নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে সকাল ভোরের কুয়াশা ভরা দেহে আমাকে ভাসাও

দীপংকর গৌতম

সাংবাদিক,সাহিত্যিক

দীপংকর গৌতম › বিস্তারিত পোস্টঃ

বিশ্বজয়ী সাঁতারু মুক্তিযোদ্ধা অরুন নন্দী ও আমাদের মূল্যবোধ

২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫

সেদিন খবরের কাগজগুলোতে দেখলাম অরুন নন্দীর মৃত্যু সংবাদ।কলকাতায় বোনের বাসায় বসেই তিনি প্রয়াত হয়েছেন ।এই কলকাতায় বসেই তিনি ৯২ ঘন্টা ৫ মিনিট সাঁতার কেটে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ।নিজের ক্যারিয়ার গড়ার জন্য নয় ,একটি বাংলাদেশ গড়ার জন্য ,বিশ্ববাসীকে পাকবাহিনীর বর্বরতা সম্পর্কে অবহিত করার জন্য । চিরকুমার অরুন নন্দী চাঁদপুরের ছেলে । ছোটবেলা থেকেই সাঁতারের মোহ ছিলো তার । প্রমত্তা ডাকাতিয়া নদীতে তিনি সাঁতার অনুশীলন করতেন।মুক্তিযুদ্ধে তার অংশ গ্রহনও ছিলো সাঁতার নির্ভর । কলকাতায় গিয়েছিলেন চিকিৎসা করাতে । ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । তার মৃত্যুর খবরটার পরিবেশনা ছিলো একদম সাদামাটা।বুদ্ধিজীবিরাও এ মৃত্যুকে গুরুত্ব দিয়েছেন বলে মনে হয়নি।অর্থাৎ মুক্তিযুদ্ধ নির্ভর ব্যক্তি,প্রতিষ্ঠানগুলো ছিলো নিঃশ্চুপ । আর একই দিনে প্রথম পৃষ্ঠায় ছিলো একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী ও মুজাহিদের মুক্তির খবর । ফলাও করে ছাপা হওয়া এ খবরের মধ্যে হারিয়ে গিয়েছিলো বিশ্বজয়ী বাঙালী অরুন নন্দী। কী অদ্ভুত আমাদের চেতনা,মূল্যবোধ দেশপ্রেম .....

মন্তব্য ৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১০

নাজনীন খলিল বলেছেন:
++++++++

অনেক অনেক শুভেচ্ছা।

২| ২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৩

প্রমিত কুমার বলেছেন: আমরা আসলেই অকৃতজ্ঞ।

৩| ২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩১

মেঘবালক অর্ভনীড় বলেছেন: ধিক্কার জানাই সব পত্রিকাকে

৪| ২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮

আহসান হাবিব শিমুল বলেছেন: সত্যি বলতে কি , উনি মারা যাওয়ার পরেই উনার নাম শুনিছি।এতো বড় কীর্তি, জানলাম এতো পড়ে।

অকৃতজ্ঞ এক জাতি আমরা!

৫| ২১ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:২৭

বাইত যামু বলেছেন: আমরা আসলেই অকৃতজ্ঞ। ধিক্কার জানাই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রয়কারী মুষ্ঠিমেয় বুদ্ধিজীবিদের। জাতির এই ত্যাগীর সন্তানকে স্যালুট।
ধন্যবাদ দাদা খুবই অনিয়মিত যে ব্লগে।

২৬ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯

দীপংকর গৌতম বলেছেন: একটা গবেষণা কাজে ব্যস্ত ছিলাম।এখন নিয়মিত হবো।

৬| ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৫৫

ফারহান দাউদ বলেছেন: অথচ এই অরুণ নন্দীর নাম কোনদিন পত্রিকায় দেখেছি বলে মনে পড়ে না। এমন আজব জাতি আমরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.