নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

েধাপা

েধাপা › বিস্তারিত পোস্টঃ

চেতনার গান...(প্রজন্মের অহংকার, শাহবাগ অভিযাত্রীদের জন্য উৎসর্গিত)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

জেগেছে কিশোর তরুণ যুবা

প্রবীণ শুভ্র কেশ

এইতো সময় চেতনায় তুমি

জাগো হে বাংলাদেশ।



কে কাড়ে আমার মুখের ভাষা

কে করে কণ্ঠ রোধ

রক্তে আমার বহমান

সেতো স্বাধীনতারই বোধ

মানবতা যারা লুটায়েছো

কিবা লুটাতে চাও কোনোদিন

শাহবাগ দেখো গর্জে ওঠা

সেই স্কয়ার তিয়েনআনমিন

অন্যায় যত অবিচার আজ

রুখে দাও করো শেষ

এইতো সময় চেতনায় তুমি

জাগো হে বাংলাদেশ।।



কে শাসক তুমি শোষক হয়ে

নীতি হীন নির্ধারক

প্রজন্ম তোমায় হাঁকিছে

এবার সবকিছুরই ইতি হোক

লাল সবুজের পতাকা শুধু

করে যায় আহ্বান

আঁধার এলে জ্বালিও মশাল

কেউ দিওনা পিছটান

ভেদাভেদ যত ভুলে গিয়ে

আজ ঝেড়ে ফেলো বিদ্বেষ

এইতো সময় চেতনায় তুমি

জাগো হে বাংলাদেশ।।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.