নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

িডিজটাল েনামান

ভালোবাসি আমার মা'কে

িিজটাল

সাধারণ মানুষ

িিজটাল › বিস্তারিত পোস্টঃ

ইহুদি বিদ্বেষী হিটলার ছিলেন ইহুদি!

২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৪

বিংশ শতাব্দির সবচেয়ে ক্ষমতাবান, সাম্রাজ্যবাদী, জাত্যাভিমানি, নিষ্ঠুর একনায়ক বলতে আমরা যাকে চিনি তিনি হলেন জার্মানির সাবেক চ্যান্সেলর এডলফ হিটলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল হোতা নাৎসি জার্মানির এই নেতা পশ্চিম ইউরোপে নির্বিচারে ইহুদি হত্যার জন্য কুখ্যাত হয়ে আছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্যাস চেম্বারে ঢুকিয়ে হাজার হাজার নিরপরাধ ইহুদি নারী, শিশু, যুবা, বৃদ্ধকে নির্মমভাবে হত্যার ঘটনাকে হলোকাস্ট নামে চিহ্নত করেছে বিশ্ববাসী। প্রচণ্ড রকম ইহুদি বিদ্বেষী এই স্বৈরাচার নেতা নিজেই নাকি ইহুদি ছিলেন ! সম্প্রতি এক ডিএনএ পরীক্ষায় এমন তথ্য-প্রমাণই বেরিয়ে এসেছে। ডিএনএ পরীক্ষায় দেখা গেছে, হিটলারের পূর্ব পুরুষরা ছিলেন ইহুদি। আবার তার শরীরে নাকি বইছে আফ্রিকান রক্ত! এজন্যই কি এতো বর্বর?

পরীক্ষাটি করেছেন জাঁ পল মুলডারস নামে বেলজিয়ামের একজন সাংবাদিক এবং ইতিহাসবিদ মার্ক ভারমিরেন। টেলিগ্রাফ পত্রিকা প্রতিবেদনটি প্রকাশ করেছে। এই দুই অনুসন্ধানী ইউরোপ ও আমেরিকা জুড়ে হিটলারের ৩৯ জন নিকটাত্মীয়ের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষাটি পরিচালনা করেন।

নিউইয়র্ক ডেইলি নিউজ ডটকম-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওইসব নমুনায় হ্যাপলোপ গ্রুপ ই১বি১বি (Y-DNA) ক্রমোজোম পাওয়া যায়। এ ধরনের ক্রমোজোম পশ্চিম ইউরোপীয়দের মধ্যে খুবই বিরল। তবে উত্তর আফ্রিকার নৃতাত্ত্বিক উপজাতি মরোক্কান বারবারসদের মধ্যে বেশি পাওয়া যায়। এরা আলজেরিয়া, লিবিয়া এবং তিউনিসিযায় বসবাস করে। একইভাবে এ ক্রোমোজোম অ্যাশকেনাজি ও সেফারডিক ইহুদিদের মধ্যেও পাওয়া যায়। অ্যাশকেনাজি বলতে পূর্ব ইউরোপ অথবা জার্মান ইহুদিদের বুঝানো হয়। আর সেফারডিক বলতে স্প্যানিশ, পর্তুগিজ অথবা উত্তর আফ্রিকান বংশোদ্ভূত ইহুদিদের বুঝানো হয়। ইতিহাসবিদ ভারমিরেন বেলজিয়ামের ন্যাক ম্যাগাজিনে এসব তথ্য দেন।

হিটলারের পূর্ব পুরুষরা ইহুদি ছিলেন ইতিহাসবিদদের এমন দাবির আগে তার বংশ পরিচয় নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক বিতর্ক চলছিল। এই বৈজ্ঞানিক তথ্য ইতিহাসবিদদের দাবিকে এবার প্রতিষ্ঠিত করল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.