| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
# তোর মত বদমাইশ ছেলে আমি আমার জীবনে দেখি নাই
......(আক ! কন কি ?)
# তোরে দিয়া কিচ্ছু হইবো না, তোর প্রতি আমার কোন আশা ভরসা নাই
......(এদ্দিনে বুঝলেন !আমিতো আগে থেকেই জানতাম)
# পড়ালেখা তো করস না, সারাদিন ফেসবুকে থাকস, তোর উন্নতি হবে কেমনে ?
.......(আফনে এইডার মজা বুঝলে তো আফনেরে পিসির সামনে থেকে
সরানো যাইতো না)
# দশটার সময় ঘুম ভাঙ্গে হারামজাদার ডিসির পোলা হইছস
.......(কি করাম আফনে ডিসি হইতে পারেন নাই বইলা কি
আমি নিজেরে ডিসির পোলা ভাবতে পারি না?)
# এত টাকা লাগে কেন তোর? কি করস? আর একবার টাকা চাইলে থাপ্পড় খাবি
........(বয়সে দোস ফাদার, থাপ্পড় দিয়াও যদি টাকা দেন
আমি মাইন্ড খামু না)
# আর একবার যদি তোরে আড্ডা মারতে দেখি, তাইলে আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ ........(দরজা তো বন্ধই থাকে আমি ওয়াল টপকাই)
# তোর মতো বয়সে আমি অন্যের বাড়িতে লজিং থেকে পড়ালেখা করেছি।
.........(আফনের বাসায় কি আমি সুখে আছি ?)
# তোর মতো কুলাঙ্গার পোলার দরকার নেই
(তাইলে আর কি করা চিড়িয়াখানায় গিয়া একটা
বান্দর কিন্না আনেন)
আরও অনেক কিছু !!
কিন্তু কমু না ,বাপে শুনলে টেংরি ফাটায় দিবো ।
২|
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৭
কামরুল ইসলাম রুবেল বলেছেন: নিয়মিত শুনতাম
১. আস্ত একটা অপদার্থ (এইটা ছিলো খুব কমন)
২. জমিদার শিশির চৌধুরীর ঘুম কি ভাঙছে
৩. ষ্ট্যাম্প তোর পিডের উপর ভাঙ্গুম, বাসায় আয় আইজকা
এগুলো ৯৪-৯৫ দিকের কথা, তখন ইন্টার ফাস্ট ইয়ার।
আমি রান্নাঘরের দরজা দিয়া ঢুইকা মাঝের ঘরের খাটের নিচে শুইয়া পড়তাম। আব্বু কেন জানি আমারে খুইজা পাইতনা, আম্মু গিয়া ভাত খাওয়াইয়া দিত।
আজ বুঝি, আরো একটু বেশি করে বকা কেন খাইনি। আজ আর বকেনা কেন।
আমার ছেলেকে বকতে গিয়ে হেসে ফেলি আব্বুর বকার কথা মনে পড়ে। ওর মা উল্টা আমাকে ধমক দেয়, বকার সময় হাসলে নাকি ছেলেপেলে লাই পেয়ে যায়।
হায়রে সময়........কি রঙ্গীন শৈশবটাই না কাটিয়েছি, আমার ছেলে তার এক হাজার ভাগের একভাগও চোখে দেখবেনা। নিজের জন্য আর ছেলে দুজনের জন্যই প্রবল আফসোস হয়। চোখ ঝাপসা হয়ে যায় হঠাত করে।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৪
অনুমান বলেছেন: আক ... কন কি