| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা জটিল জিনিস নিয়ে চিন্তা করতেছিলাম। মানুষের অস্তিত্ত পৃথিবীতে আসলে কত বছর? আপনাকে যদি জিজ্ঞাস করা হয় আপনার দাদার নাম কি আপনি হয়ত জিজ্ঞাস করার আগেই উত্তর দিয়ে দিবেন। কিন্তু যদি জিজ্ঞাস করি আপনার পরদাদার নাম কি? কি এখন কি মাথা চুলকাতে হচ্ছে? কেন? তাইলে কি আপনার পরদাদার অস্তিত্ত পৃথিবী থেকে একদম নিঃশেষ হয়ে গেছে? বলা যায় সেরকমই। একজন মানুষের গড় বয়স ৬৫ ধরে আগাই চলেন।ধরলাম আপনার বাবার বয়স এখন ৬০/৬৫ বছর। তারমানে তিনি যদি একটা স্বাভাবিক জীবনযাপনকারি মানুষ হয়ে থাকেন তাহলে এতদিনে সব ঠিকঠাক মত চললে তার ১৫/২০ বছরের কোন সন্তান থাকবে (এক সন্তান হিসেবে আগাই)। তিনি হলেন আপনি। আপনার বয়স যখন ৬০/৬৫ হবে ততদিনে আপনারও ১৫/২০ বছর বয়সি কোন সন্তান থাকার কথা। যদি থাকে তাহলে আপনার বাবাকে আপনার সন্তান তার জিবনের গড় ৬৫ বছর দাদা ডেকে গেল। ততদিনে আপনার সন্তানের ১৫/২০ বছর বয়সি কোন সন্তান আপনাকে দাদা ডাকে। আপনার বাবার অস্তিত্ত কি শেষ তাহলে পৃথিবীর বুক থেকে? । তিনি যদি স্বাভাবিক জীবনযাপনকারি মানুষ হয়ে থাকেন তাহলে তার অস্তিত্ত শেষ বলা যায়। আপনার মরার পর তার অস্তিত্ত আরও মলিন হয়ে যাবে। আর এভাবে করে একদিন আপনার, আপনার সন্তানের একদিন তার সন্তানের অস্তিত্ত পৃথিবী থেকে হারিয়ে যায়। হারিয়ে যাওয়াই শেষ পরিণতি আপনি স্বীকার করেন আর নাই বা করেন! হারিয়ে যাবেন আপনি অতি বড় মাপের কেও কিংবা অতি খ্যাতিবানই হন না কেন। হারিয়ে যাওয়াটাই নিয়ম। দিনের পর দিন এই নিয়মই চলে আসছে। নিয়মের বাইরে যেতে পারবেন না আপনিও। ভেবে দেখবেন।
©somewhere in net ltd.