| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লজ্জাবতী গাছের বান্দর
আমি সদ্য তেঁতুল গাছ থেকে লজ্জাবতী গাছে ডিমোশনপ্রাপ্ত বান্দর । লজ্জা নাই। তাই কথা বলতেছি । সঙ্গে থাইকেন ।
বাঙালিদের কাহিনিটা কি ???
এক এক বার ঈদে মেয়েদের জন্য এক এক রকম ড্রেস বের হয় । যেমন আগের বার মাসাক্কালি...এইবার নাকি আশিকি-২ বাইর হইছে !!!
কি আজব !!! প্রথম ভার্শন বাইরানির আগেই ২য় ভার্শন !!!
বাংলাদেশেই সম্ভব । ![]()
তয় বুঝতাছি না,পোলাগো লাইগা মিশন ইম্পসিবল-ঘোস্ট প্রটোকল বাইর হয় না ক্যান ???
আইজকাইল পোলারাই বঞ্চিত-বা... (খারাপ কথা-পোলারা বুঝব,মাইয়ারা না) । ![]()
আমার বইন আবার অচ্ছাম মার্কা ইশ....টাইলিশ...উনার এইবার আশিকি-২ লাগবেই লাগবে । বলাই বাহুল্য যে ড্রেসটার খবর উনি ফেবু থেইক্কা পাইছেন। গুইনা গুইনা ৬৪ টা দোকান ঘুইরাও যখন আশিকি-২ এর নামগন্ধও পাইলাম না তখন ক্যান জানি মনে মনে খুশি লাগতাছিল। বড় বোন দজ্জাল এইজন্যে,নাকি অন্য কারন বুঝলাম না। যদিও আমি অলটাইমই দোআ করি যাতে ওর উপর ঠাডা পড়ে । ![]()
মার্কেট থেইকা বাইর হয়া বাসে উঠার লাইনে দাড়াইছি। ধরল এক পিচ্চি ফকির। বিতিকিচ্ছি অবস্থা। তয় আমি গোয়ার,দিমুনা কিছু তো দিমু না ই।
পাশে কয়েকটা ভার্সিটি কোচিঙের মাইয়া ছিল। সব আমার দিকে তাকাইয়া আছে,পুরাই সিচুয়েশন খারাপ। এইবার ফকিরবাবা বান্দরবাবারে শেষ অ্যাটাক দিল। পায়ে ধইরা ঠায় বইসা রইল। ইতিমধ্যে বাস আইসা পরছে।
ঝাইরা পাও টান দিলাম। ওরে বাপরে !!! পিচ্চি তো চুম্বক !!! ছারে না কোনমতেই...শেষে ব্যার্থ সৈনিকের মতো ২ টাকা ধরায় দিয়া বাসে উঠলাম। সব ভাব জলে গেল। মেয়েগুলা পাগলের মতো হাসতেছিল।
তোদের উপর ঠাডা পরুক !!! ![]()
©somewhere in net ltd.