| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা একটা সাইকেলের মধ্যে বাস করি। লাইফ সাইকেল। যেমন ধরুন খাওয়া,ঘুম,পড়াশোনা,ঘুরতে যাওয়া,স্কুলে যাওয়া,ভারসিটি যাওয়া, আমাদের চিন্তা ভাবনা এসব কিছু যদি একটা টর্নেডো মনে করি তাহলে লাইফ সাইকেল বোঝা খুবই সহজ হবে। এই টর্নেডোর মাঝে নিজেদের অজান্তেই ঘুরপাক খাচ্ছি আমরা। টর্নেডো যখন যেদিকে ঘুরছে আমরাও ঘুরছি তার সাথে সাথে। লাইফের টর্নেডোর মাঝে মানুষ এমনিতেই আধ মরা হয়ে থাকে । এজন্য আসল টর্নেডোর খপ্পরে মানুষ যখন পড়ে তখন আর জীবন বাঁচেনা। আরও সুক্ষভাবে চিন্তা করলে দেখা যাবে যে, লাইফের টর্নেডো আমাদের জীবন বা আমাদের আয়ু শেষ করতে থাকে ধীরে ধীরে। আর প্রাকৃতিক টর্নেডো মুহূর্তেই আমাদের জীবন শেষ করে দিচ্ছে। এখানে মহাশক্তির গন্ধ পাই আমি। যে এসবকিছু নিয়ন্ত্রণ করছে। তারদিকেই ধাবমান সবাই। ধাবমান আপনিও। ইচ্ছা করলেই এই লাইফ টর্নেডো থেকে বের হয়ে আসতে পারবেননা আপনি। তবে আপনি যেটা করতে পারেন তাহলো নিজেকে একটা সেন্টারে নিয়ে আসুন। সেন্টার থেকে লাইফ টর্নেডো ফলো করুন, বিচার করুন, বিশ্লেষণ করুন। তাহলে আর দশজন থেকে আপনার লাইফ আলাদা হলেও হতে পারে। 
©somewhere in net ltd.