| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয় যদি, সে নীল আকাশ
আমি কালো মেঘ হব ঐ আকাশে
শীলা-বজ্রের ঝড় হাওয়ায় যন্ত্রনায় কাঁপাব তারে।
হয় যদি, সে অথৈ সাগর
প্রমত্তাল-ভয়কর ঢেউ হব সাগরে
ভীষণ বিভিষিকায় আঘাত হানব কূলে
নিষ্ঠুরতায় তারে কাঁদাবো সময়ে।
হয় যদি, সে ঐ হিমালয়
সব বাধা হারিয়ে তারে করব আমি জয়
সকল বাধা ডিংগিয়ে কম্পনে উপরে উঠব
ভূ-কম্পে ভূপাতিত করব তার সকল চূড়াকে।
©somewhere in net ltd.