেপিয়ে আমায়,
কেড়ে নিলে সকল কিছু... তবু সবই আমার-ই দায়!

১৯| ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:২৮

অনুভুতি বলেছেন: ৫

২০| ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:২৯

দেবদারু বলেছেন: @শতরূপা, আপনার কবিতায় আরো বিহবল! বলার ভাষা কোথায় খুঁজি?

@নিধিরাম সর্দার, তুষারমানব........... ধন্যবাদ......অসংখ্য........

২১| ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৩৬

দেবদারু বলেছেন: @অনুভুতি, এ আপনার উদার পর্যালোচনা.....

২২| ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৪০

শতরূপা বলেছেন: আমরা এখন দেবদারুর আশ্রয়ে।আপানাকে কিছু বলতে হবেনা। আপনি আপনার লেখা লিখুন।আর আপনার লেখার ভক্তদের অত্যাচার সহ্য করুন

২৩| ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১:০৭

দেবদারু বলেছেন: @শতরূপা, আন্তরিক ধন্যবাদ আপনার অকপট ভালোবাসার জন্য.................. সামহোয়্যার ইন-এ আপনার অবস্থান সুদৃঢ় হোক- সেই শুভকামনা রইল.........

২৪| ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১:২১

নাদান বলেছেন: অসাধারন ৫৫৫৫৫৫৫৫৫৫৫৫

২৫| ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৩৭

দেবদারু বলেছেন: @নাদান ভাই, আপনার উচ্ছ্বাসে খুশি হলাম খুব......

২৬| ২৯ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:২২

েজবীন বলেছেন: "যত দূরে যাও...ভালোবাসায় সিক্ত থাকো,ভেসে থাকো সুখ-জোয়ারে, ক্ষ্ট-বিলাস আমার ভাগে-"

অনেক.... সাধারন, তাইতো মনে লাগে...

২৭| ২৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩০

দেবদারু বলেছেন: @েজবীন, আমি মানুষটা সাধারণ... তাই ভাবি-ও সাদা-সিধে কথা......... আপনার ভালো লাগলো জেনে খুশি হলাম খুব। যাহোক, আপনার কবিতা-মেইল করা মানুষটি কেমন আছেন?

২৮| ২৯ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৪

েজবীন বলেছেন: আরে ধুর!!! কি ভাবছিলা ওরে? ঐটা দোস্ত, যারে দেখিনা ২/৩ বছর .....
ওর ৯/১০বছর পুরানো ... অন্যকাউকে বিয়ে করে প্রবাসী হয়েছে শুধুমাত্র ও সমাজে তথাকথিত ভাবে প্রতিষ্ঠিত হয়নি....তখনও..

২৯| ২৯ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৫

েজবীন বলেছেন: আরে ধুর!!! কি ভাবছিলা ওরে? ঐটা দোস্ত, যারে দেখিনা ২/৩ বছর .....
ওর ৯/১০বছর পুরানো ... অন্যকাউকে বিয়ে করে প্রবাসী হয়েছে শুধুমাত্র ও সমাজে তথাকথিত ভাবে প্রতিষ্ঠিত হয়নি....তখনও!!!!!
তবে ওর কথায় কখনও কষ্টটা বের হয়না...

৩০| ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:২৮

নীলাঞ্জনা বলেছেন: কিছুদিন আগে আপনার পোস্টে বাজে মন্তব্য করায় আবার আপনার ব্লগে ঢুকতে খুব লজ্জা লাগছিল। কিন্তু আপনার লেখা পড়ার লোভ তো সামলানো যায় না... তাই লগ ইন না করেই পড়লাম আপনার এই কবিতাটি।

এটি পড়ার পর আমি মন্তব্য না করে থাকতে পারলাম না...


চমৎকার একটি পূর্নাংগ কবিতা উপহার দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

বলতে দ্বিধা নেই যে, এই প্রথম আপনার কবিতায় নিখুঁত ছন্দের মোড়কে নিখাদ আবেগ এবং চমৎকার বিষয়ের উপস্থাপন করতে পেরেছেন।


প্রিয় পোস্টে সাজাচ্ছি।

মনটা ভাল হয়ে গেলো...

৩১| ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৪০

দেবদারু বলেছেন: @েজবীন, সরি.........আমি ভুল ভেবেছিলাম!

@নীলাঞ্জনা, আপনি "বাজে" মন্তব্য করেছেন! কখন? কোনটা?............... যাহোক, কখনোই আমি আপনার কোনো সমালোচনা বা প্রশংসা নেতিবাচকভাবে নেই নি এবং ইনশাল্লাহ্ নেবো-ও না। আর, ছন্দ বিষয়ে আমি সবসময় একটু ইচ্ছাকৃত-অবহেলা করি, কারণ অনেক সময় শুধু ছন্দ-রক্ষার্থেই মন থেকে আসা কোনো কোনো শব্দ বা ভাব কে বদলে নিতে হয়.......... যাহোক, কৃতজ্ঞতা রইলো বরাবরের মতোই.................

৩২| ৩০ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১১

শাইরি বলেছেন: 'শাইরি' বেশ কয়েকবার ব্লগে কবি হবে বলে ব্যাপক উদ্যোগ নিয়েছিল কিন্তু আপনার কবিতা পড়ে তার নিজের আর লিখতে ইচ্ছে হয়না, এত ভালো লেখেন কেমনে?


কবিতা ব্যাপক হইসে..................৫

৩৩| ৩০ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৫

দেবদারু বলেছেন: @শাইরি ভাই, লজ্জা দিচ্ছেন কেন? আপনিও তো ভালো লেখেন........ আপনার ধর্ম ও রাজনীতি নিয়ে চিন্তাশীল লেখাগুলো তো অনেক বিভ্রান্ত পোস্টের কাউন্টার দিয়েছে! তবে? ভালো থাকবেন........

৩৪| ৩০ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৪

মৃন্ময় আহমেদ বলেছেন: কবিতাখানা পড়ে একটা গান আর একটা কবিতার কথা ভীষণ করে উল্লেখ করতে ইচ্ছে করলো-

যতো দূরে যাও, বন্ধু আমার, জেনে রেখো
ছায়া হয়ে রবো তোমারই মাঝে....

জলের আগুনে পুড়ে হয়েছি কমল
কী দিয়ে মুছবো বলো এ আগুনের জল!

আর আমি বলি
জলের দামে বিকি হয়ে গেছি সেই কবে
মূল্যের নিরুপণ তো শুরু হলো এই সবে!
ভেবেছিলে বুঝি খুব সস্তায় নিয়েছো আমায়
রঙহীন জল মূল্যহীন নয়- অমূল্য ভাবনায়...

৩৫| ৩০ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৭

দেবদারু বলেছেন: "জলের দামে বিকি হয়ে গেছি সেই কবে
মূল্যের নিরুপণ তো শুরু হলো এই সবে!
ভেবেছিলে বুঝি খুব সস্তায় নিয়েছো আমায়
রঙহীন জল মূল্যহীন নয়- অমূল্য ভাবনায়..."
..............অসাধারণ!! @মৃন্ময় ভাই

৩৬| ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১৮

মৃন্ময় আহমেদ বলেছেন: ইস্নিপ্‌সে আপনার ইমেইল এ্যাডরেস রেজিস্টার করুন। তারপর সাইন ইন করলে.. গানগুলোর ক্ষেত্রে ডাউনলোড অপশন আসবে।।

৩৭| ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: দারুন লাগলো।
"আমার বুকে ভাঙ্গন জাগে তোমার চোখের অবহেলায়,
নদীর তোড়ে পাড়ের ভাঙ্গন- নদীর তাতে কি আসে-যায়?"
এত সুন্দর প্রকাশ...।মন ভরে গেলো।
শুভেচ্ছা।

৩৮| ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫৯

দেবদারু বলেছেন: @মৃন্ময় ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে!

@সুলতানা শিরীন সাজি, আপনার ভালো লাগল জেনে খুশি হলাম..... ভালো থাকবেন........

৩৯| ০১ লা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:০৬

সিঁদুরে মেঘ বলেছেন: দুঃখ না পেলে মনে হয় গল্প কবিতা গান সৃস্টি হতো না। হলেও পানসে লাগত।
দারুন লেগেছে।৫

৪০| ০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫০

দেবদারু বলেছেন: @সিঁদুরে মেঘ, যথার্থই বলেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.