| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন আকাশে তারারা জ্বলছিল মিটিমিটি
তখন অনেক রাত রাতের বয়স গিয়েছিল বেড়ে
ওপাশে আধ খানা চাঁদ চলেছে দিগন্ত পানে
যেমন চলেছে চারপাশ নাগপাশ বন্দীশালা
চলেছে ট্রাম বাস ঠেলাঠেলি ভীড় ।
চাঁদের সাথে চলছিলে তুমি
চলছিল আমার অস্থি মজ্জা শিরা উপশিরা
ক্রমাগত রাত ফুরাতে চায়
জুড়ায় অন্ধকার
দূর দিগন্তে হারিয়ে যায়
অজস্র তারা তারাদের আদর
আধখানা চাঁদ নিষ্প্রভ আলো ছড়ায় মনের মণিকোঠায়
তাতে মন ভরেনা
বড্ড মায়াবী মনে হয়
চারপাশ হাস ফাঁস ধূসর অস্তিত্ব
তারি সাথে ধূসর তুমি কুয়াশাচ্ছন্ন ।
আাকাশের তারাগুণি ওপাশে রাত ফুরোয়
চাঁদটুকু হারিয়ে যায় দূরের দেশে
তথাপি চলেছ তুমি, যেমন চলছিলে
উদ্দেশ্য বিহীন নির্বোধ
যেমন চলেছি আমি আজোবধি
স্বপ্ন বিহীন অবোধ ।
দূরাকাশ থেকে হাতছানি দেয় কুয়াশা
চমকে আকাশ পানে চোখ রাখি
বুঝি এবার ঝরবে কুয়াশা চারপাশে
ভাসাবে আমায় আমার লোকালয়
দূরের আকাশে
যেখানে তারারা জ্বলে জ্বলে স্বপ্ন
যেখানে চাঁদ হাসে হাসে নাগপাশ ।
আমি অধীর প্রতীক্ষীয়া থাকি
আসবে কুয়াশা শুনাবে সূর
তারি সাথে ভেসে যাব দূর বহুদূর ।
©somewhere in net ltd.