| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৪ঠা মে, ২০১৪. এই লিখাটা শুরু করেছিলাম, শেষ করিনি। আজ পুরনো আর্কাইভ দেখতে গিয়ে খেয়াল করলাম। কিছু কিছু স্মৃতি মাঝে মাঝে নিজের মাঝে খুবই সংবেদনশীলতার সঞ্চারণ করে। প্রিয় রোজলিনকে দিলাম। আমি আর কোথায়! এখন নোবিপ্রবিতে।
তোমায়, এমনও আদরে পিঠে রাখিব বন্ধু!
নামতে দিব না।
অমনি ভালবাসায় বুকে বাঁধিব বন্ধু!
যেতে চাইবে না।
এভাবেই আবেগের সাগরে ভাসাবনা বন্ধু!
নোনা জল ছুঁতে দিব না।
তেমনই মায়ার জাল বুনবো বন্ধু!
হারিয়ে যাবেনা।
তুমি এমনও গল্প শোনাবে আমায় বন্ধু!
সম্বিত ফিরে পাব না।
তোমার অমনি হাসিতে ফুল ফোটাবে বন্ধু!
পলকে-অতৃপ্ত হবনা।
আমায় এভাবেই সুরের ঐকতান
দিবে'গো বন্ধু! বিপথ হবনা।
দিবে? তেমনই দৃষ্টি আমায় বন্ধু! অন্ধকার
আয়তন বাড়াব না।
আমার পাশে এমনও অসময়ে বসবে কি বন্ধু!
অপ্রকাশিত হবো না।
অপ্রস্তুত মনে, সুখের
অমনি ভাবনা দিবে কি, বন্ধু! হটাৎ
অনুপ্রাণিত হবো না।
আনমনে, অলসতায় এভাবেই আমার
হাতটি ধরবে কি বন্ধু! সচকিত হবো না।
মনের-গহীন থেকে তেমনই কিছু কথা ক'ব
কি বন্ধু! অজুহাতে অপ্রস্তুত হবো না।
আমি আরেকটু তন্দ্রায় এমনও স্বপ্নাতুর হব
কি বন্ধু! তুমি পাশে র'বে না।
চোখ মেলে গভীর রাতের অমনি তারা দেখব কি বন্ধু!
অভুক্ত, অনিদ্রায়....
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
অপূর্ণ রায়হান বলেছেন: পুরনো অসমাপ্ত লেখাগুলো দেখলে এমনই লাগে ।
কবিতা ভালো হয়েছে । শুভকামনা