| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের অগ্রযাত্রার ধারাবাহিকতা আমার রক্তে ও মননে। মানুষ ও মানুষের নিরন্তর সংগ্রাম ছাড়া আর কোনো ইতিহাস আমি জানি না। আজন্ম মানুষকে জানি সর্বশ্রেষ্ঠ হিসেবে আর বাকী সব মানি অহেতুক ধুম্রজাল।
সতীর্থ ব্লগার ধানসিঁড়ির একটা পোস্টে দেখলাম racism এর বাংলা নিয়ে কিছু মন্তব্য রয়েছে। তাঁর কাছে মনে হয়েছে racism বর্ণবৈষম্যেরও বেশি। সুতরাং একে বর্ণবাদ বলাটা ভুল। তিনি বলছেন, racism তো শুধু গায়ের রং নিয়ে বিরোধকে বুঝায় না সুতরাং এর বাংলা কেন বর্ণবাদ হবে।
ধানসিঁড়ির ভুলটি বাক্যটি পড়ামাত্র বুঝতে পারি। কিন্তুকয়েকদিন হলো মন্তব্য লিখতে ইচ্ছে করে না । জনৈক টেকনিশিয়ান ব্লগারের (টার্মটির জন্য উৎসকে ধন্যবাদ) পোস্টে মন্তব্য করতে গিয়ে গাল খেয়ে আতংক ধরে গেছে মনে। এই আতংক থেকেই "বিবাদ নয় আসুন বিতর্ক করি" শ্লোগানটি ব্যবহারও বাদ দিয়েছি।
বর্ণবাদ শব্দটি নিয়ে বিভ্রান্তি দেখা দেয়ার বড় কারণ আমাদের অনেকের হাতের কাছে ইংরেজি ডিক্সনারি থাকলেও বাংলা অভিধান থাকে না। সেকারণে বর্ণ শব্দটির অর্থ যে শুধু রং নয় এর আরো অর্থ আছে তা চট করে খেয়াল হয় না। যেহেতু racism এর বেশি প্রকাশ আমরা ত্বকের রংয়ের জন্যই দেখেছি সেহেতু বর্ণবাদ শব্দের বর্ণকে আমরা রং বলেই ধরে নিই। কিন্তু colour, complexion, a letter of the alphabet ছাড়াও race বুঝাতেও বাংলায় বর্ণ শব্দটি ব্যবহার হয়।
বর্ণ শব্দটি caste অর্থেও বাংলায় বিপুল ব্যবহৃত হয়। বিশেষত: হিন্দুধর্মের বর্ণপ্রথা বুঝাতে।
যেহেতু racism একটি ঋণাত্মক ধারণা সেহেতু জাতি শব্দটি আমরা এখানে ব্যবহার করতে পারি না (সেক্ষেত্রেracism এর বাংলা করতে হতো জাতিবাদ) । সুতরাং বর্ণ শব্দটি সবদিক থেকেই যথার্থ বাংলা শব্দ। সুতরাং আমার বিবেচনায় racism এর বাংলা বর্ণবাদ ঠিকই আছে।
বর্ণবাদ বা racism এর ধারণাতেও কারো কারো গন্ডগোল রয়েছে। যদিও বর্ণবাদের অভিধানগত অর্থ হচ্ছে ভিন্ন বর্ণের মানুষের সাথে অন্যায্য আচরণ কিন্তু এর প্রয়োগগত অর্থ আলাদা।
প্রয়োগের দিক থেকে বর্ণবাদ বলতে বুঝায় কালো মানুষদের প্রতি বৈষম্যমূলক আচরণ। উলটা হলে বর্ণবাদ শব্দটি প্রয়োগ করা হয় না। অনেকে অবশ্য একে একটু বদলে বলতে চান কোনো দেশে বা এলাকায় majority মানুষ দ্্বারা minority মানুষের নিগৃহীত হওয়াটাই বর্ণবাদ। কিন্তু এক্ষেত্রে এটা মনে রাখতে হবে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী সরকার ক্ষমতার জোরে শক্তিশালী ছিল সংখ্যার জোরে নয়। সুতরাংmajority ছাড়াই সাদারা সেখানে বর্ণবাদী দেশ প্রতিষ্ঠা করেছিল।
সুতরাং প্রয়োগের ক্ষেত্রে এটি আসলে সাদা মানুষ কতর্ৃক কালো বা অন্য রংয়ের মানুষের প্রতি অশিষ্ট আচরণকেই বুঝায়। এর আওতায়, এখন কাউকে nigger বলাতো অবশ্যই বর্ণবাদী আচরণ এমনকি black বা কালো বলাটাও বর্ণবাদী আচরণ। কারণ কাউকে কালো বলাটা তাকে তুচ্ছতাচ্ছিল্য করার সমান। কিন্তু সাদা বললে তুচ্ছতাচ্ছিল্য বুঝায় না। এ কারণে এখন ত্বকের রং দিয়ে এমন মানুষকে চিহ্নিত না করে চিহ্নিত করা হয় আফ্রিকান, আফ্রো-আমেরিকান, ক্যারিবিয়ান বলে।
কিন্তু কালোরা যদি সাদাদের প্রতি একইরকম অশিষ্ট আচরণ করে তবে তাকে কী বলা হবে? সাধারণ যুক্তিতে বা অভিধানের অর্থ দেখে মনে হতে পারে যে এক্ষেত্রেও racism শব্দটিই ব্যবহার হবে। কিন্তু বাস্তবে তা হয় না। একটু অপ্রচলিত হলেও, উন্নত সংবাদপত্রে বা এ্যাকাডেমিক লেখায় ও সরকারী ভাষ্যে শব্দটি পাওয়া যায়। সেটি হলো, reverse racism। তবে কেউ কেউ anti-racism বলে একটি শব্দও ব্যবহার করেন।
নারী কতর্ৃক পুরুষের প্রতি বৈষম্যকে যেমন discremenation বলে না বলে reverse discremenation তেমনি কালো মানুষের বর্ণবাদী আচরণকে বলে reverse racism।
খুব কি জটিল মনে হচ্ছে। এমনিতেই জটিল লেখা লিখি বলে আমার বদনাম রয়েছে সুতরাং reverse racism আর বেশি ব্যাখ্যা না করেই থামবো।
তার আগে অন্য দুটি অনুরূপ 'বাদ' নিয়ে অল্প কথা। আধুনিক ও উন্নত সমাজে racism এর পাশাপাশি সমান ঘৃণিত আরো কিছু বিষয় আছে। এর মধ্যে sexism ইতোমধ্যে আইনের মাধ্যমে সর্বত্র প্রয়োগ হচ্ছে। আরেকটি অনুরূপ টার্মহচ্ছে homophobic। এরকম মনমানসিকতার লোক এখন অনাধুনিকই ধরা হয়। পশ্চিমা বিশ্বের কোনো দেশে ছাত্র-ছাত্রীরা তাদের পরীক্ষার খাতায় homophobic বা sexist কোনো শব্দ ব্যবহার করলে শাস্তি পেতে হয়।
২|
২০ শে জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬
অতিথি বলেছেন: বস আমার পোস্ট পড়া ছাইড়া দিছেন ?
৩|
২০ শে জুন, ২০০৬ রাত ৮:০৬
অতিথি বলেছেন: না সাধক, পড়ি। আপাতত: মন্তব্য করছি না। গালাগালির ভয়ে।
৪|
২০ শে জুন, ২০০৬ রাত ৯:০৬
হাসিব বলেছেন:
৫|
২০ শে জুন, ২০০৬ রাত ৯:০৬
হাসিব বলেছেন: Racism and communalism both are subclasses of the term Xenophobia. I am not sure if there exist any perfect Bangla for this word.
৬|
২১ শে জুন, ২০০৬ রাত ১:০৬
অতিথি বলেছেন: হাসিব, Communalism বিষয়টি Racism এর বিপরীত ধারণা নয়। নিজস্ব কমিউনিটির সাথে ঘোঁট পাকানোর মধ্যে অনেক সময়ই বিশাল কোনো ষড়যন্ত্র থাকে না বা অন্য জাতি-গোষ্ঠী-গোত্রের অনিষ্ঠ চিন্তা থাকে না বরং থাকে নিজের অস্তিত্ব রক্ষার লড়াই।
এ দুটো ইজম Xenophobia -এর অন্তর্গত আপনার এই মতের সাথে আমি একমত হতে পারলাম না। Xenophobia যদি বাংলা করা যায় তবে দাঁড়াবে বিদেশীভীতি। বিদেশীভীতি থেকে Communalism দেখা দিতে পারে দুর্বল গোষ্ঠীর মধ্যে। কিন্তু বর্ণবাদের বিষয়টি বিদেশীভীতির চেয়ে অনেক বৃহত্তর ও মারাত্মক একটি বিষয়।
কোন পরিপ্রেক্ষিতে আপনি এই মন্তব্য করছেন তা আরেকটু খোলাসা করে বললে আপনার ভাবনাটা বুঝা যেত।
ধন্যবাদ।
৭|
২১ শে জুন, ২০০৬ রাত ২:০৬
অতিথি বলেছেন: হুম, বুঝলাম। ইন্টারেস্টিং। তবে হিন্দুদের 'বর্ণবাদের' পিছনে মনে হয় গায়ের রং একটা বড় ফ্যাক্টর ছিল একসময়, কারণ ফর্সা আর্যরা ব্রাম্মণ (বানান ঠিক করতে পারছি না!) আর কালো দ্রাবিড়রা শুদ্র ছিল। পরবর্তীতে বর্ণ শব্দটার ব্যবহার বদলে গেছে মনে হয়।
৮|
২১ শে জুন, ২০০৬ ভোর ৫:০৬
ধানসিঁড়ি বলেছেন: আপনার পোস্টটির জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। চমৎকার একটি ব্যাখ্যা পেলাম।
আপনার লেখাগুলো সাধারণত বুদ্ধিবৃত্তিক তাই পড়লেও মন্তব্য করা হয়ে ওঠে না।
ভালো থাকুন।
৯|
২১ শে জুন, ২০০৬ ভোর ৬:০৬
অতিথি বলেছেন: নাহ গাত্রবর্ণ গোত্র বা পেশাভিত্তিক বিভাজনের মূলে ছিলো না। কৃষণ ছিলো কালো কিন্তু ক্ষত্রিয়। মূলত শোষক-শাসিত শ্রেনীবিভাগ ছিলো এটা। অর্থনীতি, রাজনীতি এবং শিক্ষা নিয়ন্ত্রন কারীরা উচ্চ বর্ণ আর উৎপাদক শ্রমিক শ্রেনী নিম্ম বর্ণ।
১০|
২১ শে জুন, ২০০৬ দুপুর ১২:০৬
অতিথি বলেছেন: শুনেছি যে আফ্রিকার কয়েকটি দেশে (দক্ষিন আফ্রিকা, জিম্বাবুয়ে ইত্যাদি) সাদারা racism (নাকি reverse racism) এর শিকার হচ্ছে। তবে এর প্রকৃতি নিশ্চয় সাদাদের মত অত নির্মম নয়। বর্তমানে অধিকাংশ সাদারা ওসব দেশ ছেড়ে পশ্চিমা দেশে settle হচ্ছে। এখানেও (New Zealand) প্রচুর এসেছে এবং ওরা বেশ দক্ষ এবং বৈষয়িক উন্নতি করছে।
১১|
২১ শে জুন, ২০০৬ দুপুর ১:০৬
অতিথি বলেছেন: ধানসিঁড়ি, কেউ মন্তব্য করে না বলেই ব্লগের নাম পালেটছিলাম। পাঠকের মন্তব্য: অবশ্য কর্তব্য শিরোনামটা পরে বদলে ফেল্লাম। কারণ গালাগালি করলে যাতে মুছে ফেলতে পারি।
যেকোনো কিছু পড়ার পর কিছু একটা তো বলতে ইচ্ছে করে। সেজন্যইতো মন্তব্য। আর মন্তব্য না করলে তো ব্লগের অর্ধেক মজা গেলো। সুতরাং মন্তব্য করুন।
১২|
২১ শে জুন, ২০০৬ দুপুর ১:০৬
ধানসিঁড়ি বলেছেন: আরেকটি সমস্যা আছে। আপনারা সাধারণত যখন পোস্ট করেন তখন আমি অফলাইনে থাকি। আবার আমি অনলাইনে আসতে আসতেই আপনাদের পোস্টগুলো প্রথম পৃষ্ঠা থেকে হারিয়ে যায়। নতুন নতুন পোস্টের ভীড়ে তখন আপনাদের পোস্টগুলো পড়া অনেক সময় হয়ে ওঠে না। আর পড়লেও অনেকগুলো মন্তব্যের পর মন্তব্য করতে ভালো লাগে না। (সবার আগে মন্তব্য করতে কেন যেন ভালো লাগে)।
১৩|
২১ শে জুন, ২০০৬ দুপুর ১:০৬
কনফুসিয়াস বলেছেন: একমত।
বর্ণবাদটাকে খুব কাছ থেকে দেখেছি। সেই অভিজ্ঞতার কথা বলছিও এখানে। কিন্তু আপনার মত করে সবার কাছে পৌঁছাতে পারছি না।
১৪|
২৮ শে জুন, ২০০৬ দুপুর ২:০৬
অতিথি বলেছেন: কনফুসিয়াস, আপনি বলার পর আপনার লেখাগুলো পড়েছি। অসাধারণ লেখা।
আমার মনে হয় আপনার পোস্টিং-এর সময়ে অনেকে অনলাইন থাকেন না বলে লেখাগুলো ততটা চোখে পড়েনি।
অনেকে আবার কেমন আছিস? রিং দিস টাইপের চ্যাটিংয়ের সংলাপ দিয়ে সামনের পাতা থেকে ভালো লেখাগুলো সরিয়ে ফেলে।
প্রিয় ব্লগারদের নতুন লেখার কোনো সতর্কতা সংকেত থাকার ব্যবস্থা থাকা উচিত। এতে সুবিধা হতো।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬
অতিথি বলেছেন: racism =বর্ণবাদ
cmmunalism = সাম্প্রদায়িকতা