নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ এক স্বেচ্ছা-নির্বাসন! বলো,আমায় ফেরায় কে!

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

দেবদারু

ইচ্ছে ছিল নীলাকাশে উড়তে থাকা মুক্ত বিহঙ্গ হবো... কিংবা শিশির-ভেজা প্রভাতের চঞ্চল ঘাস-ফড়িং... কখনো হতে চেয়েছি সাদা কাশবন... উদ্দাম বুনো-মেঘ... কখনো বা শান্ত নদীতে ফুটে থাকা কল্পনার নীলপদ্ম... কিন্তু বেঁচে আছি আজো আজন্ম পাপের স্খলন নিয়ে... বোবা বৃক্ষ হয়ে... দেবদারু-র মৌনতা সাথী করে... এক অভিশপ্ত কষ্ট-তরুর ছদ্মবেশে!

দেবদারু › বিস্তারিত পোস্টঃ

দীর্ঘশ্বাস!

২১ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৩৮

দীর্ঘশ্বাসে কী থাকে?

কোনো অব্যক্ত কথা? অতীতচারী গল্প?

দীর্ঘশ্বাসে কি খুঁজে পাই কোনো কান্নার শব্দ?

দুঃখের ছায়া? না পাওয়ার ব্যথা?

জানো, দীর্ঘশ্বাসে কী থাকে?

জানো না!



দীর্ঘশ্বাসে বলো তবে কী থাকে?

শেষ চিঠির নীল কষ্টগুলো?

গলার ভেতরে দলাপাকানো অভিমান?

মধ্যরাতে নির্ঘুম এপাশ-ওপাশ ফেরা?

নাকি পড়ন্ত বিকেলে একা হেঁটে চলা

গন্তব্যহীন....... নিঃসঙ্গ পথ সাথী করে?



দীর্ঘশ্বাসে কি থাকে শুনতে চেয়ো না!

বেদনার নোনা জলে বিষাদ এঁকে

ভুলতে চাই তোমায়-

বুকের গোপন কুঠুরী থেকে নিগর্ত

কোনো চেনা দীর্ঘশ্বাসকেই আকঁড়ে ধরে.....

কিন্তু বলো কিভাবে বিস্মৃত হই?



দীর্ঘশ্বাসে যে তুমি থাকো!

মন্তব্য ৩৭ টি রেটিং +১৪/-২

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৪৪

প্রচেত্য বলেছেন:
দীর্ঘশ্বাস-এর সন্ধি বিচ্ছেদ করব ? না ! সেখানে বিচ্ছেদের সুর আছে, বিচ্ছেদের পক্ষে যে আমি নই

তাহলে ...
বাক্য সংকোচন, সেখানেও তো কষ্টগুলোকে কমপ্রেস করে ছোট্ট নামে তুলে আনা হবে, না তাও হবেনা .

কিন্তু এবার তাহলে .........
সন্ধি যোগ বা বাক্য সম্প্রসারণ - সেখানে যা শব্দ তৈরী হবে তা তো সব উপরের কাব্যটিতেই আছে, আমি আমার মত খুজে নিয়েছি, মন্তব্যে তাই বললাম

হুমমমমম....
একটা দীর্ঘশ্বাসে না হয় এখানে সমাপ্তি টানলাম

২১ শে জুলাই, ২০০৮ রাত ১১:০৭

দেবদারু বলেছেন: প্রচেত্য দা......... খুব ভালো লাগলো আপনার বিশ্লেষণ.........

২| ২১ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৪৪

প্রাকৃত বলেছেন: হুমম!(দির্ঘশ্বাস)

ভাল লাগলো এ জটিল গবেষণা!



প্রিয় পোস্ট!!


২য় জীবনানন্দ আবার কবে আসবেন বলতে পারেন ভাইয়া?
কী তাঁর অভিমান?

লাস্ট কবিতা ''ঝাপসা''

৯ দিন পর আমি প্রথম পাঠক!

কেন?

২১ শে জুলাই, ২০০৮ রাত ১১:১২

দেবদারু বলেছেন: ভাই, আমি-ও ২য় জীবনানন্দের কবিতার খুব ভক্ত.......... কিন্তু যারা শুধু কবিতা-ই পোস্ট দেয়...........তাদের পাঠক সংখ্যা হাতে গোণা কয়েকজন...... ব্লগে সবাই মূলত স্পর্শকাতর, রাজনৈতিক, ধর্মীয়, এইসব লেখা, আলোচনা বা তর্ক-ই পছন্দ করে.............. তাই মৌলিক কবিতার কবির উৎসাহদাতা আপনাদের মতো গুটিকয়েক পাঠক-ই। তবুও প্রত্যাশা থাকবে....... তিনি নিয়মিত হবেন...........

৩| ২১ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:১৬

আনমোনা বলেছেন:
দীর্ঘশ্বাসে থাকে বেদনার নোনাজল,
দীর্ঘশ্বাসে থাকে অতৃপ্তির নীলাচল,
দীর্ঘশ্বাসে থাকি কখনোবা আমি,
দীর্ঘশ্বাসে থাকো কখনোবা তুমি।।

খুব ভালো লাগলো।
ভালো থাকবেন।

২২ শে জুলাই, ২০০৮ রাত ৩:০৯

দেবদারু বলেছেন: আপনিও ভালো থাকবেন......... অনেক শুভকামনা রইল.........

৪| ২১ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:১২

ফারহান দাউদ বলেছেন: দীর্ঘশ্বাসে যে তুমি থাকো!
এক কথাতেই সব বলা হয়ে গেছে। আছেন কেমন?

২২ শে জুলাই, ২০০৮ রাত ৩:১১

দেবদারু বলেছেন: এই তো ভাই..... বেঁচে আছি - এটাই পরম অনুভূতি.............
আপনার খবর কি?

৫| ২১ শে জুলাই, ২০০৮ রাত ৯:৩৫

ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: শেষ লাইনে এসে সবটুকু বলা হয়ে গেল।

দুর্দান্ত!!!

২২ শে জুলাই, ২০০৮ রাত ৩:২১

দেবদারু বলেছেন: শুকরিয়া...............

৬| ২১ শে জুলাই, ২০০৮ রাত ১১:১৪

চিটি (হামিদা রহমান) বলেছেন: দীর্ঘশ্বাসে কি থাকে শুনতে চেয়ো না?
বেদনার নোনা জলে বিষাদ এঁকে
ভুলতে চাই তোমায়-
বুকের গোপন কুঠুরী থেকে নিগর্ত
কোনো চেনা দীর্ঘশ্বাসকেই আকঁড়ে ধরে.....
কিন্তু বলো কিভাবে বিস্মৃত হই...........অসাধারণ হে কবি।

ভালো লাগলো

৭| ২২ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৪

দেবদারু বলেছেন: @চিটি, আপনাদের ভালো লাগলেই তো লেখাটা সার্থক হয়!

৮| ২২ শে জুলাই, ২০০৮ রাত ৩:৫৭

রাশেদ বলেছেন: পুরান দেবদারুকে পাওয়া গেলো। :)

২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:১৮

দেবদারু বলেছেন: :)

৯| ২২ শে জুলাই, ২০০৮ ভোর ৪:১৮

সুলতানা শিরীন সাজি বলেছেন: কি সুন্দর কবিতা...............
ছবি মিলিয়ে লেখাটাকে নিজের মনে হলো।
খুব ভেতরে চলে গেলাম .......।দীর্ঘশ্বাসের গভীরে..........
এত দিন পর পর দেখি দেবদারুকে?
পড়ালেখার ব্যস্ততা?
লেখাগুলো জমিয়ে রাখলে হয়।খাতাতে।
অনেক শুভেচ্ছা...........
দেবদারু,জীবনানন্দ,বিহংগ.........এদের কবিতা খুব মিস করি।

অনেক শুভকামনা।
অনেক প্রীতি রইলো।

২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:২৮

দেবদারু বলেছেন: @সুলতানা শিরীন সাজি, আমাকে অনেক বেশি বেশি অনুপ্রাণিত করলেন........ অনেক ধন্যবাদ আপনাকে........

১০| ২২ শে জুলাই, ২০০৮ ভোর ৪:৪৬

নিলা বলেছেন: চমৎকার একটা লেখা। প্রিয়তে রেখে দিলাম

২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৩০

দেবদারু বলেছেন: ধন্যবাদ......... কিন্তু এ কি! প্রোফাইলের ছবি যে পাল্টে ফেলেছেন....... নীল ফেলে সবুজ কেন?

১১| ২২ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৪২

আশরাফ মাহমুদ বলেছেন: রাশেদ বলেছেন: পুরান দেবদারুকে পাওয়া গেলো। :)

আমারো মনে হল। :)

২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৬

দেবদারু বলেছেন: সে কি!.... আমারও যে মনে হচ্ছে!!.........:)

১২| ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৭

শাইরি বলেছেন: চমতকার কবিতা। +

১৩| ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৭

েজবীন বলেছেন: পছন্দের দেবদারু!!!.......:)

কবিতাটা দারুন.... আর যেন মিস করতে না হয়, পরীক্ষা শেষ না??

১৪| ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৭

দেবদারু বলেছেন: @শাইরি ভাই, অফিসে বসে কাজ ফাঁকি দিয়ে ব্লগানো হচ্ছে!! বস্-কে বলে দেবো.........

১৫| ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৫২

দেবদারু বলেছেন: @েজবীন, এখনো ল্যাব বাকি! তবে প্রেসার অনেক কম বলে বেশ রিল্যাক্সড আছি........... আপনার খবর কি?

১৬| ২২ শে জুলাই, ২০০৮ রাত ৮:০৮

শফিউল আলম ইমন বলেছেন: ঝটপট একটু সমালোচনা করে ফেলি।
ইয়ে মানে আপনার আগের লেখাগুলোর সাথে এখনকার লেখার মিল খুজে পাচ্ছি না। মানে পূর্বের কবিতাগুলো পড়ে আপনার কাছ থেকে মনে হয় এক্সপেক্টেশন বেড়ে গেছে। অনকদিন লেখালেখি থেকে দূরে ছিলেন বলেই কি ???:)
ভালো থাকুন। আরো কবিতা চাই।

২৩ শে জুলাই, ২০০৮ রাত ৯:৩৫

দেবদারু বলেছেন: শফিউল আলম ইমন ভাই, চেষ্টা করবো আরো ভালো লেখার....... ধন্যবাদ অনুপ্রেরণার জন্য.........

১৭| ২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ২:০১

শাইরি বলেছেন: @দেবদারু অফিস হচ্ছে ঘুমানোর উপযুক্ত জায়গা। চেয়ারে বসে যে এত আরাম করে ঘুমানো যায় এটা অফিস না করলে জানতেই পারতাম না :)

১৮| ২৩ শে জুলাই, ২০০৮ রাত ৯:৩৪

দেবদারু বলেছেন: ভাই, আমরা বেকার মানুষ............. অত-শত কি আর বুঝি!!

১৯| ২৩ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫০

সবাক বলেছেন:
একটি কবিতা পড়লাম।


শুভেচ্ছা ও শুভকামনা।

২০| ২৪ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০৩

দেবদারু বলেছেন: আপনার জন্যও শুভকামনা.........

২১| ০২ রা আগস্ট, ২০০৮ রাত ১২:২৫

অন্যকোথাও বলেছেন: দারুন! কবিতাটা এক নিঃশ্বাসে শেষ করার পর একটা দীর্ঘশ্বাসের জন্ম নিলো বুকে। ভালো থাকুন দেবদারু।

২২| ০২ রা আগস্ট, ২০০৮ ভোর ৪:২৯

দেবদারু বলেছেন: @অন্যকোথাও, অনেক কৃতজ্ঞতা আমাকে অনুপ্রাণিত করার জন্য...........

২৩| ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৬

২য় জীবনানন্দ বলেছেন: কি এন্ডিং দিলেন রে ভাই ! চরম ! প্রিয়তে থাকলো

২৪| ২০ শে আগস্ট, ২০০৮ রাত ২:১৪

দেবদারু বলেছেন: :)

২৫| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:০৮

শত রুপা বলেছেন: ভাল লাগলো ।

২৬| ০২ রা মে, ২০০৯ রাত ৩:০৪

দেবদারু বলেছেন: @শত রুপা, খুশি হলাম কবিতাটি পড়ার জন্য......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.