নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ এক স্বেচ্ছা-নির্বাসন! বলো,আমায় ফেরায় কে!

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

দেবদারু

ইচ্ছে ছিল নীলাকাশে উড়তে থাকা মুক্ত বিহঙ্গ হবো... কিংবা শিশির-ভেজা প্রভাতের চঞ্চল ঘাস-ফড়িং... কখনো হতে চেয়েছি সাদা কাশবন... উদ্দাম বুনো-মেঘ... কখনো বা শান্ত নদীতে ফুটে থাকা কল্পনার নীলপদ্ম... কিন্তু বেঁচে আছি আজো আজন্ম পাপের স্খলন নিয়ে... বোবা বৃক্ষ হয়ে... দেবদারু-র মৌনতা সাথী করে... এক অভিশপ্ত কষ্ট-তরুর ছদ্মবেশে!

দেবদারু › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ের ক্যানভাসে কে তুমি মানবী?

০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৪

জীবন-পথের শুরু থেকেই হৃদয়পটে আঁকছি ছবি,

মনগড়া এক তুলি দিয়ে আলতো আঁচে এক মানবী।

দীর্ঘ পথের লম্বা সফর- জীবন তরী ভিড়ছে তটে,

নানান মনের লক্ষ মানুষ যাত্রা-পথের শত ঘাটে।

হরেক রঙের হরেক বাহার- দু'চোখ তাই যাচ্ছে ভেসে,

যা কিছুই লাগছে ভালো নিচ্ছে টেনে নির্নিমেষে।

ধার করা সেই রঙের স্রোতেই আমার মনের ছবি সাজাই,

"তিলোত্তমা চিত্রকর্ম"- মনের মানুষ এমন যে চাই!

দৃষ্টি থাকে পথের বাঁকে, দৃষ্টি ফেরে দূর সীমানায়,

কোথায় আছে সেই মানবী? সে কি কাছে ডাকবে আমায়?

ঘটনাবহুল জীবন মাঝে হঠাত করেই তাকে পাওয়া-

বাস্তবেরই দৃশ্যে সে যে হয়তো মনের ছবির ছায়া!



হলো দেখা এবং আরো অনেক পরে স্বল্প-কথন,

এভাবেই চলছিল বেশ, সম্পর্কের উথ্থান-পতন।

মাস গড়িয়ে বছর এলে অনুভূতির প্রকাশ পেলো,

একাকী এই জীবন-পথে পথিক এবার দু'জন হলো।

তার মাঝেই গেলাম ডুবে, বিভোর হলাম তার খেয়ালে-

মনের ছবির আদল ভেঙ্গে তারে আঁকি সেই দেয়ালে।

চলন-বলন-ভাবনা-রুচি ঢেলে সাজাই তার আঙ্গিকে,

বদলে যাওয়ার ঢেউ দোলা দেয় আশেপাশে-চতুর্দিকে।

তারপরও সে অদ্বিতীয়া, আমার স্বপ্নে তার বিচরণ-

সুধাময় সেই বাচনভঙ্গি, দৃষ্টি কিংবা তার আচরণ।

মন্ত্রমুগ্ধ প্রেমিক-প্রবর, আমি যে তাই দিশেহারা,

নাওয়া-খাওয়া সব ভুলেছি, ভালোবাসায় হৃদয় ভরা!



কালের চাকা দ্রুতই ঘোরে- সময় বড্ড চপলমতি,

মুগ্ধতার আবেশ কাটে, স্থবির ভালোবাসার গতি।

এখন সবই বিষাদময়; চলন, বলন কিংবা কথন;

তবে কেন বদলে গেলাম? কিসের জন্য এই আয়োজন?

হঠাত করেই মনে পড়ে তিলোত্তমা আলেখ্যকে-

এখনকার এই ছবির সাথে যোজন-যোজন ফারাক আছে!

মর্মাহত আমায় সে যে ইচ্ছেমতো আঘাত হানে,

এতো ভালোবাসে তবু দূরে সরায় সঙ্গোপনে!

মন্তব্য ২০ টি রেটিং +৯/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০০

এরশাদ বাদশা বলেছেন: প্প্ব্তপ্প্ম প্প্বক্কপ্প্মপ্প্ব্বে!!!!! প্প্ম্র+

২| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০১

দুষ্টছেলে বলেছেন: তোমার কবিতা দেবদারু গাছের মতই!!

৩| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০১

এরশাদ বাদশা বলেছেন: প্প্ব্তপ্প্ম প্প্বক্কপ্প্মপ্প্ব্বে!!!! প্প্ম্র+

৪| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১৫

সারওয়ারচৌধুরী বলেছেন: ৫

৫| ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৮

দেবদারু বলেছেন: @এরশাদ বাদশা ভাই, লেখা বোঝা যাচ্ছে না.... তবুও ধন্যবাদ দীর্ঘ কবিতাটি পড়ার জন্য....

@দুষ্টছেলে, মনে হচ্ছে কবিতাটি আপনার ভালো লাগে নি....... যদি তা-ই হয়, আন্তরিকভাবে দুঃখিত!

@সারওয়ারচৌধুরী ভাই, ধন্যবাদ... অসংখ্য....

৬| ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫৪

এরশাদ বাদশা বলেছেন: কি ছাই হয় মাঝে মাঝে!!
বলেছিলাম গ্রেট!!!! খুব ভালো লেগেছে!!

৭| ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:০০

কালপুরুষ বলেছেন: চমত্কার লিখেছেন @দেবদারু। অপূর্ব ছন্দ বিন্যাস।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:০১

দেবদারু বলেছেন: @এরশাদ বাদশা ভাই, অনেক ধন্যবাদ।

@কালপুরুষ দা, ব্লগের 'ছন্দের জাদুকর' যে আপনি-ই!

৯| ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৬

মৃন্ময় আহমেদ বলেছেন: বাহ্‌, ভীষণ ছন্দময় এক গল্প পড়লাম। ভালো লাগলো।। কেনো যে এমন দুঃখ দুঃখ খেলা।।!!

১০| ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৭

দেবদারু বলেছেন: @মৃন্ময় ভাই, ধন্যবাদ আপনাকে.... খুশি হলাম খুব।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫৩

সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: 'এখন সবই বিষাদময়; চলন, বলন কিংবা কথন;
তবে কেন বদলে গেলাম? কিসের জন্য এই আয়োজন?
হঠাত করেই মনে পড়ে তিলোত্তমা আলেখ্যকে-
এখনকার এই ছবির সাথে যোজন-যোজন ফারাক আছে'
-দেবদারু,ভীষণ ভালো লাগলো!

১২| ০৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩১

দেবদারু বলেছেন: @সাতিয়া মুনতাহা নিশা, ধন্যবাদ....

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:০০

সিঁদুরে মেঘ বলেছেন: দারুন হয়েছে।
৫ অবশ্যই।

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:৫১

অনুভুতি বলেছেন: ভালো লাগলো...সকল অনুভব আর অনুভূতির সরল প্রকাশ...তা বেশ..... তা বেশ......।তবে ভালোবাসার মাঝে বদলে যাওয়া কেন?

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৪৫

ফারহান দাউদ বলেছেন: আপনার কবিতায় গদ্য মন্তব্য দিলে ছন্দপতন ঘটে,মুশকিল হলো,আপনার মত কবিতা আর কই পাবো? তাই রসভঙ্গ করেই ৫,এরপর থেকে বাই ডিফল্ট ৫ থাকবে।

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:০৫

দেবদারু বলেছেন: @সিঁদুরে মেঘ, অনুভুতি, ফারহান দাউদ- ধন্যবাদ সবাইকে।

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪১

েজবীন বলেছেন: প্রথম ৩প্যারা ভাললাগার ঘোরে পড়তে পড়তেই শেষপ্যারাতে হোচঁট খেলাম.... এখানেও বিরহ ভরে দিছো....

অনেকবার পড়ে ফেললাম একবসায় ... অনেক ভাল।


শুধু নিঃশব্দে ৫ দিলেই কি কথা বলা শেষ??

১৮| ০৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:১১

দেবদারু বলেছেন: @েজবীন, হোঁচট কেন? আমি যে কষ্ট-তরু!!

১৯| ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪৪

নীলকণ্ঠ বলেছেন: হঠাত করেই মনে পড়ে তিলোত্তমা আলেখ্যকে-
তিলোত্তমা আলেখ্য অসম্পুর্ণ আলেখ্য।। কখন তার সাথে বাস্তব কে কখন মেলাতে হই না... তাহলে এভাবেই কষ্ট পেতে হয়।

আর কষ্ট পেলে কষ্ট কে ছুড়ে ফেলে দিতে হয়।।

২০| ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:২০

দেবদারু বলেছেন: চাইলেই কি কষ্টকে ছুঁড়ে ফেলা যায়? কি জানি!! @নীলকণ্ঠ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.